Home Blog Page 566

৪০০ আসন পার করার স্লোগান এবার সফল হবে : টিঙ্কু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু ত্রিপুরার দুটি আসন নয়, সারা দেশেই জয়জয়কার হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৪০০ পার স্লোগান সফল হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে এই আশাব্যক্ত করলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। বৃহস্পতিবার একযোগে রাজ্যের সমস্ত মণ্ডলে ভোট প্রচার শুরু হয় ভারতীয় জনতা পার্টির।

মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বুথ সভাপতিরাও পর্যন্ত এদিন গণদেবতাদের দোরগোড়ায় যান। মূলত আনুষ্ঠানিক ভাবে এদিন থেকেই শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ভোট প্রচার। বৃহস্পতিবার সকালে আগরতলা বিধানসভা এলাকায় ভোট প্রচারে বের মন্ত্রী টিঙ্কু রায়। উনার সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি সাধারন সম্পাদক পাপিয়া দত্ত, মৌসুমি দাস, পুর নিগমের কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যান্য কার্যকর্তারা।

এদিন ব্যান্ড পার্টি নিয়ে দলীয় কর্মী- সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রচারে বের হন। মন্ত্রী সহ অন্যান্য কার্যকর্তারা আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচ নং বুথের শরৎপল্লী ও জিবি বাজার এলাকায় বিজেপি দলের পক্ষ থেকে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বেশ সাড়া মিলেছে। মন্ত্রী টিঙ্কু রায় দাবি করেন ৪০০ আসন পার করার স্লোগান এবার সফল হবে।

নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলতে ক্লাব গুলার সাহায্য চাই : টিঙ্কু 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যেকোন নির্বাচনের সময়ে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দেয়। কারণ এসময়ে যুবরা ব্যস্ত থাকেন অনেকেই নির্বাচনী কাজে। এর প্রভাবে পড়ে রক্তদানের মতো শিবিরে। কিন্তু নির্বাচনের মাঝে রক্তদান শিবির করার মহতী উদ্যোগ নিল ঊষাবাজারের ভারত রত্ন সংঘ। বছরের বিভিন্ন সময়ে সামাজিক কাজ করে থাকে ভারত রত্ন সংঘ।

বৃহস্পতিবার সংঘ প্রাঙ্গণে হয় রক্তদান শিবির। বেশ উৎসাহ নিয়ে শিবিরে রক্তদাতারা রক্তদান করেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস সহ সংঘের কর্মকর্তারা। শিবিরে মন্ত্রী আশা প্রকাশ করেন আগামীতেও এই সংঘ সামাজিক কাজ চালিয়ে যাবে।

দুঃস্থ, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে বেশি করে দাঁড়াবে। তিনি বলেন, অনেক কাজ আছে সরকারের পক্ষে সমাধান করা সম্ভব হয় না সামাজিক সংস্থা গুলি চাইলে সেটা সম্ভব। পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গঠনের ক্ষেত্রেও যাতে কাজ করে সংঘ এই আবেদন জানান তিনি। মন্ত্রী আরও বলেন নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা তখনই সম্ভব যখন ক্লাব গুলি এগিয়ে আসবে এই কাজে।

 

ভোটে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার আহ্বানে বাড়ি বাড়ি প্রচারে মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক বাড়ি বাড়ি প্রচার শুরু শাসক দল ভারতীয় জনতা পার্টির। বৃহস্পতিবার রাজ্যের প্রায় সমস্ত মণ্ডলে প্রচারের সূচনা হয়। পশ্চিম লোকসভা আসনের বিভিন্ন মণ্ডলেও গণদেবতাদের কাছে ভোট ভিক্ষা চাইতে প্রচারে বের হন বিজেপি নেতা-কর্মীরা। বিপুল ভোটে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার আহ্বানে এদিন রামনগর মণ্ডলে প্রচারে বের হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

উনার সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিতু দে গুহ, ভাস্বতী দেববর্মা সহ বুথ, মণ্ডলের কার্যকর্তারা। এদিন রামনগর মণ্ডলের ৪৯ নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি চলে ভোট প্রচার। মেয়র জানান শুক্রবার থেকে প্রতিটি বুথে প্রার্থীর হয়ে ভোটা প্রার্থনা করা হবে গণদেবতাদের কাছে। এদিকে এদিনই রামনগর মণ্ডল সভাপতিও পৃথক ভাবে দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে করেন। দুই জায়গায় ব্যাপক সাড়া পড়ে প্রচার ঘিরে।

 

 

বিপুল ভোটে জয়ী হবে কৃতি সিং দেববর্মা : সুধাংশু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১৯ ও ২৬শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচারে জোড় দিয়েছে শাসকদল বিজেপি। দুটি আসনেই বিজেপির জয় সুনিশ্চিত করতে মাঠে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতী সিং দেব্বর্মার হয়ে বৃহস্পতিবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৬ নং বুথে জনসম্পর্ক অভিযান করেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস।

সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় কার্যকর্তারা। কর্মসূচী শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃতী সিং দেব্বর্মা বিপুল ভোটে জয়ী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন শ্রী দাস।

 

 

বিজেপিকে পরাস্ত করতে সিপিএম কংগ্রেস জোটের বৈঠক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাম কংগ্রেসের যৌথ বৈঠক হয়েছে বুধবার। নির্বাচনী প্রস্তুতি নিয়ে কংগ্রেস সহ বামপন্থী সবকটি রাজনৈতিক দল আলোচনায় মিলিত হয়েছে এদিন। কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন আশীষ সাহা , পীযূষ বিশ্বাস , সিপিএমের তরফে উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী,মানিক দে , সি পি আই এম এল এর পক্ষে উপস্থিত ছিলেন পার্থ কর্মকার , সিপিআই এর পক্ষে ও ফরওয়ার্ড ব্লকের পক্ষে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রত্যেকেই নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আগরতলা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা চক্রে সব কয়টি রাজনৈতিক দল এক যুগে বিজেপি তিপরা মথা ও আইপিএফটি দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ময়দানে অবতীর্ণ হবেন বলে এক জোট হয়েছেন। এছাড়াও সাংগঠনিক ঐক্যবদ্ধতা নিয়ে অনেক কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা যায়।

এদিন বৈঠক শেষে এদিন, সাংবাদিক সম্মেলনে রামনগর উপনির্বাচন ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন যৌথ কমিটির কনভেনার সুদীপ রায় বর্মন। শ্রী রায় বর্মন ইন্ডিয়া জোটকে জয়ী করার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান রেখেছেন। একই আহবান রেখেছেন সদ্য বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ইন্ডিয়া জোটকে জয়ী করানোর মাধ্যমে ভারতের ধর্মনিরপেক্ষতাকে আটকানো যাবে বলে মন্তব্য করেছেন বামফ্রন্ট ও কংগ্রেস নেতৃবৃন্দ।

 

 

পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে লড়াই করবে স্টেটহুড ডিমান্ড কমিটি ত্রিপুরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে লড়াই করবে স্টেটহুড ডিমান্ড কমিটি ত্রিপুরা।বুধবার দলের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন স্টেটহুড ডিমান্ড কমিটির চেয়ারম্যান অঘোর দেববর্মা, ভাইস চেয়ারম্যান কৃষ্ণমোহন জমাতিয়া, বিশু কুমার দেববর্মা সহ অন্যরা। চেয়ারম্যান এদিন জানান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে বিশু কুমার দেববর্মা ও পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করা হয়েছে প্রাক্তন এমডিসি কৃষ্ণমোহন জমাতিয়া।

রাজ্যেও পালিত হলো বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস প্রতিবছর ২০ মার্চ পালন করা হয়। সাড়া বিশ্বের সঙ্গে ত্রিপুরায়ও হয় জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে কর্মসূচী। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বুধবার সকালে অনুষ্ঠান হয় রাজধানীর আই জি এম হাসপাতালে। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা ও অল ইন্ডিয়া ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার যৌথ উদ্যোগে হয় প্রশিক্ষণ কর্মসূচী কমিউনিটি হেলথ অফিসার ও আশা কর্মীদের নিয়ে।

বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা,স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা আধিকারিকরা। এবছরের ভাবনা ‘একটি সুখী মুখ একটি সুখী শরীর।

এই দিনটি ভাল মৌখিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি সুযোগ হিসাবে ব্যবহৃত হয়। মুখের রোগগুলি প্রায়শই অবহেলিত হয় তবে বিশ্বের বিভিন্ন অংশে এটি একটি প্রধান স্বাস্থ্য উদ্বেগ। যাইহোক, বেশিরভাগ দাঁতের সমস্যা প্রতিরোধ করা যায় এবং সঠিক চিকিৎসা সহায়তার মাধ্যমে চিকিৎসা করা যায়।

 

 

