Home Blog Page 522

পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক, মৃতের পরিবারকে কিভাবে সাহায্য করা যায় তা দেখা হবে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম আগরতলা ত্রিপুরা প্রতিনিধি :- সমবায় ব্যাঙ্কের ¬পরীক্ষা আসামে দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতের পরিবারকে কিভাবে সাহায্য করা যায় তা দেখা হবে। বৃহস্পতিবার এজিএমসিতে সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান সব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে নবনির্মিত সুদৃশ্য সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান।

১৮০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এটি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এজি এমসি ও জিবির মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট শঙ্কর চক্রবর্তী সহ অন্যরা। মুখ্যমন্ত্রী এদিন নবনির্মিত ভবন পরিদর্শনে গিয়ে বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসী ঘুরে দেখেন বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। তিনি চিকিৎসক ও স্টাফদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী এদিন সবকিছু খতিয়ে দেখে জানান যেসব বিষয়ে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করা হবে। তিনি জানান এটিকে সেন্টার অব এক্সিলেন্স করার চিন্তাভাবনা রয়েছে।

পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, এ জি এম সিতে কিডনি প্রতিস্থাপন করার ব্যবস্থাও চালু করা হবে। ইতিমধ্যে চিকিৎসক-কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। সেসব বিষয়েও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। যেসব যন্ত্রপাতি বসানো হয়েছে সেগুলি ঠিক ভাবে যাতে রাখা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। এদিকে ভারত রত্ন সংঘের ক্লাব সম্পাদক হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, আইন আইনের পথে চলবে। পুলিশ কাজ করছে। অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করবে।

সমবায় ব্যাঙ্কের পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক পরীক্ষার্থীর আহত বহু 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  ত্রিপুরা সমবায় ব্যাঙ্কের পরীক্ষা গুয়াহাটিতে দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক পরীক্ষার্থীর। আহত হয়েছেন আরও অনেকেই। মৃতের নাম দ্বীপরাজ দেববর্মা। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের বিভিন্ন পদে ১৫৬ জন্য লোক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে চলতি মাসের ৩ থেকে ৫ তারিখ। রাজ্যে কিছু পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। আর অন্যদের আসামের বিভিন্ন জায়গায় পরীক্ষা সেন্টার করা হয়।

যদিও বিভিন্ন ছাত্র সংগঠন এই পরীক্ষা ত্রিপুরায় নেওয়ার দাবি জানিয়েছিলেন। যদিও কর্তৃপক্ষ ত্রিপুরায় অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য সেন্টারের অপ্রতুলতার অজুহাত দেখিয়ে বহিঃরাজ্যে নেওয়ার পক্ষেই সায় দেয়। অবশেষে সেই পরীক্ষায় বসার জন্য যাওয়ার পথে ঘটলো পথ দুর্ঘটনা। ত্রিপুরা থেকে গুয়াহাটি যাওয়ার পথে যাত্রীবাহী বাস জাতীয় সড়কের ডিমা হাসাও এলাকায় বুধবার মাঝরাতে দুর্ঘটনায় পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে। যাত্রী সহ বাসটি রাস্তার পাশে উল্টে যায়।

বাসে পরীক্ষার্থী সহ অন্য যাত্রী ছিল। জানা গেছে দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ধলাই জেলার কমলপুর মহকুমার মহারানী এলাকার দ্বীপরাজ দেববর্মার। এদিকে গুরুতর আহত যাত্রীদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার্থীর মৃত্যুর খবর মহারাণী এলাকায় এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। জানা গেছে মাত্র ৪ মার আগে বিয়ে করেছিলেন দ্বীপরাজ।

 

 

দেশের সংবিধান ও লোকতন্ত্রকে আমরা একত্রিত হয়ে বাঁচাবো : কানহাইয়া 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল উত্তর-পূর্ব দিল্লি থেকে ভারতের প্রার্থী কানহাইয়া কুমারের সঙ্গে দেখা করলেন বুধবার।

এদিন কানহাইয়া কুমার সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, দেশে একটা তানাসাহির শাসন চলছে, যাকে খুশি তাকে বিনাকারণে জেলে ঢুকানো হচ্ছে। এই তানাশাহির বিরুদ্ধে আমার অনেক বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি। তানাশাহির বিরুদ্ধে লড়াই করার জন্যে আমরা সবাই একত্রিত হয়েছি এই যুদ্ধে প্রতি পদক্ষেপে আমরা তার সাথে আছি। গণতন্ত্র রক্ষার লড়াই আমরা সবাই লড়বো।

