Home Blog Page 550

স্থানে স্থানে চলছে বারুণী স্নান

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মধুকৃষ্ণা ত্রয়দশীতে প্রতিবছর বারণী স্নান হয়ে থাকে। এই উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। আগরতলায় রাম ঠাকুর গার্লস স্কুল সংলগ্ন স্থানে মেলার আয়োজন করা হয়ে থাকে।এবছরও মহা ধুমধামে চলছে বারুনি স্নান। বারুণী হলেন এক হিন্দু পৌরাণিক দেবী৷ তিনি বরুণ দেবকে নিজের পতি হিসাবে গ্রহণ করেছিলেন৷

ঋক বেদে বরুণানী সম্পর্কে বিশদের উল্লেখ রয়েছে৷ তিনি হলেন সুরার দেবী৷ ঋক বেদে দেবী বারুণীর উল্লেখ পাওয়া যায় বিস্তর৷ হিন্দু পুরাণ অনুসারে দেবী বারুণীর চরিত্রের পেছনে দুটি কাহিনী হয়েছে ৷ সমুদ্রমন্থনে সমস্ত প্রকার ভেষজসমূহ এবং চৌদ্দ প্রকার রত্ন উত্থিত হয়, যা দেবতাগণ এবং অসুরগণের মধ্যে ভাগাভাগি হয়ে যায় ৷

যদিও পুরাণে ১৪ টি রত্নোত্থানের কথা উল্লেখ রয়েছে কিন্তু অন্যান্য বিভিন্ন পুস্তকে এই রত্নের সংখ্যা ৯ থেকে ১৪ অবধি উল্লেখ পাওয়া যায় ৷ সর্বাধিক উল্লেখপ্রাপ্ত রত্নগুলি শিব, বিষ্ণু, মহর্ষি, দেব এবং অসুরগণের মধ্যে ভাগাভাগি হয় ৷ বিষপান করে দেব ও অসুর উভয়কে রক্ষা করার জন্য ভগবান শিব বিশেষ রত্নের অধিকারী হন ৷ রত্ন ও ভেষজ ছাড়াও তিন প্রকার দেবী এই সমুদ্র মন্থনের ফলে ক্ষীরসাগর থেকে উত্থিত হন ৷

তারা হলেন,লক্ষ্মী: তিনি হলেন সৌভাগ্য এবং ঐশ্বর্যের দেবী৷ তিনি বিষ্ণুকে নিজের স্বামী রূপে গ্রহণ করেন। অপ্সরা: মন্থনের ফলে একাধিক সুদর্শনা নারীর সৃৃষ্টি হয় যথা, রম্ভা, মেনকা, পুঞ্জীস্থলা এবং আরো অনেক অপ্সরা। তারা প্রত্যেকেই গন্ধর্বদের নিজেদের সঙ্গী রূপে চয়ন করেন। বারুণী: একপ্রকার জোর জবরদস্তি করেই অসুররা তাকে নিজেদের ভাগে টেনে নেন অপিরচ্ছন্নতার সহিত তার জন্ম হয় এবং তিনি ছিলেন তর্কবাগিনী ৷ আবার অন্যমতে বারুণী বা বরুণানী ছিলেন বরুণদেবের স্ত্রী।

সমুদ্রমন্থন পর্বে তার উত্থানের ফলে অসুররা একপ্রকার জোড় করেই তাকে নিজ হস্তোগত করলেও অমৃৃতলাভ করে দেবতারা অজেয় হন৷ পরে অসুরকুল বিনাশ হলে বরুণ দেব বরুণানীকে বিবাহ করেন৷ ত্রিপুরা রাজ্যের প্রায় সব স্থানেই বারনি স্নানের আয়োজন করা হয়ে থাকে।  আর এই স্নান করতে হাজার হাজার পূর্ণ্যার্থী বিভিন্ন স্থানে এসে ভিড় জমায়।

চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। জবাবে, সানরাইজার্স হায়দ্রাবাদ একটি ভাল শুরু করে এবং ১১ বল বাকি থাকতে ১৮.১ ওভারে ১৬৬ রান করে ম্যাচ জিতে নেয়।

টুর্নামেন্টে এটি সানরাইজার্স হায়দ্রাবাদের দ্বিতীয় জয়, অন্যদিকে চেন্নাই সুপার কিংস দল চলমান মরসুমে প্রথম দুটি ম্যাচ জিতে টানা দুটি ম্যাচ হেরেছে। এই পরাজয়ের পরেও চেন্নাই সুপার কিংস দল রয়েছে তৃতীয় স্থানে, আর সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে পঞ্চম স্থানে।

