Home Blog Page 525

দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে উন্নত করার জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের পরিকল্পনা করা হয়েছে : বিনয় ভুষণ দাস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্প দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে একটি অভিনব পদক্ষেপ। এটি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ইকো সিস্টেমের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রধানকারী এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করার ব্যবস্থাপনা প্রদান করে।

দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে উন্নত করার জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের পরিকল্পনা করা হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার যুগ্ম মিশন অধিকর্তা বিনয় ভুষণ দাস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা। যুগ্ম অধিকর্তা জানান এই প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে রবিবার আয়ুষ্মান ভারতের ডিজিটাল মিশন রাজ্য শাখার উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ডাক্তার ,নার্স এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের সাথে একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

তিনি জানান এই মিশনের অতি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ১৪ সংখ্যায় আভা নাম্বার যার মাধ্যমে দেশের প্রত্যেকটি নাগরিককে নিজের স্বাস্থ্য সমন্ধিত তথ্য ডিজিটাল সংরক্ষণ এবং প্রয়োজন অনুসারে সে তথ্য ব্যবহার করতে সাহায্য করবে। সরকারিভাবে তৈরি করে দেওয়া হবে। সরকারি বিভিন্ন হাসপাতালে এই আভা আইডি তৈরি করতে পারবেন লোকজন। এছাড়ো আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নথিও সংগ্রহ করবেন।

 

 

রাজধানীর রানীর পুকুরে স্নান করতে নেমে ডুবে গেল এক যুবক, তাকে খুঁজার তল্লাশি চালাচ্ছে দমকল কর্মীরা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরের দুই-তিনটি ফায়ার স্টেশনের দমকল কর্মীরা আপ্রান চেষ্টা করেও ভি আই পি রোড সংলগ্ন রানীরপুকুরের জল থেকে উদ্ধার করতে পারেনি ডুবে যাওয়া যুবককে। জনমনে প্রশ্ন উঁকি দিচ্ছে তবে আদৌ কি পুকুরের জলে কোন যুবক ডুবে আছে কিনা? রবিবার দুপুরে স্নান করতে গিয়ে এক অপরিচিত যুবক রানীরপুকুরের জলে ডুবে যায়।

ঘটনাটি অপর এক যুবক দেখতে পেয়েছে বলে সে জানায়। সেই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে স্থানীয় লোকজন সহ পথচলতি মানুষ ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আগরতলা শহরের তিনটি ফায়ার স্টেশন থেকে কর্মীরা। তারা পুকুরের জলে নেমে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলেও কিছুই পাননি। পরে বিকেলে দমকল কর্মীরা জাল ফেলেও যুবককে উদ্ধার করতে সক্ষম হয়নি। শেষে নিয়ে আসা হয় এনডিআরএফকে। তারাও জোর তল্লাশি চালাচ্ছেন।

 

 

 

বধূ হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন এলাবাসীর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বধূ কিরণ বাসফোর মৃত্যুকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানালেন এবার ইন্দ্রনগর হরিজন কলোনির বাসিন্দারা। তারা হুঁশিয়ারি দেন সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এলাকায় থাকতে পারবেন না অভিযুক্তরা। প্রায় ১৮ বছর আগে আসামের বাসিন্দা কিরণ বাসফোরের বিয়ে হয় আগরতলা ইন্দ্রনগর হরিজন কলোনি এলাকার পিন্টু বাসফোরের সঙ্গে।

অভিযোগ বিয়ের পর থেকেই বধূর উপরে নির্যাতন করতো স্বামী সহ পরিবারের লোকজন। এও অভিযোগ বাপের বাড়ি থেকে নগদ অর্থ সহ বিভিন্ন জিনিস আনার জন্য চাপ দিত বধূকে। শুধু তাই নয়, বাপের বাড়ির সঙ্গে বধূর যোগাযোগও বন্ধ করে দেয় স্বামী। অবশেষে চলতি মাসে বধূ কিরনের বাপের বাড়ির লোকজন জানতে পারেন কিরণ মারা গেছেন। কিন্তু কিভাবে ঘটনা তা তারা কিছুতেই জানতে পারেনি। ঘটনা জানিয়ে পূর্ব মহিলা থানায় বধূর স্বামী পিন্টু বাসফোর সহ ৪ অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়।

পুলিশ স্বামীকে গ্রেপ্তার করলেও অন্য তিনজনকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। জানা গেছে তিনজন অভিযুক্ত বর্তমানে পলাতক। শনিবার মৃত কিরনের ভাই ত্রিপুরায় এসে পূর্ব মহিলা থানায় দেখা করেন এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন রাখেন সুবিচারের। রবিবার মৃত বধূর ভাইয়ের পাশে দাঁড়াল হরিজন কলোনির বাসিন্দারা। তারা জানান, কিরণ বাসফোর খুব ভালো ছিলেন।

