Home Blog Page 515

রাতের আঁধারে বাড়িতে ঢুকে বাইক চুরি, শ্রীনগর থানায় মামলা দায়ের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন জায়গায় চোরের উৎপাত। শহর কিংবা গ্রাম সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল। এবার শ্রীনগর থানা এলাকায় মোটর বাইক চুরির ঘটনা। গোলাঘাটি বিধানসভার অধীন প্রভাপুর এসবি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা সঞ্জীৎ দেববর্মা।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও বাড়ির বারান্দায় বাইক রেখে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে ঘুম থেকে উঠেও দেখেন বাইক রয়েছে। কিন্তু শুক্রবার ভোরে উঠে দেখেন উনার বাইক নেই বারান্দায়। সঙ্গে সঙ্গে তিনি পরিচিতদের ঘটনা জানান। খোঁজাখুঁজি করেও না পেয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। কিন্তু বাইকের কোন হদিশ এখন পাননি।

 

 

রাজ্যে পেট্রোল-ডিজেল এর সমস্যা নিয়ে সরকারের ভূমিকায় ক্ষোভ জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল বাম ছাত্র যুব সংগঠনের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে জ্বালানি সংকটের প্রতিবাদ জানিয়ে সমস্যার দ্রুত সুরাহার দাবিতে এবার রাজধানীর রাজপথে নামলেন বাম ছাত্র-যুবরা। শনিবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ,এসএফআই, টিএসইউ-র তরফে হয় মিছিল।

মেলারমাঠ ছাত্র-যুব ভবনের সামনে থেকে বের হয় মিছিল। পেট্রোল- ডিজেলের সংকট নিরসনে সরকারের ভূমিকায় ক্ষোভ উগরে প্ল্যাকার্ড হাতে নিয়ে বাম ছাত্র যুবরা মিছিল করেন। শহরের বিভিন্ন রাজপথ ঘুরে ফের ছাত্র-যুব ভবনের সামনে শেষ হয়।

ডিওয়াইএফআই-র রাজ্য সভাপতি ও সম্পাদক জ্বালানি সমস্যা নিয়ে সরকারের ভূমিকায় ক্ষোভ জানান। তাদের অভিযোগ একপক্ষকাল ধরে সমস্যা চললেও কুম্ভনিদ্রায় সরকার। মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে।

তাদের আরও অভিযোগ সরকারের উদাসীনতার ফলে জ্বালানি সংকট তীব্র হয়েছে। দ্রুত সমস্যা সুরাহার দাবি জানান। যুব নেতৃত্ব অভিযোগ করেন বাম সরকারের সময়ে সেকেরকোটে জ্বালানির যে বাফারস্টক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল আই ও সি-র সঙ্গে আলোচনাক্রমে তাও ডাবল ইঞ্জিনের সরকার ৬ বছরে তৈরি করতে পারেনি।

এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক,সম্পাদক নবারুণ দেব, এস এফ আই-র রাজ্য সভাপতি সুলেমান আলি, সম্পাদক সন্দীপন দেব, টিওয়াই এফ-র কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, টিএসইউ-র সভাপতি নেতাজী দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা।

 

 

ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন উপলক্ষে জিবির ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে আগে ছিল ৭২৭ শয্যা। তা বেড়ে এখন হয়েছে ১৪১৩ শয্যা। স্বাভাবিক ভাবেই নার্সিং পরিষেবা দেওয়ার কাজটা এখন নার্সিং স্টাফদের কাছে অনেক বেড়ে গেছে। আগে যা কাজ ছিল নার্সদের ক্ষেত্রে এখন তা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। সেই কাজটা নার্সিং স্টাফরা সুচারুভাবে করছেন।

আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালে রক্তদান শিবিরে একথা বললেন এমএস শঙ্কর চক্রবর্তী। আধুনিক নার্সিং পরিষেবার জন্মদাত্রী ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন উপলক্ষে হয় শিবিরটি। প্রতিবছর ১২ মে নাইটিঙ্গেলের জন্মদিনে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয় রাজ্যে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। নাইটিঙ্গেলের ২০৪ তম জন্মজয়ন্তীতে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালের নার্সিং অফিসারদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে।

শনিবার জিবির ব্লাড ব্যাঙ্কে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার শঙ্কর চক্রবর্তী, ডেপুটি মেডিকেল সুপার কনক চৌধুরী,নার্সিং সুপার সোমা ধর সহ অন্যান্যরা। এদিন বেশ উৎসাহ নিয়ে নার্সিং স্টাফরা রক্ত দেন। এমএস শঙ্কর চক্রবর্তী আজকের বিশেষ দিনে তাদের কাজের ধন্যবাদ জানান। তিনি বলেন এরা অনেক ধৈর্য ধরে পরিষেবা দিয়ে যাচ্ছেন।

 

 

প্রাকৃতিক দুর্যোগ, জ্বালানি সঙ্কটের মধ্যেও রাজ্যে জাতীয় লোক আদালত ঘিরে ভালো সাড়া

