Home Blog Page 565

কংগ্রেস সম্পূর্ণভাবে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে এবং একটি ঐতিহাসিক পরাজয়ের অপেক্ষায় আছে : নাড্ডা

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় জনতা পার্টি সভাপতি জেপি নাড্ডা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘জমা’ করার কংগ্রেসের অভিযোগের জবাব দিয়েছেন। তিনি বলেন যে, “আসন্ন লোকসভা নির্বাচনে ঐতিহাসিক পরাজয়ের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে এর শীর্ষ নেতৃত্ব ভারতীয় গণতন্ত্র ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে।”

জেপি নাড্ডা ‘এক্স’-এ লিখেছেন, ‘কংগ্রেস সম্পূর্ণভাবে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে এবং একটি ঐতিহাসিক পরাজয়ের ভয়ে, তাদের শীর্ষ নেতৃত্ব একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন এবং ভারতীয় গণতন্ত্র ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। তারা সহজেই তাদের অপ্রাসঙ্গিকতার জন্য ‘আর্থিক ঝামেলা’র জন্য দায়ী করছে। আসলে তাদের দেউলিয়াত্ব অর্থনৈতিক নয়, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক।

জেপি নাড্ডা আরও বলেন, “কংগ্রেস তার ভুল সংশোধনের পরিবর্তে তাদের সমস্যার জন্য আধিকারিকদের দায়ী করছে। আইটি হোক বা দিল্লী হাইকোর্ট, তিনি কংগ্রেসকে নিয়মগুলি অনুসরণ করতে, বকেয়া পরিশোধ করতে বলেছেন, কিন্তু দল কখনই তা করেনি।”

তিনি বলেন, “যে দল প্রতিটি অঞ্চল, প্রতিটি রাজ্য এবং ইতিহাসের প্রতিটি মুহূর্ত লুটপাট করেছে তাদের আর্থিক অসহায়ত্বের কথা বলা হাস্যকর। জিপ থেকে হেলিকপ্টার কেলেঙ্কারি থেকে বোফর্স, সমস্ত কেলেঙ্কারি থেকে সংগৃহীত অর্থ কংগ্রেস তার নির্বাচনী প্রচারে ব্যবহার করতে পারে।”

জেপি নাড্ডা বলেন যে, “কংগ্রেস নেতারা বলছেন যে ভারতে গণতন্ত্র থাকা মিথ্যা। আমি তাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে পারি যে ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে মাত্র কয়েক মাস ভারতে কোনও গণতন্ত্র ছিল না এবং সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী ছাড়া আর কেউ ছিলেন না।”

 

 

মহেন্দ্র সিংহ ধোনি এ বার আর অধিনায়ক থাকছেন না

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- আইপিএল শুরুর আগেই বদলে গেল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল চেন্নাই। মহেন্দ্র সিংহ ধোনি এ বার আর অধিনায়ক থাকছেন না। চেন্নাইয়ের নতুন অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। আইপিএল শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে এই ঘোষণা করা হল। এ দিন চেন্নাইয়ে অধিনায়কদের যে ফটোশুট হয়েছে, সেখানেও ধোনির বদলে দেখা গিয়েছে রুতুরাজকে।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নাচবেন টাইগার ও অক্ষয়

0

জনতার কলম ওয়েবডেস্ক :- জমজমাট হতে চলেছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। মহিলাদের ডবলুপিএলে হাজির হয়েছিলেন শাহরুখ খান, শাহিদ কাপুররা। বি-টাউন সেলেবরা হাজির হবেন আইপিএলের মঞ্চেও। তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, সোনু নিগম, অস্কার জয়ী সুরকার এআর রহমানের মতো তারকারা। নাচবেন টাইগার শ্রফও।

