Home Blog Page 569

ফের পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান সন্ত্রাস অব্যাহত রাজ্যে। এ যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। ফের পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী যুবক। ভেঙে গেছে বাইক আরোহী যুবকের পা। ঘটনাটি ঘটেছে জিরানিয়া এলাকায়। জানা গেছে টাকারজলা থানাধিন জম্পুইজলা এলাকার বাসিন্দা জেমস কলই। জানা গেছে জিরানিয়া শ্বশুর বাড়িতে এসেছিলেন তিনি।

কোন কারণে জিরানিয়া বাজারে আসেন। অভিযোগ তখন একটি ট্রিপার সজোরে ধাক্কা দেয় তাঁকে। এতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহত জেমস কলইকে জিরানিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। যুবকের একটি পা ভেঙে গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পরিবারের লোকজন। জানা গেছে ট্রিপারটি আটক করা হয়েছে।

বাজারে এসে গেছে রসালো তরমুজ তবে রাজ্যের নয়, বহিঃরাজ্যের তরমুজেই ভরসা রাজ্যবাসীর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে এসে গেছে রসালো তরমুজ। তবে রাজ্যের নয়, বহিঃরাজ্যের তরমুজেই ভরসা রাজ্যবাসীর। গরমের রসালো ফল তরমুজ। বসন্ত কালেই বাজারে চলে আসে তরমুজ। বিশেষ করে চৈত্র মাসেই তরমুজ আসা শুরু করে। চৈত্রের গরম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বাজারে হাজির রসালো ফল তরমুজ৷

গরম থেকে সাধারণ মানুষজনদের ক্লান্তি কাটিয়ে সতেজতায় ভরিয়ে দিতে বিক্রেতারা তরমুজের পসরা সাজিয়ে বসেছে বাজারে৷রাজধানী সহ রাজ্যের বিভিন্ন বাজারে দেখা মিলছে তরমুজের।এক পাইকারি বিক্রেতা জানান, যা তরমুজ এখন আসছে সবই বহিঃরাজ্যের। মহারাষ্ট্র,ব্যাঙ্গালুরু ও কোচবিহার থেকে আসছে লরি করে তরমুজ।

তিনি জানান কেজি প্রতি পাইকারি বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকা। আর খুচরো বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি দরে। তিনি আরও জানান, রাজ্যে এখন তরমুজের চাহিদা কমে গেছে। ৭-৮ বছর ধরেই সেই অবস্থা। কারণ এক জমিতে দুই বার চাষ করার পড়ে আর তরমুজ ভালো চাষ হয় না। ফলে নতুন জমিতে করতে হয়।

কিন্তু সব কৃষক সেই পথে আর না গিয়ে অন্য ফসল চাষ করেন। তবে দাম যাই হোক চৈত্রের গরম থেকে নিস্তার পেতে রসালো তরমুজ বাজারে চলে এলেও বিক্রি সেই ভাবে হচ্ছে না। তবে বিক্রেতাদের আশা ধীরে ধীরে চাহিদা বাড়বে গরম বাড়লেই।

 

 

স্কুটির ধাক্কায় আহত এক বয়স্ক ফেরিওয়ালা, চালক পালাতক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে দুর্ঘটনা কিছুতেই থামছে না। একের পর এক ঘটে চলেছে দুর্ঘটনা। স্মার্ট সিটি আগরতলায়ও যান দুর্ঘটনা ঘটছে। সোমবার ফের পথ দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ ফেরিওয়ালা। ঘটনাটি ঘটে দিনের বেলায় কামান চৌমুহনীতে।

অভিযোগ বয়স্ক এক ফেরিওয়ালাকে এক স্কুটি চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনা স্থানীয় লোকজন প্রত্যক্ষ করে দমকল কর্মীদের খবর দেন। তারা এসে জিবি হাসপাতালে নিয়ে যায় আহত বৃদ্ধকে।

এভাবে রাজধানীতে যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। প্রশ্ন উঠছে শহরে যানবাহনের গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিসের ভূমিকা নিয়েও।

 

 

রাতের আঁধারে গরু চুরি করে বাংলাদেশে পাচার, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী লাগোয়া সীমান্ত এলাকায় চুরি অব্যাহত। অভিযোগ রাতের আঁধারে আন্তঃরাষ্ট্র চোর চক্র গরু চুরি করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর রাতের বেলা টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন। ফের ঘটনা রাজধানী সংলগ্ন লঙ্কামুড়া এলাকায়।

অভিযোগ রবিবার গভীর রাতে স্থানীয় এক দরিদ্র গৃহস্থের বসত ঘরের দরজা বেঁধে গোয়াল ঘর থেকে একটি গর্ভবতী গরু নিয়ে যায় চোরের দল। রাতে অন্য গরু বাছুরের ডাক শুনে লোকজন ঘর থেকে বের হতে গেলে দেখেন বাইরে থেকে লাগানো।

