Home Blog Page 558

কাল বৈশাখীর তাণ্ডবে ৫০ বছরের পুরনো গাছ ভেঙে পরে জিবি এলাকায়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গতকাল বৈশাখীর তাণ্ডব রাজ্যের বিভিন্ন জায়াগায় রবিবার সকালে কালবৈশাখীর ঝড়ের দাপট শহর আগরতলায়ও। এদিন ভোর থেকেই শুরু হয় মেঘের গর্জন। আকাশ কালো করে শুরু হয় ঝড়-বৃষ্টি। আর এই ঝড়ে ভেঙে যায় প্রায় ৫০ বছরের পুরনো বড় গাছ জিবি এলাকায়। এদিন জিবি হাসপাতালে প্রবেশের মূল গেটের সামনে রাস্তায় ভেঙে পড়ে ঝড়ে বহু পুরনো গাছটি।

গাছ পড়ে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও। এতে রাস্তার একাংশে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। তবে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। গাছ পড়ে স্থানীয় একটি মিষ্টি দোকানের সাইনবোর্ড ও বারান্দার সামান্য ক্ষতি হয়েছে। স্থানীয় এক ব্যক্তি জানান অন্য সময় এই জায়গায় দাঁড় করানো থাকে কয়েকটি গাড়ি।

স্বাভাবিক ভাবে থাকতো লোকজনও। কিন্তু এদিন গাড়ি না থাকায় বড় ধরণের ক্ষতি এড়ানো গেছে। এদিকে গাছ ভেঙে পড়ে যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন পুর নিগমের কর্মীরা। তারা দ্রুততার সঙ্গে ভেঙে পড়া গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।

রাজ্যে পালিত হলো ৭৫ তম রাজস্থান দিবস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজভবনে রাজস্থান রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। ৭৫ তম রাজস্থান দিবস পালন করা হয় শনিবার। অনুষ্ঠানে অংশ নেন ত্রিপুরায় কর্মরত রাজস্থানের পড়ুয়া, ব্যবসায়ী সহ অন্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, রাজ্যপালের বিশেষ সচিব ইউ কে চাকমা, টি এম সির প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসার সি এম সাজের সহ অন্যরা। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী নাল্লু সেই রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

 

রাজ্যে বিজেপি সরকার আসার পর ত্রিপুরা চা শিল্পকে উন্নত করার লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে : রাজীব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পরে চা-শিল্পের উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে আয়ুষ্মান কার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রয়াস নিয়েছে।

চা-শ্রমিকদের যত ধরণের সহযোগিতা করা যায় তা বর্তমান রাজ্য সরকার করেছে। বিজেপি সরকার আসার পরে চা- শ্রমিকদের উপরে চাঁদার জুলুম থেকে রেহাই করা হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি টি সেলের সাংগঠনিক সভায় একথা গুলি বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় সাংগঠনিক বৈঠক টি সেলের তরফে চা-বাগান প্রতিনিধিদের নিয়ে। বৈঠক নিয়ে রাজীব বাবু বলেন, আগামী লোকসভা নির্বাচনে মোদীজির সংকল্পকে সার্থক করার লক্ষে কিভাবে মানুষের সঙ্গে জনসম্পর্ক করবেন চা বাগান প্রতিনিধিরা সেবিষয়ে আলোচনা হয় বৈঠকে।

এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন, মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপি সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বর্তমান চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যরা।

নতুন-যুব ভোটারদের মধ্যে ভোটাধিকার নিয়ে উৎসাহ বাড়াতে নির্বাচন কমিশন বিভিন্ন কর্মসূচী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নতুন-যুব ভোটারদের মধ্যে ভোটাধিকার নিয়ে উৎসাহ বাড়াতে নির্বাচন কমিশন বিভিন্ন কর্মসূচী নিয়ে থাকে। লোকসভা নির্বাচনকে সামনে রেখেও প্রতিটি জেলায় হচ্ছে বিভিন্ন কর্মসূচী। শনিবার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধীন স্টেট এন এস এস সেলের উদ্যোগে হয় সচেতনতা মূলক কর্মসূচী। এদিন আগরতলা রবীন্দ্র ভবনে হয় এই কর্মসূচী।