সংবিধান বাঁচাও ফোরামের পুরো প্যানেল জয়ী হবে এবার : সুদীপ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে প্রার্থীদের প্রচারে আইনজীবী তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সংবিধান বাঁচাও ফোরামের হয়ে প্রচার চালান সুদীপ বাবু। ২৪ মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের ভোট। প্রায় ৫০০ ভোটার রয়েছেন। লড়াই হবে সংবিধান বাঁচাও ফোরাম ও আইনজীবী উন্নয়ন মঞ্চের মধ্যে।

দুই পক্ষ প্রচার চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সংবিধান বাঁচাও ফোরামের হয়ে প্রচারে আরও গতি আনতে ময়দানে নামলেন কংগ্রেস বিধায়ক তথা আইনজীবী সুদীপ রায় বর্মণ। এদিন তিনি ত্রিপুরা বারে গিয়ে আইনজীবীদের মধ্যে লিফলেট বিলি করে ভোট চান। প্রতিক্রিয়ায় কংগ্রেস বিধায়ক জানান প্রচারে ভালো সাড়া পেয়েছেন। তিনি আশাব্যক্ত করেন সংবিধান বাঁচাও ফোরামের পুরো প্যানেল জয়ী হবে এবার।

২২ বছরে ছেলের মৃত্যু ডুকলী স্থিত সানরাইজ ফাউন্ডেশন রিহ্যাব সেন্টারে, নেশা মুক্ত সেন্টারের নাম করে চালাচ্ছে অবৈধ বাণিজ্য

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশামুক্ত সেন্টারের নাম করে রাজ্যে অবৈধভাবে অনেক সংস্থা গজিয়ে উঠেছে বলে অভিযোগ। এরকম একটি সংস্থার নাম মধ্য ঢুকলি সানরাইজ ফাউন্ডেশন। গত দুই বছর ধরে এই সেন্টারে তাপস রঞ্জন পাল বলে খোয়াইয়ের এক যুবক থাকতো। তাকে এই সেন্টারে দেওয়া হয়েছিল কিছু মানসিক চিকিৎসার জন্য।

ছেলেটির পরিবারের অভিযোগ শুধুমাত্র উশৃংখল আচরণ করার জন্য তাকে এই সেন্টারে দেওয়া হয়েছিল। সংস্থার সদস্যদের সাথে চুক্তি হয়েছিল ছেলেটিকে তারা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে শান্ত ও নম্রস্বভাবের তৈরি করে দেবে। উপরন্তু মৃত্যু হল ছেলেটির শেষ পরিণয়। অভিযোগ প্রায় বিনা চিকিৎসা মৃত্যু হয়েছে তাপসের।

এ নিয়ে পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছে মৃতের পরিবারের লোকজন। এদিকে ২২ বছর বয়সি তরতাজা যুবকের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে আত্মীয় পরিজনদের মধ্যে।

প্রধানমন্ত্রীর ৪০০ পার” স্লোগানকে সামনে রেখে ভগবান রামের বাড়ি বাড়ি প্রচার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতলী ভোলাগিরি এলাকায়ও জনসম্পর্ক অভিযান চালানো হয় বিপ্লব দেবের সমর্থনে। এই এলাকায় ভোট প্রচারে নামেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল সহ অন্যান্য কার্যকর্তারা। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তারা।

এদিনই বনমালিপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশ নেন বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস।নরেন্দ্র মোদীর ৪০০ পার” স্লোগানকে সামনে রেখে বনমালিপুরের বিভিন্ন বুথে চলে জনসম্পর্ক অভিযান বিজেপির। বিধায়কের সঙ্গে ছিলেন মন্ডলের সকল কার্যকর্তারা। প্রতিটি জায়গায় জনসম্পর্ক অভিযান ঘিরে দারুণ সাড়া লক্ষ্য করা যায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।

 

 

আমাদের স্লোগান একটাই “ফির একবার মোদী সরকার ” অবকি বার ৪০০ পার : মিমি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যজুড়ে ভোট প্রচারে ভারতীয় জনতা পার্টির মন্ত্রী-বিধায়ক সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জায়গায় চলে শাসক দলের বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান। ভোটারদের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করা হয়।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এদিন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে ভোট প্রচার চালান বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। এদিন ২৬ নম্বর ওয়ার্ডের ৪৯ নম্বর বুথে চলে বাড়ি বাড়ি ভোট প্রচার।

