Home Blog Page 557

মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের জন্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেটকে তিরস্কার করেছে নির্বাচন কমিশন

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের জন্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেটকে তিরস্কার করেছে নির্বাচন কমিশন। কমিশন উভয় নেতাকে তাদের বক্তব্যের বিষয়ে সতর্ক থাকার জন্য সতর্ক করেছে এবং কমিশন এখন নির্বাচনের সময় তাদের উপর বিশেষ নজর রাখবে।

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেটের বক্তব্যের বিষয়ে, নির্বাচন কমিশন উভয় নেতাকে নোটিশ জারি করেছিল এবং তাদের উত্তর চেয়েছিল। তাদের প্রতিক্রিয়ায় উভয় নেতাই স্বীকার করেছেন যে তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং ব্যক্তিগত আক্রমণ করেছেন। জবাব পাওয়ার পর কমিশন উভয় নেতাকে সতর্ক করে বলেছে, ভবিষ্যতে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এছাড়াও নির্বাচনকালীন দুই নেতার বক্তব্য নির্বাচন কমিশন বিশেষভাবে পর্যালোচনা করবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং আপত্তিকর বক্তব্যের বিষয়ে তাদের দলের নেতাদের সতর্ক করতে কমিশন তাদের সতর্কীকরণ বিজ্ঞপ্তির একটি অনুলিপি দলীয় সভাপতিদের কাছেও পাঠিয়েছে।

মাতাবাড়ির পেঁড়া স্বীকৃতি পাওয়ায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদয়পুর মাতাবাড়ির পেঁড়া অবশেষে জি আই ট্যাগ পেয়েছে। এই স্বীকৃতি পাওয়ায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার তিনি গোমতী জেলায় নির্বাচনী প্রচার থেকে ফেরার পথে মাতাবাড়িতে যান। সন্ধ্যায় উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজাও দেন নিজ হাতে পেঁড়া কিনে।

পূজা দিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন জানান পেঁড়ার পাশাপাশি জনজাতিদের হাতে তৈরি পাছড়াও এই স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, নিজেরা বাইরে গেলে কিংবা বাইরে থেকে আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধব এলে তারা মাতাবাড়ির পেঁড়া নিয়ে যেতেন। অবশেষে এতদিন পরে জি আই ট্যাগের সম্মান এই পেঁড়া পাওয়ায় মুখ্যমন্ত্রী আনন্দিত বলে জানান।

এর আগে জনজাতিদের তৈরি রিসা এই সম্মান পেয়েছে। ত্রিপুরার ভোকাল ফর লোকাল ধীরে ধীরে সমৃদ্ধির দিকে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন এভাবেই ত্রিপুরা সামনের দিকে এগিয়ে যাবে। এদিকে জি আই ট্যাগ এর স্বীকৃতি পাওয়ায় খুশি উদয়পুর মাতাবাড়ির পেঁড়া বিক্রেতারাও।

বামগ্রেসের রাজনৈতিক হিংসার কারণে বহু মা তার সন্তান হারিয়েছে, এখন তারা ভাই ভাই : বিপ্লব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্ সমীরঞ্জন বর্মনের কারণেই কমিউনিস্টরা ত্রিপুরায় ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে । এই পিতা পুত্রের নেতৃত্বে পরিচালিত কংগ্রেস এবার প্রকাশ্যেই সিপিএমের সাথে একমঞ্চে এসেছে । এই কারণেই এত বছর ত্রিপুরা থেকে কমিউনিস্টদের সরানো যায়নি। নলছড়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই বাক্যবানে বর্মনদের নিশানা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভা সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব । এদিন প্রথমেই একটি রোড শো, সোনামুড়া শান্তি পল্লী থেকে নতুন বাজার পর্যন্ত পরিক্রমা করে। এদিন নলছরে ৩৭৭ পরিবারের ১৩২৮ জন বিপ্লব কুমার দেবের হাত ধরে বিজেপি দলে যোগদান করেন।

 

