Home Blog Page 567

রাজধানীতে ফের দুর্ঘটনা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান সন্ত্রাস কিছুতেই থামছে না রাজ্যে। রাজধানীতেও ঘটে চলেছে একের পর এক যান দুর্ঘটনা। অভিযোগ অধিকাংশ ক্ষেত্রে অসতর্কতার কারণে ঘটছে দুর্ঘটনা। বুধবার ফের রাজধানীতে দুর্ঘটনা। এদিন আড়ালিয়া এলাকায় ঘটে দুর্ঘটনাটি সকালে। দুটি মোটর বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে একজন বেশি আঘাত পায়।

আরেকজন অল্পবিস্তর আঘাত পান। সঙ্গে সঙ্গে আহত বাইক আরোহী প্রসেনজিত দাসকে জিবিতে নেওয়া হয়। তাঁর বয়স আনুমানিক ৩৬ বছর। বাড়ি আড়ালিয়া ঘোষপাড়া এলাকায়।আহত যুবকের চিকিৎসা চলছে বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে।

 

বিরোধী দলনেতা হিসেবে সরকারের ভালো কাজকে সমর্থন করা এবং ভুলভ্রান্তি জনসমক্ষে তুলে ধরা হবে : জিতেন্দ্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু সরকারের বিরোধিতা করা নয়, মানুষের স্বার্থে বিভিন্ন বিষয় বিধানসভার ভিতরে ও বাইরে যাতে তুলে ধরা যায় সেই চেষ্টা করা হবে। বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণের পরে বুধবার প্রতিক্রিয়ায় একথা বললেন জিতেন চৌধুরী। তিনি বলেন, বিরোধী দলনেতা হিসেবে সরকারের যেসব ভালো কাজকে সমর্থন করা এবং তা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে বাস্তবায়িত হয় এক্ষেত্রে আওয়াজ তোলা।

জিতেন বাবু আরও বলেন বিরোধী দলনেতা হিসেবে কাজ হবে সরকারের যেখানে ভুলভ্রান্তি কিংবা জনবিরোধী কাজ হচ্ছে তা জনসমক্ষে তুলে ধরা। বুধবারই বিরোধী দলনেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বাম বিধায়ক জিতেন চৌধুরী। এতদিন ধরে তিপ্রা মথা বিরোধী দলের আসনে ছিলেন। বিরোধী দলনেতার দায়িত্ব এক বছর সামলেছেন অনিমেষ দেববর্মা।

কিন্তু সম্প্রতি সরকারের সহযোগী হয়ে গেছে প্রধান বিরোধী দল তিপ্রা মথা। সরকারের ঢুকে গেছে তারা। স্বাভাবিক ভাবে বিরোধী দলের তকমা আর নেই তাদের। ফলে ত্রিপুরা বিধানসভার সংখ্যার নিরিখে সাংবিধানিক নিয়ম মেনে প্রধান বিরোধী দল হওয়ার যোগ্য সিপিএম। সেই মতো বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেবের কাছে বিরোধী দলনেতা হিসেবে সিপিএম এর তরফে নাম যায় বিধায়ক জিতেন চৌধুরীর।

ফলে এদিন সিপিএম সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রধান বিরোধী দলের মর্যাদা পায় এবং জিতেন বাবুকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন অধ্যক্ষ। বুধবার দলের অন্য বিধায়কদের নিয়ে অধ্যক্ষের রুমে যান জিতেন বাবু। এবং দলের তরফে চিঠি জমা দেন।

 

 

 

 

 

দুটি লোকসভার আসনেই পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা হবে : রাজীব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ও পূর্ব দুটি লোকসভার আসনেই পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা হবে। সেই সংকল্পকে সামনে রেখেই বিভিন্ন সাংগঠনিক বৈঠক, প্রচার- প্রসার অভিযান সব কিছু শুরু হয়ে গেছে। বুধবার পশ্চিম আসনের সাংগঠনিক বৈঠক নিয়ে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

বুধবার রাজধানীর ভগত সিং যুব আবাসে হয় ভারতীয় জনতা পার্টি পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সাংগঠনিক বৈঠক। এতে বিধায়ক- প্রদেশ নেতৃত্ব সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা অংশ নেন।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতন লাল নাথ, প্রনজিত সিংহ রায়, সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ সহ- সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যরা। নির্বাচন পরিচালনার জন্য কিভাবে অগ্রসর হতে হবে এর রূপরেখা তৈরির জন্য সাংগঠনিক বৈঠক করা হচ্ছে।

 

 

