প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের অকাল প্রয়াণে যে শুন্যতা তৈরি হয়েছে তা পূরণ করবেন দীপক : মুখ্যমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগরের প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের অকাল প্রয়াণে যে শুন্যতা তৈরি হয়েছে তা অনেকাংশে পূরণ করতে পারবেন দীপক মজুমদার। আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন দীপক মজুমদার। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উনাকে দেখেন। সেই কারণেই বিজেপির তরফে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দেওয়া হয়েছে দীপক মজুমদারকে।

শুক্রবার রামনগর বিধানসভা কেন্দ্রে পদযাত্রায় অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সঙ্গে রামনগর বিধানসভা নির্বাচনের উপভোট।উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে প্রতিদিন চলছে ঝড়ো প্রচার। প্রার্থী বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি পদযাত্রা- সভায় অংশ নিচ্ছেন।

শুক্রবার বিজেপি প্রার্থীর সমর্থনে পদযাত্রা হয় জয়পুর এলাকায়। এদিন সেখান থেকে বের পদযাত্রা। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রার্থী দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, জসীম উদ্দিন সহ অন্যরা।

এদিন পদযাত্রায় প্রচুর লোকজন অংশ নেন। জয়পুর থেকে পদযাত্রা বিভিন্ন পথ ঘুরে। এই পদযাত্রা থেকে প্রার্থীর হয়ে ভোট চান মুখ্যমন্ত্রী।এদিনের পদযাত্রা ঘিরে এলাকায় বিজেপি কর্মী- সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

 

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...