Home Blog Page 568

রেলে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বড় সাফল্য পেয়েছে রেল পুলিশ। রুটিন তল্লাশি চলাকালীন গাজা সহ দুজন পুরুষ ও একজন মহিলাকে আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে ২৭টি প্যাকেটে মোট ৪৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।

ধৃত তিনজনের বাড়ি বিহারে। আগরতলা রেল স্টেশন থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। জানা যায় আগরতলা হয়ে বিহারের উদ্দেশ্যে মহিলা সহ ২ যুবক রওনা দিয়েছিল। আটককৃত গাজার বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান বিপ্লবের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল ভারতীয় জনতা পার্টি ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় চলছে সাংগঠনিক কর্মসূচী। পশ্চিম লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব নাম ঘোষণার পর থেকে বিভিন্ন মণ্ডলে মণ্ডলে সাংগঠনিক সভা করে চলেছেন। নির্বাচনকে সামনে রেখে কার্যকর্তাদের উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের কি কাজ টা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার আগরতলা টাউন হলে হয় বিজেপি সদর শহর ও গ্রামীণ জেলা সাংগঠনিক বৈঠক।

এতে মণ্ডল সভাপতি, বুথ লেভেল এজেন্ট, অফিস বিয়ারার সহ বিভিন্ন স্তরের কার্যকর্তা সহ অন্যরা অংশ নেন। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সহ- সভাপতি তাপস ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত, ভগবান দাস, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি নেতা বলাই গোস্বামী সহ অন্যরা।সাংগঠনিক বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

 

 

 

ভিসা চাইতে গিয়ে পুলিশ কর্তৃক শারীরিক ও মানসিক হেনস্তার শিকার এক প্রবীণ নাগরিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের এসিস্ট্যান্ট হাইকমিশনার অফিসে ভিসা চাইতে গিয়ে পুলিশ কর্তৃক শারীরিক ও মানসিক হেনস্তার শিকার এক প্রবীণ নাগরিক। পরে পুলিশ জঘন্য দুর্ব্যবহার করে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে অভিযোগ। ভিসা চাইতে গিয়ে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিসে গ্রেপ্তার এক ভারতীয় নাগরিক।

কোন কিছু বুঝে ওঠার আগেই বীর পঙ্গুব ত্রিপুরা পুলিশ জনৈক বয়স্ক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।  পুলিশের সাথে সামান্য কথা কাটাকাটির ফলেই উত্তপ্ত পুলিশ প্রবীণ নাগরিককে কোন কিছু অভিযোগ ছাড়াই থানায় নিয়ে আসে। আশ্চর্যজনক ভাবে ভিসা অফিসে কর্মরত কর্মচারীরাও সামান্য বিষয়টিকে মীমাংসা করতে আসেনি। উপরন্তু ত্রিপুরা পুলিশ ভারতীয় নাগরিকের সাথে খারাপ ব্যবহার করা সত্ত্বেও তাকেই গারদে ঢুকতে হয়েছে।

মনে হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখাতে গিয়ে পুলিশ অতি আদিখ্যেতা করেছে। পুলিশ রীতিমতো প্রবীর নাগরিককে টানাহেসরা করে গাড়িতে তুলেছে। এই পরিস্থিতিতে হতবাক হয়ে পড়েছে উপস্থিত জনতা। পুলিশের এজাতীয় দূর ব্যবহারে উপস্থিত জনতা এক প্রকার হতভম্ব হয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চাইছে সাধারণ নাগরিক।

কেননা বাংলাদেশের একজন এসিস্ট্যান্ট হাইকমিশনারের অফিসে গিয়ে যদি সাধারণ মানুষকে এভাবে হেনস্থার শিকার হতে হয়। তাহলে প্রশ্ন উঠছে সাধারণ মানুষ সমস্যার সমাধানের জন্য যাবে কোথায়।

 

 

 

জাতীয় হ্যান্ডবলের আসরে ১৭ জনের রাজ্য দল মঙ্গলবার মধ্যপ্রদেশের উদ্দেশ্যে ট্রেনে রওয়ানা দিলেন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জুনিয়র জাতীয় হ্যান্ডবল আসরে ত্রিপুরা টিম ভালো ফলাফল করবে। মঙ্গলবার এই আশাব্যক্ত করলেন ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশনের সহ-সভানেত্রী জবা পাল দত্ত। এবছর মধ্যপ্রদেশে হবে ৪৫ তম জাতীয় জুনিয়র জাতীয় হ্যান্ডবলের আসর। এতে অংশ নেবে রাজ্য দল।

অফিসিয়াল সহ ১৭ জনের রাজ্য দল মঙ্গলবার মধ্যপ্রদেশের উদ্দেশ্যে ট্রেনে রওয়ানা দিয়েছে। ২৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে আসর। এদিন আগরতলা রেল স্টেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশনের সম্পাদক লিটন রায়, সহ- সভানেত্রী সহ অন্যরা।

 

অপরিচিত যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করলো দমকল কর্মীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা যুবককে জিবি হাসপাতালে নিয়ে গেল দমকল কর্মীরা। ঘটনা মঙ্গলবার। এদিন রাজধানীর রাধানগর রাধামাধব সংঘ এলাকায় এক অপরিচিত যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। তারা ছুটে গিয়ে যুবককে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে যুবকের মাথায় আঘাতের ছিহ্ন রয়েছে। কোথায় থেকে এই যুবক রাধানগরে এলো এবং কিভাবে আঘাত পেল এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। যুবকের নামধাম কিছুই জানা যায়নি।

