Home Blog Page 564

ধর্ম যেমন সকলকে রক্ষা করে তেমন ধর্মকে রক্ষা করে রাখা কর্তব্য : রামপ্রসাদ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সনাতন ধর্মের প্রতি নতুন প্রজন্মের ছেলে- মেয়েদের মধ্যে প্রচার প্রসার কম দেখা যাচ্ছে। তাই নতুন প্রজন্মের মধ্যে যাতে ধর্মের প্রতি আকৃষ্টতা বাড়ে ,ধর্ম নিয়ে যাতে তারা সবসময় চর্চা করে, ধর্ম শিক্ষা যাতে নতুন প্রজন্ম মূল্যায়ন করে। শুক্রবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে মহাধর্মসভা অনুষ্ঠানে একথা বলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের প্রধান পৃষ্ঠ পোষক রাম প্রসাদ পাল।

তিনি আরও বলেন, ধর্ম যেমন সকলকে রক্ষা করে তেমন ধর্মকে রক্ষা করে রাখা কর্তব্য। ধর্ম রক্ষিত থাকলেই ধর্ম সকলকে রক্ষা করবে। এ সব কিছুই গীতার মধ্যে আছে। তাই গীতাকে এদিন তুলে ধরা হয়েছে। রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাধর্মসভা ও সহস্র কন্ঠে গীতা পাঠ করা হয় স্বামী বিবেকানন্দ ময়দানে।

ধর্মমহাসভায় ছিলেন পরম পূজণীয় পূর্বময় গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অধক্ষজানন্দ দেবতীর্থ মহারাজ, অনন্ত বিভূষিত জগৎগুরু মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ, শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী চিত্ত মহারাজ, জগন্নাথ জিও মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ।

এদিকে সহস্র কণ্ঠে গীতা পাঠ শুনতে মাঠে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী প্রনজিত সিংহরায়, টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ অন্যরা। এদিন ধর্মমহাসভা ও সহস্র কণ্ঠে গীতা পাঠ কর্মসূচীকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় সনাতনীদের মধ্যে।

ভারতীয় জনতা পার্টির নির্বাচনী অফিসের উদ্বোধন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের কাজকর্ম পরিচালনার জন্য ভারতীয় জনতা পার্টির নির্বাচনী অফিসের উদ্বোধন হয় শুক্রবার। এদিন রাজধানীর জগন্নাথ বাড়ির পেছনে উল্টো দিকে রাস্তার পাশে এই নির্বাচনী অফিসের আনুষ্ঠানিক সূচনা হয়। এই উপলক্ষে হয় পূজা।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক কিশোর বর্মণ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস, সহ- সভানেত্রী পাপিয়া দত্ত,

মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী মিমি মজুমদার, প্রদেশ বিজেপির সহ- সভাপতি সুবল ভৌমিক, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, লোকসভার দুই আসনেই ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। এদিন প্রচুর কর্মী – সমর্থকও অংশ নেন এই কর্মসূচীতে।

দীর্ঘদিন পরে ১৫ টি কার্যকরী পদের জন্য লড়াই হচ্ছে দ্বি-মুখি : আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি মাসের ২৪ তারিখ ত্রিপুরা বার এসোসিয়েশনের ১৫ সদস্যক কার্যকরী কমিটির নির্বাচন। ২০২৪-২৬ অর্থবর্ষের জন্য কার্যকরী কমিটির গঠন করা হবে।প্রতিবারের মতো এবারো ব্যালটে হবে ভোট গ্রহণ। ত্রিপুরা বারে ভোটার রয়েছেন ৫০০ জন। এর মধ্যে নতুন ভোটার প্রায় ৮০ জন।

ভোট শুরু হবে সকাল ৯ টা থেকে। এদিনই গণনা শেষে বিজয়ী কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হবে। শুক্রবার ত্রিপুরা বার এসোসিয়েশনে সাংবাদিক সম্মেলনে তা জানান নির্বাচনের রিটার্নিং অফিসার তথা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। তিনি জানান, দীর্ঘদিন পরে ১৫ টি কার্যকরী পদের জন্য লড়াই হচ্ছে দ্বি-মুখি। লড়াইয়ের ময়দানে রয়েছেন ৩০ জন প্রার্থী।

 

 