পাশাপাশি সুনিতা কেজরিওয়ালকে কানহাইয়া কুমার এদিন বলেন , দেশে সংবিধান, লোকতন্ত্র যে ভাবে শেষ করা হচ্ছে এই তানাশাহির সরকারকে আমরা পরাস্ত করবো এবং দেশের সংবিধান ও লোকতন্ত্রকে আমরা একত্রিত হয়ে বাঁচাবো।

তিনি আরো বলেন,২৫ মে দিল্লীর মানুষ ভোটের মাধ্যমে জেলের প্রতিশোধ নিতে যাচ্ছে।

নেশার যোগানে নেশা কারবারীরা বিনষ্ট করলো চলাচলের একমাত্র মাধ্যম স্টিল ব্রীজ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে ভেঙে গেল স্টিল ব্রিজ। তবে হতাহতের কোন খবর নেই। দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় পরে আছে লেফুঙ্গা থানাধিন গামছাকোবরা থেকে লেফুঙ্গা বাজারে যাওয়ার স্টিল ব্রিজটি। অভিযোগ নেশাখোররা অর্থের জন্য ব্রিজের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়ার ফলে নড়বড়ে হয়ে পড়ে।

সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করে গেলেও সারাই হয়নি। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ঘটে বিপত্তি। বালি বোঝাই লরি ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভেঙে পড়ে স্টিল ব্রিজটি। হুড় মুড়িয়ে ব্রিজ ভেঙে পড়ার শব্দ পেয়ে ছুটে আসেন লোকজন। স্থানীয়রা দাবি জানিয়েছে চলাচলের এই ব্রিজটি দ্রুত সারাই করে দেওয়ার।

 

কমিউনিস্টের হাতে ১৭ জন সর্বত্যাগী সন্ন্যাসীকে হত্যার প্রতিবাদে আনন্দমার্গের উদ্যোগে স্মরণ সভা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ধর্মপ্রচার করতে গিয়ে কমিউনিস্টের হাতে ১৭ জন সর্বত্যাগী সন্ন্যাসীকে খুন হতে হয়েছিল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছিল ১৯৮২ সালের ৩০ এপ্রিল কলকাতার বিজন সেতুতে। প্রতিবছর এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্মরণ করা হয় প্রয়াত সন্ন্যাসীদের স্মরণে। সারা দেশের সঙ্গে রাজ্যেও আনন্দমার্গের উদ্যোগে স্মরণ সভা করা হয়। মঙ্গলবার এবছরের কর্মসূচী পালিত হয় আগরতলায়।

এদিন বিকেলে এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে ওরিয়েন্ট চৌমুহনীতে একটি শ্রদ্ধাঞ্জলি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন আগরতলা আনন্দমার্গ হাইস্কুলের অধ্যক্ষ আচার্য অভয় ব্রহ্মচারী সহ অন্যরা। অধ্যক্ষ আচার্য অভয় ব্রহ্মচারী বলেন,বিশ্বের ১৮২ টি দেশে আনন্দমার্গের প্রচার প্রসার চলছে। সমাজের জন্য কাজ করাই আনন্দমার্গীদের আদর্শ। তিনি বলেন, তাদের কাছে আদর্শই সবকিছু।

তীব্র তাপদহে TSCCF এর উদ্যোগে লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় ও তরমুজ বিতিরণ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তীব্র তাপপ্রবাহের জেরে অতিষ্ঠ জনজীবন। নাজেহাল আমজনতা। ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। হাঁসফাঁস গরমের মধ্যেও লোকজনকে নিজ নিজ কাজে বের হতে হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের অবস্থা খুবই করুণ। তাই পথচলতি লোকজন ও শ্রমজীবী মানুষের মধ্যে ঠাণ্ডা পানীয় বিতরণ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়।

এই সামাজিক কাজে মঙ্গলবার এগিয়ে এলো ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন। এদিন রাজধানীর শকুন্তলা রোডে জলছত্রের আয়োজন করা হয় সংস্থার তরফে। লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় ও তরমুজ দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন এর চেয়ারম্যান টুটন দাস, মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব, আইতরমা বোর্ডের সদস্য ব্রজেন্দ্র চন্দ্র দাস, জওহর চক্রবর্তী, তনুজা দেববর্মা, দপ্তরের চিফ এক্সিকিউটিভ অফিসার জয়ন্ত দেববর্মা সহ অন্যরা।

ওএনজিসি ত্রিপুরা এসেটের কাজকর্ম খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন রাজ্যপাল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ওএনজিসি ত্রিপুরা এসেটের কাজকর্ম খতিয়ে দেখতে এবং আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করতে পরিদর্শন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর। মঙ্গলবার রাজ্যপাল সকালে পরিদর্শনে যান বাধারঘাট স্থিত ওএনজিসি ত্রিপুরা এসেটে।

