Home Blog Page 570

চুরি যাওয়া সামগ্রী সহ ৪ চোরকে গ্রেপ্তার করলো পূর্ব আগরতলা থানার পুলিস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মামলা হাতে নিয়েই চোরদের জালে তুলতে সক্ষম হল পুলিস। চুরি যাওয়া সামগ্রী সহ ৪ চোরকে গ্রেপ্তার করলো পূর্ব আগরতলা থানার পুলিস। চলতি মাসের ১২ মার্চ রাজধানীর বোধজং বয়েজের মিড ডে মিলের রান্না ঘর থেকে চুরি হয়ে যায় রান্নার গ্যাসের চুল্লি। ঘটনা নজরে আসতেই পূর্ব আগরতলা থানায় মৌখিক ভাবে পুলিসকে জানানো হয় স্কুলের প্রধান শিক্ষকের তরফে।

১৬ তারিখ লিখিত ভাবে থানায় জানান প্রধান শিক্ষক। পুলিস ঘটনার তদন্ত শুরু করে প্রথমে সন্দেহভাজন হিসেবে সুনীল দেববর্মাকে নামে একজনকে আটক করে।তার বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চালাতেই সে স্কুলে চুরির ঘটনা স্বীকার করে। তার স্বীকারোক্তি মুলে পুলিস রাজধানীর লালমাটিয়া থেকে চুরি যাওয়া চুল্লি উদ্ধার করে।

একই সঙ্গে মহরাজগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে আরও তিনজনকে। সুনীল দেববর্মা আরও তিনজনের নাম জানায়। পুলিস রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে জালে তুলে বিজয় বিশ্বাস,গোপাল গুপ্ত ও ভানু দেবনাথ নামে তিনজনকে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি টিভি উদ্ধার করে। ধৃতরা জানায় এটি তারা মান্দাই এলাকা থেকে চুরি করেছে।

ধৃত চারজনকে রবিবার আদালতে সোপর্দ করা হয়। পুলিস জানায় ধৃতদের রিমান্ডে এনে সম্প্রতি কয়েকটি চুরির ঘটনার বিষয়ে তদন্ত চালাবেন এবং এদের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা বের করা হবে।

ত্রিপুরায় বর্তমানে বাল্য বিবাহ মারাত্মক ভাবে বেড়ে চলেছে : মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বাস্থ্য শিবির ও সচেতনতা মূলক কর্মসূচী স্পন্দন স্বেচ্ছাসেবী সংগঠনের। এই সংস্থার সঙ্গে সহযোগিতায় ছিল আগরতলা বেলতলীর ত্রিবেনী সংঘ। রবিবার ত্রিবেণী সংঘ ও স্পন্দন-র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এই শিবির করা হয়। ত্রিবেণী সংঘ প্রাঙ্গণে হয় শিবিরটি।

পাশাপাশি সচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হয় বাল্যবিবাহের উপরে। বিষয় ছিল বাল্যবিবাহ প্রভাব ফেলে স্বাস্থ্যের উপরে। কারণ ত্রিপুরায় বর্তমানে বাল্য বিবাহ মারাত্মক ভাবে বেড়ে চলেছে। বাল্য বিবাহের ফলে কিশোরীদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। তাই সচেতনতা বাড়াতে এই সামাজিক সচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হয়।

এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানি সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , নিগমের কর্পোরেটর অলক রায়, সমাজসেবী সঞ্জয় সাহা সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মেয়র বলেন, বছরের বিভিন্ন সময়ে ত্রিবেণী সংঘ সামাজিক কাজ করে থাকে।

 

 

যুবক সংঘের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারের পাশাপাশি মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বরাবর কাজ করে চলেছে মা ঊষা চেরিট্যাবল ট্রাস্ট, রোটারি ক্লাব অব আগরতলা।বিভিন্ন জায়গায় শিবির করে থাকে এই সংস্থা গুলি। এগিয়ে আসে তাদের সঙ্গে স্থানীয় ক্লাব-সংস্থা। রবিবার ছুটির দিনে স্বাস্থ্য শিবির করা হয় আগরতলা বড়দোয়ালি স্থিত যুবক সংঘ প্রাঙ্গণে। যুবক সংঘের সঙ্গে সহযোগিতায় ছিল মা ঊষা চেরিটেবল ট্রাস্ট ও রোটারী ক্লাব অব আগরতলা।

মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, শম্পা সরকার চৌধুরী, সমাজসেবী সঞ্জয় সাহা সহ তিনটি সংস্থার কর্মকর্তারা। বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে পরিষেবা দেন। শিবিরে রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হয় এবং ওষুধ দেওয়া হয় বিনামূল্যে। মেয়র এদিন বলেন, যুবক সংঘ সারা বছর সামাজিক কাজ করে থাকে। এ ধরণের মেগা স্বাস্থ্য শিবিরের প্রয়োজন রয়েছে। এটা ভালো উদ্যোগ।এদিন শিবিরকে ঘিরে এলাকায় ভালো সাড়া পড়ে।

 

৬৪ পরিবারের ২২৩ ভোটার কংগ্রেস- সিপিএম ত্যাগ করে বিজেপিতে যোগদান 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচন দোরগোড়ায় রাজ্যে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দল ছেড়ে বহু ভোটার যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে। লোকসভা নির্বাচন ঘোষণার দিনেও বিরোধী সিপিএম- কংগ্রেস দলে ভাঙন। শনিবার বড়জলা বিধানসভা এলাকায় বিরোধী দুই দল ছাড়লেন অনেক ভোটার।

এদিন লঙ্কামুড়া ২৫ নম্বর বুথে হয় যোগদান সভা। এদিন ৬৪ পরিবারের ২২৩ ভোটার কংগ্রেস- সিপিএম ত্যাগ করেন। এদের মধ্যে বেশিরভাগ ভোটার সিপিএম এর। দল ত্যাগীদের স্বাগত জানান যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি বড়জলা মণ্ডল সভাপতি মুকুল রায়, পুর নিগমের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিত্রা রানী দাস সহ অন্যান্যরা।

 

বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব ও পূর্ব লোকসভা আসনের প্রার্থী কীর্তি সিং দেববর্মাকে সংবর্ধনা জ্ঞাপন প্রদেশ বিজেপির 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দুই আসনের দলীয় প্রার্থীদের জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা হবে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যের লোকসভার দুই আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে আগেই। শনিবার দুই আসনের প্রার্থীদ্বয় যান ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে।

পশ্চিম লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব ও পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মাকে সংবর্ধনা জানানো হয় প্রদেশ বিজেপির তরফে। উপস্থিত ছিলেন দুই প্রার্থী ছাড়াও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা। এদিন সভায় অন্যান্য বিধায়ক- প্রদেশ নেতাদের উপস্থিতিতে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

 

 

করোনা বিধি ভঙ্গের মামলায় কোর্টে হাজিরা দিলেন সিপিআইএম নেতৃত্ব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুরনো মামলায় শনিবার ফের আদালতে হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, বাদল চৌধুরী, পবিত্র কর, সিপিএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত, মধু সুধন দাস, কৃষ্ণা রক্ষিত, রমা দাস। ফের এই মামলার তারিখ পরে নভেম্বর মাসে। করোনা অতিমারির সময়ে ২০২০ সালের ২৬ আগস্ট রাজধানীতে জনগণের দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। অভিযোগ সে সময় পুলিস কিছু না বললেও পরে তাদের বিরুদ্ধে মামলা নেয়।