অপরদিকে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদকে ঝড়ো সূচনা এনে দেন অভিষেক শর্মা। ১২ বলে ৩৭ রান করে আউট হন অভিষেক। তাকে আউট করেন দীপক চাহার। ট্র্যাভিস হেড ২৪ বলে ৩১ রান করেন। ৩৬ বলে ৫০ রান করে প্যাভিলিয়নে ফেরেন মার্করাম। শাহবাজ আহমেদ ১৯ বলে ১৮ রানের ইনিংস খেলেন। হেনরিখ ক্লাসেন ১০ রান করে অপরাজিত ফিরেন এবং নীতীশ ১৪ রান করে অপরাজিত ফিরেন। চেন্নাই সুপার কিংসের হয়ে মঈন আলী ২টি, তিক্ষানা ও দীপক চাহার ১টি করে উইকেট নেন।

প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করে। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন শিবম দুবে। টসে হেরে প্রথমে ব্যাট করতে আসা চেন্নাই সুপার কিংসের শুরুটা ভালো হয়নি। ১২ রান করে আউট হন রাচিন। প্রথম উইকেটে রাচিন ও গায়কওয়াদের মধ্যে ২৫ রানের জুটি গড়ে ওঠে। অধিনায়ক রুতুরাজ গায়কওয়াদ ২১ বলে ২৬ রান করেন। ভুবনেশ্বর কুমার ও শাহবাজ আহমেদ উইকেট নিয়েছেন। ২৪ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন শিবম দুবে। অজিঙ্কা রাহানে ৩০ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। ১১ বলে ১৩ রান করে আউট হন মিচেল মার্শ। ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। দুই বলে এক রান করেন এমএস ধোনি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স, নটরাজন ও জয়দেব ১-১ উইকেট নেন।

শক্তি কেন্দ্রের ইনচার্জ হতেই বিপ্লবের হয়ে রতনের প্রচার তুঙ্গে, রতনের স্লোগান মোদী চাই বার বার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে সবকটি রাজনৈতিক দল। তবুও বিরোধীদের তুলনায় প্রচার এগিয়ে শাসক বিজেপি আইপিএফটি তিপ্রামথা জোট সরকার।

তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিশালগড় বিধানসভা কেন্দ্রের চিলিখোলা তে ১২ নং বুথে উপজাতি বস্তি এলাকাতে জন সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করা হয় বিশালগড় বিধানসভা কেন্দ্রের শক্তি কেন্দ্রের পক্ষ থেকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় শক্তি কেন্দ্রের ইনচার্জ রতন দাস।

এদিন তিনিই সংবাদমাধ্যমকে জানান কেন্দ্রের মোদি সরকার এবং রাজ্যের বিজেপি সরকার অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকারের যে উন্নয়নের ধারা বজায় রয়েছে তা আগামী দিনেও যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যে গণদেবতাদের নিকট আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান করেছেন বলে জানান।

তাছাড়া এই দিনের জনসম্পর্ক অভিযানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

 

লোকসভা নির্বাচনের প্রচারে ত্রিপুরায় আসছেন প্রধানমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দুটি লোকসভা ও রামনগর বিধানসভার উপনির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করলো। ইতিমধ্যে ভারতের নির্বাচন কমিশনের কাছে এই নামের তালিকা পাঠানো হয়েছে।

তালিকায় রয়েছেন ৪০ জন। এর মধ্যে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, স্মৃতি ইরানী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, নিতিন গড়করি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রয়েছেন অভিনেত্রী হেমা মালিনী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, প্রাক্তন ক্রিকেটার মনোজ তেওয়ারি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, সাংসদ রেবতী ত্রিপুরা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যরা।

ত্রিপুরা এগিয়ে যাচ্ছে ক্রীড়া ক্ষেত্রে : রাজ্যপাল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের ছেলে-মেয়েরা খেলাধুলায় উৎসাহী। ত্রিপুরা এগিয়ে যাচ্ছে ক্রীড়া ক্ষেত্রে। সামনের দিকে আরও এগিয়ে যাবে ত্রিপুরা। শুক্রবার আগরতলা বাধারঘাট দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স ঘুরে দেখে এই আশাব্যক্ত করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

এদিন বিকেলে রাজ্যপাল স্পোর্টস কমপ্লেক্স ঘুরে দেখতে যান। উনার সঙ্গে ছিলেন ক্রীড়া দপ্তরের সচিব সত্যব্রত নাথ, রাজ্যপালের উপসচিব রতন ভৌমিক সহ অন্য আধিকারিকরা।

