Home Blog Page 516

ব্রাউন সুগার সহ পুলিশের জালে আটক ৫ যুবক 

0
Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার মৃগয়া ক্ষেত্রে যেন পরিণত হচ্ছে রাজধানী আগরতলা। অভিযোগ শহরের আনাচে কানাচে দেদার বিক্রি হচ্ছে ড্রাগস। নেশাখোরদের আড্ডাস্থল যত্রতত্র। এবার সন্ধ্যারাতে পুলিশের জালে ব্রাউন সুগার সহ ৫ জন। পূর্ব আগরতলা থানার ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালায় কলেজটিলা শিবনগর লেকের পাড়। সেখানে একটি স্কুটি সহ তিনজনকে আটক করে।

তবে পালিয়ে যায় স্কুটি চালক। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। তাদের কথামতো কল্যাণী এলাকা থেকে আরও দুইজনকে আটক করে পুলিশ । ৫ জনের কাছ থেকে উদ্ধার হয় ১৬ গ্রাম ব্রাউন সুগার, নগদ ১২০০ টাকা, দুটি মোবাইল। পুলিশ জানায় ঘটনায় স্কুটি চালক সহ চন্দ্রপুর এলাকার আরেকজন যুক্ত রয়েছে বলে ধৃতরা জানায়। তাদেরও গ্রেপ্তার করা হবে। এদিকে ধৃত ৫ জনকে ৩ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।

 

 

অক্ষয় তৃতীয়ায় হালখাতা যাত্রা করাতে রাজধানীর লক্ষ্মি নারায়ণ বাড়িতে ব্যবসায়ীদের ভিড় 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অক্ষয় মানে যা কোন অক্ষয় নেই। অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকা মতে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এইদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। অক্ষয় তৃতীয়াতে বিভিন্ন মন্দির এমনকি ব্যবসায়ী প্রতিষ্ঠানেও পূজা হয়। বাংলা নববর্ষের মতো এদিনেও ব্যবসায়ীরা ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য হালখাতার যাত্রা করান।

এদিনে বিভিন্ন মন্দিরে ব্যবসায়ীরা এসে পূজা দেন। রাজধানীর লক্ষ্মি নারায়ণ বাড়িতে প্রতি বছর হয় পূজার্চনা। শুক্রবার সকাল থেকে ব্যবসায়ীরা ভিড় করেন। সেখানে তারা হাল খাতার যাত্রা করান।অনেক ব্যবসায়ী আবার দোকানেও পূজা দিয়ে হাল খাতা খুলেন।এক পুরোহিত জানান, হিন্দু শাস্ত্রমতে আজকের দিনে যা কিছু শুভ কাজ করা যায় তার ক্ষয় হয় না। অক্ষয় থাকে। যে অক্ষয় তৃতীয়ার সঙ্গে জুড়ে থাকে হালখাতার বিষয়ও৷ পয়লা বৈশাখের বদলে অনেক ব্যবসায়ীই অক্ষয় তৃতীয়ায় হালখাতা রীতি পালন করেন৷

 

 

ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিনে আইজিএম হাসপাতালের নার্সিং স্টাফদের উদ্যোগে রক্তদান শিবির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ফারাক রয়েছে। তাই এই ফারাক কমাতে চাহিদা ও যোগানের ভারসাম্য রাখতে রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা সঞ্জীব দেববর্মা। শুক্রবার আই জি এম হাসপাতালে এক রক্তদান শিবিরে যোগ দিয়ে এই আহ্বান রাখেন। প্রতিবছর ১২ মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিনটি আন্তর্জাতিক নার্সেস দিবস হিসেবে পালন করা হয়।

এই উপলক্ষে রাজধানীর আই জি এম হাসপাতালে রক্তদান শিবির করা হয়। এবছর আগরতলা সরকারি নার্সিং কলেজ হাসপাতালের নার্সিং স্টাফদের উদ্যোগে হয় শিবির।

শুক্রবার আই জি এম হাসপাতাল কমপ্লেক্সে হয় শিবিরটি। সাড়া জাগানো রক্তদান শিবিরে নার্সিং স্টাফ, পড়ুয়ারা উৎসাহ নিয়ে রক্তদান করেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সঞ্জীব দেববর্মা, হাসপাতালের মেডিক্যাল সুপার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট সহ অন্যরা। আগামী দিনেও এধরনের প্রয়াস নার্সিং স্টাফদের তরফে জারি থাকবে বলে জানান আয়োজকরা।

 

 

