Home Blog Page 559

বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া মিলছে : রাজীব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মানুষ স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করবেন। শনিবার প্রার্থীর হয়ে প্রচারে বের হয়ে এই প্রত্যয় ব্যক্ত করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

পশ্চিম আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে বিভিন্ন জায়গায় চলছে প্রচার। শুধু প্রার্থী বিপ্লব কুমার দেবই নয়, দলীয় সভাপতি ,মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব প্রচার চালিয়ে যাচ্ছেন জোর গতিতে। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে প্রচারে হন প্রার্থীর সমর্থনে।

এদিন তিনি বনমালীপুর এলাকায় বাড়ি বাড়ি যান। কথা বলেন ভোটারদের সঙ্গে এবং তাদের আশীর্বাদ চান বিপ্লব কুমার দেবের সমর্থনে। প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে জানান রাজীব বাবু। এদিন প্রচারে প্রচুর বিজেপি কর্মী- সমর্থক অংশ নেন। রাজীব ভট্টাচার্যের সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে সহ অন্যরা।

 

 

স্ট্রং রুম, গণনা কেন্দ্র, ব্যালট পেপার রুম ঘুরে দেখেন ভারতের নির্বাচন কমিশন নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যে আসলেন ভারতের নির্বাচন কমিশন নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক বিবেক এল ভিমানওয়ার। শুক্রবার তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার ও সদর মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে উমাকান্ত একাডেমীতে যান।

সেখানে স্ট্রং রুম, গণনা কেন্দ্র, ব্যালট পেপার রুম ঘুরে দেখেন। কথা বলেন আধিকারিকদের সঙ্গে। সমস্ত প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক। প্রায় সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে।সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

 

৩৯ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করলো আগরতলা রেল পুলিশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা থেকে বিহারে ফের গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে গেল জি আর পি ও আর পি এফের তৎপরতায়। জি আর পির জালে বিহারের বাবলু কুমার ও সুধাংশু কুমার নামে দুই যুবক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লাখ ৯৫ হাজার টাকার শুকনো গাঁজা। আগরতলা রেল পুলিশের ওসি তাপস দাস জানান তাদের কাছে গোপন খবর আসে দুই যুবক ব্যাগে করে অবৈধ কিছু নিয়ে আসছে আগরতলা রেলস্টেশনে।

এই খবরের ভিত্তিতে জি আর পি ও আর পি এফ স্টেশনের বিভিন্ন প্রবেশ পথে নজরদারি চালায়। তখনই দুই যুবককে দেখে তাদের সন্দেহ হওয়ায় আটক করে। পরে তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৩৯ কেজি গাঁজা। জানা গেছে দুইজনের বাড়ি বিহারে। ধারণা তারা ট্রেনে করে বিহারে গাঁজা গুলি নিয়ে যাওয়ার জন্যই রেল স্টেশনে এসেছিল। পুলিশ তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়েছে।

 

 

নিরাপত্তা হীনতায় ভুগছে মানুষ, সন্ত্রাস করে নির্বাচনে জয়ী হতে পারে বিজেপি : রঘুনাথ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির জুমলাবাজিতে পা না দিয়ে বেকার-শিক্ষক সহ সমাজের সকল অংশের মানুষের আগামী দিনের কথা ভেবে লোকসভার দুটি আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানালেন ফরওয়ার্ড ব্লক ত্রিপুরার রাজ্য নেতৃত্ব পার্থ রঞ্জন সরকার। শুক্রবার দলের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়।

উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির নেতা রঘুনাথ সরকার, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার। নেতৃত্ব এদিন অভিযোগ করেন, রাজ্যে লোকসভার দুই আসনে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছেন না। তাই মুখ্যমন্ত্রী পদ থেকে বহিষ্কৃত বিপ্লব কুমার দেবকে পশ্চিম ত্রিপুরা আসনে এবং রাজ্যের সঙ্গে কোনো যোগাযোগ না থাকা কৃতি সিং দেববর্মণকে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি।

এবারের নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীরাই বিজয়ী হবে বলে আশাব্যক্ত করেন ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে রঘুনাথ সরকার অভিযোগ করেন, বিজেপি নেতৃত্ব আগেই বলেছেন ত্রিপুরায় দুই পর্যায়ে নির্বাচন হবে। তাদের কথাই নাকি নির্বাচন কমিশন রেখেছেন। তার অভিযোগ দুই পর্যায়ে নির্বাচন করানো হচ্ছে যাতে সন্ত্রাস করে নির্বাচনে জয়ী হতে পারে বিজেপি।তবে তিনি আশাব্যক্ত করেন জনগণ এর প্রতিরোধ করবেন।