রাজ্যপাল এদিন পরিদর্শনের সময় কথা বলেন, কোচ, স্পোর্টস স্কুলের আধিকারিক, শিক্ষক সহ ছাত্র- ছাত্রীদের সঙ্গে। রাজ্যপাল ঘুরে দেখেন, টেনিস কোর্ট, টেনিস সেন্টার, হকি মাঠ, হ্যান্ডবল কোর্ট, সুইমিং পুল।

বৃদ্ধির আঁচ বাসন্তী পূজার প্রতিমা তৈরিতেও

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মূল্য বৃদ্ধির আঁচ বাসন্তী পূজার প্রতিমা তৈরিতেও। তবে প্রতিমা তৈরির সামগ্রীর দাম, প্রতিমার চাহিদা বেড়ে গেলেও তেমন লাভের মুখ দেখছেন না মৃৎ শিল্পীরা। শুক্রবার এক সাক্ষাৎকারে একথা জানান রাজধানীর এক মৃৎ শিল্পী। প্রতিবছর বসন্তকালে এই পূজা হয়ে থাকে। শরত কালের দুর্গাপূজার মতো এতো আড়ম্বর না হলেও ধীরে এই বাসন্তী পূজার সংখ্যা বাড়ছে।

এবছর বাসন্তী পূজা আর মাটে হাতে গোনা কয়েক দিন। ইতি মধ্যে মৃৎ প্রায় চলছে প্রতিমা তৈরির জোর প্রস্তুতি। এক মৃৎ শিল্পী জানান, এবার বাসন্তী পূজার সংখ্যা বেড়ে গেছে গত বছরের তুলনায়। বিশেষ করে ছোট প্রতিমার চাহিদা বেশি। তিনি জানান পূজার সংখ্যা, প্রতিমা তৈরির সামগ্রী দাম বাড়লেও তারা তেমন লাভের মুখ দেখেন না। আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় মন্দির, সার্বজনীন ও ব্যক্তিগত উদ্যোগে হয়ে থাকে বাসন্তী পূজা।

হিন্দুশাস্ত্র মতে, বাসন্তী পূজায় দেবী দুর্গারই আরাধনা করা হয়। বসন্ত ঋতুতে দেবীর পূজা হয় বলে এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়। হেমন্ত ঋতুতে দেবী দুর্গাকে পূজা করার প্রচলণ রয়েছে। তখন দেবীকে কাত্তায়নী নামে পূজা করা হয়। এইসব পূজাতেও শরৎকালের মতো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা শেষে দশমীতে দেবীকে বিসর্জন দেওয়া হয়।

অবৈধ সম্পর্কের জেরে ফাঁসিতে আত্মহত্যা এক গৃহবধূর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজ বাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত মহিলার নাম রীনা রানী দাস। ঘটনাটি ঘটেছে নিউ ক্যাপিট্যাল কমপ্লেক্স থানাধিন দুর্জয়নগর এলাকায়। কাঠগড়ায় দীপঙ্কর দেবনাথ নামে এক যুবক। জানা গেছে এলাকার দীপঙ্কর দেবনাথ নামে এক যুবকের যাতায়াত ছিল মহিলার বাড়িতে। অভিযোগ সেই সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। আরও অভিযোগ সম্প্রতি যুবকটি বধূর সঙ্গে তার ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়।

আর এতেই হয়তো অপমানে লোকলজ্জার ভয়ে শুক্রবার নিজ শ্বশুর বাড়িতে আত্মহত্যা করেন বধূ রিনা। সঙ্গে সঙ্গে বধূকে জিবি হাসপাতালে আনা হলেও কোন শেষ রক্ষা হয়নি। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিকে ঘটনার খবর পেয়ে জিবিতে ছুটে আসেন বধূর পরিজনেরা। তারা কান্নায় ভেঙে পড়েন।

 

 

 

প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সাড়া জাগানো বাইক মিছিল রতন লাল নাথের উপস্থিতিতে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে উদ্দীপনাময় বাইক মিছিল। শুক্রবার সকালে মোহনপুর মহকুমার লেফুঙ্গা এলাকায় হয় ভারতীয় জনতা পার্টি, তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের বিশাল বাইক মিছিল। পশ্চিম লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এদিন হয় সাড়া জাগানো বাইক মিছিল।

বিজেপি ও তার জোট শরিক তিপ্রামথা -আইপিএফটি যৌথ উদ্যোগে এই মিছিলটি হয়। মন্ত্রী রতন লাল নাথ, তিপ্রামথা নেতা তথা টিটিএএডিসি কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেবর্বমা ও আইপিএফটি নেতা বুদ্ধ দেবর্বমাদের উপস্থিতিতে লেফুঙা বাজারে হয় সর্বপ্রথমে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন।