বাড়ির লোকজন কোনক্রমে দরজা খুলে বের হন। তারা খোঁজাখুঁজি করে গরু না পেয়ে স্থানীয় বি এস এফের বি ও পিতে ঘটনা জানান। কিন্তু কোন হদিশ পাননি গরুর। এতে বাড়ির লোকজন হতাশ হয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়েন বাড়ির মহিলা।এদিকে ঘটনার খবর পেয়ে পুলিস গিয়ে লোক দেখানো তদন্তে নেমেছে।

কিছুদিন আগে লঙ্কমুড়া পাল পাড়ায় আরও এক বাড়িতে গরু চুরি হয়। অভিযোগ রাতের আঁধারে গরু চুরি করে বাংলাদেশে পাচার করা হয়। অভিযোগ এতে এপার- ওপারের চোর চক্র জড়িত থাকার সম্ভাবনা। ফের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা চাইছেন রাতের বেলা সীমান্তে বি এস এফের কঠোর নজরদারি।

 

 

রেলের সামগ্রী চুরি করে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেলের সামগ্রী চুরি করে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটে সোমবার যোগেন্দ্রনগর রেল স্টেশন চত্বরে। স্থানীয় এক যুবক জানান, তারা প্রাতঃভ্রমণে বের হলে কয়েকদিন ধরে নজরে আসে এক যুবক বিভিন্ন লোহার জিনিস নিয়ে যায়। এদিন তারা সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ চালালে প্রথমে সে ঠিকেদারের জিনিস বলে দাবি করলেও পরে স্বীকার করে এগুলি চুরি করে এনেছে।

অভিযোগ অভিযুক্ত নেশাসেবন করে। আর সেজন্য চুরির পথও বেছে নিয়েছে। স্থানীয়রা তার বাড়িতে যোগাযোগ করলে জানতে পারেন এসব কাজে যুক্ত হওয়ায় তাঁকে বাড়িতেও জায়গা দেন না লোকজন।ঘটনা জানানো হয় পুলিসকে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালালেও সে জানায় তার বাড়ি কাঁঠালতলী। বিশালগড় থেকে এসব জিনিস এনে শহরে বিক্রি করে এক দোকানে। পুলিস অভিযুক্তকে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক যুবকের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক যুবকের। মৃতের নাম বিশাল শর্মা। বয়স ২২ বছর। ঘটনা রবিবার রাতে। ঘটনা ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত যুবকের বাড়ি কদমতলা থানা এলাকার সরসপুর গ্রামে।সামাজিক মাধ্যমে জানিয়েই সে আত্মহত্যা করে। মৃতের এক আত্মীয় জানিয়েছেন, বিশাল ধর্মনগরে তার জ্যাঠুর বাড়িতে থাকতো। রবিবার বিকালে প্রতিদিনের মতো সে বাড়ি থেকে বেরিয়ে যায়।

রাত নয়টা নাগাদ তার নিজের সামজিক মাধ্যমে একটি পোস্ট দেখতে পান পরিবারের লোকজন। তাতে সে আত্মহত্যা করা কথা গাম জানিয়ে দেয়। এতে পরিবারের লোকজনের সন্দেহ হয়। অনেক খোঁজ খবর করে তাকে না পেয়ে পরিবারের লোকজন ধর্মনগর থানায় মিসিং ডায়েরি করেন। এদিকে তারা রাতে খবর পান ধর্মনগর রেল স্টেশনের পাশে এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে।

সেই খবর পেয়ে বাড়ির লোকজন সেখানে গিয়ে দেখেন বিশালের মৃতদেহ সেখানে পড়ে রয়েছে। এরপরই মৃতদেহ উদ্ধার করে জেল হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে সন্ধ্যারাতে আগরতলা থেকে ধর্মনগর গামী ট্রেন ধর্মনগরে স্টেশনে ঢোকার আগে এই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এরপরই সেখানে যায় জিআরপি পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। এলাকায় চাঞ্চল্য।

বামগ্রেসের প্রার্থী পূর্বে রাজেন্দ্র রিয়াং, ৭রামনগরে রতন দাস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইন্ডিয়া ব্লকের আসন সমঝোতার ভিত্তিতে ত্রিপুরায়ও দুই আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট। পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের হয়ে লড়াইয়ের ঘোষণা আগেই দিয়েছে কংগ্রেস। প্রার্থী হয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আর পূর্ব ত্রিপুরা আসনে লড়াই করবে বামফ্রন্ট-র সিপিএম প্রার্থী। রবিবার বিকেলে মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করা হয় বামফ্রন্টের তরফে।

উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, সিপিআই-র নেতা মিলন বৈদ্য সহ অন্য শরিক দলের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি জানান পূর্ব ত্রিপুরা আসনে লড়াই করবে সিপিএম-র প্রাক্তন বিধায়ক তথা দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং। পাশাপাশি নারায়ণ বাবু জানান, রামনগর বিধানসভার উপ-নির্বাচনে লড়াই করবে বামফ্রন্টের হয়ে এলাকার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম পশ্চিম জেলা কমিটির সদস্য রতন দাস।

সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, দুই লোকসভা আসনে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয় যাতে সুনিশ্চিত হয় এজন্য সর্বাত্মকভাবে লড়াই করা হবে। একসঙ্গে প্রচার মানুষের কাছে নিয়ে যাওয়া হবে।তিনি শনিবার ভারতের নির্বাচন কমিশনারের সাংবাদিক সম্মেলনে বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, উনারা ভারতের নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছেন সবদিক সুন্দর নির্বাচন সম্পন্ন করার বিষয়ে।

 

 

 

তরমুজের কারণে সিপিআইএম ত্রিপুরায় ২৫ বছর  সরকারে ছিল, তরমুজের প্রার্থী আশীষ : বিপ্লব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেসকে তরমুজের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি মন্তব্য করেন এই তরমুজের কারণে সিপিএম ত্রিপুরায় ২৫ বছর একনাগারে সরকারে ছিল। পশ্চিম আসনে তরমুজ থেকে একজন দাঁড়িয়েছে এবার। রবিবার বড়জলা মণ্ডলে পৃষ্ঠা প্রমুখ ও কার্যকর্তা সম্মেলনে এই মন্তব্য করলেন বিপ্লব কুমার দেব।

এদিন ভারতীয় জনতা পার্টি বড়জলা মন্ডলের উদ্যোগে পৃষ্ঠাপ্রমুখ ও কার্যকর্তা সম্মেলন হয়। স্থানীয় নতুননগর রানীর মাঠে হয় সম্মেলন। এতে বড়জলা বিধানসভা এলাকার প্রচুর নারী- পুরুষ অংশ নেন।উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এলাকার প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, বড়জলা মণ্ডলের সভাপতি মুকুল রায় সহ অনান্য কার্যকর্তারা।

পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী আলোচনা করতে গিয়ে কংগ্রেস- সিপিএম এর কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ৬৫ বছর দেশে কংগ্রেস ও ত্রিপুরায় ২৫ বছর কমিউনিস্টের শাসনে মহিলা- যুব বয়স্কদের জন্য কিছু করেনি। ত্রিপুরায় হাজারো লোক খুন হয়েছে কংগ্রেস- সিপিএম এর লড়াইয়ে। আর বিধানসভা ও লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম এক সাথে লড়াই করছে। এদিকে এদিন আগরতলা মণ্ডলেও হয় বিকেলে পৃষ্ঠা প্রমুখ ও কার্যকর্তা সম্মেলন লোকসভা নির্বাচন উপলক্ষে।

কুমারীটিলা মাঠে হয় সম্মেলন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ সহ-সভাপতি পাপিয়া দত্ত, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা মণ্ডল সভাপতি হীরা লাল দেবনাথ সহ অন্যরা।

 

 

আদিবাসীদের নিয়ে ছিনিমিনি খেলে তাদের আশা প্রত্যাশার অপমৃত্যু ঘটিয়েছে  মথা বিজেপি : আশীষ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস ও শাখা সংগঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রবিবার আদিবাসী কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি সভা হয় প্রদেশ কংগ্রেস ভবনে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠনের নেতৃত্ব অংশ নেন। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, আদিবাসী নেতা শব্দ কুমার জমাতিয়া সহ অন্যরা।

এদিনের সভায় তিপ্রা মথা ও বিজেপি ছেড়ে কয়েকজন কংগ্রেসে যোগ দেন। তাদের বরণ করে নেন কংগ্রেস নেতৃত্ব। সভা নিয়ে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়কে সুনিশ্চিত করতে প্রচারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি এদিন অভিযোগ করেন যারা আদিবাসীদের নিয়ে ছিনিমিনি খেলে তাদের আশা প্রত্যাশার অপমৃত্যু ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

 

 

আগরতলা রেলস্টেশন থেকে তিনজন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করে আগরতলা রেল পুলিশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনের জন্য সীমান্ত সহ আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় নিরাপত্তা বাহিনীর নজরদারির কারণে বাংলাদেশে যেতে না পেরে ফের হায়দ্রাবাদে যাওয়ার আগেই আটক তিন রোহিঙ্গা।রবিবার আগরতলা রেলস্টেশন থেকে তিনজন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করে আগরতলা রেল পুলিশ। এদিনই তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস ধর জানান, দূর পাল্লার ট্রেন ছাড়ার আগে প্রতিদিন জি আর পি ও আর পি এফ তল্লাশি চালান।

রবিবারও তল্লাশি চালানোর সময় তিনজনকে দেখে পুলিশের সন্দেহ হয়। তাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে ধৃতরা জানায় তারা রোহিঙ্গা।ধৃতরা হল আব্দুল রশিদ, এম ডি ইউসুফ,এম ডি হামিদ হোসেন। আট বছর আগে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলার সীমান্ত দিয়ে ঢুকে হায়দ্রাবাদ গেছে। দুই দিন আগে বাংলাদেশে যাওয়ার জন্য ত্রিপুরায় আসে তিন যুবক। কিন্তু যাওয়া হয়নি। তাই ফের ফিরে যাওয়ার জন্য আগরতলা রেলস্টেশনে যায়। তখনই পুলিশ তাদের আটক করেছে।