Home Blog Page 524

শাসক দলের যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিতরণ কর্মসূচী অব্যাহত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অত্যধিক গরমে নাজেহাল জনজীবন। এই তাপপ্রবাহ এড়িয়ে চলতে চিকিৎসকরা পরামর্শ দিলেও প্রয়োজনে লোকজনকে ঘর থেকে রোদের মধ্যেই বের হতে হচ্ছে। সকাল থেকেই কাঠফাটা রোদের মধ্যেই গন্তব্যে যেতে হচ্ছে লোকজনকে। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে হাঁসফাঁস গরমে কিছুটা গলা ভিজিয়ে নিতে ঠাণ্ডা পানীয় পান করছেন।

তবে সকলের পক্ষে হয়তো তা সম্ভব হয়ে উঠে না। এই অবস্থায় শাসক দলের যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা কর্মসূচী গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মীরা লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিতরণ করছেন। চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হয়েছে এই কর্মসূচী।

সোমবার প্রখর রোদের মধ্যে আগরতলা সিটি সেন্টারের সামনে ঠান্ডা পানীয়,তরমুজ লোকজনের মধ্যে বিলি করেন যুব সংগঠনের প্রদেশ কার্যকর্তা সহ কর্মীরা। যুব মোর্চা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সব মণ্ডলে, বুথে সপ্তাহব্যাপী চারা গাছ রোপণ করার।

বিজেপি আরএসএসকে হারাতে চায় ইন্ডিয়া জোট, কিন্তু তৃণমূল বাধা দিচ্ছে : বৃন্দা 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বাম নেতা সুজন চক্রবর্তীর সমর্থনে রোড শো করতে এসে তরুণ বাম নেত্রী তথা দীপ্সিতা, সৃজনদের সতীর্থ জেএনইউ খ্যাত ঐশী ঘোষ বলছেন, ভোট ঠিকঠাক হলে বাংলায় এবার খেলা ঘুরতে পারে। খেলা ঘোরাতে পারে বামেরা। তবে এদিন সুজনের সমর্থনে রোড শো-তে ঐশী, উষসীরা যেমন ছিলেন তেমনই সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাটও। সুর চড়ালেন তৃণমূলের বিরুদ্ধে। একহাত নিলেন বিজেপিকেও।

বাম নেত্রীর দাবি, গোটা দেশের যেমন বারোটা বাজিয়েছে বিজেপি, তেমনই বাংলার বারোটা বাজিয়েছে তৃণমূল। এদিন সন্দেশখালি থেকে নিয়োগ দুর্নীতি সব নিয়েই ঘাসফুল শিবিরের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন বৃন্দা। সাফ দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির ডাইরেক্টর টিএমসি। টাকা ফেরত দিতে হলে তৃণমূলকে দিতে হবে। তিনি বলেন, দুর্নীতি করেছে তৃণমূল। তাই কোর্ট যে টাকা ফেরাতে বলেছে ওই টাকা তো ওদের দেওয়া উচিত।

কয়েকদিন আগেই শাহজাহান গড় সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিদেশি অস্ত্র। নিষ্ক্রিয় করতে মাঠে নামতে দেখা যায় এনএসজিকে। এদিন এ প্রসঙ্গ উঠতেই রীতিমতো বিস্ময়ের সুরে বৃন্দা বলেন, “শাহাজাহানের একটা অফিসে এত অস্ত্র। সব তৃণমূল অফিসে কত আছে কে জানে।” তাঁর দাবি, সন্দেশখালিতে সেক্স টেরর হয়েছে। বলেন, “আমি তো সন্দেশখালিতে গিয়েছিলাম। ওখানে মহিলাদের উপর কী হয়েছে সবটাই তো দেখেছি। সন্দেশখালিতে যৌন সন্ত্রাস হয়েছে। এটা গোটা দেশে কোথাও দেখিনি। সেক্স টেররের ছবি দেখা গিয়েছে রীতিমতো। এটা প্রথমবার আমি দেখেছি।

