Home Blog Page 526

তীব্র গরমে শহরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে পথচলতি লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিতরণ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমেই বাড়ছে তাপমাত্রা। প্রতিদিন তাপমাত্রা বেড়ে চলায় অস্বস্তি বাড়ছে। প্রভাব পড়ছে জনজীবনে। প্রখর দাবদাহের মধ্যে কাজকর্মে মানুষকে বাইরে বের হতে হচ্ছে। হাঁসফাঁস গরম থেকে কিছুটা নিস্তার পেতে অনেকেই ঠাণ্ডা পানীয় পান করছেন। তবে সকলের পক্ষে তা বিভিন্ন কারণে সম্ভব হয়ে উঠে না।

এই অবস্থায় করোনার সময়ে সাধারণ মানুষের পাশে যেভাবে টাউন বড়দোয়ালি মণ্ডল এলাকার বিজেপি কর্মীরা এগিয়ে এসেছেন সেভাবে এই তীব্র গরমের সময়ে পথচলতি লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিতরণ করার জন্য নির্দেশ দেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

শনিবার টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় জলছত্র-র আয়োজন করা হয় সাধারণ মানুষের কথা চিন্তা করে। আইজিএম হাসপাতালের সামনেও ঠাণ্ডা পানীয় ও তরমুজ বিলি করা হয়। বিজেপি কর্মীরা লোকজনের হাতে ঠাণ্ডা পানীয়,তরমুজ তুলে দেন। এতে খুশি আমজনতা। কিছুটা হলেও গরমে তারা স্বস্তি পাবেন।

 

 

পনের দায়ে গার্হস্থ্য হিংসার শিকার গৃহবধু, স্বামীর কঠোর শাস্তির দাবীতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ মৃতার পরিবারের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বোনের মৃত্যুর সুবিচার চেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন আসামের বাসিন্দা বিমল বাসফোর। মৃত কিরণ বাসফোরের ভাই জানান ২০০৬ সালে আগরতলা ইন্দ্রনগর হরিজন কলোনি এলাকার পিন্টু বাসফোরের সঙ্গে বিয়ে হয় উনার বোন কিরনের। অভিযোগ বিয়ের পর থেকে পণের জন্য কিরনের উপরে নির্যাতন করতে থাকে স্বামী। এতে সঙ্গ দিত কিরনের শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও।

এও অভিযোগ দীর্ঘ বছর ধরে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি কিরণকে। লুকিয়ে যোগাযোগ করার চেষ্টা করতে চাইলে বধূকে মারধর করতো স্বামী। চলতি মাসের ১৬ তারিখ অন্য লোকজনের কাছ থেকে বধূর বাপের বাড়ির লোকজন জানতে পারেন মারা গেছে কিরণ। ঘটনা বধূর শ্বশুর বাড়ির লোকজনকে বাপের বাড়ির তরফে জিজ্ঞেস করলে কিছু বলতে চায়নি বলে অভিযোগ।

কিরণকে হত্যা করার অভিযোগ এনে ঘটনা জানিয়ে পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা দায়ের করা হয় বধূর বাপের বাড়ির তরফে। অভিযোগ আনা হয় স্বামী পিন্টু বাসফোর সহ একই পরিবারের সদস্য বিনা বাসফোর, সেন্টু বাসফোর এবং মিষ্টু বাসফোরের বিরুদ্ধে। অভিযোগ পুলিশ মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করলেও বাকিরা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তাই অন্য অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায় মৃত বধূর ভাই। তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান সুবিচার চেয়ে।

তীব্র তাপপ্রবাহে জলের সংকটে ভোগছেন  জাঙ্গালিয়ার পশ্চিম পাড়ার এলাকার লোকেরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তীব্র তাপপ্রবাহে নাজেহাল মানুষ। প্রতিদিন পারদের ঊর্ধ্বগতি। গ্রীষ্মের এই দাবদাহে নাজেহাল আমজনতা। অসহনীয় এই গরমের মধ্যে জলের হাহাকার। অভিযোগ জলের উৎস থাকা সত্ত্বেও তিনদিন ধরে মিলছে না পানীয় জল। ফলে জল সমস্যায় বিশালগড় মহকুমার জাঙ্গালিয়ার পশ্চিম পাড়ার লোকজনের। স্থানীয় মানুষের অভিযোগ তিনদিন ধরে মিলছে না পাইপে জল।

তারা জানান পাইপ ফেটে যাওয়ায় জল মিলছে না। পঞ্চায়েত প্রতিনিধিদের জানানো হলেও এখনও সারাই হয়নি। তবে প্রতিশ্রুতি দিয়েছে সারাইয়ের। প্রখর রোদে জলের জন্য বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে অন্যত্র থেকে জল সংগ্রহ করতে হচ্ছে জাঙ্গালিয়া পশ্চিম পাড়ার লোকজনকে। এতে কষ্ট পোহাতে হচ্ছে মহিলা সহ বৃদ্ধদের। স্থানীয়দের দাবি দ্রুত জল সমস্যা লাঘবের।

কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি ঊনকোটি জেলার কৈলাশহরের বিভিন্ন এলাকায়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি ঊনকোটি জেলার কৈলাশহরের বিভিন্ন এলাকায়। বিশেষ করে পুর পরিষদ এলাকায়। শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন পুর পরিষদের চেয়ারপার্সন। শুক্রবার গভীর রাত আনুমানিক ৩ টা নাগাদ আচমকা প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। কৈলাসহর পুর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ড যেমন দুর্গাপূর,উত্তর কাচেরঘাট,ফরেস্ট অফিস রোড সহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ফলে কারোর ঘর ভেঙে গেছে তো কারো ব্যবসায়ীক প্রতিষ্ঠান।

বর্তমানে পুর পরিষদ এলাকার সম্পূর্ণ ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি। ফরেস্ট অফিস সংলগ্ন পশ্চিম গোবিন্দপুরের দুই মৃৎ শিল্পী ব্যাপক ক্ষতি হয়েছে। মৃৎ শিল্পী প্রসেনজিত দাস জানান অনেকগুলো মূর্তি তৈরীর অর্ডারও তাঁর কাছে ছিলো। যা তৈরী করে ফরেস্ট অফিস সংলগ্ন দোকানেই রাখা ছিলো। কিন্তু শিলাবৃষ্টি ও ঝড় তুফানের ফলে বড় দুটি গাছ উনার প্রতিমা তৈরির ঘরের উপরে পড়ে প্রায় সবগুলো মূর্তি সহ বিভিন্ন জিনিস ভেঙে যায়। ঘরটি ভেঙে পড়ে। তিনি জানান ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দুই- তিন লাখ টাকা।

একই অবস্থা মৃৎ শিল্পী সুব্রত পালের। তিনি জানান, কাল বৈশাখী ঝড়ে উনারও ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে সকালে খবর পেয়ে পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় ও ভাইস চেয়ারপার্সন নীতিশ দে উনার দোকান পরিদর্শন করে গেছেন। এছাড়াও ঝড়ে ফরেস্ট অফিস রোড ছাড়াও কৈলাসহর মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় অগ্নিনির্বাপক দপ্তরের বিপরীত দিকে পুরোনো একটি গাছ ঝড়ের ফলে দোকানের উপর পড়ে যায়।এদিকে খবর পেয়ে শনিবার সকালেই এলাকা পরিদর্শনে বের হন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়।

তিনি জানান বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুটি উপড়ে পড়ে গেছে,কারোর ঘরের ছাঁদ ভেঙে গেছে আবার বিভিন্ন এলাকায় গাছ পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন ব্যবসায়ী সহ অনেকেই। গোটা বিপর্যয়ের বিষয় গুলো বিভিন্ন পুর এলাকা ঘুরে তিনি প্রত্যক্ষ করেছেন। এই বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্থ পরিবার,ব্যবহায়ী সহ অন্যান্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন হয়েছে বলে জানান।

আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২৮ এপ্রিল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২৮ এপ্রিল রবিবার। প্রেস ক্লাবেই স্ক্লা ১১ টায় সভার কাজ শুরু হবে। সকাল ১০টা থেকে শুরু হবে সদস্য সদস্যাদের রেজিস্ট্রেশন।সাধারন সভায় পেশ করা হবে সম্পাদকীয় প্রতিবেদন এবং আয়- ব্যয়ের হিসেব। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করবেন প্রতিনিধিরা।

আগরতলা প্রেস ক্লাবের সম্পাদকের জবাবী ভাষন ও সভাপতির সমাপ্তি ভাষণের মধ্যে দিয়ে শেষ হবে বার্ষিক সাধারণ সভার কাজ। বেলা ১ টা পর্যন্ত চলবে সভা। আগরতলা প্রেস ক্লাবের এই বার্ষিক সাধারণ সভায় ক্লাবের সকল সদস্য সদস্যাদের উপস্থিত থাকতে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে প্রেস ক্লাবের তরফে।

 

 

তীব্র গরমের দাবদাহ থেকে নিস্তার পেতে সাধারণ মানুষের হাতে ঠাণ্ডা পানীয়ের গ্লাস তুলে দেন রাজীব ভট্টাচাৰ্য 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধ্যমতো তাপপ্রবাহের মধ্যে পথচলতি লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিলি করার জন্য বিজেপি কার্যকর্তাদের কাছে আহ্বান রাখলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। গ্রীষ্মের দাবদাহে পুড়ছে বিভিন্ন এলাকা। মানুষ প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে। কাজে যেতে হচ্ছে লোকজনকে। সাধারণ মানুষকে গরম থেকে স্বস্তি দিতে ঠাণ্ডা পানীয় বিলি করলো আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ড ও আগরতলা রাম ঠাকুর সংঘ এলাকার যুবরা।