সেখানে রাজ্যপালকে প্রথমে গার্ড অব অনার দেওয়া হয়। স্বাগত জানান ওএনজিসির আধিকারিকরা। কমপ্লেক্স ঘুরে দেখেন রাজ্যপাল। কথা বলেন আধিকারিকদের সঙ্গে এবং বিভিন্ন বিষয়ে অবগত হন তিনি।

 

 

 

 

আবারো যান দুর্ঘটনায় আহত প্রায় ৭-৮ জন শ্রমিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  পথ দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে। একের পর এক দুর্ঘটনা ঘটছে। ফের মঙ্গলবার সকালে যান দুর্ঘটনায় আহত কম করেও ৭-৮ জন শ্রমিক। ঘটনাটি ঘটে খোয়াই মহকুমার তুলাশিখর এলাকায়। জানা গেছে জলের ট্যাংকারে করে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। তখনই আপ উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্যাংকার।

ঘটনাটি ঘটে কুচাইবাড়ি এলাকায়। এতে চালক সহ প্রায় সকলে আহত হন। তাদের সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে প্রাথমিক চিকিৎসার পরে ৪ জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। একজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আঘাত গুরুতর হওয়ায় ৪ জনকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে পাঠানো হয়েছে।

 

 

পশ্চিম জেলা প্রশাসন ও পশ্চিম জেলা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যৌথ উদ্যোগে ঠান্ডা পানীয় বিতরণ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তীব্র গরমে রিক্সা চালক, শ্রমিকদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এই অবস্থায় শরীরে জলের পরিমাণ কমে গেলে বিভিন্ন রোগ সহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই পথ চলতি লোকজন, শ্রমিকদের প্রখর গরম থেকে কিছুটা রেহাই দিতে তাদের তৃষ্ণা মেটানোর জন্য ঠাণ্ডা পানীয়ের ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার পশ্চিম জেলা শাসক অফিস সংলগ্ন এলাকায় লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিলি করা হয়। পশ্চিম জেলা প্রশাসন ও পশ্চিম জেলা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচী গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ অন্যরা। তিনি জানান, সচেতন নাগরিক, বিভিন্ন সংস্থা গরমের মধ্যে পথচলতি লোকজনের সাহায্যে এগিয়ে এসে তাদের মধ্যে ঠাণ্ডা পানীয় বিলি করছে।

তিনি আশা ব্যক্ত করেন, এই ধরণের পদক্ষেপ সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান গ্রহণ করবে। যাতে করে রিক্সা চালক, শ্রমিকদের পথে কিছুটা স্বস্তি মিলে। এদিন জেলা শাসক জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, গরমের মধ্যে বাইরে না বের হওয়া, বেশি করে জল পান করার। যারা প্রয়োজনে বাড়ি থেকে বের হচ্ছেন তারা যাতে জলের বোতল নিয়ে বের হন। ঘর থেকে বের হলে ছাতি, টুপি নিয়ে যাতে বের হন। পাশাপাশি কোন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ যাতে নেন।

 

 

মোহাব্বত কি দুকান’-এ নকল ভিডিও বিক্রি করছে : মোদী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, যে প্রতিদ্বন্দ্বীরা যারা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষম তারা সোশ্যাল মিডিয়ায় জাল ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য প্রযুক্তির অপব্যবহার করছে। “এখন তাদের অবস্থা এমন হয়েছে যে তাদের মিথ্যা কথাও কাজ করছে না। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে আমার মুখ ব্যবহার করছে।তাদের ‘মোহাব্বত কি দুকান’-এ নকল ভিডিও বিক্রি করছে। এই মিথ্যার দোকান বন্ধ করা উচিত।”

প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, “বিরোধীরা আমার মতো নেতাদের উদ্ধৃতি বিকৃত করার জন্য AI ব্যবহার করছে। “আমি নিশ্চিত করব যে সারা বিশ্বে বাজরা খাবার টেবিলে পৌঁছাবে।”

প্রধানমন্ত্রী বলেন, যে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন তার জন্য যে রাষ্ট্রীয় নৈশভোজে আয়োজন করেছিলেন তাতে বাজরা থেকে তৈরি আইটেম অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল ভারতকে তেলবীজ উৎপাদনে স্বনির্ভর করা। বর্তমান লোকসভা নির্বাচন দেশের আত্মসম্মান নিয়ে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন যে যখন কংগ্রেস সরকার ছিল, এমনকি কৃষকদের সারের ভাগও লুট করা হয়েছিল। ইউরিয়ার জন্য কৃষকদের মার খেতে হয়েছে। কিন্তু গত ১০ বছরে আমরা কৃষকদের ইউরিয়া ঘাটতির সম্মুখীন হতে দেইনি। শুধুমাত্র গত বছর, আমরা সারের উপর কৃষকদের ২.৫ লক্ষ কোটি টাকা ভর্তুকি দিয়েছি।