যে তৃণমূলের বিরুদ্ধে তিনি এত সুর চড়াচ্ছেন সেই তৃণমূলকেই তো আবার বারবার ইন্ডিয়া জোটে দেখা গিয়েছে। এ প্রসঙ্গ উঠতেই ফের একবার চাঁচাছোলা ভাষায় তোপ দাগলেন বৃন্দা। স্পষ্ট ভাষায় বললেন, “তৃণমূল কারও সঙ্গে জোট করতে পারে না। ওদের ডিএনএ তে জোট নেই। এখানে বাম কংগ্রেসের ইন্ডিয়া জোট রয়েছে। বাংলায় তৃণমূল নেই। গোটা দেশে কী করে থাকবে যখন বাংলায় নেই। বিজেপি আরএসএসকে হারাতে চায় ইন্ডিয়া জোট। কিন্তু তৃণমূল বাধা দিচ্ছে। আমরা তার বিরুদ্ধেও লড়তে চাই।”

দুই প্রধান কোচ নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

0

জনতার কলম ওয়েবডেস্ক :- তিন সংস্করণের জন্য আলাদা দুই প্রধান কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্টের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে। আর ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য নিযুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কার্স্টেনকে। লাহোরে সংবাদ সম্মেলনে করে রবিবার নতুন কোচ নিয়োগ দেওয়ার ঘোষণা দেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।

গত জানুয়ারিতে গ্র্যান্ট ব্র্যাডবার্ন সরে দাঁড়ানোর পর স্থায়ীভাবে কাউকে দায়িত্ব দেয়নি পাকিস্তান। শনিবার শেষ হওয়া নিউ জিল্যান্ড সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেন দেশটির সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। সামনে তিন সংস্করণের সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি।

প্রধান কোচ হিসেবে পিসিবির প্রথম পছন্দ ছিলেন অবশ্য শেন ওয়াটসন। পাকিস্তানের গণমাধ্যমের খবর, অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডারকে মোটা অঙ্কের পারিশ্রমিকও দিতে রাজি ছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত এই ভাবনা থেকে নিজেকে সরিয়ে নেন গত পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচের দায়িত্ব পালন করা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। পাকিস্তানের সংবাদমাধ্যমে গিলেস্পি-কার্স্টেন নিয়েও শোনা যাচ্ছিল গুঞ্জন। অবশেষে এটাই সত্যি হলো।

গাজায় বেঁচে থাকা মার্কিন ও ইসরায়েলি জিম্মিদের হামাসের এক ভিডিওতে দেখা গেল

0

জনতার কলম ওয়েবডেস্ক :- গাজায় দুই জিম্মিকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। উপত্যকাটিতে এখনো যে এ দুই জিম্মি বেঁচে আছেন, ভিডিওতে দেখা যাওয়া দৃশ্য তার প্রথম প্রমাণ।

এ ভিডিওর দৃশ্য কবে ধারণ করা হয়েছে, সেটি উল্লেখ নেই। ভিডিওতে ওমরি মিরান নামের একজন জিম্মিকে বলতে শোনা যায়, তিনি ২০২ দিন ধরে আটক হয়ে আছেন। অপর জিম্মি কিথ সিগেল এ সপ্তাহের পাসওভার উৎসবের ছুটির কথা বলেছেন। এতে এ ভিডিও সম্প্রতি ধারণ করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়।

সমকামিতার সাজা সর্বোচ্চ ১৫ বছরের জেল, ইরাকে নতুন আইন

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরাকের পার্লামেন্টে পাস হওয়া নতুন একটি আইনে সমলিঙ্গের মানুষের মধ্যকার যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এমন সম্পর্কে জড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এ আইনে।

বলা হচ্ছে, ইরাকের সমাজে ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে নতুন এ আইন করা হয়েছে। যদিও অধিকারকর্মীরা এর বিরোধিতা করেছেন। তাঁদের মতে, ইরাকে এলজিবিটিকিউ সম্প্রদায়ের ওপর আক্রমণের সর্বশেষ নজির এটি।
গতকাল শনিবার পাস হওয়া আইনটির একটি অনুলিপি রয়টার্সের হাতে এসেছে। এতে বলা হয়েছে, নৈতিক অবক্ষয় ও বিশ্বগ্রাসী সমকামিতার আহ্বানের হাত থেকে ইরাকি সমাজকে রক্ষা করা এ আইন পাসের উদ্দেশ্য। ইরাকের পার্লামেন্টে বৃহত্তম জোটের অংশ হিসেবে রক্ষণশীল শিয়া মুসলিম দলগুলোর পৃষ্ঠপোষকতায় নতুন এই আইন পাস করা হয়েছে।