পেট্রোলের জন্য অপেক্ষা করা যুবদের উপর লাটিচার্জ পুলিশের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কথায় আছে ভাত দেওয়ার মুরোদ নেই কিল মারার গুসাই। এই কথাটিই যেন লক্ষ্য করা গেল বৃহস্পতিবার রাতে। বিকেল থেকে রাত অবধি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল না মিললেও পুলিসের লাটিচার্জের শিকার হয়েছেন লোকজন। রাজ্য জুড়ে জ্বালানি তেলের হাহাকার। যে পাম্পেই পেট্রোল আসছে সেখানেই সকাল থেকে দীর্ঘ লাইন পড়ছে বাইক চালকদের। এক-দেড় কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন নজরে পড়ছে।

কাজ ফেলে লোকজন পেট্রোলের জন্য লাইন দিচ্ছেন। কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কারো মিলছে তো আবার কারো ভাগ্যে জুটছে না পেট্রোল। অনেকেই নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। যাদের বাইকে পেট্রোল নেই তারা হেঁটেই বাইক নিয়ে বাড়ি মুখী হচ্ছেন। কিন্তু বৃহস্পতিবার রাতে ঘটলো অনভিপ্রেত ঘটনা। রাজধানীর গণরাজ চৌমুহনী পেট্রোল পাম্প থেকে জ্বালানি নেওয়ার জন্য প্রতিদিনের মতো এদিনও ভিড় করেন লোকজন।

দীর্ঘ লাইন পড়ে। রাতে একটা সময় পাম্প থেকে নির্দিষ্ট সংখ্যক বাইক চালককে টুকেন দেওয়া হয়। কিন্তু রাত ১১ টা বেজে যাওয়ার পর পেট্রোল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ পেট্রোল নেই জানিয়ে তেল দেওয়া বন্ধ করা হয়।যাদের টুকেন দেওয়া হয়েছে তাদের মধ্যেও কিছু লোক পেট্রোল পায়নি এতে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে ক্ষোভ ছড়ায়। তারা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ পাম্প কর্তৃপক্ষের তরফে লোকজনের সঙ্গে কোন কথা বলা হয়নি।

ঘটনাস্থলে থাকা পুলিস লোকজনের সঙ্গে আলোচনা করে সমস্যা সুরাহার চেষ্টা করেন। অভিযোগ আচমকা পেট্রোলের জন্য অপেক্ষা করতে থাকা লোকজনের উপরে রাতের আঁধারে লাটিচার্জ করে পুলিস। এতে অল্পবিস্তর কয়েকজন আহত হন। পুলিস এক যুবককে গ্রেপ্তারও করেছে।এদিকে লাটিচার্জ এর ঘটনা ক্যামেরায় ধরা পড়লেও পুলিসের দাবি তারা লাটিচার্জ করেন নি। শুধু কোন ধরণের হিংসার ঘটনা যাতে না ঘটে সেজন্য যুবকদের সরিয়ে দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠছে রাতের বেলা পেট্রোলের জন্য অপেক্ষা করা যুবদের উপর লাটিচার্জ কার অনুমতিতে করেছে পুলিস? লাটিচার্জ করার আগে যে নিয়ম রয়েছে তা পালন করেছে কি পুলিস? কি এমন পরিস্থিতি হল সরাসরি একেবারে প্রথম ধাপেই পুলিসকে লাটিচার্জ করতে হল? দাবি উঠেছে ঘটনার তদন্তের?

 

 

বাইডেন সতর্ক করার পরও ভারি গোলাবর্ষণ শুরু ইসরায়েলের 

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলকে বড় কোনও অভিযান না চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করার পরও সেখানে ভারি গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েল।

রাফার একজন ত্রাণকর্মী বিবিসি-কে বলেন,নগরীটিতে গত ২৪ ঘন্টায় তুমুল বোমা হামলা হয়েছে। এমন বোমা হামলা গত দুই সপ্তাহেও দেখা যায়নি। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ ত্রাণ সংস্থার (ইউএনআরডব্লিউএ)এই কর্মী বলেন,বৃহস্পতিবার সকালে কয়েকমাইল দূরে রাফার পূর্বাঞ্চলে ঘন ঘন বোমা হামলা হয়েছে। আর সেই বোমার আঘাতে কেঁপে কেঁপে উঠছে পশ্চিম রাফার ভবন- যেখানে তিনি রয়েছেন।