 

শশুর বাড়িতে অগ্নিদগ্ধ বধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ বধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মেয়ের জামাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্বশুর। রাজ্যে গার্হস্থ্য হিংসার ঘটনা থেমে নেই। আকছার ঘটছে এসব ঘটনা। এবারের ঘটনা মেলাঘরে। অভিযোগ মদমত্ত অবস্থায় বধূকে প্রায়শই নির্যাতন করতো স্বামী। নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়িও চলে যায় বধূ।

অভিযোগ আর মদমত্ত অবস্থায় বাড়ি এসে স্ত্রীর উপরে নির্যাতন করবে না এই প্রতিশ্রুতি দিয়ে বধূকে বাড়িতে সম্প্রতি নিয়ে আসেন স্বামী। অভিযোগ এর পরেও চলে অত্যাচার। অবশেষে শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ হয় বধূ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে জিবিতে রেফার করা হয়।

বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন বধূ। মেয়ের জামাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অগ্নিদগ্ধ বধূর বাবা।তবে কিভাবে বধূ অগ্নিদগ্ধ হয়েছেন এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

জনজাতি অংশের মানুষের সর্বোচ্চ উন্নয়নই আমাদের লক্ষ্য : বিপ্লব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার মান্দাইয়ে মান্দাই মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় এক সাংগঠনিক বৈঠক , এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ স্থানীয় নেতৃবৃন্দ । সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন জনজাতি অংশের মানুষের সর্বোচ্চ উন্নয়নই আমাদের লক্ষ্য ও জনজাতিদের আর্থ সামাজিক সর্বাঙ্গীন জীবন মান বিকাশ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

কেন্দ্র রাজ্য গুচ্ছ পদক্ষেপের ফলে গত ৬ বছরে রাজ্যে এর ইতিবাচক প্রভাব স্পষ্ট। পাশাপাশি এডিসি এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ সবকিছুতেই উন্নয়ন হয়েছে আগামী দিনও হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি । এদিনের সভায় জনজাতি অংশের নারী পুরুষদের উপস্থিতি ছিল বিশেষ ভাবে লক্ষ্যনীয়।

 

 

স্ট্রং রুমের প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর উমাকান্ত একাডেমীতে স্ট্রং রুমের প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলার জেলা শাসক বিশাল কুমার। সোমবার বিকেলে জেলা শাসক, সদর মহকুমা শাসক সহ অনায়ন্য আধিকারিকরা উমাকান্ত একাডেমীতে যান। প্রস্তুতি খতিয়ে দেখেন।

জেলা শাসক জানান, পশ্চিম লোকসভা আসনের নির্বাচন ১৯ এপ্রিল। তাই স্ট্রং রুম ও কাউন্টিং রুমের প্রস্তুতি কেমন চলছে তা দেখতেই এসেছেন। তিনি জানান স্কুল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তবে যেহেতু পরীক্ষা চলছে তাই সব কিছু বিবেচনা করেই স্ট্রং রুম ও কাউন্টিং হলের প্রস্তুতি চলছে। জেলা শাসক আরও জানান, স্ট্রং রুম ও কাউন্টিং রুমে সি সি টি ভি ক্যামেরা থাকবে। স্ট্রং রুমের দায়িত্বে থাকবে সি আর পি এফ।

 

রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে মতবিনিময় সভা করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর এ ডি নগর রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে মতবিনিময় সভা করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সোমবার সকালে রাজ্যপাল যান এই গবেষণা কেন্দ্রে। এই গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে বৈঠক করেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে।

সেখানে উপস্থিত ছিলেন রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের যুগ্ম অধিকর্তা উত্তম সাহা সহ অন্যরা। গবেষণা কেন্দ্রের বিভিন্ন বিষয়ের উপরে একটি তথ্য চিত্র প্রদর্শিত হয়। পরে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ঘুরে দেখেন সিড টেস্টিং ল্যাবরেটরি, মোবাইল সয়েল টেস্টিং ভ্যান, সিড মিউজিয়াম, ধানের প্রদর্শনী মূলক চাষের জায়গা।

 

 

ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে ভোটার ৫০০ জন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে এবার জোরদার লড়াই হবে সংবিধান বাঁচাও মঞ্চ ও আইনজীবী উন্নয়ন মঞ্চের মধ্যে। নির্বাচনকে সামনে রেখে দুই সংগঠনই প্রচার চালিয়ে যাচ্ছে। উভয়ই নিজেদের জয় নিয়ে আশাবাদী। সোমবার বারের আইনজীবীদের মধ্যে প্রচার চালান সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা। এই মঞ্চের সভাপতি পদ প্রার্থী মৃণাল কান্তি বিশ্বাস প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দাবি করেন প্রচারে ভালো সাড়া পাচ্ছেন।

বিগত দিনের কাজের নিরিখে আইনজীবীদের কাছে ভোট চাইছেন। তিনি দাবি করেন সবকটি আসনে জয়ী হবে সংবিধান বাঁচাও মঞ্চ। বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস ভোট নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন নিয়ে বারে খুব উৎসাহ। তিনি সংবিধান বাঁচাও প্যানেলের জয় নিশ্চিত বলে মনে করেন। ত্রিপুরা বার এসোসিয়েশনের ভোট ২৪ মার্চ। সেদিনই ভোট গ্রহণ। ভোটার রয়েছেন ৫০০ জন।