তিনি বলেন কমিউনিস্ট কখনোই ত্রিপুরায় ক্ষমতার মসনদে বসার সুযোগ পেতো না, যদি বর্মনরা তাদেরকে মদত না দিতো। তারাই সংকীর্ণ ব্যক্তি স্বার্থে সেই সুযোগ করে দিয়েছে। তাদের সাথে কমিউনিস্টদের পর্দার আড়ালে সখ্যতা এবার রাজ্যের মানুষের কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেছে। তাদের সাথে থাকতে থাকতে এখন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার মধ্যেও কমিউনিস্টের জিন প্রবেশ করেছে। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আসন্ন লোকসভা নির্বাচনে গণতান্ত্রিক পথে তাদের সমিচিন জবাব দেবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিপ্লব কুমার দেব আরো বলেন, একমাত্র তিপ্রা মথার কারণেই সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিধায়ক হিসেবে জয়লাভ করতে পেরেছিলেন। বিরোধী দলনেতার পদও মথার কল্যানেই পেছেন। মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ যতদিন তাদের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছে ততদিন প্রদ্যুত বাবু সম্পর্কে তারা ছিলেন প্রশংসায় পঞ্চমুখ। আর তাদের প্রকৃত রূপ বুঝতে পেরে রাজ্যের জনজাতিদের স্বার্থে বিজেপির সঙ্গে আসতেই প্রদ্যুৎ কিশোর এবং তাঁর পরিবারকে নিয়ে দোষারোপের নুংরা রাজনীতি শুরু করেছে কমিউনিস্ট নেতারা। যে কমিউনিস্ট নেতারা পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বহিরাগত বলে আক্রমণ করছেন, তাদের নিজেদের দল ও নীতি আদর্শ সবই বহিরাগত। চীন থেকে আমদানি করা। বিগত ২৫ বছরে রাজ্যের মানুষের আর্থ সামাজিক জীবনমান বিকাশে সম্পূর্ণ ব্যর্থ কমিউনিস্টরা। তাদের একমাত্র লক্ষ্য ছিল মানুষকে বঞ্চিত, অনগ্রসর রেখে, পার্টি অফিস এবং পার্টির বিকাশ করা। সার্বিক বিকাশের প্রশ্নে ত্রিপুরাকে উপেক্ষিত রেখে গোটা দেশে স্বর্ণ রাজ্যের মিথ্যা স্বপ্ন বিলিয়েছে তারা।

তিনি আরও বলেন, কংগ্রেস ও কমিউনিস্টদের রাজনৈতিক হিংসার কারণে বীরচন্দ্র মনু সহ অন্যান্য জাগায় বহু মা তার সন্তান হারিয়েছে। সমস্ত খুনের সঙ্গে আপোষ করে শুধুমাত্রই সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের এক অশুভ জোট করেছে তারা। ভ্রাতৃঘাতী দাঙ্গা কেড়ে নিয়েছিল কত জীবন। কত মানুষকে বাড়িছাড়া করে রেখেছিল। যারা অবৈধভাবে ১০৩২৩ জন শিক্ষককে চাকরি দিয়েছে এবং এই চাকরি বাতিলের জন্য যে দলের নেতা মামলা করিয়ে উদ্যোগ নিয়েছিল তারা সবাই এখন এক মঞ্চে। কিন্তু ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে হাজার হাজার মানুষের।

বিধানসভা নির্বাচনের ভোটের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে লোকসভায় বেশি মাত্রায় গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে বিপ্লব কুমার দেব বলেন , রাজ্যে নির্বাচিত সরকার শুধুমাত্র রাজ্যের কল্যাণে কাজ করে । কিন্তু কেন্দ্রে কারা ক্ষমতায় থাকবে এবং প্রধানমন্ত্রী কে হচ্ছেন তার উপর সমগ্র দেশের আগামী দিনের ভবিষৎ ও দিশা নির্ভর করে।

 

তিনি বলেন, গত ১০ বছরে নরেন্দ্র মোদি দেশকে বিশ্ব নেতার আসনে তুলে ধরেছে। জাতীয় অর্থনীতির উর্ধ্বগতি সহ অন্তিম ব্যক্তি পর্যন্ত গুচ্ছ প্রকল্পের সহায়তায় পাল্টে গেছে সবার জীবনযাত্রা । প্রবাহমান এই উন্নয়ন যাত্রাকে বিঘ্নিত করতে জাতের রাজনীতি শুরু করেছে বিরোধীরা । ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরাতেও প্রচার করা হয়েছিল বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের উপর নিপীড়ন শুরু হবে । কিন্তু এ ধরনের একটি দৃষ্টান্তও নেই।উপরন্তু শিক্ষা সরকারি চাকরি সহ প্রতিটি ক্ষেত্রে সংখ্যালঘুরা সম্মানের সাথে এগিয়ে চলেছে। তিন তালাক সহ সংখ্যালঘু মুসলিমদের কল্যাণে একাধিক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সবার অধিকার সুরক্ষার জন্য কাজ করেছে কেন্দ্র রাজ্য সরকার । ত্রিপুরায় সামাজিক ভাতার ৩০০ থেকে ৫০০ বেশি করতে পারেনি কমিউনিস্টরা। ২০১৮ সালের পর এখনো পর্যন্ত এই অল্প সময়ের মধ্যেই সামাজিক ভাতা হয়ে গেছে দু হাজার টাকা। যাদের নিজেদের রাজনৈতিক ভবিষৎ অন্ধকারে তারাই রাজ্যের মানুষকে দিশা দেখানোর কথা বলে বিভ্রান্ত করতে অপপ্রয়াস চালাচ্ছে।