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাকৃতিক দুর্যোগ, জ্বালানি সঙ্কটের মধ্যেও রাজ্যে জাতীয় লোক আদালত ঘিরে ভালো সাড়া। শনিবার বসে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট সহ ৪২ টি বেঞ্চে বসে জাতীয় লোক আদালত। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে হয় লোক আদালত। এদিন সবচেয়ে বেশি বেঞ্চ বসে আগরতলা আদালত চত্বরে। কয়েক হাজার মামলা উঠে নিস্পত্তির জন্য। এদিন পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত এবং আদালতে বিচারাধীন মামলাও উঠে।

জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা,ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত , আপোষযোগ্য ফৌজদারি বিরোধ, বৈবাহিক বিরোধ , চেক বাউন্স সংক্রান্ত , চাকরি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য উঠে। আগরতলা আদালত চত্বরে বসা লোক আদালত জাতীয় লোক আদালত পরিদর্শন করলেন আইন সেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান হাই কোর্টের বিচারপতি অরিন্দম লোধ।

ভিকি খুন কাণ্ডে শ্যুটার আকাশকে রাজ্যে নিয়ে আসে পুলিশ, মেডিক্যাল করে আদালতে সোপর্দ করা হয় তাকে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরতলীতে চাঞ্চল্যকর ভারতরত্ন সংঘের সম্পাদক খুনকাণ্ডে অভিযুক্ত শ্যুটার আকাশ করকে রাজ্যে নিয়ে আসে পুলিশ। শনিবার বিমানে তাকে রাজ্যে নিয়ে আসা হয়। এম বি বি বিমানবন্দর থেকে নিয়ে আসা হয় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে।

সেখানে মেডিক্যাল চেকআপ করানোর পরে ধৃত অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়। ৯ মে ঝাড়খণ্ডের একটি রেলস্টেশনে আকাশ করকে আটক করা হয়। সেদিন রাতের বিমানেই রাজ্য থেকে পুলিশের একটি টিম সেখানে যায় তাকে নিয়ে আসার জন্য।

ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে রাজ্যে নিয়ে আসে পুলিশ। ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুন কাণ্ডে পুলিস ইতি মধ্যে ৫ জনকে আটক করেছে। এদের মধ্যে রয়েছে একজন যুবতী। উল্লেখ্য ৩০ এপ্রিল সন্ধ্যারাতে শালবাগান এলাকায় গুলি করে হত্যা করা হয় ভিকিকে।

 

 

আগরতলা রেলস্টেশনে ৮ জন বাংলাদেশী গ্রেপ্তার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার সময় আগরতলা সরকারি রেল পুলিশের হাতে গ্রেপ্তার ৭ মহিলা সহ ৯ জন। এদের মধ্যে ৮ জন বাংলাদেশী। অন্যজন ভারতীয় নাগরিক। আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে প্রায়শই অবৈধ ভাবে এপারে এসে ভারতের বিভিন্ন জায়গায় যাচ্ছে বাংলাদেশী ও রোহিঙ্গারা। তবে জিআরপি ও আরপিএফের তৎপরতায় অনেক সময় ভেস্তে যায় তাদের চেষ্টা।

শনিবার ফের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য আগরতলা রেলস্টেশনে আসবে কয়েকজন বাংলাদেশী। গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল পুলিশ ওত পেতে থাকেন। তখনই একসঙ্গে কয়েকজনকে আসতে দেখে সন্দেহ হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালাতেই ধৃতরা স্বীকার করে তারা বাংলাদেশী। ৯ জনের মধ্যে একজন ভারতীয়। ধৃতদের মধ্যে ৭ জনই মহিলা। তারা কি কারণে ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ।

 

রবিবার থেকেই স্বাভাবিক হবে পেট্রোল সংকট, রাতেই ধর্মনগরে পৌঁছে যাবে ট্রেনের ৪৯টি ওয়াগন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে জ্বালানি সমস্যার নিরসন হতে চলছে। রবিবার থেকেই সম্ভবত স্বাভাবিক হয়ে যাবে পেট্রোল সংকট। দ্রুত রাজ্যের জ্বালানি সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। শনিবারই ৪৯ টি ওয়াগন পেট্রোল- ডিজেল নিয়ে রওয়ানা দিয়েছে।

রাতেই ধর্মনগরে পৌঁছে যাবে ট্রেনের এই ওয়াগনগুলি। এর মধ্যে রয়েছে ১৯ টিতে ডিজেল ও ৩০ টিতে পেট্রোল। ধর্মনগরে পৌঁছে যাওয়ার পরেই ট্যাংকারে করে রাজ্যের বিভিন্ন পাম্পের উদ্দেশ্যে যাবে জ্বালানি। ফলে আর থাকবে না সমস্যা। প্রায় এক পক্ষকাল ধরে জ্বালানির যে সমস্যা তৈরি হয়েছিল তা অচিরেই মিটে যাবে। স্বস্তি মিলবে আমজনতার।