এদিন রাম ঠাকুর সংঘ এলাকায় এই সামাজিক কাজে অংশ নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যরা। লোকজনের হাতে ঠাণ্ডা পানীয়ের গ্লাস তুলে দেন তারা। ৩১ নম্বর ওয়ার্ডের এই উদ্যোগের প্রশংসা করেন প্রদেশ বিজেপি সভাপতি।খুশি সাধারণ মানুষও। এদিকে ভারতীয় জনতা পাটি আগরতলা মণ্ডলের তরফে রাধানগর স্ট্যান্ড এর সামনে পথচলতি মানুষের মধ্যে সরবত বিলি করা হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যরা।

রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থা সংগঠনকে পথচলতি লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিলি করার আহ্বান মেয়রের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বছরের বিভিন্ন সময়ে সামাজিক কাজ করে থাকে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন। গ্রীষ্মের এই তীব্র দাবদাহের মধ্যেও এই সংগঠন নিজেদের সামাজিক কাজ থেকে বিরত রাখেনি।বরং দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যেও চলা তীব্র তাপ প্রবাহের মধ্যে মানুষকে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এলো ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন।

শনিবার সংগঠনের তরফে রাজধানীর ৫ টি জায়গায় পথচলতি লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিতরণ করার প্রয়াস নেওয়া হয়। তারা গ্রীষ্মকালীন বিনামূল্যে পানীয় জল শিবির আয়োজন করে। এর মধ্যে একটি করা হয় রাজধানীর স্বস্তি মার্কেটের সামনে। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যরা।

তারা পথচলতি লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিলি করেন যাতে এই প্রখর গরমে কিছুটা হলেও স্বস্তি পান। সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আহ্বান জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতে এই কাজে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবি সংস্থা, সংগঠন এগিয়ে আসে।

 

 

প্রেমিকার কাছ থেকে প্রতারণার শিকার হয়ে বিষ পান, মৃত্যুর আগে চিঠিতে লিখলো মৃত্যুর কারণ  

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- GB শেষ রক্ষা হল না। অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে পাঁচ দিনের মাথায় মৃত্যু হয় চয়ন আচার্য-র। ছেলের মৃত্যু নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানান মৃত যুবকের বাবা। জানা গেছে রাজধানীর চারিপাড়া পুলিশ পাড়ার বাসিন্দা চয়ন আচার্য। বয়স আনুমানিক ২৭-র যুবকের সঙ্গে উদয়পুরের এক যুবতীর সম্পর্ক ছিল।

জানা গেছে হাপানিয়া হাসপাতালে চাকরি করে মেয়েটি। প্রেমিকার সঙ্গে কোন ঝামেলা নিয়ে প্রেমিক চয়ন ২৩ এপ্রিল বিষ পান করে। ঘটনা পরবর্তী সময়ে সে তাঁর মাকে জানায়। সঙ্গে সঙ্গে অসুস্থ চয়নকে জিবি হাসপাতালে নিয়ে আসে তাঁর বাবা। সেখানেই চলছিল চিকিৎসা।

এরই মধ্যে শনিবার সকালে মারা যায় যুবকটি। মৃত যুবকের বাবা জানায় মৃত্যুর ১০ মিনিট আগে সে একটি চিঠি লিখে। যাতে উদয়পুরের একটি মেয়ের কথা লেখা ছিল। সেই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। চয়নের বাবা জানান তিনি ঘটনা জানিয়ে আমতলী থানায় মামলা করবেন।

 

 

সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণকারী দুই অভিযুক্তকে ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ মামলাকে ঘিরে প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। এই মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দুই ব্যক্তিকে ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। গুলিবর্ষণ মামলায় জড়িত আরও দুই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। ১৪ এপ্রিল কাকভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের আবাসনের বাইরে দুজন দুষ্কৃতকারী চার রাউন্ড গুলি চালিয়েছিল। গুজরাটের কচ্চের ভূজ থেকে পুলিশ এই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। আদালত বিক্কি গুপ্তা আর সাগর পাল নামের এই দুই দুষ্কৃতকারীকে ২৫ এপ্রিল পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই দুজন অভিযুক্তকে পেশ করা হয়েছিল। আদালত তাদের রিমান্ড বাড়িয়ে ২৯ এপ্রিল পর্যন্ত করেছেন। বিক্কি ও সাগর মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে থাকবেন।