এমন হামলার মুখে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছে বেশকিছু গাড়ি। জানালা দিয়ে তা দেখতে পাওয়ার কথা জানিয়েছেন লুইস নামের এই ত্রাণকর্মী। তিনি বলেন, রাফায় এমনকিছু মানুষ আছে যারা বেশিদূর যেতে অপারগ। কারণ তাদের অনেকেই বৃদ্ধ, আবার অনেকেই শিশু।

নিরাপদ বলতে জায়গা খুব কম। গাজায় অল্পকিছু অবকাঠামোই দাঁড়িয়ে আছে। এছাড়া গাজার আরও কোথাও নিরাপত্তার কোনও নিশ্চয়তা নেই, বলেন লুইস। যুক্তরাষ্ট্রেররাফা নগরীতে ইসরায়েলেরসামরিক অভিযান ঠেকাতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এরই মধ্যেপ্রতিশ্রুত বোমার চালান ইসরায়েলে পাঠানো স্থগিত করে তাদেরকে বড় সতর্কবার্তা দিয়েছে।

ইসরায়েলের সেনারা স্থল অভিযানে গাজার ঘনবসতিপূর্ণ রাফা নগরীতে ঢুকলে যুক্তরাষ্ট্র তাদেরকে অস্ত্র ও গোলা সরবরাহ করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন।তারপরওফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠীহামাসের কয়েকটি ব্যাটালিয়ন রাফায় সক্রিয় থাকারদাবি করে ইসরায়েলসব হুঁশিয়ারি উপেক্ষা করেসেখানে ট্যাংকবহর পাঠিয়েছে।রাফায় গাজার অন্যান্য অংশ থেকে এসেআশ্রয় নিয়েছেনকয়েক লাখ বাস্তুচ্যুতফিলিস্তিনি।

এর মধ্যেইবৃহস্পতিবার সকালে রাফা শহরে ভারিগোলাবর্ষণ করেছেইসরায়েলি বাহিনী।হামাসেরনিশানায়এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেতারা। যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারিকে‘খুবই হতাশাজনক বক্তব্য’বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরডান। ওদিকে, রাফা থেকে জাতিসংঘ ত্রাণসংস্থা থেকে স্কট মরিসন বিবিসি-কে বলেছেন, লড়াই নগরীর কেন্দ্রস্থলের দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

বুধবার রাতেও রাফায় অবিরাম গোলাবর্ষণ হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এক প্রত্যক্ষদর্শী বিবিসি-কে বলেন,“তারা আমাদের ওপর ( শিশু, নারী, বৃদ্ধ) গোলাবর্ষণ শুরু করেছে।”প্রতি ১০ সেকেন্ড পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন সেখানকার আরেক প্রত্যক্ষদর্শী।

যতক্ষণ আমার দেশবাসী পাশে আছে, কাউকে পরোয়া করি না : হাসিনা

0

জনতার কলম ওয়েবডেস্ক :- জনগণের জন্য কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনগণের মাঝে একটা আস্থা তৈরি হয়েছে। আমি তাদের জন্য কাজ করি। ওই আস্থা ও বিশ্বাসই আমার একমাত্র সম্বল। এই সম্বল নিয়ে আমি চলি। এ জন্য কাউকে পরোয়া করি না। যতক্ষণ আমার দেশবাসী পাশে আছে, কাউকে পরোয়া করি না।’

বৃহস্পতিবার রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘প্রত্যেকটি কাজ যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে হয়, তাহলে কী করতে পারেন? তবে জনগণ থেকে আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা শক্তি হচ্ছে জনগণ।’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, ‘জানি, আমার বাবার সাথেও একই জিনিস হয়েছে। যতগুলো কাজ তিনি করে গেছেন… তারপরও তাঁর সমালোচনা। তাঁর বিরুদ্ধে নানা কথা। নানা লেখা। অনেক কিছু করে তাঁকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে। যখন পারেনি, তখন হত্যা করা হয়েছে। আমাকেও তো হত্যার জন্য বারবার চেষ্টা করা হয়েছে।’

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের যাঁরা সমালোচনা করেন, তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভোগ করবেন সবাই আর কথায় কথায় ব্যঙ্গ করবেন আর প্রশ্ন তুলবেন…। প্রশ্ন তোলার আগে, নিজেরা কী করেছেন? কোন দল করেন, সেই দলের বৃত্তান্ত থেকে শুরু করে অপকর্মগুলো—একটু চিন্তা করে নেবেন।’

সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘আজকে যে কথায় কথায় আসে ঋণখেলাপি, এই সংস্কৃতি কখন শুরু হয়েছিল? ওই জিয়াউর রহমান যখন অবৈধ ক্ষমতা দখল করে, ক্ষমতা কুক্ষিগত করে, সেই সময় থেকে, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদ ও খালেদা জিয়ার আমলে। সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি।’

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘আজকে অনেকেই গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে অনেকেই। আমার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র–গণতন্ত্র করে চিল্লায়, তাদের জন্ম কি গণতন্ত্রের মধ্য দিয়ে হয়েছে? না, ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল, সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে তৈরি করা রাজনৈতিক দল। যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার সংস্কৃতি জিয়াউর রহমানের আমল থেকে শুরু।’

বিদায় পাঞ্জাব আইপিএলে টিকে রইলো কোহলি-ডু প্লেসিদের বেঙ্গালুরু

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ৬০ রানে জিতেছে কোহলি-ডু প্লেসিদের বেঙ্গালুরু। আর মুম্বাই ইন্ডিয়ানসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের স্বপ্ন বিসর্জন দিল পাঞ্জাব। ১২তম ম্যাচে বেঙ্গালুরুর এটি পঞ্চম জয়। এই পাঁচ জয়ের চারটিই সর্বশেষ চার ম্যাচে পেয়েছে দলটি। এরপরও অবশ্য ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতেই পড়ে আছে বেঙ্গালুরু। অন্যদিকে সমান ম্যাচে অষ্টম হারের স্বাদ পেল স্যাম কারেনের পাঞ্জাব। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয়ে নেমে গেছে দলটি।

বেঙ্গালুরুর জয়ের নায়ক বিরাট কোহলি। ০ ও ১০ রানে দুবার জীবন পাওয়া ভারতের সাবেক অধিনায়ক আইপিএল ক্যারিয়ারের নবম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯২ রানে ফেরেন। তাঁর ৪৭ বলের ইনিংসে ভর করেই টসে হেরে ব্যাটিং পাওয়া বেঙ্গালুরু করে ৭ উইকেটে ২৪১ রান। আইপিএলে কোহলিদের এটি চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর। রান তাড়ায় পাঞ্জাব ১৭ ওভারে অলআউট ১৮১ রানে।

বেঙ্গালুরু ৫ ওভারের মধ্যেই হারিয়ে ফেলেছিল অধিনায়ক ফাফ ডু প্লেসি (৭ বলে ৯) ও উইল জ্যাকসকে (৭ বলে ১২)। এরপর রজত পাতিদারকে নিয়ে ৭৬ রানের জুটি কোহলির। ১০ম ওভারের শেষ বলে পাতিদার যখন আউট হলেন বেঙ্গালুরুর স্কোর ১১৯/৩। ২৩ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৫৫ রান করেছেন পাতিদার।

বেঙ্গালুরু সমানতালে রান করেছে শেষ ১০ ওভারেও। ইনিংসের দ্বিতীয় ভাগে ৪ উইকেটে ১২২ রান তোলে দলটি। এই ভাগে কোহলিকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্যামেরন গ্রিন। চতুর্থ উইকেটে কোহলি-গ্রিন যোগ করেন ৯২ রান। ১৮তম ওভারে পেসার অর্শদীপ সিংকে ছক্কা মারতে গিয়ে একস্ট্রা কাভারে রাইলি রুশোর হাতে ক্যাচ দেন কোহলি। আউট হওয়ার আগে ৭টি চার ও ৬টি ছক্কা মেরেছেন আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। আজ সেঞ্চুরি পেয়ে গেলে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে সেঞ্চুরির সেঞ্চুরি হয়ে যেত কোহলির। চতুর্থ উইকেটে কোহলির সঙ্গী অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ২৭ বলে করেন ৪৬ রান।

রান তাড়ায় ৬ রানে প্রথম উইকেট হারালেও ভালোই জবাব দিচ্ছিল পাঞ্জাব। প্রথম ১০ ওভারে ৩ উইকেট ১১৪ রান তুলেছিল দলটি। জমজমাট সমাপ্তির আশা জাগানো দলটি এরপর হতাশ করে। এরপর প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়ে রান তোলার গতি হারিয়ে ফেলে পাঞ্জাব। পাঞ্জাবের ইনিংসে ২৭ বলে সর্বোচ্চ ৬১ রান করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো। এ ছাড়া শশাঙ্ক সিং ১৯ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৬ বলে ২৭ ও স্যাম কারেন ১৬ বলে ২২ রান করেন। বেঙ্গালুরুর বোলাররা ভাগাভাগি করেই নিয়েছেন উইকেট। ৪৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট মোহাম্মদ সিরাজের।

