Home Blog Page 523

ইসরায়েলের বিমান হামলায় নিহত প্রায় ৪০ জন ফিলিস্তিনি  

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নিহত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায়।

সোমবার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাফার তিনটি বাড়িতে আর উত্তরে গাজা সিটির দু’টি বাড়িতে বোমাবর্ষণ করে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটির হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে আর বেশ কয়েকজন আহত হয়েছে।

সোমবার রাতে গাজার মধ্যাঞ্চলে আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে একজন সাংবাদিক আছেন বলে চিকিৎসাকর্মীরা ও হামাসের গণমাধ্যম জানিয়েছে। গাজার অন্যান্য অঞ্চলে ইসরায়েলের পৃথক বিমান হামলায় আরও ছয়জন নিহত হয়।

সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে রবিবার দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামাসের মিত্র ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, সোমবার তারা ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়েছে।

এর মাধ্যমে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গাজায় প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলের অবিরাম আকাশ ও স্থল হামলা সত্ত্বেও গোষ্ঠীটির রকেট ছোড়ার সক্ষমতা এখনও বজায় আছে।

T20-বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো BCCI

0
Oplus_131072

জনতার কলম ওয়েবডেস্ক :- ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী জুনে অনুষ্ঠিত ২০-২০ বিশ্বকাপের জন্য রোহিত শার্মার নেতৃত্বে মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দল: রোহিত শার্মা (অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার ইয়াদাভ, রিশাভ পান্ত, সাঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ ইয়াদাভ, ইউজভেন্দ্রা চেহেল, আর্শদিপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

রিজার্ভ: শুবমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আভেশ খান

গরমে স্বস্তির বার্তা দিলো আবহাওয়া দপ্তর, রাজ্যে ভারি বৃষ্টিপাতের সম্ভবনা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের কিছু কিছু জায়গায় বুধবার থেকে বজ্রবিদ্যুৎ ও ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-ঊনকোটি ও ধলাইয়ের কিছু কিছু জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই মে উত্তর- ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া পশ্চিম ও গোমতীতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আর ৩ মে ধলাই, গোমতী ও দক্ষিণ জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে একথা জানান আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিসের বিজ্ঞানী পার্থ রায়। তিনি জানান, ১৭ দিন ধরে রাজ্যে গরম ও আদ্র আবহাওয়া থাকছে। মঙ্গল ও বুধবার এই অবস্থা থাকবে।

তবে বুধবার সিপাহিজলা, গোমতী, দক্ষিনের কিছু কিছু জায়গায় গরম ও আদ্রতা বজায় থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। বিজ্ঞানী জানান, এবছর এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ৪। যা কিনা গত বছরের তুলনায় শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস কম।

 

 

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের স্ট্রংরুম পরিদর্শন করলেন পশ্চিম জেলার রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১৪ টি বিধানসভা কেন্দ্রের গণদেবতাদের রায় বন্দি ই ভি এম রাখা আছে রাজধানীর উমাকান্ত একাডেমীর স্ট্রং রুমে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কড়া প্রহরায় রয়েছে স্ট্রং রুমে ইভিএম গুলি। নজরদারির জন্য লাগানো আছে প্রায় ৭০ টির বেশি সিসিটিভি ক্যামেরা। দেখাশোনার দায়িত্বে রয়েছেন সরকারি আধিকারিকরাও।

বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টও সময়ে সময়ে এসে সিসিটিভি ক্যামেরার সামনে সবকিছু দেখে যাচ্ছেন। মঙ্গলবার স্ট্রং রুম পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। পরে সাক্ষাৎকারে রিটার্নিং অফিসার জানান, নিরাপত্তায় রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।

তিনি জানান রাজনৈতিক দলের এজেন্টদের বসার জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান গণনা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা এভাবেই বজায় থাকবে। গণনার কাজও এখানে হবে। এর প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়ে গেছে। ছোট ছোট কিছু কাজ বাকি রয়েছে। ১৯ এপ্রিল সম্পন্ন হয়েছিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ। ভোট গণনা সারা দেশের সঙ্গে রাজ্যেও হবে ৪ জুন।