এতে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষা যেন মগ, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র- ছাত্রীরা এতে অংশ নেন।

১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা ও রামনগর বিধানসভার উপভোট।ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা ও পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন চলছে রাজনৈতিক দল গুলির মধ্যে যেমন প্রচারে তেজি ভাব তেমনি প্রশাসনের তরফে চলছে জোর প্রস্তুতি সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য।

জলে ডুবে মৃত্যু হল তিন বছরের শিশুর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ির লোকেদের চোখের অলক্ষে জলে ডুবে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। চিকিৎসকের মতে অনেকক্ষণ জলের তলায় ছিল শিশুটি। কেননা তার ফুসফুসে জল জমে গিয়েছিল।

মোহাম্মদ ইজান নামে শিশুটির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে বিশালগড় নদী লাক এলাকায়। প্রসঙ্গত এই সময়ে মুসলমান ধর্মালম্বীদের রমজান মাস চলছিল।

পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা। বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে জিবিতে চিকিৎসাধীন মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমায়।

জানা গেছে সোনামুড়া থানাধিন কুলুবাড়ি কাজিটিলা এলাকার বাসিন্দা মাফুজা আখতার এদিন স্কুলে একটি অনুষ্ঠানে যোগ দিতে ছেলের বাইকের করে যাচ্ছিলেন।

পথে দাউদারানী এলাকায় মোটর বাইক থেকে পরে যান বয়স ৪৫-র মহিলা। সঙ্গে সঙ্গে উনাকে সোনামুড়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জিবিতে রেফার করা হয়।বর্তমানে জিবিতে উনার চিকিৎসা চলছে।

আসন্ন নির্বাচনে মোদী জীকে দুহাত ভরে আশীর্বাদ করতে প্রস্তুত ধনপুরের জনগণ : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তি না থাকলে কোনদিন উন্নয়ন সম্ভব হবে না। উত্তর-পূর্বাঞ্চলে এখন শান্তি বিরাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট- ইস্ট পলিসিতে ত্রিপুরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ত্রিপুরাকে প্রধানমন্ত্রী হীরা মডেল দিয়েছেন। দেশের মধ্যে তৃতীয় শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা রয়েছে রাজ্যে। ত্রিপুরা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ১৭-১৮ টি এক্সপ্রেস ট্রেন যায়।

বন্দে ভারত এক্সপ্রেসও ত্রিপুরায় আসবে। সোনামুড়া মহকুমার ধনপুরে নির্বাচনী জনসভায় একথা গুলি বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিভিন্ন জায়গায় কর্মসূচীতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার মুখ্যমন্ত্রী জনসভা করেন বিজেপি ধনপুর মণ্ডল এলাকায়।

সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, বিজেপি সংখ্যালঘু সংগঠনের সভাপতি বিল্লাল মিয়া, ধনপুর মণ্ডলের সভাপতি সহ অন্যরা।

জনসভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কেন্দ্রের পূর্বতন সরকারের সমালোচনা করে মন্তব্য করেন আগে শুধু দুর্নীতি আর দুর্নীতি দেখা যেত। রাজনীতি শুধু ছিল মসনদে বসার জন্য। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে বুঝিয়ে দিয়েছেন অন্য ভাবেও দেশ চালানো যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন স্বচ্ছতার সাথে দেশ কিভাবে চালাতে হয়।

বর্তমানে মানুষ বুঝতে পারছেন দুর্নীতি ছাড়াও সরকার চালানো যায়। মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেস- সিপিএম জোটের সমালোচনা করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট- ইস্ট পলিসিতে ত্রিপুরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ত্রিপুরাকে প্রধানমন্ত্রী হীরা মডেল দিয়েছেন। দেশের মধ্যে তৃতীয় শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা রয়েছে রাজ্যে।

