Home Blog Page 560

বীরচন্দ্র নগরে বিপ্লব কুমার দেবের জনসমর্থনে দুর্যোগকে মোকাবেলা করে মানুষ রীতিমতো চমক দেখিয়েছে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্যোগ পূর্ণ আবহাওয়ার মধ্যেও পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে গেরুয়া ঝড় বীরচন্দ্র নগরে। বীরচন্দ্র নগরে এদিন বিপ্লব কুমার দেব এর জনসমর্থনে দুর্যোগকে মোকাবেলা করে মানুষ রীতিমতো চমক দেখিয়েছে।

সর্বত্র বিপ্লবের জয়জয়কার ধ্বনি উচ্চারিত হয়েছে। মানুষ দুহাত ভরে বিপ্লব দেব কে আশীর্বাদ করার জন্য প্রস্তুত রয়েছে। বিপ্লব দেব ও এদিন সাধারণ মানুষের কাছে মোদিজীর জন্য পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনে ভোট চেয়েছেন।

বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাহক হিসাবে আমাকে পাঠিয়েছে। আমি আপনাদের কাছে তার জন্য ভোট ভিক্ষা চাইতে এসেছি। আপনারা তাকে ভোট দিয়ে দুটি আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।

 

 

বিশাল মিছিলের মাধ্যমে নমিনেশন দাখিল করলেন বিজেপি মনোনীত প্রার্থী কৃতি শিং দেব বর্মন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী কীর্তি সিং দেববর্মা বিশাল জনসমর্থন নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। ছিলেন তিপড়া মথা , আইপিএফটি ও বিজেপি দলের কর্মী সমর্থকরা। বিশাল মিছিলের মাধ্যমে নমিনেশন দাখিল করলেন বিজেপি মনোনীত প্রার্থী কৃতি শিং দেব বর্মন। বৃহস্পতিবার ডলুবাড়ী বাজার থেকে বিজেপি তিপ্রা মথা এবং আইপিএফটি কর্মী সমর্থকরা একত্রিত হয়ে মিছিল শুরু করেছে।

মিছিলটি বিজেপি জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং এক জনসমাবেশে মিলিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন প্রার্থী কৃতি সিং দেব বর্মন, মন্ত্রী টিংকু রায় , সুধাংশু দাস বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্য নেতৃত্বরা।

মিছিল শেষে এক প্রতিনিধি দল নমিনেশন দাখিল করার জন্য ধলাই জেলা শাসক অফিসে যায়। প্রতিনিধি দলে ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা,রাজীব ভট্টাচার্য,প্রদ্যুৎ কিশোর দেব বর্মন মন্ত্রী টিংকু রায় মন্ত্রী সুধাংশু দাস প্রার্থী কৃতি সিং দেব বর্মন কল্যাণী সাহা রায় সহ অন্যান্য। জেলাশাসক তথা রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এর হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থী কৃতি শিং দেব দেববর্মা।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান বিজেপির জয় নিশ্চিত। এবার ভোটে ৪০০ পার করবে বিজেপি। এদিকে নিজের জয় সম্পর্কে প্রায় ১০০ শতাংশ নিশ্চিত প্রার্থী প্রীতিশিং দেববর্মা।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারানীও জয় সম্পর্কে নিশ্চিত প্রকাশ করেছেন।

আম বাসায় এদিন উপজাতি ভোটারদের আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়। প্রত্যেকেই বিজেপি প্রার্থীর জয়- সম্পর্কে নিশ্চিত। ভোটারদের ভাষায় জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।

 

 

 

ত্রিপুরায় মানুষ সংবিধান প্রদত্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না : রমা দাস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ। একই দিনে রামনগর বিধানসভার উপভোট। এই দুই কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে।

বুধবার তিন বীরাঙ্গনা কুমারী- মধুতি- রুপশ্রীর শহীদান দিবস পালন করা হয়।এই উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আগরতলা শহরে হয় মিছিল।

রাজধানীর কৃষ্ণনগর টিআরটিসির সামনে থেকে বের হয় মিছিল।শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন নারী নেত্রী রমা দাস, ছায়া বল,কৃষ্ণা রক্ষিত, রূপা গাঙ্গুলি সহ অন্যরা। নারী নেত্রী রমা দাস এদিন অভিযোগ করেন, ত্রিপুরায় গণতন্ত্র আক্রান্ত। মানুষের গণতান্ত্রিক অধিকার বলতে কিছু নেই। ত্রিপুরায় মানুষ সংবিধান প্রদত্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না বলেও অভিযোগ রমা দাসের।

স্লোগান উঠেছে স্বৈরাচারি শক্তিকে পরাস্ত করতে বিজেপিকে একটিও ভোট নয়। এদিনের মিছিল থেকে আহ্বান জানানো হয় পশ্চিম ত্রিপুরা ও রামনগর উপ- ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার।

 

 