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ,  প্রত্যাহার করার তারিখ ৩০ মার্চ : মুখ্য নির্বাচনী আধিকারিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজ্ঞপ্তি জারি হবে বুধবার। অন্যদিকে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বিজ্ঞপ্তি জারি হবে ২৮ মার্চ। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। তিনি জানান বিজ্ঞপ্তি জারির দিন থেকে শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ। প্রত্যাহার করার তারিখ ৩০ মার্চ।

সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক জানান রাজ্যে মোট ভোটারের সংখ্যা ২৮ লক্ষ ৫৭ হাজার ৯৯৬ জন। পুরুষ ভোটার ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৯১ জন। আর মহিলা ভোটার ১৪ লক্ষ ২২ হাজার ৪৩৫ জন। তিনি আরো জানান প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দুটি সংসদীয় নির্বাচন ক্ষেত্রে সার্ভিস ভোটার ১০,২৬৬ জন। এর মধ্যে দশ হাজার ৭৯ জন। মহিলা ভোটার ১৮৭ জন।

মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিক সম্মেলনে আরো জানান ভোট গ্রহণ কর্মী ,পুলিশ কর্মী ও অন্য নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীগণ যারা নির্বাচনী কেন্দ্রের বাইরে কর্তব্যে নিয়োজিত থাকবেন তারা সাধারণ ভোটারদের মতো ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে পারবেন না। এছাড়াও বিভিন্ন তথ্য তিনি তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষা যেন মগ, শুভাশিস বন্দোপাধ্যায়, স্টেট পুলিস নোডাল অফিসার।

 

 

তামিলনাড়ুর সিদ্ধান্ত এবার ৪০০ টপকাতেই হবে : মোদী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার তামিলনাড়ুর সালেমেতে বিজেপির নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী এসে এবারের নির্বাচনে এনডিএ-র (NDA) সামনে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা রেখেছেন। আর তা নিশ্চিত করতে ‘দাক্ষিণাত্য বিজয়’ই এখন ‘পাখির চোখ’ তাঁদের।

তামিলনাড়ু সফরে এসে তাই প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে গেলেন মোদি। জানালেন, তাঁদের সরকার তামিলনাড়ুর (Tamil Nadu) উন্নয়নে যথাসাধ্য করছে। তাঁর কথায়, ”এখন তামিলনাড়ু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামী ১৯ এপ্রিল তাদের প্রতিটা ভোট বিজেপি ও এনডিএ-কেই দেবে। তামিলনাড়ুর সিদ্ধান্ত এবার ৪০০ টপকাতেই হবে।”

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল ডিএমকে। তারা পেয়েছিল ২৩টি আসন। কংগ্রেস ৮টি ও সিপিআই ২টি আসনে জয়লাভ করেছিল। এবার বিজেপি সব হিসেব উলটে দিতে মরিয়া।

শুরু হল পুর্ব ত্রিপুরা আসনে পদ্মফুল চিহ্নে মনোনীত প্রার্থির সমর্থনে প্রচার অভিযান

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরা আসনে তিপ্রা মথা সমর্থক এবং বিজেপি পার্টির মনোনিত প্রার্থি কির্তি সিং দেববর্মা র পক্ষে প্রচার শুরু করে দিল তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা। মংগলবার কৃষ্ণপুর বিধান সভার অন্তর্ভুক্ত দক্ষিন গকুলনগর এডিসি ভিলেজে এক সভার মধ্য দিয়ে এই প্রচার অভিযান শুরু করেছে তিপ্রামথা দল।

এদিনের সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলার তিপ্রামথা দলের সম্পাদক রঞ্জিত দেববর্মা, কৃষ্ণপুর বিধান সভা এলাকার তিপ্রামথা দলের নেতৃত্ব মহেন্দ্র দেববর্মা সহ কর্মি সমর্থকরা।

এদিন উপস্থিত নেতৃত্বরা জানান মঙ্গলবার থেকে শুরু হল পুর্ব ত্রিপুরা আসনে পদ্মফুল চিহ্নে মনোনীত প্রার্থির সমর্থনে প্রচার অভিযান। ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতিদের উন্নয়নের সার্থে কির্তিসিং দেববর্মাকে ভোট দেয়ার আবেদন রেখেছে উপস্থিত নেতৃত্বরা।

 

 

চৈত্র সংক্রান্তিতে শিবের গাজনের প্রস্তুতি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুরানে কথিত আছে গ্রামীণ জনসাধারণের পূজা বলে এই পূজার নামকরণ করা হয়েছে গাজন। গ্রামীণ জনসাধারণের উৎসব তাই নাম হয় ‘গাজন। জনশ্রুতি হল গাজন উৎসবের দিন শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়। আর গাজন সন্ন্যাসীরা হলেন বরপক্ষ।

চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর উৎসবের সঙ্গে শিবের গাজন শেষ হয়। এই গাজন তথা চরক উৎসবকে কেন্দ্র করে বাড়ি বাড়ি এক মাস ব্যাপী শিব এবং গৌরী সেজে ঢাকের তালে তালে নৃত্য করে খাবার সংগ্রহ করে। এই একমাস ব্যাপী নিরামিষ আহার করে তারা পরবর্তীতে চৈত্র সংক্রান্তির দিনচরক পূজা অনুষ্ঠিত করে।

গণতন্ত্র পুনরুদ্ধারে নির্ভয়ে ভোটদানে এগিয়ে আসার আহ্বান রতনের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন কারণে বর্তমান সরকারের উপরে মানুষের সীমাহীন ক্ষোভ।সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ। যে সরকার কাজ করে না সেই সরকারের হাতিয়ার থাকে মিথ্যাচার এবং সন্ত্রাস,গণতন্ত্র নিধন। বর্তমান বিজেপি সরকারের উপরে মানুষ তিতিবিরক্ত। মঙ্গলবার উপ-নির্বাচনের ভোট প্রচারে নেমে একথাগুলি বললেন বাম কংগ্রেস জোট প্রার্থী রতন দাস।

পশ্চিম লোকসভা আসনের সঙ্গে ১৯ এপ্রিল ভোট হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস- বামফ্রন্ট জোট। এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক রতন দাস। মঙ্গলবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বের হন রতন দাস।

উনার সঙ্গে ছিলেন সিপিএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি, ঝলক মুখোপাধ্যায়, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যরা। এদিন বাড়ি বাড়ি গিয়ে বিগত ৬ বছরের অভিজ্ঞতার নিরিখে কংগ্রেস- সিপিএম জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান রতন বাবু।

তিনি বলেন, প্রচারে ভালো সাড়া মিলছে, মানুষ এগিয়ে আসছেন। তিনি জনগণের কাছে আবেদন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে নির্ভয়ে ভোটদানে এগিয়ে আসার জন্য। পাশাপাশি তিনি বলেন ,লোকসভা নির্বাচনেও বিজেপিকে পরাস্ত করতে হবে।

 

এইবার আরও বেশি শক্তি নিয়ে লোকসভা নির্বাচনে জয়লাভ করতে চলেছে বিজেপি : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  মঙ্গলবার ২৮- তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় পৃষ্ঠা প্রমুখ সম্মেলন।এদিনের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বুথস্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে পৃষ্ঠাপ্রমুখ‌দের অবদান অপরিসীম তাই পৃষ্ঠাপ্রমুখ‌দের ভারতীয় জনতা পার্টির মূল শক্তি বলে আলোচিত হয় বলে।

তাছাড়া এদিন তিনি আরো বলেন যে আমাদের কর্তব্য লোকসভা নির্বাচনে ত্রিপুরায় দুইটি আসনে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করা। পাশাপাশি পৃষ্ঠাপ্রমুখের মানে বুঝতে বুঝতে রাজ্যে বিরোধী সিপিআইএমের জমানা শেষ হয়ে গিয়েছে। বিগত সরকারের আমলে নির্বাচনের পর ত্রিপুরায় আতঙ্কের পরিবেশ বিরাজ করত বলে কটাক্ষ করেন তিনি।

“ফির একবার মোদী সরকার ” এইবার ৪০০ পার : বিপ্লব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে বিশাল বাইক মিছিল হয় মোহনপুরে। সাড়া জাগানো মিছিল থেকে আওয়াজ উঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে পশ্চিম লোকসভা আসন থেকে বিপুল ভোটে জয়ী করার জন্য। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাইক মিছিল বের করা হয় মঙ্গলবার বিজেপি মোহনপুর মণ্ডলের তরফে।

এদিন ফটিকছড়া থেকে প্রার্থী বিপ্লব দেবকে নিয়ে বের হয় বাইক মিছিল। সুবিশাল মোটর বাইক মিছিলে ছিলেন মোহনপুর এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ মণ্ডলের নেতার। মোহনপুর এলাকার বিভিন্ন পথ ঘুরে বাইক মিছিল শেষ হয় টিলাবাড়ি ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয়ের সামনে। সেখানে আলোচনা করতে গিয়ে পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, বিরোধী দলের কর্মী- সমর্থকদের বাড়িতেও ভোটের প্রচারে যাওয়া।

বিগত দিনে বিপ্লব দেবের কাজকর্মের নিরিখে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে আবেদন রাখার জন্য কার্যকর্তাদের উদ্দেশ্যে আহ্বান রাখেন পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী। তিনি বলেন, প্রচারে গিয়ে কারো সঙ্গে উঁচু স্বরে কথা না বলা।প্রধানমন্ত্রীর জন্য ১০০ শতাংশ ভোট যাতে পড়ে।