কারণ জ্বালানির জন্য সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকতে হয়েছে লোকজনকে। কাজকর্ম ফেলে জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়েও কোথাও কোথাও মিলেনি। ফলে ক্ষোভ ছড়িয়েছে জনমনে। শনিবারও বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে লাইন দেখা যায়। উল্লেখ্য ২৬ এপ্রিলের পর শনিবার প্রথম পিওএল রেক আসামের জাটিঙ্গা-হারাঙ্গার মধ্যে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করেছে।

 

 

মানবিকতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বিপ্লব কুমার দেব, আর্থিক সাহায্য করলেন আহত শিশুর পরিবারকে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মানবিকতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গত সাত এপ্রিল রাজনগর বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের মধ্যম কৃষ্ণপুরের বাসিন্দা দিনমজুর অর্জুন ত্রিপুরার দুই বছরের বাচ্চাটি খেলতে খেলতে আচমকাই গরম কড়াইয়ে পড়ে যায়। এতে তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বাবা দিনমজুরি করে কোন রকমে পাঁচজনের সংসার প্রতিপালন করেন।

বিষয়টি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেবের নজরে আসতেই তৎক্ষণাৎ উনার অফিস থেকে প্রতিনিধি পাঠান শান্তির বাজার জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। শিশুটির চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠান বিপ্লব কুমার দেব। আগামী দিনেও পাশে থাকার কথা জানান। কঠিন পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে ধন্যবাদ জানায় আহত শিশুর পরিবার।

সাথে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। তিনিও এই মানবিক পদক্ষেপের জন্য বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান। তার সঙ্গে শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান এই শিশুটি বর্তমানে বিপদ মুক্ত রয়েছে । তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে । কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় পা হারানো এক ব্যক্তির কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকার একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি। উনার এই সহায়তায় আশার আলো পেল পরিবারটি।

 

 

চুরি যাওয়া ৫ টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন কলেজটিলা ফাঁড়ি পুলিশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী সহ আশপাশ এলাকায় চোরের উৎপাত অব্যাহত। একের পর এক ঘটছে চুরির ঘটনা। এবার চুরি করে রাতের আঁধারে পুলিশের সামনে পড়ে পালিয়ে গেল চোর। তবে উদ্ধার হয়েছে চুরি যাওয়া রান্নার গ্যাস সিলিন্ডার। ঘটনা ৮ মে গভীর রাতে। জানা গেছে রাতের বেলা টহলে বের হন কলেজটিলা ফাঁড়ির পুলিশ।

আড়ালিয়া এলাকায় একজনকে দেখে সন্দেহ হয়। তখন পুলিশ দেখে এক চোর গ্যাস সিলিন্ডার ফেলে পালায়। পুলিশ তল্লাশি চালিয়ে সেখানে ৫ টি রান্নার গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে। পরের দিন যাদের বাড়ি কিংবা দোকান থেকে সিলিন্ডার চুরি হয়েছে তারা অভিযোগ জানান। পুলিশ যাচাই করে প্রকৃত মালিকদের হাতে গ্যাস সিলিন্ডার গুলি তুলে দেন। গ্যাস সিলিন্ডার পেয়ে খুশি মালিকরা।

 

 

বাংলাকে জঙ্গলরাজ থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়োজন বাংলায় : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবাংলার মানুষ ভালো সাড়া দিচ্ছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টির উপর মানুষের আস্থা আছে।এবারের লোকসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। বাংলাকে জঙ্গলরাজ থেকে মুক্ত করতে হবে।শুক্রবার কলকাতা উত্তরে বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার কর্মসূচীতে অংশ নিয়ে একথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

তিনি আশাপ্রকাশ করেন বাংলায় ৪২ আসনের মধ্যে ৩০-৩২ টি আসন পাবে ভারতীয় জনতা পার্টি। এবার পশ্চিমবাংলার লোকসভা নির্বাচনের প্রচারে আগেও গিয়ে অংশ নিয়েছেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ফের তিনি বাংলায় প্রচারে যান। শুক্রবার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায়ের মনোনয়ন পত্র জমা দেওয়ার কর্মসূচীতে অংশ নেন। এদিন ঢাকঢোল নিয়ে দলীয় কর্মী- সমর্থকরা মনোনয়ন পত্র জমার মিছিলে অংশ নেন।

মিছিলের সামনে হুডখোলা গাড়িতে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বিজেপি প্রার্থী সহ অন্যান্য নেতৃত্ব। বিভিন্ন এলাকা ঘুরে মিছিল। ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে। এদিন পশ্চিমবাংলায় নারী নির্যাতনের ঘটনার বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এর নিন্দা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নারী শক্তিকে আরও শক্তিশালী করার জন্য চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, বাংলাকে জঙ্গলরাজ থেকে মুক্ত করতে হবে।