কিন্তু বধূর স্বামীর বাড়িতে এলাকার মানুষের যাতায়াত ছিল না বলেই চলে। স্থানীয়রাও এদিন সুবিচারের দাবি জানান। তারা ক্ষোভ উগরে দেন অভিযুক্তদের বিরুদ্ধে। এলাকাবাসী দাবি জানান অভিযুক্তদের গ্রেপ্তার ও তদন্তক্রমে আইন অনুযায়ী শাস্তির। সুবিচার না হওয়া পর্যন্ত অভিযুক্তরা এলাকায় থাকতে পারবে না বলেও সাফ জানিয়ে দেয় তারা।

 

 

 

দুই নাবালিকা গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে আরো ৩ যুবক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রীনগর থানা এলাকায় দুই নাবালিকা গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে উঠেছে এখন পর্যন্ত ৭ জন। শনিবার রাতে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের রবিবার আদালতে তোলা হয়।

এর আগে দুই ধাপে ৪ জনকে গ্রেপ্তার করে শ্রীনগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে তিনজন নাবালক ও ৪ জন যুবক।

শ্রীনগর থানার এক পুলিস আধিকারিক জানান, চলতি মাসের ১৩ তারিখ দুই নাবালিকাকে গণধর্ষণের মামলাটি থানায় লিখিত ভাবে জানানো হয়। এর পরেই পুলিশ ঘটনার তদন্তে নেমে তিন ধাপে ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আদিবাসী ভোটাররা এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দান করেছেন : আশীষ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আদিবাসী জনগণের মধ্যে কংগ্রেসের সংগঠন বৃদ্ধির লক্ষে এবং রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য দলের উপজাতি নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে আদিবাসী কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে চায়। একটি রোডম্যাপ তৈরি করে আগামী দিনের জন্য আদিবাসী কংগ্রেস প্রস্তুতি নেবে। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অফিসে আদিবাসী কংগ্রেসের বৈঠকে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

তিনি আরও বলেন,আদিবাসী ভোটাররা এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষে ব্যাপক ভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আদিবাসী কংগ্রেস ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব সহ অন্যরা। সদ্য শেষ হল রাজ্যের দুটি লোকসভা নির্বাচন। ভোট গ্রহণের পরেই ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের সভা হয় রবিবার।

 

 

রবিবার অনুষ্ঠিত হলো আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা হয়। প্রেস ক্লাবেই হয় একদিনের বার্ষিক সাধারণ সভা। এদিন সভায় পেশ করা হবে সম্পাদকীয় প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসেব। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দেব।প্রতিবেদনের উপর আলোচনা করেন প্রতিনিধিরা।

প্রেস ক্লাবের সম্পাদকের জবাবী ভাষন ও সভাপতির সমাপ্তি ভাষণের মধ্যে দিয়ে শেষ হয় বার্ষিক সাধারণ সভার কাজ। প্রেস ক্লাবের এই বার্ষিক সাধারণ সভায় ক্লাবের প্রায় সকল সদস্য সদস্যারা অংশ নেন। উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা, বরিষ্ঠ সাংবাদিক, অরুন নাথ, সঞ্জীব দেব, সমীর পাল, চিত্রা রায়, ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী।আগামী দিনের বিভিন্ন কর্মসূচীও ঠিক হয় সভায়।

প্রয়াত বরিষ্ঠ সাংবাদিক স্বর্গীয় দুলাল চক্রবর্তী এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা স্বর্গীয় ভবানন্দ মজুমদারের স্মৃতিতে এক স্মরণ সভা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি প্রয়াত হয়েছেন কংগ্রেসের কর্মচারী সংগঠনের প্রাক্তন দুই নেতা দুলাল চক্রবর্তী ও ভবানন্দ মজুমদার। তাদের রবিবার স্মরণ করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার কংগ্রেস ভবনে হয় স্মরণসভা। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যরা। দুই প্রয়াত কর্মচারী নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, দীর্ঘদিন কর্মজীবনে কংগ্রেসের জাতিয়তাবাদী সংগঠক হিসেবে দল ও সংগঠনকে মজবুত করার জন্য নিষ্ঠা ও সততা দিয়ে কাজ করে গেছেন প্রয়াত দুই নেতা।আগামী দিনেও তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস ও কর্মচারী সংগঠন এগিয়ে যাবে। প্রয়াত দুলাল চক্রবর্তী ছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের প্রাক্তন অফিস সম্পাদক ও কোষাধ্যক্ষ। গ্রামীণ ব্যাঙ্ক অফিসারস এসোসিয়েশন সভাপতি ছিলেন প্রয়াত ভবানন্দ মজুমদার।