আইনে বলা হয়েছে, যৌনবৃত্তি ও সমলিঙ্গের সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমন কর্মকাণ্ডে জড়ালে ১০ বছর থেকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি যৌনবৃত্তি ও সমকামিতা প্রচারের জন্যও কমপক্ষে সাত বছরের কারাদণ্ড হতে পারে।

নতুন এ আইনের খসড়ায় সমকামিতায় জড়ানোর জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কঠোর বিরোধিতা করে। পরবর্তী সময় মৃত্যুদণ্ডের বিধান বদলে ফেলে সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড করা হয়েছে।

এ বিষয়ে অধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এলজিবিটিকিউদের অধিকারবিষয়ক প্রোগ্রামের উপপরিচালক রাশা ইউনেস রয়টার্সকে বলেন, নতুন এ আইন ইরাকের এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার লঙ্ঘনের নজির এবং মৌলিক মানবাধিকারের ওপর গুরুতর আঘাত।

ভারতে সমকামিতা স্বীকৃতি পেল, তবে সমলিঙ্গ বিয়ে নয়
বর্তমান বিশ্বে ৬০টির বেশি দেশে সমকামিতাকে আইনত অপরাধ হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছে আওয়ার ওয়ার্ল্ড। সংগঠনটির হিসাবে, ১৩০টির বেশি দেশে সমলিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক বৈধ।

মেইতেই ও কুকি সম্প্রদায়ের গ্রামরক্ষী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মণিপুর রাজ্যের পশ্চিম ইম্ফল জেলায় মেইতেই ও কুকি সম্প্রদায়ের গ্রামরক্ষী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার সকালে জেলার কৌত্রুক গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা বলেন, গতকাল সকালে কয়েক ডজন বন্দুকধারী কৌত্রুক গ্রাম লক্ষ্য করে নির্বিচার গুলি চালায়। কিছু গুলি গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে গিয়ে লাগে। ওই গ্রামে স্থানীয়ভাবে তৈরি একধরনের মর্টারের গোলাও ছোড়া হয়। এতে করে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখান থেকে নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, এ হামলার জবাবে কৌত্রুক গ্রামরক্ষী বাহিনীও পাল্টা হামলা চালায়। এতে করে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

এদিকে গত শুক্রবার দিবাগত রাতে ভারতে লোকসভার দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর মণিপুরের বিষ্ণুপুর জেলায় জঙ্গি হামলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সিআরপিএফের আরও দুই সদস্য আহত হয়েছেন।

পদত্যাগ করলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

0

জনতার কলম ওয়েবডেস্ক :- থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা–নুকারা পদত্যাগ করেছেন। দেশটির মন্ত্রিসভায় রদবদলে উপপ্রধানমন্ত্রীর পদ হারানোর পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোববার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন থাইল্যান্ড সরকারের মুখপাত্র চাই ওয়াচারঙ্কে।

চাই ওয়াচারঙ্কে বলেন, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাঁর পদত্যাগে পররাষ্ট্রসংক্রান্ত সরকারি কাজের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ, তাঁর জায়গায় মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ও অন্য কর্মকর্তারা কাজ চালিয়ে নিতে পারবেন।

পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পার্নপ্রির বক্তব্য পায়নি রয়টার্স। তবে তাঁর পদত্যাগ থাইল্যান্ডের অনেককেই বিস্মিত করেছে। তাঁদের মধ্যে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের মতো সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও। এই পদত্যাগ ‘অপ্রত্যাশিত’ বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

স্থানীয় একটি গণমাধ্যম পার্নপ্রির পদত্যাগপত্রটি প্রকাশ করেছে। তাতে তিনি বলেছেন, অতীত কর্মকাণ্ডের জন্য উপপ্রধানমন্ত্রী পদ থেকে তাঁকে সরানো হয়নি বলে বিশ্বাস করেন তিনি। কারণ, তিনি ভালোভাবেই নিজের দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে থাইল্যান্ডের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করেছেন।