মনোনয়নপত্র দাখিল করলেন আমরা বাঙালীর প্রার্থী গৌরী শঙ্কর নন্দী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা দিল আমরা বাংলার প্রার্থী। শুক্রবার পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করলেন আমরা বাঙালীর প্রার্থী গৌরী শঙ্কর নন্দী। মনোনয়ন জমা দিয়ে আমরা বাঙালী দলের প্রার্থী জানান উদ্বাস্তু বাঙালিদের পুনর্বাসন, স্থায়ী নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে সরব হবেন।

গৌরী শঙ্কর নন্দীর বাড়ি শান্তিরবাজার মহকুমার রামরাই বাড়ি এলাকায়। এদিকে পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার জানান শুক্রবার পর্যন্ত লোকসভার এই আসনের জন্য তিনটি মনোনয়ন পত্র ও বিধানসভার উপভোটের জন্য একটি মনোনয়ন পত্র জমা পড়েছে। রামনগর বিধানসভার জন্য শুক্রবার সিপিএম প্রার্থী রতন দাস মনোনয়ন জমা দেন।

সুরজিৎ দত্ত চল্লিশ বছর যে সেবা করে গেছে সেই লক্ষ্যেই কাজ করব : দীপক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার হওয়ায় আতশ বাজির শব্দে প্রাণবন্ত শহর। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই নগর উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি মেয়রের। জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীর নাম ঘোষিত হয়েছে।

এই কেন্দ্র থেকে মেয়র দীপক মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করবে বলে যদিও আগেই সরব প্রচার ছিল। তবুও কর্মী সমর্থকদের অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বাজি পটকায় আলোক ময় হয়ে উঠেছে রামনগর বিধানসভা এলাকা। রীতিমত সংবর্ধনার জোয়ারে ভেসেছে মেয়র দীপক মজুমদার।

প্রার্থী পদে মনোনীত হয়ে প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র বলেন উন্নয়নেই হবে আমার প্রথম প্রতিশ্রুতি। আগরতলা পুর নিগম এলাকা এমনিতেই আমার হাতের মুঠোতে রয়েছে। নিগম এলাকার সমস্ত কর্পুরেটররা আমার পূর্ব পরিচিত। প্রত্যেকের সহযোগিতায় উন্নয়ন কাজকে আমি আরো দ্রুত ত্বরান্বিত করতে পারব বলে বিশ্বাস করি।

মেয়র আরও বলেন প্রয়াত সুরজিত দত্ত বিগত ৪০ বছর ধরে এই এলাকার উন্নয়ন ও সেবা করে গেছেন। সেই জায়গায় আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে চেষ্টা করব। এদিকে রামনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কর্মী সমর্থকরা।

মেয়র দীপক মজুমদারের সমর্থনে স্লোগানের ছয় লাফ চলছে এলাকার প্রতিটি অলিগলিতে। দীপক মজুমদারের জয় নিশ্চিত করতে বিধানসভা এলাকার প্রতিটি অলিগলি চষে বেড়াবে কর্মী-সমর্থকরা এই অঙ্গীকার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে।

 

 

কংগ্রেস সিপিএম ভাই ভাইকে ভোট দেওয়ার আবেদন রাজ্যবাসীর কাছে I.N.D.I.A জোট প্রার্থীর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহব্বানে রাজধানীতে বের হয়েছে সুবিশাল মিছিল। মিছিলে পা মিলিয়েছে কংগ্রেস দলের আশীষ কুমার সাহা ও সিপিআইএমের রতন দাস। কংগ্রেস সিপিআইএম এক জোটে লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। কংগ্রেসের তরফে এই জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া জোট।

ইতিমধ্যেই প্রচারে নেমে গিয়েছে কংগ্রেস সিপিআইএম দুটি দল। একই সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ রয়েছে বামফ্রন্টের অন্যান্য শরিক দলগুলি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা ও ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে রতন দাসকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে রাজধানীর রাজপথে বের হয়েছে দৃপ্ত মিছিল।

মিছিল থেকে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য সাধারণ ভোটারদের কাছে কাতর আবেদন জানিয়েছেন দুই দলের নেতৃবৃন্দ।এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন সাধারণ ভোটারদের কাছে ভোট ভিক্ষা চেয়ে আবেদন জানিয়ে বলেন , ত্রিপুরা লোকসভা নির্বাচনে ও ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার অনুরোধ জানান। তিনি আরও বলেন ভারতবর্ষ এক করুন রাজনীতির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে।