করোনা বিধি না মানার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। সেই মামলায় বার কয়েক সিপিএম নেতারা আদলতে হাজিরা দিয়েছেন। শনিবার তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা কোন অন্যায় করেছেন কিনা। কিন্তু সিপিএম নেতারা আদালতকে জানান কোন অন্যায় সেদিন করেনি। পরে পরবর্তী তারিখ দেওয়া হয়। এদিন মানিক সরকারদের পক্ষের আইনজীবী জানান, কোন প্রকার আইন লঙ্ঘন করা হয়নি। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে সিপিএম নেতাদের বিরুদ্ধে মামলা নেয় পুলিস। ৯ জনের বিরুদ্ধে মামলা হলেও একজন মারা গেছেন। এই মামলায় সারবত্তা কিছু নেই। পুলিস প্রমাণ কিছু করতে পারবে না। এদিন চার্জ-র জন্য তাদের ডাকা হয়েছিল। চার্জ গঠন হয়েছে।

নভেম্বর মাসে সাক্ষির জন্য তারিখ ঠিক হবে। আইনজীবীর অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে সিপিএম নেতাদের বিরুদ্ধে। যা কিনা আদালতে প্রমাণ করতে পারবে না।

 

 

রাজভবনে জাতীয় ভ্যাকসিন দিবসে শিশুদের ডোজ খাইয়ে দেন রাজ্যপাল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর ১৬ মার্চ জাতীয় ভ্যাকসিন দিবস উদযাপন করা হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয় জাতীয় ভ্যাকসিন দিবস। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচী। এদিন রাজ্যভবনে প্রথমবারের মতো জাতীয় ভ্যাকসিন দিবস উদযাপন করা হয়।

উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। পশ্চিম জেলার স্বাস্থ্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হয় এদিনের কর্মসূচী। আগরতলা রাজভবনে জাতীয় ভ্যাকসিন দিবসে শিশুদের ডোজ খাইয়ে দেন রাজ্যপাল। এছাড়া স্বাস্থ্য কর্মীরা শিশু- মায়েদের টিকা দেওয়া হয়। কর্মসূচী ঘিরে ভালো সাড়া পড়ে।

 

 

পালিত হলো ত্রিপুরা চর্মশিল্পী সমিতির ৪২ তম প্রতিষ্ঠা দিবস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রাজ্যে পালন করা হয় ত্রিপুরা চর্মশিল্পী সমিতির প্রতিষ্ঠা দিবস। এবছর সংগঠনের ৪২ তম প্রতিষ্ঠা দিবস। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে হঠানোর ডাক দেওয়া হয় এবছর ত্রিপুরা চর্ম শিল্পী সমিতির প্রতিষ্ঠা দিবসে। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির অধীন এই সংগঠন। এদিন সকালে আগরতলা মেলারমাঠ ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির অফিস আম্বেদকর ভবনে হয় অনুষ্ঠান।

প্রথমে চর্মশিল্পী সমিতির জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতৃত্ব। এর পর উপস্থিত নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন করেন বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে। উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক, সম্পাদক সুধন দাস, বিপদ বন্ধু ঋষিদাস সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে সুধন দাস বলেন, দেশে বিজেপি ক্ষমতায় আসার পরে শুধু মনুবাদী দৃষ্টিভঙ্গী না, শুধু ধর্মে বিভাজন নয়, মনুবাদী দৃষ্টিভঙ্গিতে বর্ণে বিভাজন শুরু হয়েছে।

এর মধ্যে যারা শুদ্র ,তপশিলি-চর্মশিল্পী অংশের মানুষ নির্মম ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ। তিনি অভিযোগ করেন দলিত অংশের মানুষের উপরে সামাজিক-অর্থনৈতিক নির্যাতন বাড়ছে। এই অবস্থায় বিজেপি সরকারকে হঠানোর ডাক দেওয়া হয় এদিনের কর্মসূচী থেকে।

 

 