এর আগে রোববারেই থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভার অনুমোদন দেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন। রাজকীয় এক প্রজ্ঞাপনে দেখা যায়, পার্নপ্রির নাম শুধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া নতুন মন্ত্রিত্ব পেয়েছেন ছয়জন। মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে চারজনকে।

৪ ওভার বাকি থাকতেই ২০১ রান চেজ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

0

জনতার কলম ওয়েবডেস্ক :- আইপিএলে আবার জিতল বেঙ্গালুরু। রবিবার আমদাবাদে তারা হারিয়ে দিল গুজরাত টাইটান্সকে। টানা দু’টি ম্যাচে জিতল তারা। এ দিন শতরান করলেন উইল জ্যাকস। ৭০ রানে অপরাজিত থাকলেন বিরাট কোহলি। আগে ব্যাট করে ২০০/৩ তুলেছিল গুজরাত। জবাবে ২৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে জিতে যায় বেঙ্গালুরু। শেষ দিকে দু’জনে যে ভাবে আগ্রাসী ক্রিকেট খেললেন, তা দেখে মনেই হল রান রেট বাড়ানোর জন্যে খেলছেন।

আইপিএলের প্লে-অফে ওঠার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু পর পর দু’টি ম্যাচ জিতে বেঙ্গালুরু বুঝিয়ে দিয়েছে, তারা এখনই হাল ছাড়তে রাজি নয়। প্লে-অফে উঠতে গেলে বাকি ম্যাচগুলিতেও জিততে হবে তাদের। হায়দরাবাদ এবং গুজরাতের মতো দুই শক্ত প্রতিপক্ষকে হারিয়ে সেই লড়াইয়ে ভাল ভাবেই রয়েছে কোহলির দল।

২০১ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে থাকেন ফাফ ডুপ্লেসি। দ্বিতীয় ওভার থেকে আসে ১৫ রান। পরের ওভারে আজমাতুল্লাহ ওমরজ়াইকে দু’টি ছয় এবং একটি চার মারেন। তবে বেশি ক্ষণ চালিয়ে যেতে পারেননি তিনি। চতুর্থ ওভারে সাই কিশোর ফিরিয়ে দেন ডুপ্লেসিকে। সেই একটিই উইকেট ফেলতে পারল গুজরাত। তার পরে আমদাবাদে শুধুই কোহলি এবং জ্যাকসের দাপট।

গুজরাতের প্রধান অস্ত্র সাই কিশোরকে অনায়াসে মাঠের বাইরে ফেললেন কোহলি। প্রথম দিকে তাঁর রান তোলার গতি কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। দশম ওভারে রশিদ খানকে চার মেরে অর্ধশতরান সম্পূর্ণ করেন কোহলি। উল্টো দিকে জ্যাকস বেশ ধরেই খেলছিলেন। তাঁর আসল রূপ দেখা গেল শেষের দিকে। ১৫তম ওভারে তাঁর অর্ধশতরান হল। আর ১৬তম ওভারে খেলাই শেষ হয়ে গেল।

১৫তম ওভারে মোহিত শর্মাকে তিনটি ছয় এবং দু’টি চার মেরে সেই ওভার থেকে ২৯ রান নেন। পরের ওভারে রশিদও দেন ২৯ রান। তাঁকে সেই ওভারে চারটি ছয় এবং একটি চার মারেন জ্যাকস। শেষ বলে ছয় মেরে নিজের শতরান পূরণ করেন তিনি।

আগে ব্যাট করতে নেমে গুজরাতে শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই ফেরেন ঋদ্ধিমান সাহা। স্বপ্নিল সিংহের বলে চার মারলেও মাত্র পাঁচ রান করে ফিরে যান গুজরাতের ওপেনার। প্রাথমিক ধাক্কা সামলে সাই সুদর্শনের সঙ্গে জুটি বেঁধে গুজরাতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক শুভমন গিল। কিন্তু আইপিএলে খারাপ ফর্ম অব্যাহত গুজরাতের অধিনায়কের। এমনিতেই রান করছিলেন ধীরগতিতে। ১৯ বলে ১৬ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

