Home Blog Page 521

স্বাভাবিক হচ্ছে রেল লাইন, দুয়েকদিনের মধ্যে রাজ্যে জ্বালানি সমস্যা মিটে যাবে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল লাইন। দুয়েকদিনের মধ্যে রাজ্যে জ্বালানি সমস্যা মিটে যাবে বলে আশাব্যক্ত করলেন রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ। ২৭ এপ্রিল লামডিং সংলগ্ন এলাকায় রেললাইনে সমস্যা হয়। ফলে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চালচল বন্ধ করে দেওয়া হয়।মেরামত শুরু হলেও বৃষ্টির কারণে সমস্যা হচ্ছিল। জানা গেছে ইতিমধ্যে ট্রেন লাইন সংস্কার করে হালকা-মাঝারি পণ্য বহনকারী ট্রেন চালানো শুরু হয়েছে।

শুক্রবার সম্ভবত ভারি পণ্য নিয়ে ট্রেন এই লাইনে চলচল করবে। এর পরেই হয়তো শনিবার থেকে জ্বালানি আসতে শুরু করবে। রবিবার কিংবা সোমবার থেকে স্বাভাবিক হয়ে যাবে রাজ্যে জ্বালানি সমস্যা। এমনই আশাব্যক্ত করলেন শুক্রবার রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ।

উল্লেখ্য পাহাড়ে ট্রেন লাইন সমস্যা হওয়ায় রাজ্যে সরকারি ভাবে নির্দেশিকা বের করে পাম্পের থেকে জ্বালানি দেওয়ার ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা চালু করা হয়।ফলে বিভিন্ন পেট্রোল পাম্পে প্রতিদিন ভিড় জমান দ্বি-চক্র ও সহ বিভিন্ন যানবাহন নিয়ে চালকরা। তবে সোমবারের পর থেকে জ্বালানি স্বাভাবিক হয়ে গেলে ভিড় কমে যাবে বলে আশা সকলের।

মৃত দ্বীপরাজ দেববর্মার পরিবারে চাকরি প্রদানের দাবিতে যুব কংগ্রেসের বিক্ষোভ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় যুবকের মৃত্যুর দায় স্বীকার করে নিয়ে সমবায় ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানাল প্রদেশ যুব কংগ্রেস। শুক্রবার সংগঠনের উদ্যোগে মিছিল করে ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কর্মসূচী থেকে যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল দেখা করেন ব্যাঙ্কের এম ডি-র অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে।

তারা দাবি জানান, মৃত যুবকের পরিবারের চাকরি, আহতদের চিকিৎসায় আর্থিক সাহায্য ও তাদের পরীক্ষা রাজ্যেই নেওয়ার। পাশাপাশি দাবি জানান, ঘটনার দায় স্বীকার করে ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যানের পদত্যাগের। কর্তৃপক্ষের তরফে যুব কংগ্রেসের প্রতিনিধিদের জানানো হয় পরিচালন কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নিলে যুব কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে জোরদার আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়ে জানানো হয় বাধ্য করা হবে নিহতের পরিবারে চাকরি ও এম ডিকে পদত্যাগ করতে। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কে লোক নিয়োগে অন লাইন পরীক্ষা দিতে গুয়াহাটি যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মারা যান রাজ্যের যুবক দ্বীপরাজ দেববর্মা।

 

 

 জারি রইলো তীব্র দাবদাহে আগরতলা পুর নিগমের ঠাণ্ডা পানীয় ও রসালো তরমুজ বিতরণ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসহনীয় গরমে নাজেহাল আমজনতা। এই প্রখর গরমের মধ্যেও প্রয়োজনে শ্রমজীবী সহ বিভিন্ন অংশের মানুষকে বাড়ি থেকে বের হতে হচ্ছে। এদের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিতে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড, সংস্থা, সংগঠন পথ চলতি লোকজনের মধ্যে ফল, ঠাণ্ডা পানীয় বিলি করছে। প্রতিদিনই শহরের কোথাও না কোথাও দেওয়া হচ্ছে ঠাণ্ডা পানীয়।

শুক্রবার পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের তরফে রাজধানীর জয়নগর এলাকায় লোকজনের মধ্যে বিতরণ করা হয় ঠাণ্ডা পানীয় ও কাটা তরমুজ। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর নিতু গুহ, মনোজ কান্তি দেবরায়, বিজেপি নেতা জসীম উদ্দিন সহ অন্যরা। তারা লোকজনের হাতে ঠাণ্ডা পানীয়, তরমুজ তুলে দেন।

 

 

পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে গেলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচাৰ্য 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার দুটি লোকসভার নির্বাচন সম্পন্ন হওয়ার পরে এবার পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে গেলেন এক ঝাঁক বিজেপির নেতা-মন্ত্রী বিধায়ক। ত্রিপুরা থেকে প্রায় ৩০ জন গেছেন নির্বাচনী প্রচারে। বৃহস্পতিবার পশ্চিমবাংলায় যান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও বেশ কয়েকজন। এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে বিমানে তারা পশ্চিমবাংলায় যান।

রাজ্য ছাড়ার আগে বিমানবন্দরে রাজীব বাবু জানান, দলের জাতীয় সভাপতির নির্দেশে সেই রাজ্য সংগঠন বিস্তার ও প্রচারে যাচ্ছেন তারা। পাশাপাশি তিনি অভিযোগ করেন তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পরে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। শিল্প-কলকারখানা সবকিছু পশ্চিমবাংলায় ধ্বংসের পথে। রাজীব বাবু অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলি পশ্চিমবাংলায় চালু করতে দেওয়া হচ্ছে না। তবে তিনি আশাব্যক্ত করেন লোকসভায় পশ্চিমবাংলায় বিজেপির ভালো ফলাফল হবে।

 

 

এমবিবি বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইউপিএসসির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের বেশি করে উৎসাহিত করার আহ্বান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর। বৃহস্পতিবার এমবিবি বিশ্ববিদ্যালয়ে এক রক্তদান শিবিরে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে এই আহ্বান রাখেন তিনি।

এদিন বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিট ও রেড রিবন ক্লাবের তরফে হয় শিবিরটি। রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন উপাচার্য সত্যদেও পোদ্দার, রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এদিন রাজ্যপাল বিশ্ববিদ্যালয় ঘুরেও দেখেন। এদিন শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিলেন রাজ্যপাল সহ অতিথিরা।

 

 

পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে সমবায় ব্যাঙ্কের সামনে বিক্ষোভ বাম ছাত্র-যুব সংগঠনের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাস দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে সমবায় ব্যাঙ্কের সামনে বিক্ষোভ বাম ছাত্র- যুব সংগঠনের। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের লোক নিয়োগের জন্য অনলাইনে পরীক্ষা নেওয়ার সেন্টার করা হয়েছে আসামের বিভিন্ন জায়গায়। ৩ তারিখ থেকে পরীক্ষা। সেই পরীক্ষার জন্য রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থীকে আসামে যেতে হচ্ছে।

বুধবার রাতে বাসে করে আসামে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। আহত হয়েছেন অনেকে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যাঙ্কে কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ উগরে রাজধানীতে মিছিল করে সমবায় ব্যাঙ্কের সামনে আসেন চার বাম ছাত্র-যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের কর্মীরা।

বৃহস্পতিবার চার সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। তারা দাবি জানান আহতদের উন্নত চিকিৎসার ও মৃতের পরিবারে সরকারি চাকরির ব্যবস্থা করার। এদিন যুব নেতা নবারুণ দেব তথাকথিত ডিজিট্যাল ইন্ডিয়ারও সমালোচনা করেন ত্রিপুরা রাজ্যে কয়েক হাজার ছেলে-মেয়ের পরীক্ষার ব্যবস্থা করতে না পারায়।

শুরু হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত এবছরের পরীক্ষা নেওয়া হয় বৃহস্পতিবার।রাজধানীর ১১ টি সহ রাজ্যের ১৭ টি সেন্টারে একদিনে নেওয়া হয় পিসিবি ও পিসিএম পরীক্ষা। পরীক্ষার্থী ছিল প্রায় ৬ হাজার। দুই বেলা হয় পরীক্ষা।

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান রাজা চক্রবর্তী জানান, ভালো ভাবে পরীক্ষা হয়েছে। এবছর কিছুটা পরীক্ষা দেরি হলেও মে মাসের শেষের দিকেই ফল প্রকাশ করা হবে।এদিন রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন চেয়ারম্যান সহ অন্যরা।

জেলা শাসকের নিকট সিপিআইএম-এর ডেপুটেশন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোহনপুর মহকুমার দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশনের আগুনে সেখানকার বিশাল অঞ্চলে বসবাস করা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে আগুন থেকে নির্গত কার্বন মনোক্সাইড সহ বিষাক্ত রাসায়নিক গ্যাসের গন্ধে শিশু সহ মহিলারা ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়লে সেখানে অবস্থানরত দুই নেপালী বস্তি থেকে শিশুদের নিয়ে অনেকেই সড়ে গেছেন নিরাপদ স্থানে। এই ব্যাপারে রাজ্য প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ।

সেই এলাকার অস্বাভাবিক পরিস্থিতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বৃহস্পতিবার সিপিআইএম পশ্চিম জেলার এক প্রতিনিধি দল জেলা শাসকের সাথে ডেপুটেশনে মিলিত হয়। সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদকমন্ডলির সদস্য পবিত্র কর বলেন এই ডাম্পিং স্টেশনের দায়িত্বে যে সংস্থা রয়েছে তাদের দায়িত্ব ছিল পৃথকীকরণ যন্ত্রের সাহায্যে জমাকৃত ময়লা থেকে সার ও মিথেন গ্যাস উৎপাদন করা ও বাজারজাত করা।