এই দেশের গণতন্ত্রকে রক্ষা করতে, ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতেই হবে। এদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বামফ্রন্ট তথা ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস কে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে দুর্গা চৌমুহনি এলাকা থেকে সুবিশাল মিছিল বের করা হয়েছে। একই সঙ্গে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহাকেউ জয়ী করার জন্য সাধারণ ভোটারদের কাছে আবেদন রেখেছেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা।

 

 

এইবার ৪০০ পার করবে বিজেপি দল, মানুষ তৈরি হয়ে রয়েছে ভোটের দিনের জন্যে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দুটি লোকসভা আসন থেকে রেকর্ড ভোটে জয়ী হবে বিজেপি দল। মানুষ এখন শুধু অপেক্ষা করছে কখন তার আঙ্গুলটি ভোটের বোতামে দাবাবে। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। লোকসভা নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা। মানুষ অপেক্ষা করছে কখন ভোটের বোতামে আঙ্গুল দাবাবে।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে ভোট দেওয়ার জন্য মানুষ এখন শুধু অপেক্ষা করছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি শিং দেববর্মাকে রেকর্ড ভোটে জয়ী করার জন্য তৈরি হয়ে রয়েছে দুটি আসনের ভোটাররা।

রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন , মানুষ উৎসবের মেজাজে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। শুক্রবারের সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বেরিয়ে পড়েছেন বাধারঘাট মন্ডলের চারিপারা এলাকায়। এখানে চারিপাড়ার বিধায়কা ও মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে সুবিশাল রেলি বের হয়েছে।

এই রেলি থেকে মুখ্যমন্ত্রী আওয়াজ তুলেছেন এইবার ৪০০ পার করবে বিজেপি দল।  তার জন্য মানুষ তৈরি হয়ে রয়েছে। এ দিনের রেলিতে এলাকার আবাল বৃদ্ধ বণিতা ও সাধারণ ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এলাকার জনজোয়ার দেখে রীতিমতো আপ্লুত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

ব্যর্থ মনোরথে ফিরল বিশালগড় থানার পুলিশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেশ কিছু জুয়া খেলার সামগ্রী সহ একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় , কড়ই মোরা বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে বিশালগড় থানার পুলিশ এই অবৈধ জিনিসগুলো উদ্ধার করেছে।

বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে অভিযানটি চলেছিল। খবর ছিল এলাকায় জুয়া সামগ্রীর পাশাপাশি অবৈধ গাঁজাও মজুদ রয়েছে। তবে পুলিশ গাঁজার সন্ধান পায়নি। জুয়া সামগ্রী নিয়েই ব্যর্থ মনোরথে ফিরতে হয়েছে।

 

 

২৪ মার্চ সংস্কৃতি হাটে বসন্ত উৎসব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২৪ মার্চ সংস্কৃতি হাটে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল লাল্লু ইন্দ্র সেনা রেড্ডি। বসন্ত উৎসবে এবং পরবর্তী রবিবার গুলোতে সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব , সমাজ সচেতক নাগরিক, লেখক , চিন্তাশীল ব্যক্তি , ছাত্র-ছাত্রী ও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে বাংলা সংস্কৃতি বলয়।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য। এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির সম্পাদিকা অনিন্দিতা রায় ভট্টাচার্য ,এবং আগরতলা সংসদ বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি নির্মল কুমার দেব।

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করার পরিকল্পিত চেষ্টা চলছে : সোনিয়া

0

জনজনতার কলম ওয়েবডেস্ক :- কগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়ে অভিযোগ করেছেন যে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করার পরিকল্পিত চেষ্টা চলছে। কংগ্রেসের আর্থিক সংকটের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সমালোচনা করে তার ছেলে রাহুল গান্ধী এবং দলের প্রধান মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য নেতারা একটি সাংবাদিক সম্মেলন করেন।

এদিন সোনিয়া গান্ধী বলেছেন যে কংগ্রেসে তহবিলের অভাব কেবল দলকেই নয়, ”গণতন্ত্রকেও” প্রভাবিত করছে। পাশাপাশি তাঁর অভিযোগ, একদিকে রয়েছে ইলেক্টোরাল বন্ড ইস্যু, যা সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছে। নির্বাচনী বন্ড বিজেপিকে ব্যাপক লাভবান করেছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসের আর্থিক অবস্থা সংকটজনক। এটা নজিরবিহীন ও অগণতান্ত্রিক।