তিনি দলের তরফে রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন কোন প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহাকে, পূর্ব ত্রিপুরায় রাজেন্দ্র রিয়াং ও রামনগর উপভোটে রতন দাসকে জয়ী করার জন্য। রঘুনাথ সরকারের অভিযোগ মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে।

 

 

গুড ফ্রাইডে-তে মরিয়মনগর চার্চে প্রার্থনায় অংশ নেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করার দিনটি গুড ফ্রাইডে হিসেবে প্রতিবছর পালন করে থাকেন খ্রিষ্টান ধর্মাবল্মবির লোকজন। এদিনে উপবাস থেকে বিভিন্ন গির্জা- চার্চে প্রার্থনায় অংশ নেন খ্রিষ্টান ধর্মাবল্মবির লোকজন ধর্মীয় রীতিনীতি মেনে।গুড ফ্রাইডে হল একটি খ্রিস্টান ছুটির দিন যা ক্যালভারিতে যীশুর ক্রুশবিদ্ধ এবং তাঁর মৃত্যুকে স্মরণ করে।

এটি পবিত্র শুক্রবার , মহান শুক্রবার। প্রতিবছর রাজধানীর অদূরে মরিয়মনগর চার্চে গুড ফ্রাইডে-তে হয় অনুষ্ঠান। নিয়ম মেনে প্রার্থনায় অংশ নেন খ্রিষ্টান ধর্মাবল্মবির লোকজন। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। এই পবিত্র শুক্রবারে মরিয়মনগর চার্চে যান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। প্রার্থনায় অংশ নেন। কথা বলেন চার্চে ফাদার সহ অন্যদের সঙ্গে।

 

 

রাতের আঁধারে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে মারধর দুষ্কৃতকারীদের, আহত এক বৃদ্ধ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাতের আঁধারে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে মারধর, টাকা লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। ঘটনা জানিয়ে জিরানিয়া থানায় মামলা দায়ের। ঘটনাটি ঘটে ভদ্র মিসি পাড়ায়। অভিযোগ এলাকার রাজীব ও রাকেশ দেববর্মা দলবল নিয়ে বৃহস্পতিবার রাতে আক্রমণ করে স্থানীয় বাসিন্দা আবু তাহের মিয়ার বাড়িতে।

তাদের আক্রমণে বাড়ির মালিক ৭৫ বছরের বৃদ্ধ আবু তাহের মিয়া আহত হন। আরও অভিযোগ অভিযুক্তরা লুট করে নিয়ে যায় আবু তাহের মিয়ার বাড়ি থেকে ১০ লাখ টাকা। এই অর্থ সম্প্রতি নিজের জমি বিক্রি করে রেখেছিলেন আবু তাহের মিয়ার পরিবার।

ঘটনার পরে আহত ব্যক্তিকে রাতেই জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ প্রায়শই অভিযুক্তরা আবু তাহের মিয়ার বাড়িতে হামলার চেষ্টা করে। আক্রান্ত ব্যক্তির একটি জায়গাও দখল করার চেষ্টা করেছে অভিযুক্তরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

বিজেপি দুর্নীতিবাজ সরকার দুর্নীতিতে নিমজ্জিত : জিতেন্দ্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনকে যাতে প্রহসনে পরিণত করতে না পারে সেজন্য পশ্চিম জেলা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে নিরপেক্ষতার সাথে কাজ করতে নির্দেশ দিতে নির্বাচন কমিশনকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী চিঠি দিয়েছেন।শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন ডঃ বিশাল কুমারের কাজের অতীতে প্রশংসা করেছি, কিন্তু নমিনেশন পেপার জমা দেয়ার শেষদিনে তিনি বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট হয়েছেন।

পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার বিজেপি প্রার্থীর হয়ে এত লোককে উনার ঘরে থাকার অনুমতি দিতে পারেন না।সেটা করেছেন।একই কাজ বিজেপি দল পূর্ব আসনেও করার চেষ্টা করে ব্যর্থ হয় সেখানকার রিটার্নিং অফিসারের বাধাদানের ফলে।জিতেনবাবু বিশাল কুমারকে নিরপেক্ষভাবে কাজ করত অনুরোধ জানিয়েছেন।