এই কাজ বেশ কিছুদিন বন্ধ হয়ে আছে। কিন্তু কেন কেউ জানে না। পবিত্র কর বলেন কোনো কারণে সেখানে আগুন লাগে, দমকলকর্মীরা দেবেন্দ্রনগরে জল না থাকায় ট্যাঙ্ক করে জল এনে আগুন কমিয়ে চলে যায় ।আগুন নেভাতে পারেনি পাঁচদিন ধরে। ফলে আগুন বেড়েই চলেছে সাথে বিষাক্ত গ্যাস। বিষাক্ত রাসায়নিক ধোঁয়া বিশাল অঞ্চলে ছেয়ে গেছে। সেই সাথে যুক্ত হয়েছে মাছির উপদ্রব। ধোঁয়ার জন্য সমস্ত মাছি বাড়ী ঘরে হামলে পড়েছে।

তিনি বলেন পুর নিগম- প্রশাসন বেখবর। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে আক্রান্ত স্থানীয় মানুষ সেখানকার ৫০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা ডাম্পিং স্টেশন যেকোনো সময় বন্ধ করে দিতে পারেন। তখন সমস্ত শহর “গারভেজ” নগরীতে পরিণত হবে এই আশঙ্কায় ডেপুটেশনে জেলা শাসকের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। যাতে সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সহায়তা নিয়ে আইসিএআর ও সিআরপি এফের সাহায্য নেওবার কথা বলেছেন প্রতিনিধিরা। এদিন প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, সিপিআইএম নেতা সুভাষ দেব সহ অন্যরা।

পোলস্টার ক্লাবের উদ্যোগে পথ চলতি লোকজন ও স্থানীয় মানুষের মধ্যে বিলি করা হয় ঠান্ডা পানীয়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যজুড়ে চলছে তীব্র দাবদাহ। মানুষ প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে ।যেতে হচ্ছে কর্মস্থলে ।তাই পথ চলতি লোকজনকে তীব্র দাবদাহ থেকে কিছুটা নিস্তার দিতে রাজ্যের বিভিন্ন জায়গায় এগিয়ে আসছে সামাজিক সংস্থা, সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল। পথ চলতি লোকজনের মধ্যে বিলি করা হচ্ছে ঠান্ডা পানীয়, কাটা ফল। এই সামাজিক কাজে পিছিয়ে নেই বিভিন্ন ক্লাবও।

বৃহস্পতিবার রাজধানীর বনেদি ক্লাব পোলস্টার ক্লাবের উদ্যোগে এ ধরনের কর্মসূচি নেওয়া হয়। লেক চৌমুহনী বাজার এলাকায় ব্যবসায়ীদের সহায়তায় ক্লাবের উদ্যোগে পথ চলতি লোকজন ও স্থানীয় মানুষের মধ্যে বিলি করা হয় ঠান্ডা পানীয় ,শরবত ও কাটা ফল তরমুজ _শসা। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ক্লাবের সভাপতি_ সম্পাদকসহ অন্যান্যরা । মেয়র আশা ব্যক্ত করেন এধরনের কাজে আগামী দিনে অন্যান্য ক্লাব সামাজিক সংস্থা _স্বেচ্ছাসেবী সংগঠনে এগিয়ে আসবে।

 

 

পথ চলতি লোকজনের মধ্যে বিজেপি আইটি পরিবারের তরফে ঠান্ডা পানীয় বিতরণ   

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির মূল নীতি হলো সেবাই সংগঠন। আর একে সামনে রেখেই গরমের তীব্র দাবদাহ সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মসূচি নিয়েছে বিজেপি আইটি সেল। বৃহস্পতিবার সদর আরবান বিজেপি আইটি পরিবারের তরফে ঠান্ডা পানীয় বিতরণ করা হয় পথ চলতি লোকজন সহ সাধারণ মানুষের মধ্যে।

এদিন আগরতলার বটতলা এলাকায় তারা ঠান্ডা পানীয় বিপি করেন মানুষকে কিছুটা গরম থেকে শক্তি দেওয়ার জন্য। উপস্থিত ছিলেন বিধায়ীকা মিনা রানি সরকার, বিজে পি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আইটি সেলের প্রধান চন্দন দেবনাথ সহ অন্যান্যরা। চন্দন দেবনাথ জানান রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি নেওয়া হচ্ছে যাতে করে এই তীব্র দাবদাহের মধ্যে মানুষের শরীরের জলের ঘাটতি কিছুটা কমানো যায়।