পশ্চিম ত্রিপুরা আসনে আদি বিজেপি প্রার্থীর জমা পরলো মনোনয়ন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান শাসক দলের পুরনো কার্যকর্তা হয়েও বঞ্চনার শিকার। তাই পুরনোরা গড়ে তুলেছেন আদি বিজেপি। সেই আদি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিম লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। বুধবার এই আসনের বিজ্ঞপ্তি জারির পরেই আদি বিজেপির তরফে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেন আদি বিজেপির হয়ে শান্তিরবাজার মহকুমার মিলন পদ মুড়াসিং।

এদিন পশ্চিম আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমারের কাছে মনোনয়ন পত্র পেশ করেন। সঙ্গে ছিলেন অনায়ন্য কার্যকর্তারা। আদি বিজেপির নেতৃত্ব জানান, তারা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও প্রার্থী দেবেন। সাংবাদিকদের প্রশ্নোত্তরে আদি বিজেপির কার্যকর্তারা অভিযোগ করেন, বর্তমানে সরকারে বিজেপি ক্ষমতায় থাকলেও পুরনোরা বঞ্চিত। তাদের যোগ্য সম্মান দেওয়া হয় না। তাই তারা আদি বিজেপি গঠন করেছেন ২০১৭ সালে।উল্লেখ্য, বুধবারই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 

 

সনাতন ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম ও আদি ধর্ম, এর পর কোন ধর্ম নেই : রামপ্রসাদ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সনাতন ধর্ম নিয়ে সারা বিশ্ব চর্চা করে। নতুন প্রজন্মের বিশেষ করে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাতে এই ধর্মে নিজেদের যুক্ত রাখে তাই তাদের মধ্যে বর্তমানে সনাতন ধর্ম নিয়ে ঘাটতি পূরণ করা যায় সেজন্য নতুন প্রজন্মের মাধ্যমে গীতা পাঠ করা হবে। সনাতন ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম ও আদি ধর্ম। এর পরেও কোন ধর্ম নেই। বিজ্ঞানীরা এই ধর্মকে নিয়ে চর্চা-গবেষণা করে।

সহস্র কণ্ঠে গীতা পাঠ নিয়ে সাংবাদিক সম্মেলনে একথা বললেন রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের প্রধান পৃষ্ঠ পোষক তথা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল। চলতি মাসের ২২ তারিখ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতাপাঠ এর আয়োজন করা হচ্ছে। বুধবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান রাম প্রসাদ পাল। উপস্থিত ছিলেন রাজধানীর জগন্নাথ জিও মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, আর এস এস ত্রিপুরার সংঘ চালক বি কে রায়, রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের সম্পাদক সহ অন্যরা।

রাম প্রসাদ পাল এদিন আরও জানান, মহাধর্ম সভায় উপস্থিত থাকবেন পরম পূজণীয় পূর্বময় গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অধক্ষজানন্দ দেবতীর্থ মহারাজ, অনন্ত বিভূষিত জগৎগুরু মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ, শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী চিত্ত মহারাজ, জগন্নাথ জিও মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ।

 

 

ই-রিক্সা শ্রমিকদের হয়রানির অভিযোগ এনে ট্রাফিক সুপারের দ্বারস্থ হন বিবেকানন্দ বিচার মঞ্চ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেল স্টেশন, বটতলা, নাগেরজলা, আমতলী সহ বিভিন্ন জায়গায় ই-রিক্সা শ্রমিকদের হয়রানি করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ শ্রমিকদের মারধর, টাকা ছিনতাইয়ের চেষ্টা করছে ভারতীয় মজদুর সংঘের নাম ভাঁড়িয়ে কিছু লোক। ই- রিক্সা থেকে নামিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায় যাত্রীদের। এসবের প্রতিবাদ জানিয়ে সুরাহার দাবিতে বুধবার ট্রাফিক সুপারের দ্বারস্থ হন বিবেকানন্দ বিচার মঞ্চের অধীন ইরিক্সা শ্রমিকরা।

বুধবার তারা এ ডি নগর পুলিস লাইনে জড়ো হন সংগঠনের ই-রিক্সা শ্রমিকরা। পরে এস পির সঙ্গে সাক্ষাৎ করেন। দেখা করেন পরে আমতলীর এস ডি পি ও-র সঙ্গে। ই-রিক্সা শ্রমিকদের নেতৃত্ব ইমাম হোসেন অভিযোগ করেন, আগরতলা রেলস্টেশন, আই জি এম সহ বিভিন্ন জায়গায় হয়রানি করা হয় তাদের। এসবের প্রতিকার চেয়ে প্রয়োজনে পরিবহণ ভবন, পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যা নিরসনের দাবি জানাবেন।