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে মানুষের আস্থা রয়েছে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবাসরীয় প্রচারে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় তুলল শাসক দল ভারতীয় জনতা পার্টি।এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে সাড়া জাগানো পদযাত্রা ও জনসম্পর্ক অভিযান উদয়পুর মহকুমায়। রবিবার গোমতী জেলার বিজেপি বাগমা মণ্ডলের উদ্যোগে হয় দলীয় প্রার্থীর সমর্থনে পদযাত্রা।

বাগমা এলাকা থেকে বের হয় নারী- পুরুষ-যুবদের উৎসাহ উদ্দীপনাময় পদযাত্রা। এদিন পদযাত্রায় সামনে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, মণ্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। পদযাত্রা যেদিকে গেছে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ সমর্থন জুগিয়েছেন। পথে পথে মুখ্যমন্ত্রী লোকজনের সঙ্গে কথা বলেছেন, দলীয় প্রার্থীর হয়ে ভোট চান। সাধারণ মানুষ শুধু নন, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন।

এদিন সাড়া জাগানো উদ্দীপনাময় পদযাত্রা বিভিন্ন পাড়া, এলাকা অতিক্রম করে করুইমুড়ায় এসে শেষ হয়। প্রচুর লোকজন এদিন পদযাত্রায় অংশ নেন। মুখ্যমন্ত্রী এদিন আশাব্যক্ত করেন পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কৃতি সিং দেববর্মণ বিপুল ভোটে জয়ী হবেন। তিনি বলেন, মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেছে মোদীজি ছাড়া বিকল্প কিছু চিন্তা করতে পারেন না তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে মানুষের আস্থা রয়েছে।

সিপিআইএম কোনোদিন মানুষের জন্য কোন কিছু করেনি, আর কংগ্রেস করেছে পরিবারের : বিপ্লব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০৩২৩ কে যারা অবুঝ ভাবে চাকরি দিয়েছিল এবং যারা মামলা করে চাকরি খেয়েছিল তারা এখন একজোট হয়ে ভোট চাইছে তাদের মোক্ষম জবাব দিন রবিবার সোনামুড়া নতুন বাজারে এক নির্বাচনী সভায় কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে তোপ দেগে এই কথা বললেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।

রবিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এর সমর্থনে সোনামুড়ায় এক পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয় পদযাত্রাটি সোনামুড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে নতুন বাজারে এসে সমাপ্ত হয় সেখানে এক সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী তথা বর্তমান রাজ্যসভার সংসদ বিপ্লব কুমার দেব বিজেপি নেতা বিল্লাল মিয়া সহ আরো অনেকে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব , ১০৩২৩ প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন এই চাকরিগুলি বামফ্রন্ট সরকারের সময় বাম সমর্থকদের অবৈধভাবে দেওয়া হয়েছিল পরে বর্তমান লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার বন্ধু মামলা মোকদ্দমা করে এই চাকরিগুলি খেয়েছেন

তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিষয়টিকে সহানুভূতি নিয়ে দেখার জন্য সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন নাকচ করে দেয় কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে আরও তোপ দাগেন তিনি. বিজেপি প্রার্থী বলেন সিপিআইএম কোনোদিন মানুষের জন্য কোন কিছু করেনি ওরা করেছে কেবলমাত্র পার্টির জন্য আর কংগ্রেস করেছে পরিবারের জন্য এই ক্ষেত্রে নাম না করে প্রকারান্তরে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

 

 

 

সকালের বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সকালের বজ্রপাতে মৃত্যু হয়েছে উদয়পুর রাজনগর এলাকার বাসিন্দা শ্যামল দেবনাথ এর। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। সংবাদে প্রকাশ , প্রতিদিনকার মত রবিবার সকালেও রাবার বাগানে কাজ করতে গিয়েছিল শ্যামল দেবনাথ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বজ্রপাতের সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। পার্শ্ববর্তী দুজন লোক দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে।

পরবর্তী সময় পোস্টমেটামের পরেই তার মৃতদেহ পরিবার-পরিজনদের হাতে তুলে দিয়েছে। প্রসঙ্গত মৃত শ্যামল দেবনাথের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।  ছেলেটির বয়স আনুমানিক ১০-১২ বছর হবে মেয়েটি দ্বাদশ শ্রেণীতে পাঠরত। মর্মান্তিক ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনগর এলাকায়।

 

 

 

বিলোনিয়ায় আত্মঘাতী গৃহকর্তা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মদমত্ত অবস্থায় স্ত্রীর সাথে সামান্য ঝগড়াকে কেন্দ্র করে বিষ পানে আত্মঘাতী হয়েছে এক ব্যক্তি। ৪৭ বছর বয়সি ঝন্টু দাস নামে ওই ব্যক্তি পেশায় একজন কৃষক ছিলেন। বাড়ি বিলোনিয়া পিয়ার বাড়ি থানা এলাকায় নীহারনগরে।

মৃত ব্যক্তির একজন ছেলে রয়েছে। হঠাৎই এই মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে।  প্রসঙ্গত পরিবারের একমাত্র রোজগাড়ি পুরুষের মৃত্যুতে হতাশায় ভুগছে অন্যান্য সদস্যরা।

 

 

 

 

কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাতসকালে ঝড়ে গাছ ভেঙে পড়লো বিদ্যুতের খুঁটিতে। ফলে বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবা রাজধানীর জগতপুর এলাকায়। রবিবার সকালে ঝড়-বৃষ্টি শুরু হয়। কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এদিন ঝড়ে আচমকা জগতপুর এলাকায় গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ পরিবাহী তারের উপরে। এতে ভেঙে পড়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি।

বিপদজনক অবস্থায় পড়ে থাকে খুঁটিটি। বন্ধ হয়ে যায় এলাকায় বিদ্যুৎ পরিষেবা। ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকায় যান এবং সংযোগ ছিন্ন করে দিয়ে আসেন। বিদ্যুৎ নাথাকায় দুর্ভোগে পড়েন লোকজন। তারা দাবি জানান দ্রুত পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার।

ভোটে জয়ী হয়ে সকল অংশের মানুষের জন্য কাজ করবো : দীপক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রবিবাসরীয় প্রচারে নেমে পড়েছেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপ- নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। সময় কম তাই বিধানসভা এলাকার সকল ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। তবে সবার বাড়ি বাড়ি যাওয়া হয়তো সম্ভব হবে না।

বাড়ি বাড়ি প্রত্যেক গণদেবতাদের কাছে সরাসরি যেতে না পারলে পথসভা, বাইক মিছিল, পদযাত্রার মাধ্যমে যাওয়ার পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদারের। রবিবার প্রার্থী বাড়ি বাড়ি প্রচারে যান ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে যে বুথ গুলিতে শাসক দল পিছিয়ে ছিল সেসব বুথে এদিন গণদেবতাদের দোরগোড়ায়।

গণ দেবতাদের কাছে গিয়ে করজোড়ে ভোট ভিক্ষা চান প্রার্থী। বাড়ি বাড়ি প্রচারেই তিনি জোর দিচ্ছেন। পরে প্রতিক্রিয়ায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, শুধু বিজেপি নয়, বিরোধী সকলের ভোট চান তিনি। তিনি সকলের আশীর্বাদ চাইছেন যাতে কাজ করার সুযোগ দেওয়া হয়। সকলের জন্য তিনি কাজ করবেন বলে জানান বিজেপি প্রার্থী। এদিন প্রার্থীর সঙ্গে প্রচুর দলীয় কর্মী- সমর্থক প্রচারে অংশ নেন।

 

২৭ তম বিমল সিনহার শহীদান দিবস উদযাপন করলো সিপিআইএম

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৯৮ সালের ৩১ মার্চ কমলপুরের ধলাই নদীর আভাঙ্গা ঘাটে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রয়াত হয়েছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা ও তার ভাই। প্রতিবছর বিমল সিনহার শহীদান দিবস উদযাপন করে থাকে সিপিআইএম। রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে। এবছর উনার ২৭ তম শহীদান দিবস।

রবিবার সকালে সিপিআইএম রাজ্য দপ্তরে প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস, গোরা চক্রবর্তী সহ অন্যরা। তারা সহ সিপিএম রাজ্য দপ্তরের কর্মীরা প্রয়াত বিমল সিনহার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সিপিআইএম নেতা তথা বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর অভিযোগ ত্রিপুরায় বিজেপি- তিপ্রা মথা ও আই পি এফ টি জোট সরকার রাজ্যের জাতি-উপজাতি, ঐক্য সম্প্রীতি বিরোধী। তাই এদের বিরুদ্ধে জাতি- উপজাতি সকল অংশের মানুষকে লড়াইয়ের বার্তা দেন নারায়ণ বাবু।