নেশা কারবারীদের আনাগোনা বৃদ্ধি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গকুলনগর পন্ডিত চৌমহনী এলাকা থেকে ২০ টি ব্রাউন সুগারের কন্টেনার সহ পুলিশ আটক করেছে এক যুবককে। গোপন খবরের ভিত্তিতে গোকুলনগর এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ।

নির্বাচনের প্রাক মুহুর্তে নেশা কারবারীদের আনাগোনা ঠিকই বৃদ্ধি পেয়ে চলেছে। কেননা তাদের ধারণা নির্বাচনী প্রচারের ডামাডোলে নেশা কারবারিদের দিকে নজর দেবে না পুলিশ প্রশাসন। এই ধরনের ধারণায় নেশা কারবারিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।

 

 

 

ভোটে জিতে মানুষের মৌলিক সমস্যা গুলি পূরণ করা হবে : দীপক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্র ও রাজ্য সরকারের কাজকর্মে খুব খুশি মানুষ। মোদীজির উপরে মানুষের আস্থা রয়েছে। উন্নয়নের নিরিখে ভোটারদের কাছে ভোট চাইছেন। শনিবার বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয়ে একথা বললেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপ ভোটের বিজেপি প্রার্থী দীপক মজুমদার।

তিনি আশাব্যক্ত করেন পশ্চিম লোকসভা ও রামনগর বিধানসভার উপভোটে মানুষ বিপুল ভোটে জয়ী করবেন ভারতীয় জনতা পার্টির দুই প্রার্থীকে। বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন দীপক মজুমদার।দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন গনদেবতাদের কাছে। তাদের কাছে আশীর্বাদ চাইছেন বিজেপি প্রার্থী।

শনিবার সকালে বাড়ি বাড়ি ভোট প্রচারে যান প্রার্থী দীপক মজুমদার কৃষ্ণনগর ওল্ড কালি বাড়ি লেনে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করেন। উনার সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর ও কার্যকর্তারা। ভোটারদের কাছে প্রচারপত্রও তুলে দেন রামনগর উপভোটের বিজেপি প্রার্থী।

প্রচারের ফাঁকে প্রার্থী দীপক মজুমদার বলেন, প্রচারে ভালো সাড়া মিলছে। মানুষ বিজেপি সরকারের কাজকর্মে খুব খুশি। তিনি বলেন, মানুষের মৌলিক সমস্যা গুলি পূরণ করা হবে। সকল অংশের মানুষের কল্যাণে যে কাজ গুলি করার তা করা হবে। এলাকার প্রয়াত বিধায়ক যে কাজ গুলি করার পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু করে যেতে পারেননি সেগুলি করা হবে অগ্রাধিকারের ভিত্তিতে।

 

 

সারা রাজ্যে দারুণ সাড়া মিলছে : জিতেন্দ্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু রামনগর বিধানসভা কেন্দ্র নয়, সারা রাজ্যে দারুণ সাড়া মিলছে। মানুষ গত ১০ বছর ধরে যে অরাজকতা দেখেছে দেশকে ধ্বংস করার যে লীলা দেখছে এর থেকে দেশকে মুক্ত করা, নিজেদের অধিকারকে পুনঃস্থাপিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। শনিবার রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রতন দাসের সমর্থনে ভোট প্রচারে একথা বললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

এদিন জয়পুর এলাকা থেকে বের হয় কর্মী- সমর্থকদের নিয়ে মিছিল। এলাকার বিভিন্ন পথ ঘুরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন প্রার্থী সহ দলীয় নেতৃত্ব। এদিন প্রার্থীর সঙ্গে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, সিপিএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যরা।

এদিন প্রার্থী রতন দাস প্রচারের ফাঁকে বলেন, মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। কোনদিন ছেড়ে যাবেন না। পাশাপাশি এদিনের মিছিল থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান নেতৃত্ব।