পরে লেফুঙা স্কুল মাঠ থেকে বের হয় বাইক মিছিলটি। মিছিলটি লেফুঙা এলাকার বিভিন্ন স্থান পরিক্রমা করে গামছাকোবরা বাজারে এসে শেষ হয়।মিছিল শেষে গামছাকোবরাতে ভোট প্রচার চালান তিন দলের নেতা-কর্মীরা। মিছিল ঘিরে দারুণ সাড়া পড়ে এলাকায়।

 

 

প্রধানমন্ত্রীর উন্নয়নের সংকল্পকে সকলের কাছে পৌঁছে দিতে সোস্যাল মিডিয়ার কার্য্যকর্তাদের ভূমিকা সর্বদা অপরিহার্য্য : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দুটি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়াই লক্ষ্য। সেই লক্ষে ভারতীয় জনতা পার্টি ও তার বিভিন্ন শাখা সংগঠন কাজ করে চলেছে। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপির আইটি সেল, সোশ্যাল মিডিয়া ও ইনফ্লুয়েন্সারদের রাজ্যস্তরীয় সেমিনার হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে।

শঙ্কনাদ নামক এই সেমিনারে অংশ নেন আই টি সেল ও সোশ্যাল মিডিয়ার জেলা-মণ্ডল স্তরের কনভেনার, কো-কনভেনার, প্রদেশের কনভেনার, কো-কনভেনার-রা।পাশাপাশি অংশ নেন ইনফ্লুয়েন্সাররা।বিজেপির আই টি সেলের ইনচার্জ বলেন, বিজেপির বরাবর শক্তিশালী মেরুদণ্ড হিসেবে কাজ করে আই টি সেল।

দলের প্রচার ও ট্যাকনিক্যাল বিভাগে এই সেলের দায়িত্ব সব সময় থাকে।তিনি বলেন, নরেন্দ্র মোদীর সুশাসনকে আরও দীর্ঘস্থায়ী করার জন্য দুই আসনে দুইজন মনোনীত করেছেন মোদীজি। এই দুইজনকে কিভাবে বেশি থেকে বেশি ভোটে জয়যুক্ত করা যায় সেজন্য আই টি -সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রচার প্রতিটি মানুষের মোবাইলে, চিন্তায় ঢুকতে পারে বিজেপির জন কল্যাণমুখী কার্যক্রম গুলি এর পরিকল্পনা স্থির করা হয়। ইনচার্জ আরও বলে, এদিন নেতৃত্ব দিক দর্শন করেছেন নির্বাচনের কয়েকটি দিন কি পরিকল্পনা তা নিয়ে।

এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং মোদী জীর উন্নয়নের সংকল্পকে সকলের কাছে পৌঁছে দিতে সোস্যাল মিডিয়ার কার্য্যকর্তাদের ভূমিকা সর্বদা অপরিহার্য্য। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরো বেশি ভোটে প্রার্থীদের জয়ী করার দিশায় কাজ করার আহ্বান জানান তিনি।

এদিনের সেমিনারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ, উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।

 

 

প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের অকাল প্রয়াণে যে শুন্যতা তৈরি হয়েছে তা পূরণ করবেন দীপক : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগরের প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের অকাল প্রয়াণে যে শুন্যতা তৈরি হয়েছে তা অনেকাংশে পূরণ করতে পারবেন দীপক মজুমদার। আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন দীপক মজুমদার। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উনাকে দেখেন। সেই কারণেই বিজেপির তরফে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দেওয়া হয়েছে দীপক মজুমদারকে।

শুক্রবার রামনগর বিধানসভা কেন্দ্রে পদযাত্রায় অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সঙ্গে রামনগর বিধানসভা নির্বাচনের উপভোট।উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে প্রতিদিন চলছে ঝড়ো প্রচার। প্রার্থী বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি পদযাত্রা- সভায় অংশ নিচ্ছেন।

শুক্রবার বিজেপি প্রার্থীর সমর্থনে পদযাত্রা হয় জয়পুর এলাকায়। এদিন সেখান থেকে বের পদযাত্রা। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রার্থী দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, জসীম উদ্দিন সহ অন্যরা।

এদিন পদযাত্রায় প্রচুর লোকজন অংশ নেন। জয়পুর থেকে পদযাত্রা বিভিন্ন পথ ঘুরে। এই পদযাত্রা থেকে প্রার্থীর হয়ে ভোট চান মুখ্যমন্ত্রী।এদিনের পদযাত্রা ঘিরে এলাকায় বিজেপি কর্মী- সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।