তীব্র তাবদাহ থেকে স্বস্তি দিতে কর্মীদের মধ্যে ঠাণ্ডা পানীয় জল ও তরমুজ বিতরণ মেয়র দীপক মজুমদারের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র দাবদাহের মধ্যে লোকজনকে ঘর থেকে বের না হতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। কিন্তু সারাবছর শীত-গ্রীষ্ম-বর্ষা সবসময়ই যারা শহর- মানুষের বাড়ি ঘর পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করেন সেই সাফাই কর্মীদের ক্ষ্যান্ত নেই। প্রতিদিন সকালে বেরিয়ে পড়ছেন সুন্দর- পরিচ্ছন্ন রাখতে শহরকে। সেই সাফাই কর্মীদের পাশে দাঁড়াল আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড।

এই প্রখর গরমের মধ্যে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে মঙ্গলবার সাফাই কর্মীদের মধ্যে ঠাণ্ডা পানীয় বিলি করা হয়। এদিন এডিনগর স্কুল প্রাঙ্গণে সাফাই কর্মীদের মধ্যে ঠাণ্ডা পানীয়, তোয়াল, টুপি ও তরমুজ দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, সমাজসেবী শ্যামল কুমার দেব সহ অন্যরা। এসব পেয়ে খুশি সাফাই কর্মীরা।

এদিন মেয়র দীপক মজুমদার ওয়ার্ড কর্পোরেটরের এ ধরণের উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, শহরের বিভিন্ন জায়গায় এই ধরণের প্রয়াস নেওয়া হয়েছে গরমের হাত থেকে পথচলতি লোকজনকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য। তাই বিভিন্ন সংগঠন, সংস্থার কাছে আহ্বান রাখেন এধরণের সামাজিক কাজে বেশি এগিয়ে আসার জন্য।

 

 

প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় গ্রেফতার বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটগ্রহণ চলাকালীন প্রিসাইডিং অফিসারকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগে অবশেষে পুলিশের জালে ভারতীয় জনতা পার্টি উত্তর জেলা সভাপতি কাজল দাস। সোমবার দুপুরে গ্রেপ্তারের পরেই আদালতে সোপর্দ করে পুলিশ। ঘটনাটি ঘটে ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের দিন বাগবাসা বিধানসভা কেন্দ্রের ২২ নম্বর বুথে।

অভিযোগ ভোটের দিন বিজেপি জেলা সভাপতি সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কাজল দাস সহ কিছু লোক মিলে কর্তব্যরত প্রিসাইডিং অফিসারকে শারীরিক ভাবে নিগ্রহ করে। এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এনিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কমিশনের নির্দেশে কদমতলা থানায় মামলা করেন এ আর ও। পুলিশ মামলা নিয়ে তদন্তে নামেন। সোমবার দুপুরে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই তাকে আদালতে তোলা হয়।

 

 

 

পরীক্ষা সেন্টার বহিঃরাজ্যে করার প্রতিবাদ জানিয়ে এবার সরব হলো ত্রিপুরা পিপলস পার্টি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের পরীক্ষার সেন্টার বহিঃরাজ্যে করার প্রতিবাদ জানিয়ে এবার সরব ত্রিপুরা পিপলস পার্টি। সোমবার দলের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে এম ডির কাছে। দলের তরফে এক প্রতিনিধি দল দেখা করেন এম ডির সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন সহ- সভাপতি কে ধিরেন্দ্র সিং।

তিনি জানান, আসামের বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে গিয়ে সমস্যায় পড়বেন রাজ্যের দূরবর্তী এলাকার গরীব অংশের পরীক্ষার্থীরা। আচমকা তারা আসামের বিভিন্ন অচেনা জায়গায় গিয়ে সমস্যার সম্মুখীন হবেন। তাই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমায় যাতে পরীক্ষা নেওয়া হয় সেই দাবি জানান তারা।

নেশাসামগ্রী এসকাফ সহ বিহারের চার যুবক আটক পুলিশের জালে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশাসামগ্রী এসকাফ সহ বিহারের চার যুবক আগরতলা রেল স্টেশনে জি আর পির হাতে আটক। রেলপথকে ব্যবহার করে নেশা সামগ্রী পাচার বাণিজ্য অব্যাহত রাখতে চাইছে অবৈধ নেশা কারবারিরা। তবে অনেক সময়ই জি আর পি ও আর পি এফের তৎপরতায় ধরা পড়ছে।অভিযোগ এর পরেও থেমে নেই পাচার।

রবিবার আগরতলা সরকারি রেল পুলিশের কাছে খবর আসে কমলাবতী এক্সপ্রেসে অবৈধ নেশাসামগ্রী নিয়ে আসতে পারে কতিপয় লোকজন। ঘটনার খবর পেয়ে জি আর পি ও আর পি এফ স্টেশনে সাদা পোষাকে উত পেতে বসে থাকে। কমলাবতী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে আসামাত্র ৪ জন যুবক একসঙ্গে নামেন। তাদের সঙ্গে ছিল ব্যাগ।

৪ জন যুবককে আটক করে জি আর পি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালাতেই তারা জানায় ৪ জনের বাড়ি বিহারে। তাদের ব্যাগে পাওয়া যায় নেশা সামগ্রী এসকাফ। ৩৪৫ বোতল পাওয়া যায়। পুলিশ আরও তথ্য বের করতে সোমবার ৪ জনকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেন।

বহিঃরাজ্যে পরীক্ষা নেওয়া বাতিলের দাবিতে সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ যুব কংগ্রেসের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহিঃরাজ্যে পরীক্ষা নেওয়া বাতিল করার দাবিতে সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ যুব কংগ্রেসের। দাবি মানা নাহলে ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিলেন যুব কংগ্রেস সভাপতি। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কে ১৫৬ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে। আই বি পি এসকে দায়িত্ব দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার জন্য। অনলাইনে নেওয়া হবে পরীক্ষা।

জানা গেছে ১৫৬ পদের জন্য আবেদন করেছেন রাজ্যের প্রায় ১৯ হাজারের বেশি ছেলে- মেয়ে। ত্রিপুরায় পরীক্ষা সেন্টারে বেশি সংখ্যক ছেলে-মেয়ের পরীক্ষা অনলাইনে নেওয়া যাবে না বলে আসামের কয়েকটি জায়গায় সেন্টার করা হয়েছে। বহিঃরাজ্যে গিয়ে পরীক্ষা দিতে চাকরি প্রত্যাশীদের অনেক অর্থ ব্যয় হবে। অভিযোগ পরীক্ষা সেন্টারে বহিঃরাজ্যে হবে বলে বিজ্ঞপ্তিতে কোথাও লেখা ছিল না। চলতি মাসের ২৩ তারিখ কর্তৃপক্ষ তা জানিয়ে দেয়।এই অবস্থায় পরীক্ষা সেন্টার ছেলে- মেয়েদের স্বার্থে রাজ্যে করার দাবি জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস।

সোমবার সংগঠনের তরফে কংগ্রেস ভবনের সামনে থেকে কর্মীরা মিছিল বের করে। পরে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে তুমুল বিক্ষোভ দেখায়।যুব কংগ্রেস সভাপতির অভিযোগ ছেলে- মেয়েদের সঙ্গে ছিনিমিনি খেলা হচ্ছে।তিনি হুঁশিয়ারি দেন বহিঃরাজ্যে পরীক্ষা সেন্টার বাতিল করা নাহলে ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দেবেন তারা।

 

 

জিবি হাসপাতালের মর্গ চত্বরে সন্ধ্যারাতে ভুতের তান্ডব 

0

জনতার কলম ত্রিপুরা আগারতলা প্রতিনিধি:- রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের মর্গ চত্বরে সন্ধ্যারাতে দুষ্কৃতকারীদের হানা। অভিযোগ দুষ্কৃতকারীরা মর্গের সামনের সাজানো গাছ, গাছের কাঁঠাল নষ্ট করে ফেলে।ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যারাতে। জানা গেছে দুই শিফটে বেসরকারি নিরাপত্তা রক্ষী একজন করে থাকেন সেখানে। রাতের যে নিরাপত্তা রক্ষী তাঁর ডিউটি শুরু হয় সন্ধ্যা ৭ টা থেকে।

যথারীতি রবিবারও রক্ষী ডিউটিতে আসেন। কিন্তু রাতের খাবার না নিয়ে আসায় বেসরকারি রক্ষী হাসপাতালের নিচে খাবার আনতে যান বলে জানা গেছে। পরে রক্ষী এসে দেখেন গাছপালা ভাঙ্গা, পড়ে আছে মদের বোতল। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি সিকিউরিটি ইনচার্জ ও ওয়ার্ড মাস্টারকে জানায়। অভিযোগ রবিবার রাতে ঘটনা জিবি ও এজিএমসির এমএস-কে কেউ ঘটনা জানায়নি।

সোমবার ঘটনা জানতে পেরে এম এস ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়ে খোঁজখবর নেন। এম এস শঙ্কর চক্রবর্তী জানান সেখানকার সিসি টিভি ক্যামেরা ফুটেজ দেখা হবে। তিনি জানান পুর ঘটনা পুলিসে জানানো হবে। পাশাপাশি যে বেসরকারি রক্ষী ডিউটিতে ছিলেন উনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।