সাড়ে ৬ কোটির নেশা সামগ্রী ত্রিপুরা আসার পথে আসামে আটক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের এক দিনের মাথায় সাত কোটি টাকার নেশার সিরাপ আটক অসম চুরাইবাড়ি পুলিশের হাতে। প্রায় চোষট্টি হাজার এসকাফ সিরাপ আটকে রীতিমতো রহস্যের দানা বাঁধছে অসম গেটে। এদিকে শনিবার সকালে উত্তর প্রদেশ থেকে আগরতলা পাচারের পথে ফের এই বিপুল পরিমাণ নেশাজাতীয় এসকপ সিরাফ জব্দ করলো অসম চুরাইবাড়ি পুলিশ৷ গোপন সূত্রের ভিত্তিতে ওয়াচপোস্টের ইনচার্জ প্রনব মিলির নেতৃত্বে পুলিশ কর্মীরা তাল্লাসি চালিয়ে PB13BD-5534 নম্বরের চৌদ্দ চাকার লড়ি থেকে উদ্ধার করে চারশো কার্টুনে মোট ৬৪ হাজার ৩২০ বোতল এসকফ সিরাফ৷ যার কালোবাজারী মূল্য প্রায় সাতকোটি টাকা৷

আটক করা হয়েছে চালক রবি শর্মা (২৩) পিতা লক্ষন শর্মা বাড়ি অশোকনগর মধ্যপ্রদেশ, সঙ্গে আটক করা হয়েছে গাড়িটি আগরতলা নিয়ে যাওয়ার জন্য আসা পাথারকান্দির কলকলিঘাটের প্রয়াত গনেশ শুক্লবৈদ্যর ছেলে পয়তাল্লিশ বছর বয়সী সুশীল শুক্লবৈদ্যকেও। নেশাজাতীয় সামগ্রীগুলির সঙ্গে বিশেষ এক প্রকার বালির বস্তা ছিলো গাড়িতে যা পুলিশকে চালক জানিয়েছিল মোরগের খাদ্য বলে কিন্তু পুলিশের তাল্লাসিতে বালির বস্তার আড়ালে লুকিয়ে আনা নিষিদ্ধ নেশাজাতীয় সামগ্রীগুলি উদ্ধার হয় এবং বৃহৎ সফলতা পায় অসম চুরাইবাড়ি পুলিশ।

চালকের বয়ান মতে সামগ্রী গুলি বানারস থেকে লোড করা হয়েছে কিন্তু সন্দেহ করা হচ্ছে সামগ্রীগুলি পশ্চিমবঙ্গ বা মেঘালয় থেকে লোড করা হয়। তাছাড়াও সামগ্রীগুলি ত্রিপুরার রাজধানী আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের উদেশ্য ছিলো কিন্তু মাঝপথে পাচারকারীদের সমস্থ পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইনচার্জ।ধৃত চালকদ্বয়কে করিমগঞ্জ সিজেএম আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, ওয়াচপোস্টের ইনচার্জ প্রনব মিলি বরাবরই নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসলেও একাংশ চক্র এখনও সক্রিয় রয়েছে নেশা পাচারে। তিনি এত বিপুল পরিমাণ নেশা সামগ্রী আটক করার পরও কেন ফের আজ শনিবার সাত কোটি টাকার নেশার সিরাপ নিয়ে আসে পাচারকারীরা। এনিয়ে নানা প্রশ্ন তৈরী হচ্ছে বিভিন্ন মহলে।

পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে রেকর্ড ভোটে জয়ী হবে : অসীম

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে রেকর্ড ভোটে জয়ী করে দুটি পদ্মফুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে। শনিবার রাজধানীতে মিছিল বের করে এই বার্তা দেন ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। তিনি গণদেবতাদের কাছে আবেদন রাখেন দুই আসনে বিজেপি প্রার্থীদের বিপক্ষে যারা লড়াই করবেন তাদের জামানত জব্দ করার জন্য। শনিবার বিকেলে লোকসভা নির্বাচন ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই আগরতলা শহরে মিছিল বের করে ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপির মিছিল। মিছিল থেকে ভোটারদের কাছে আহ্বান রাখা হয় পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব ও পূর্ব ত্রিপুরা আসন থেকে কীর্তি সিং দেববর্মাকে জয়ী করার। এদিন মিছিলে ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, বিধায়ক ভগবান দাস, সুশান্ত দেব, মিনা রানী সরকার, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যরা।