হাইকোর্টের রায়ে খুশি মজদুর মনিটরিং সেল অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাইকোর্টের রায়ে খুশি মজদুর মনিটরিং সেল অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা সংঘ-র নেত্রিত্ব। বৃহস্পতিবার সংগঠনের তরফে বটতলায় মজদূর মনিটরিং সেলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়।আদালতের রায়ের পর সাংবাদিক সম্মেলন করেন। নেত্রিত্ব আশা প্রকাশ করেন যে রাষ্ট্রবাদী সরকারের পাশে থেকে তারা কাজ করছেন সেই সরকার দ্রুত আদালতের রায় কার্যকর করবে। এতে তারা আরও বেশি আনন্দিত হবেন।

তবে নেত্রিত্ব-র কথায় এদিন স্পষ্ট তারা মনোক্ষুন্ন রাষ্ট্রবাদী সরকারের পাশে থেকেও আদালতে মামলা করতে হয়েছে। অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়েছিল অবসরের পর ওনাদের গ্র্যাজুইটি পাওয়ার জন্য। বৃহস্পতিবার উচ্চ আদালতের রায় বের হয়। হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ১৯৭২ সালের এক্ট অনুসারে সম্পূর্ণ গ্রেজুয়েটি অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের প্রদান করার জন্য।

 

 

ভিকি খুন কাণ্ডে গ্রেপ্তার আরও এক, ধৃতের নাম আকাশ কর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুন কাণ্ডে গ্রেপ্তার আরও এক। ধৃতের নাম আকাশ কর। অভিযোগ আকাশই ভিকিকে গুলি করেছে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার পাখুর রেল স্টেশন থেকে আরপিএফ অভিযুক্ত শ্যুটার আকাশ করকে গ্রেফতার করে। ধারণা ঘটনার পর অভিযুক্ত রাজ্য ছেড়ে পালায় এবং ঝাড়খণ্ডে চলে গেছে।

ধৃতকে রাজ্যে আনার জন্য বৃহস্পতিবার রাতের বিমানে আগরতলা থেকে পুলিশের টিম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওয়ানা হয়। উল্লেখ্য ভিকি হত্যা মামলায় এনিয়ে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে পুলিশ ভারত রত্ন সংঘের প্রাক্তন সম্পাদক প্রদ্যোত ধর চৌধুরী, সুস্মিতা সরকার ও বীর চক্র ঘোষকে জালে তুলে। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে রয়েছে।

দেশের মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশেহারা অবস্থায় আছে: আশীষ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত। বৃহস্পতিবার বিলোনীয়া কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি আশীষ কুমার সাহা। এদিন বিলোনিয়া কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সভায় যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

সাংগঠনিক সভার শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত। তিনি আরো বলেন সুশাসনের কথা বলে দেশে ১০ বছর ও রাজ্যে ছয় বছর সরকারে থেকে বিজেপি মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে। মূল্য বৃদ্ধির চাপে দেশব্যাপী একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। আয়ের থেকে ব্যয় বেশি। মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশেহারা অবস্থায় আছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিন্মগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। দেশের সরকারের কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেই বলে আশিস বাবু অভিযোগ করেন।

তিনি বলেন এর ফলে দেশব্যাপী মানুষ মেহেঙ্গাই ও বেরোজগারির বিরুদ্ধে তাদের মত ও গণদেবতারা রায় প্রদান করছে। এদিকে এদিন জেলা কংগ্রেস ভবনে সাংগঠনিক সভায় কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠন গুলো ঢেলে সাজানোর জন্য ব্লক সভাপতিদের সাথে আলাপ আলোচনা করে আগামী এক পক্ষ কালের মধ্যে সম্পন্ন করা এবং তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করতে প্রদেশ কংগ্রেস কর্মসূচি গ্রহণ করেছে।

এদিনের সংগঠনিক সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ সাহা ছাড়াও ছিলেন এস সি কংগ্রেসের সভাপতি নিরঞ্জন দাস,ওবিসি রাজ্য সভাপতি মনোরঞ্জন দেবনাথ, জেলা ইনচার্জ মিলন কর,দলের দক্ষিণ জেলার সভাপতি মিদুল পাটারী সহ অন্যরা।