বহিঃরাজ্যে পরীক্ষা নেওয়া বাতিলের দাবিতে সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ যুব কংগ্রেসের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহিঃরাজ্যে পরীক্ষা নেওয়া বাতিল করার দাবিতে সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ যুব কংগ্রেসের। দাবি মানা নাহলে ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিলেন যুব কংগ্রেস সভাপতি। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কে ১৫৬ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে। আই বি পি এসকে দায়িত্ব দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার জন্য। অনলাইনে নেওয়া হবে পরীক্ষা।

জানা গেছে ১৫৬ পদের জন্য আবেদন করেছেন রাজ্যের প্রায় ১৯ হাজারের বেশি ছেলে- মেয়ে। ত্রিপুরায় পরীক্ষা সেন্টারে বেশি সংখ্যক ছেলে-মেয়ের পরীক্ষা অনলাইনে নেওয়া যাবে না বলে আসামের কয়েকটি জায়গায় সেন্টার করা হয়েছে। বহিঃরাজ্যে গিয়ে পরীক্ষা দিতে চাকরি প্রত্যাশীদের অনেক অর্থ ব্যয় হবে। অভিযোগ পরীক্ষা সেন্টারে বহিঃরাজ্যে হবে বলে বিজ্ঞপ্তিতে কোথাও লেখা ছিল না। চলতি মাসের ২৩ তারিখ কর্তৃপক্ষ তা জানিয়ে দেয়।এই অবস্থায় পরীক্ষা সেন্টার ছেলে- মেয়েদের স্বার্থে রাজ্যে করার দাবি জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস।

সোমবার সংগঠনের তরফে কংগ্রেস ভবনের সামনে থেকে কর্মীরা মিছিল বের করে। পরে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে তুমুল বিক্ষোভ দেখায়।যুব কংগ্রেস সভাপতির অভিযোগ ছেলে- মেয়েদের সঙ্গে ছিনিমিনি খেলা হচ্ছে।তিনি হুঁশিয়ারি দেন বহিঃরাজ্যে পরীক্ষা সেন্টার বাতিল করা নাহলে ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দেবেন তারা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...