এএনআই-এ টুইট করা খবর অনুযায়ী, বিক্কি ও সাগরকে জিজ্ঞাসাবাদ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। ক্রাইম ব্রাঞ্চ আদালতকে জানিয়েছে যে বিক্কি ও সাগর আত্মগোপন করতে তিনবার জামাকাপড় বদল করেছেন। এই দুজন অভিযুক্ত গুলি চালানোর পর প্রথমে বান্দ্রায়, তারপর সান্তাক্রুজে, পরে সুরাটের জামাকাপড় বদলেছেন। বিক্কি ও সাগর নিজেদের চেহারাও বদলানোর চেষ্টা করেছিলেন, তাঁদের যাতে কেউ চিনতে না পারে। পুলিশ জানিয়েছে, এই দুজন অভিযুক্তর কাছে ৪০টা গুলি ছিল। এর মধ্যে চার রাউন্ড ফায়ারিংয়ের সময় তাঁরা ব্যবহার করেছেন। অবশিষ্ট ১৮টা গুলির এখন তল্লাশি করছে পুলিশ। এ ছাড়া মুম্বাই পুলিশ ১৭টি কার্তুজ উদ্ধার করেছে।

আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন যে বিক্কি ও সাগরকে কে বা কারা অর্থের জোগান দিচ্ছে, তার অনুসন্ধান চলছে। সরকারি আইনজীবী আরও জানিয়েছেন, এই দুই অভিযুক্ত বিহার নিবাসী। আর তাঁদের সালমানের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তাঁরা শুধু এই কাণ্ডের মূল পান্ডার নির্দেশ অনুযায়ী কাজ করেছেন।

২৬১ রান তাড়া করে কলকাতাকে হারিয়ে জিতল পাঞ্জাব

0

জনতার কলম ওয়েবডেস্ক :- টি-টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কাও হয়েছে আজ। সব মিলিয়ে এই ম্যাচে ছক্কা হয়েছে ৪২টি। আগের সর্বোচ্চ ছিল ৩৮টি ছক্কা, সেটিও হয়েছিল এবারের আইপিএলে, গত ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে।

আজ দুই দল মিলে রান তুলেছে ৫২৩। আইপিএল ইতিহাসে প্রথমবার দুই দলের ৪ ওপেনারই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন আজ। সুনীল নারাইন ও ফিল সল্ট—কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার এবারের আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলছেন। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষেও ছিল এর ধারাবাহিকতা। দুজনে গড়েছেন ৬৩ বলে ১৩৮ রানের জুটি।

পাঞ্জাবের দুই ওপেনারও আজ জ্বলে উঠেছিলেন। কলকাতার ওপেনারদের ১৩৮ রানের জুটির জবাবে পাঞ্জাবের দুই ওপেনার প্রবসিমরান ও জনি বেয়ারস্টো মিলে গড়েন ৩৬ বলে ৯৩ রানের জুটি। এমন জুটিতে ২৬১ রানের জবাব যেভাবে দেওয়া দরকার ছিল, সেভাবেই দিয়েছে পাঞ্জাব। দুই ওপেনার মিলে পাওয়ার প্লেতে তোলেন ৯৩ রান, যা আইপিএলে পাঞ্জাবের সর্বোচ্চ।

২০ বলে ৫৪ রানের ইনিংস খেলে রানআউট হন প্রবসিমরান। এই ওপেনার ফিফটি করেন মাত্র ১৮ বলে। প্রবসিমরান ৫৪ রানে ফিরে গেলেও বেয়ারস্টো করেন সেঞ্চুরি। কিছুদিন ধরে ছন্দে না থাকা এই ইংলিশ ব্যাটসম্যান মাত্র ৪৫ বলে আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান। তাঁর অপরাজিত ৪৮ বলে ১০৮ রানের ইনিংস আর ৪ নম্বরে নেমে শশাঙ্ক সিংহের ২৮ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংসেই জয় পায় পাঞ্জাব। নারাইন আজ ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৪। কলকাতার বাকি বোলাররা ১৪.৪ ওভারে রান খরচ করেছেন ২৩৬। ওভারপ্রতি রান দিয়েছেন ১৬.০৯ করে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা কলকাতা পাওয়ার প্লেতে তোলে বিনা উইকেটে ৭৬ রান। নারাইন-সল্ট মিলে শতরানের জুটি গড়েন মাত্র ৪৮ বলে। মাত্র ২৩ বলে ফিফটি করেন নারাইন। আর সল্ট ফিফটি পান ২৫ বলে। দুজনের জুটি ভাঙে ৩২ বলে ৭১ রান করে নারাইন আউট হলে। সল্ট আউট হন ৩৭ বলে ৭৫ রান করে।

ওপেনারদের এমন শুরুর পর ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল আর শ্রেয়াস আইয়ারের ক্যামিওতে কলকাতা তোলে ২৬১। সেটাও যথেষ্ট হলো না। আইপিএলে এখন পর্যন্ত কোনো দল ২৫০ বা এর চেয়ে বেশি রান তুলেছে ৯ বার, যার ৫ বারই হলো গত ১০ দিনে।