মিমি মজুমদারের সঙ্গে ছিলেন বিজেপি প্রতাপগড় মণ্ডল সভাপতি চিত্ত রঞ্জন দেব সহ অন্যান্য কার্যকর্তারা।

 

শুরু হয়েছে ভোট কর্মীদের প্রশিক্ষণ শিবির 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট নেওয়া হবে ১৯ এপ্রিল। রাজনৈতিক দল গুলির পাশাপাশি নির্বাচন কমিশনের প্রস্তুতিও চলছে জোর গতিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভোট কর্মীদের প্রশিক্ষণ।

এদিন প্রশিক্ষণের প্রথম দিন ছিল সদর মহকুমার ভোট কর্মীদের। রাজধানীর শিশু বিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সদর মহকুমার ৮ টি বিধানসভার ভোট কর্মীদের প্রথম মহড়া হয়।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার জানান প্রায় সাড়ে তিন থেকে চার হাজার ভোট কর্মী মহড়ায় অংশ নেন। সকাল থেকেই ভোট কর্মীরা শিশু বিহার স্কুলে ভিড় করেন। ধাপে ধাপে চলবে তাদের প্রশিক্ষণ।

 

 

NDA কিংবা I.N.D.I.A দেশের পুঁজি পতিদের স্বার্থরক্ষাকারী জোট :- SUCI প্রার্থী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির নেতৃত্বে এনডিএ কিংবা কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট দেশের পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী জোট। প্রতিবারই জনগণ ভোট দিয়ে কোন না কোন দলকে ক্ষমতায় বসায়। কিন্তু স্বাধীনতার ৭৭ বছর পরেও দেশ বর্তমানে সামাজিক- অর্থনৈতিক-সাংস্কৃতিক সঙ্কটে নিমজ্জিত।

তীব্র বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি, দারিদ্রের হাহাকার দেশে। অথচ শাসক দল উন্নয়নের স্লোগান তুলছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা করে এই মন্তব্য করলেন এস ইউ সি আই- র প্রার্থী অরুন কুমার ভৌমিক।

বুধবার পশ্চিম লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে মনোনয়ন পত্র দাখিল করেন একজন নির্দল প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন জমার দ্বিতীয় দিনে নিজের মনোনয়ন জমা করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এস ইউ সি আই এর রাজ্য সম্পাদক অরুন কুমার ভৌমিক।

কয়েকজন কর্মী নিয়ে তিনি পশ্চিম আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমারের কাছে মনোনয়ন দাখিল করেন।

 

 

গোলাঘাটিতে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী, এলাকায় মুখ্যমন্ত্রীকে পেয়ে উল্লাসিত সাধারণ নাগরিকরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোলাঘাটি বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুলেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিধানসভা এলাকার প্রত্যন্ত জনপদ গুলিতে প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছে বলে জানিয়েছে দলীয় কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার সকালে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া ১০নং বুথে এবং এডিসি এলাকার যুগল কিশোরনগরে প্রতিটি বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী।

প্রত্যন্ত পাহাড়ি জনপদ গুলির মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ-দুঃখের খবরা-খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এলাকার উন্নয়ন সম্পর্কিত ডাটা সংগ্রহ করেছেন সাধারণ নাগরিকদের কাছ থেকে।

গোলাঘাটি বিধানসভা এলাকায় আরো কি কি উন্নয়ন প্রকল্প রূপায়ণ করা যায় সেই বিষয়েও মতামত সংগ্রহ করেছেন সাধারণ নাগরিকদের কাছ থেকে। এ দিন এলাকায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে সাধারণ নাগরিকরা উল্লাসিত হয়ে পড়েন। রীতিমতো বাড়ি বাড়ি শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নিয়েছেন আমজনতা।