 

 

 

রাজ্য যুবমোর্চা সভাপতির আহ্বানে প্রতিটি মণ্ডল ও বুথ স্তরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমেই নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।কেটে ফেলা হচ্ছে বৃক্ষ মানুষের প্রয়োজনের তাগিদে। কিন্তু সেই পরিমাণ গাছ লাগানো হচ্ছে না। এর প্রভাবে দিনের পর দিন পড়ছে জনজীবনে। ফলে প্রতি বছর বাড়ছে গরমের তিব্রতা। কমে যাচ্ছে বৃষ্টির পরিমাণ। এবছরও তারই লক্ষ্মন দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে ত্রিপুরায়ও। তীব্র তাপ প্রবাহের জেরে কার্যত নাজেহাল আমজনতা।

প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সপ্তাহ ব্যাপী কর্মসূচী নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান, ৪ মে পর্যন্ত রাজ্যের প্রতিটি মণ্ডল ও বুথ স্তরে সংগঠনের কার্যকর্তারা বৃক্ষরোপণ করবেন। পাশাপাশি মানুষকে সচেতন ও বৃক্ষ রোপণে উৎসাহ দেবেন।

 

 

ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের বিভিন্ন পদে নিয়োগের বিষয়ে সাংবাদিক সম্মেলনে স্পষ্টীকরন ব্যাংক চেয়ারম্যানের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের বিভিন্ন পদে নিয়োগে কায়গার সঙ্কুলান না হওয়ায় পার্শ্ববর্তী রাজ্যেও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আসামের বিভিন্ন জায়গায় পরীক্ষা সেন্টার করা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। আর সে জন্যই শনিবার সাংবাদিক সম্মেলনে করে স্পষ্টীকরন দেন চেয়ারম্যান অমল কান্তি সেন এবং এমডি ভজন চন্দ্র রায়।

এদিন বিকেলে ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তারা। চেয়ারম্যান জানান ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফে ২০২৩ সালের ২৮ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ১৫৬ টি পদের জন্য। এই পদগুলির জন্য আবেদন করেন ১৯.৬৬৪ জন। নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব সমবায় ব্যাঙ্ক ত্থেকে প্রথমবার দায়িত্ব দেওয়া হয় আইবিপিএসকে। অনলাইন পরীক্ষার জন্য প্রথম পছন্দের স্থান আগরতলা নির্ধারিত ছিল, কিন্তু ত্রিপুরায় অনলাইন পরীক্ষার জন্য জায়গা রয়েছে প্রায় ৫৬০ জন প্রতি শিফটে।

ব্যাঙ্ক এবং আইবিপিএস আগরতলায় সমস্ত মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বরাদ্দ করার চেষ্টা করেছে।তবে কিছু মহিলা প্রার্থীকে বাইরে গিয়ে পরীক্ষায় বসতে হবে,। মে মাসের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। অপর্যাপ্ত অনলাইন পরীক্ষা কেন্দ্র ও আসন এবং বিপুল সংখ্যক আবেদনকারীর জন্য আইবিপিএস আগরতলায় সব আবেদনকারীদের আসন দিতে পারেনি। তাই আইবিপিএস বেশ কিছু প্রার্থীকে প্রতিবেশী রাজ্য অসমের শিলচর, গুয়াহাটি, জোরহাট, ডিব্রুগড় ও তেজপুর প্রভৃতি স্থানে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করেছে। অনলাইন পরীক্ষা পরিচালনার জন্য সকল সঠিক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

দেশের সাথে রাজ্যেও পালিত বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই হাজার সালের ২৯ এপ্রিল উদযাপন শুরু হয় বিশ্ব প্রাণী চিকিৎসক দিবস। এর পর থেকে প্রতিবছর দিবসটি সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও পালিত হয়ে আসছে। তবে এপ্রিল মাসের শেষ শনিবার দিনটি পালন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস পালন করা হয় রাজ্যে।

এদিন আগরতলা রবীন্দ্র ভবনে হয় অনুষ্ঠান।ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের তরফে হয় অনুষ্ঠান। বিভিন্ন জায়গা থেকে প্রাণী চিকিৎসকরা এতে অংশ নেন।বিশ্ব প্রাণী চিকিৎসক দিবসের এবছরের ভাবনা প্রাণী চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী। এদিন উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অবসরপ্রাপ্ত অধিকর্তা ডাঃ অসীম বন্দোপাধ্যায়, দপ্তরের অধিকর্তা ডাঃ নিরজ কুমার চঞ্চল, ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি সহ বিশিষ্টজনেরা।