ইলেক্টোরাল বন্ডের ৪৮ শতাংশ টাকা বিজেপির ফান্ডে গেছে : যুব কংগ্রেস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে ইডি-সিবিআই লাগিয়ে চাপ সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টি ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে অর্থ আদায় করেছে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা। তিনি তথ্য দিয়ে অভিযোগ করেন যেসব কোম্পানিতে অনিয়মের অভিযোগে ইডি অভিযান চালিয়েছিল সেসব সংস্থা কয়েকদিন পরে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপি তহবিলে অর্থ দেওয়ার পরেই সব মিটমাট হয়ে যায় বলে অভিযোগ।

তিনি আরও অভিযোগ করেন ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা মুখোশ। সকলের সামনে রাম নাম করছে আর পেছনে মানুষকে গলা টিপে পয়সা আদায় করার রেকর্ড পার করে দিয়েছে। ইলেক্টোরাল বন্ডের ৪৮ শতাংশ টাকা বিজেপির ফান্ডে গেছে। যুব কংগ্রেস সভাপতির প্রশ্ন আজ পর্যন্ত কোন গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি পূরণ করতে পেরেছে? তিনি বলেন, কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামীর অভিযোগ করেছেন ইলেক্টোরাল বন্ড দুর্নীতি বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি এবং এর খেসারত বিজেপিকে দিতে হবে।

 

 

বিজেপিকে ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়েই কুমারী-মধুতি-রূপশ্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে : জিতেন্দ্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন নির্বাচনী লড়াইয়ে সামন্ত প্রভুদের বংশদেরদের এবং তার সহযোগী সাম্প্রদায়িক কর্পোরেট লেহনকারী বিজেপিকে ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়েই কুমারী-মধুতি-রূপশ্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

তিনি বীরাঙ্গনার শহীদান দিবসে একথা বললেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তিতুন প্রথার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ৭৫ বছর আগে ১৯৪৯ সালে বর্তমান খোয়াইয়ের পদ্মবিলে শহীদ হয়েছিলেন কুমারী মধুতি রুপশ্রী।

তারাই রাজ্যের প্রথম মহিলা শহীদ। প্রতিবছর সিপিএম এর তরফে তিন শহিদকে শ্রদ্ধা-শপথে স্মরণ করা হয়।এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।বৃহস্পতিবার সকালে তিন বীরাঙ্গনাকে শ্রদ্ধা জানানো হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। সিপিএম রাজ্য দপ্তরেও স্মরণ করা হয় তিন শহীদকে।

সেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস, ছাত্র নেতা সুলেমান আলি সহ সিপিএম রাজ্য দপ্তরের কর্মীরা।এদিন আলোচনা করতে গিয়ে নাম না করে সিপিএম রাজ্য সম্পাদক তিপ্রা মথার প্রধানের সমালোচনা করেন।

 

 

অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে মনিপুর পুলিশ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মণিপুর পুলিশ বৃহস্পতিবার মণিপুরের বিষ্ণুপুর জেলা থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে, পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে। গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি হলেন সালাম রামেশ্বর সিং, টংব্রাম জ্ঞানজিৎ সিং, পুখরেম এনগোচা সিং এবং থোকচম টেম্বা।

গ্রেপ্তারের পাশাপাশি, কর্তৃপক্ষ তিনটি এসএলআর রাইফেল এবং চারটি খালি ম্যাগাজিন সহ উল্লেখযোগ্য পরিমাণ আইটেম জব্দ করেছে। এছাড়াও, তারা বিশটি লাইভ রাউন্ড, সাতটি মোবাইল ফোন, একটি বাওফেং ওয়াকি টকি সেট এবং দুটি গাড়ি, ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।

পুলিশ অভিযুক্তকে মঙ্গলবার আইভি রোড, মইরাং থোয়া থেকে বিষ্ণুপুর জেলার ত্রংলাওবি পর্যন্ত গ্রেপ্তার করেছে।

চৈত্র মেলার জায়গা বন্টন নিয়ে পুর নিগমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সঠিকভাবে চৈত্র সেলের দোকান অস্থায়ী ভিটি বণ্টন হয়নি বলে অভিযোগ এনে বিক্ষোভ ক্ষুদ্র ব্যবসায়ীদের। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ দেখান। তারা দাবি জানান নিয়ম মেনে দোকান ভিটি বণ্টনের। অন্যথায় তারা চৈত্র মেলা বসতে দেবেন না বলে হুমকি দেন।

বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন হয়ে গত কয়েক বছর ধরে রাজধানীর শকুন্তলা রোডে বসে চৈত্র মেলা। জামা কাপড় সহ রকমারি পসরা নিয়ে দোকান খুলে বসেন বিভিন্ন জায়গার ক্ষুদ্র ব্যবসায়ী মহিলা- পুরুষ। কিছু অর্থ রোজগারের আশায় সারা বছর তারা অপেক্ষায় থাকেন চৈত্র সেলের দিকে তাকিয়ে।