ত্রিপুরার জন্য রেগার নামমাত্র মজুরি ১৬ টাকা বাড়ানোর কেন্দ্রীয় সরকারের ঘোষণার তীব্র বিরোধিতা করে জিতেন চৌধুরী বলেন এর থেকে প্রমাণ হয় যে মোদি সরকার শ্রমজীবী মানুষের ও কৃষক বিরোধী।ইলেক্টোরাল বন্ড নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী প্রভাকরের উক্তিকে সমর্থন করে জিতেন্দ্র চৌধুরী বলেন এই কথা বিজেপির প্রাক্তন মন্ত্রীও বলেছেন। এই দুর্নীতিবাজ সরকার দুর্নীতিতে নিমজ্জিত। এরা মানুষের মুখের খাবার কেড়ে নিতে রেগা তুলে দিতে চাইছে যা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি।

 

 

বাড়ি বাড়ি গণদেবতাদের কাছে গিয়ে ভোট ভিক্ষা দীপকের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সময় কম। এলাকা বড়। তাই ভোটের প্রচারে ব্যক্তিগত ভাবে কারোর সঙ্গে দেখা করতে না পারলেও পরে কাজের মাধ্যমে দেখা করবেন। পূর্বতন বাম সরকারের সময়ে যে কাজ গুলি করা হয়নি কিংবা প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের যে চিন্তাভাবনা ছিল সেই কাজ গুলি অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে।

শুক্রবার বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে এই কথা গুলি বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন দীপক মজুমদার। মনোনয়ন পত্র জমা জমা দিয়েছেন দুইদিন আগে। যদিও মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে থেকেই প্রচার শুরু করেছেন মেয়র দীপক মজুমদার।

শুক্রবার তিনি সকালে বাড়ি বাড়ি গণদেবতাদের দোরগোড়ায় যান। এদিন প্রথমে রাজধানীর কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রমে যান। সেখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রচারে বের হন দলীয় কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে। প্রার্থীর সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যরা। বাড়ি বাড়ি গণদেবতাদের কাছে গিয়ে ভোট ভিক্ষা প্রার্থনা করেন।

তুলে দেন ভোটারদের হাতে লিফলেট। প্রচারের ফাঁকে মেয়র তথা রামনগর উপভোটের প্রার্থী দীপক মজুমদার রামনগরের সকল ভোটদাতাদের কাছে প্রার্থনা করেন উনাকে আশীর্বাদ করার জন্য।এদিন বিজেপি প্রার্থীর সঙ্গে প্রচুর কর্মী- সমর্থক অংশ নেন।

জার্মানি ও আমেরিকার পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে মন্তব্য করল জাতিসংঘ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানি ও আমেরিকার পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে মন্তব্য করল জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘আশা’ ব্যক্ত করেছেন যে ভারত এবং অন্য যে কোনো দেশে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে জনগণের ‘রাজনৈতিক ও নাগরিক অধিকার’ সুরক্ষিত হবে।

বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন। তিনি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার এবং বিরোধী দল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেনের উপর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ভারতের আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন।

জাতিসংঘ কি বলেছে?

ডুজারিক বলেছেন, ‘আমরা খুব আশা করি যে ভারত এবং অন্য যে কোনও দেশে যেখানে নির্বাচন হতে চলেছে, রাজনৈতিক ও নাগরিক অধিকার সহ সকলের অধিকার সুরক্ষিত হবে। এ ছাড়া সবাই অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে।

দিল্লি ক্যাপিটালসকে ১২রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস

0

জনতার কলম ওয়েবডেস্ক :- রাজস্থান রয়্যালস (RR) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এ তাদের টানা দ্বিতীয় জয় অর্জন করেছে। দলটি চলতি মৌসুমের ৯ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (DC) ১২রানে হারিয়েছে।

জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করে রাজস্থান ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে। জবাবে দিল্লি ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করতে পারে।

রাজস্থানের হয়ে, রিয়ান পরাগ ৪৫ বলে ৮৪ রানের ইনিংস খেলেন, যেখানে রবিচন্দ্রন অশ্বিন ২৯ রান এবং ধ্রুব জুরেল ২০ রানের অবদান রাখেন। দিল্লির হয়ে ডেভিড ওয়ার্নার করেন ৪৯ রান, অধিনায়ক ঋষভ পান্ত ২৮ রান করেন। রাজস্থানের যুজবেন্দ্র চাহাল ও নান্দ্রে বার্গার নেন ২টি করে উইকেট।