গুজরাতের খেলা এর পরেই বদলে যায়। এ বারের আইপিএলে এত দিন ভাল ফর্মে ছিলেন না শাহরুখ খান। পঞ্জাব থেকে গুজরাতে যোগ দেওয়ার পর পুরনো ছন্দ ফিরে পাচ্ছিলেন না। বেঙ্গালুরু তাঁকে ফর্মে ফেরাল। নবম ওভারে ম্যাক্সওয়েলকে একটি ছয় এবং চার মেরে শুরু। এর পর কর্ণ শর্মা, ক্যামেরন গ্রিন কেউ ছাড় পেলেন না। গ্রিনের একটি ওভারে দু’টি চার এবং একটি ছয় মারেন শাহরুখ। খারাপ খেলছিলেন না সুদর্শনও। বেঙ্গালুরুর বোলারদের বিরুদ্ধে তিনিও চালিয়ে খেলছিলেন।

শাহরুখকে ফেরান মহম্মদ সিরাজ। ইয়র্কার বল খেলতেই পারেননি শাহরুখ। তিনটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ৩০ বলে ৫৮ করেন তিনি। তবে শাহরুখ ফিরলেও সুদর্শন থামেননি। আগের মতোই আগ্রাসী খেলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ৪৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন তিনি। মারেন আটটি চার এবং চারটি ছয়। ১৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। তবে দিনের শেষে সুদর্শন এবং শাহরুখের ইনিংস কাজে লাগল না।

 

 

 

৩-২ গোলের জয়ে শীর্ষস্থান আরও সংহত করেছে আর্সেনাল

0

 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- টটেনহাম হটস্পার স্টেডিয়ামে বিরতির বাঁশি বাজার সময় ০-৩ গোলে এগিয়ে ছিল আর্সেনাল। নির্ধারিত সময় শেষ হওয়ার ৩ মিনিট আগে এ স্কোরলাইনই পাল্টে দাঁড়ায় ২-৩! ‘লিলিহোয়াইটস’ সমর্থকেরা তখন নিশ্চয়ই নড়েচড়ে বসেছিলেন। কে জানে, আর্সেনালের কাছ থেকে পয়েন্ট কাড়া গেলেও যেতে পারে! কিন্তু ৬ মিনিট যোগ করা সময় পাওয়ার পরও এই ম্যাচের ভাগ্য পাল্টাতে পারেনি টটেনহাম। ৩-২ গোলের জয়ে শীর্ষস্থান আরও সংহত করেছে আর্সেনাল।

লিগ শিরোপা দৌড়ে শেষ সময়ে টটেনহাম ম্যাচকেই ধরা হচ্ছিল গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে। লড়াইয়ে থাকা সিটি এবং লিভারপুলেরও ম্যাচ রয়েছে টটেনহামের বিপক্ষে। জয়ের পর আর্সেনালের খেলোয়াড়দের উদ্‌যাপন জয়ের পর আর্সেনালের খেলোয়াড়দের উদ্‌যাপনরয়টার্স টটেনহাম হটস্পার স্টেডিয়ামে বিরতির বাঁশি বাজার সময় ০-৩ গোলে এগিয়ে ছিল আর্সেনাল। নির্ধারিত সময় শেষ হওয়ার ৩ মিনিট আগে এ স্কোরলাইনই পাল্টে দাঁড়ায় ২-৩! ‘লিলিহোয়াইটস’ সমর্থকেরা তখন নিশ্চয়ই নড়েচড়ে বসেছিলেন। কে জানে, আর্সেনালের কাছ থেকে পয়েন্ট কাড়া গেলেও যেতে পারে! কিন্তু ৬ মিনিট যোগ করা সময় পাওয়ার পরও এই ম্যাচের ভাগ্য পাল্টাতে পারেনি টটেনহাম। ৩-২ গোলের জয়ে শীর্ষস্থান আরও সংহত করেছে আর্সেনাল।

লিগ শিরোপা দৌড়ে শেষ সময়ে টটেনহাম ম্যাচকেই ধরা হচ্ছিল গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে। লড়াইয়ে থাকা সিটি এবং লিভারপুলেরও ম্যাচ রয়েছে টটেনহামের বিপক্ষে। বার্সার হাত থেকে বাঁচাতে কাভারাস্কেইয়ার বেতন তিন গুণ বাড়াচ্ছে নাপোলিবার্সার হাত থেকে বাঁচাতে কাভারাস্কেইয়ার বেতন তিন গুণ বাড়াচ্ছে নাপোলি

৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে আর্সেনাল। তাদের সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল অবশ্য আর্সেনালের চেয়ে দুটি ম্যাচ কম খেলেছে (৩৩ ম্যাচ)। আর্সেনালের সমান ৩৫ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় লিভারপুল। নিজেদের বাকি ৩ ম্যাচ জিতলে আর্সেনালের মোট পয়েন্ট হবে ৮৯।

কিন্তু সিটি নিজেদের বাকি ৫ ম্যাচ জিতলে পয়েন্টে আর্সেনালকে পেছনে ফেলবে—এখন পর্যন্ত ৭৬ পয়েন্ট তোলা সিটির সংগ্রহ তখন দাঁড়াবে ৯১। অর্থাৎ আর্সেনাল জিতে নিজেদের কাজটা সেরে রাখলেও লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে সিটিই। আর লিভারপুল নিজেদের বাকি ৩ ম্যাচ জিতলেও লাভ নেই। তখন ৮৪ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ইয়ুর্গেন ক্লপের দলকে।

টটেনহামের মাঠে ৩৮ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ১৫ মিনিটে কর্নার থেকে আত্মঘাতী গোল করে বসেন স্বাগতিকদের ডেনিশ মিডফিল্ডার পিয়েরে-এমিল-হয়বার্গ। ২৭ মিনিটে আর্সেনালের এগিয়ে যাওয়ার ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। ১১ মিনিট পরই কাই হাভার্টজের কাছ থেকে ম্যাচের তৃতীয় গোলটি পেয়ে যায় আর্সেনাল। ১৯৫তম ‘নর্থ লন্ডন ডার্বি’তে তখন আর্সেনালের পরিষ্কার প্রাধান্য।

কিন্তু দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের পর থেকে ধীরে ধীরে পাল্টাতে থাকে ম্যাচের চিত্র। ৬৪ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে হারের ব্যবধান কমায় টটেনহাম। ডেক্লাইন রাইস ম্যাচের ৮৭ মিনিটে বেন ডেভিসকে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকেরা। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় টটেনহামকে দ্বিতীয় গোল এনে সন হিউং-মিন। স্বাগতিক সমর্থকেরা তখন ড্রয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত আর হয়নি।

গত মঙ্গলবার চেলসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করা একাদশই মাঠে নামিয়েছিলেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা। প্রায় ৩০০০ হাজার আর্সেনাল সমর্থকের সামনে সর্বশেষ ৭টি উত্তর লন্ডন ডার্বির মধ্যে পঞ্চম জয় তুলে নেন হাভার্টজ-সাকারা। ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম।

সিটিও আজই মাঠে নামবে। নটিংহাম ফরেস্টের মাঠে নামবে গার্দিওলার দল। আর্সেনাল জয়ে নিজেদের কাজটা সেরে রাখায় সিটির ওপর চাপটা থাকলই।

জিরানিয়া থানা এলাকায় সম্প্রতি গুলি কাণ্ডের ঘটনায় উদ্ধার পিস্তল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়া থানা এলাকায় সম্প্রতি গুলি কাণ্ডের ঘটনায় উদ্ধার পিস্তল। উদ্ধার করা হয়েছে ম্যাগজিন, তিন রাউন্ড গুলি। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিস। ১৩ এপ্রিল জিরানিয়া মহকুমার চম্পকনগর সাধুচন্দ্র পাড়ায় গুলি চালায় দুর্বৃত্তরা। অভিযোগ আর্থিক লেনদেনের বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে।

গুলি চালানোর ঘটনা জানিয়ে জিরানিয়া থানায় মামলা দায়ের করেন চিরঞ্জিত দেবনাথ নামে এক ব্যক্তি।পুলিস মামলা নিয়ে তদন্তে নামেন। পুলিস প্রথমে সঞ্জিত দেববর্মা নামে একজনকে গ্রেপ্তার করে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে আসে রবীন্দ্র দেববর্মা নামে আরও এক অভিযুক্তের নাম।

তাঁর বাড়ি খুমুলুং রামকৃষ্ণ পাড়া এলাকায়। ২৬ এপ্রিল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতকে পুলিস রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে শনিবার রাতে পুলিশ উদ্ধার করে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি। পুলিস আরও তথ্য বের করতে মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।