মানুষও কম দামে জিনিস পাবেন এই আশায় চৈত্র সেলে ভিড় জমান প্রতি বছর। বেশ জমজমাট হয় চৈত্র মেলা আগরতলা শহরে। ১ এপ্রিল থেকে শুরু হয়ে প্রায় ১৫ দিন ব্যাপী চলে চৈত্র মেলা। এবছরও চৈত্র মেলা বসবে রাজধানীর শকুন্তলা রোড সহ আশপাশ সড়কের পাশে। ইতিমধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান নিয়ে বসার জন্য পুর নিগমের প্রধান কার্যালয় থেকে আবেদন পত্র দেওয়া শুরু হয়। কিন্তু এই ফর্ম বিলি নিয়েই শুরু হয়ে যায় কেলেঙ্কারি বলে অভিযোগ।

বৃহস্পতিবার ভোর বেলা থেকে কাজকর্ম ফেলে বিভিন্ন জায়গা থেকে মহিলা-পুরুষরা ভিড় করেন পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে। তাদের অভিযোগ সঠিক ভাবে ফর্ম বিলি করা হচ্ছে না। এতে ঘোটালা করা হচ্ছে। এনিয়ে সরব হন তারা। ক্ষুদ্র ব্যবসায়ীরা আধিকারিকদের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও পারেননি। এতে ক্ষোভ ছড়ায় তাদের মধ্যে। পুর নিগমের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখান।

 

 

 

চুরি যাওয়া দুটি বাইকসহ গ্রেপ্তার তিন অভিযুক্ত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে একের পর এক চুরির ঘটনা ঘটছে।এবার পূর্ব থানা এলাকায় মোটর বাইক চুরির ঘটনায় গ্রেপ্তার তিন অভিযুক্ত। উদ্ধার দুটি বাইক।ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করলো পূর্ব আগরতলা থানার পুলিশ। খোয়াইয়ের বাসিন্দা পেশায় শিক্ষক প্রমোজিত দাস কর্মসূত্রে আগরতলায় ভাড়া থাকেন।

তিনি ২৬ মার্চ রাজধানীর মহারাজগঞ্জ বাজারে যান বাজার করতে বাইক নিয়ে। বাইক রেখে বাজার করে এসে দেখেন নেই মোটর বাইক। বিষয়টি তিনি মহারাজগঞ্জ পুলিশ ফাঁড়িতে জানান। পুলিশ স্থানীয় এক বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে ক্যাম্পের বাজার এলাকার টুটন দাস নামে একজনকে সনাক্ত করে। তাঁকে সোর্স মারফৎ পুলিশ গ্রেপ্তার করে। অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে।

পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে আগরতলা রেলস্টেশন এলাকায় রয়েছে চুরি যাওয়া মোটরবাইক। সঙ্গে উঠে আসে রুবেল হোসেন ও বিশ্বজিত সাহা নামে আরও দুইজনের নাম। তাদেরও গ্রেপ্তার করে পুলিশ । পূর্ব থানার পুলিশ রেল স্টেশন এলাকা থেকে দুটি মোটর বাইক উদ্ধার করে নিয়ে আসে।

এর মধ্যে অপর বাইকটি কিছুদিন আগে ভুতুরিয়া এলাকা থেকে চুরি হয়েছে বলে জানায় পুলিস।অন্য কোন থানা এলাকায় বাইক চুরির ঘটনায় এরা যুক্ত আছে কিনা তারও তদন্ত করে দেখছে পুলিস।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য দাখিল হওয়া ৯ টি মনোনয়নপত্র বৈধ : জেলা শাসক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য দাখিল হওয়া ৯ টি মনোনয়নপত্র বৈধ। বৃহস্পতিবার সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসারের কক্ষে মনোনয়নপত্র গুলি পরীক্ষা করা হয় প্রতিটি দলের প্রতিনিধিদের উপস্থিতিতে। পরে পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার তথা জেলা শাসক ডঃ বিশাল কুমার জানান ৯ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এর মধ্যে ৫ টি নির্দল প্রার্থীর তরফে।

তিনি জানান ৩০ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। সেদিনই জানা যাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কয়জন প্রার্থী লড়াইয়ে রয়েছেন। তবে রাজনৈতিক মহলের মতে প্রার্থী যতজনই প্রার্থী থাকুক না কেন মূল লড়াই হবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব ও ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার মধ্যে।

 

 

৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দলীয় কাজকর্ম পরিচালনার জন্য নির্বাচনী অফিস উদ্বোধন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দলীয় কাজকর্ম পরিচালনার জন্য নির্বাচনী অফিস উদ্বোধন হয় বৃহস্পতিবার। রাজধানীর কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় এই নির্বাচনী অফিস খোলা হয়। এদিন অস্থায়ী অফিসের গৃহ প্রবেশের জন্য বিশেষ পূজা দেওয়া হয়। দলীয় কর্মী- সমর্থকরা এতে অংশ নেন।

উপস্থিত ছিলেন উপভোটের বিজেপি প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অনায়ন্য কার্যকর্তারা। প্রার্থী জানান, এই অফিস থেকে নির্বাচনের কাজকর্ম পরিচালনা করা হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সঙ্গেই ১৯ এপ্রিল রামনগর উপ-নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে।