Home Blog Page 514

এবছর মক্কায় হজে ত্রিপুরা থেকে যাচ্ছেন ১১০ জন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-এবছর মক্কায় হজে ত্রিপুরা থেকে যাচ্ছেন ১১০ জন।রবিবার কলকাতার উদ্দেশ্যে রাজ্য থেকে যান ১১০ জন যাত্রী। এমবিবি বিমানবন্দর থেকে তারা বিমানে কলকাতায় যান।সেখান থেকে মক্কার উদ্দেশ্যে যাবেন। প্রতিবছর সারা রাজ্য থেকে মুসলিম ধর্মাবলম্বির লোকজন হজের জন্য যান।

এবছরও ব্যবস্থা করা হয় ত্রিপুরা রাজ্য হজ কমিটির তরফে। রবিবার আগরতলা হজ ভবনে হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম, ভারতীয় জনতা সংখ্যালঘু সংগঠনের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সহ অন্যরা। এদিনের বিকেলের বিমানে হজ যাত্রীরা রাজ্য ছাড়েন।

ম্যালেরিয়া মৃত্যু নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে সিপিআইএম, বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিএম : সুব্রত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় ৩৫ বছরের সিপিআইএম-র জমানায় নেই রাজ্যের দিকে মানুষকে ঠেলে দিয়েছিল। একটা নৈরাজ্য তৈরি করেছিল প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে। সেই নৈরাজ্য ও নেই রাজ্যের ভুত এখনও সিপিআইএমকে তাড়া করে।

রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী। শনিবার সিপিআইএম-র তরফে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন বিষয় তুলে ধরে আন্দোলন সূচি ঘোষণা দেওয়া হয়। সেই বিষয়গুলি খণ্ডন করে রবিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি।

এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। মুখপাত্র সুব্রত চক্রবর্তী এদিন বলেন, গোটা রাজ্যের মানুষের কাছে খাদ্যের যোগান থেকে শুরু করে আর্থিক সংস্থান দিনের পর দিন মজবুত হচ্ছে। এর বড় প্রমাণ মানুষের মাথাপিছু গড় আয় বৃদ্ধি, জি এস ডি পি।

মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বলেও তিনি দাবি করেন। আরও বলেন যেখানে যেখানে সাফল্য দরকার সেই লক্ষে সরকার কাজ করছে। তিনি এদিন দাবি করেন ম্যালেরিয়া মৃত্যু নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে সিপিআইএম। কারো মৃত্যু ম্যালেরিয়ায় হয়নি।

বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিআইএম। যে ব্যক্তি মারা গেছেন তিনি ডাইরিয়ায় আক্রান ছিলেন। এটা প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে। মুখপাত্র দাবি করেন রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। এছাড়াও বিভিন্ন বিষয়ে সিপিএম-র অভিযোগ খণ্ডন করে পাল্টা দেন সুব্রত চক্রবর্তী।

 

 

সাংবাদিক আক্রমণের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ৫ যুবক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে রাতের আঁধারে সাংবাদিক আক্রমণের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ৫ জন। রবিবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। ঘটনাটি ঘটে ১০ মে রাতে। জানা গেছে কাজ সেরে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন সাংবাদিক বাপী রায়।

গণরাজ চৌমুহনী এলাকায় ৫ যুবক রাস্তায় দাঁড়ানো ছিল। বাপী রায় যাওয়ার জন্য তাদের রাস্তা থেকে সরে জায়গা দেওয়ার কথা বলায় এনিয়ে ঝামেলা হয়। অভিযোগ একসময় বাপী রায়কে ৫ জন মিলে আক্রমণ করে এবং মাথায় আঘাত করে।

ঘটনার পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা করান সাংবাদিক বাপী রায়। পূর্ব আগরতলা থানায় মামলাও করেন। পুলিশ সেখানকার সিসিটিভি ক্যামেরা দেখে এক নম্বরহীন স্কুটির সূত্র ধরে শনি ও রবিবার সকালে ৫ জনকে আটক করে।

 

 

যুব সমাজকে রক্তদানে বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চতুর্থ মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচী রাজধানীর বনমালিপুর রাম ঠাকুর সেবা মন্দিরের। রবিবার সেবা মন্দিরে হয় মুমূর্ষু রোগীর সেবায় রক্তদান শিবির। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক স্বপন কুমার বণিক, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে সহ অন্যরা। অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন।

রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে রক্তের গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যুব সমাজকে রক্তদানে বেশি করে এগিয়ে আসতে হবে। রক্ত বেশি দিন মজুত করে রাখা যায় না। একটা নির্দিষ্ট সময় রক্ত নষ্ট হয়ে যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ করে নির্বাচনের সময় ব্লাডব্যাঙ্ক গুলিতে রক্তের সঙ্কট দেখা দেয়। কারণ নির্বাচনের সময়ে রক্তদান শিবির কম হয়। এক দেশ এক নির্বাচন হলে ভালো হয়। তিনি আরও বলেন রক্ত কারখানায় তৈরি হয় না।

রক্তদান ও গ্রহণের মধ্য দিয়ে রক্তদাতা এবং রক্তগ্রহীতা উভয়ে ঐশ্বরিক অনুভূতি হয়। কারণ রক্তদাতা নিজেও জানেন না তাঁর শরীরের রক্ত অন্য কার শরীরে যাচ্ছে এবং রক্ত গ্রহিতারও শরীরে কার শরীর থেকে রক্ত মিলছে। রাম ঠাকুর সেবা মন্দিরে এদিন শিবির ঘিরে বেশ সাড়া পড়ে। রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট নিরসনে এ ধরণের শিবির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

শ্রমিক সংঘের নামে চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে আটক এক ই-রিক্সা চালক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ইলেক্ট্রনিক্স ই-রিক্সা শ্রমিক সংঘের নামে চাঁদাবাজির অভিযোগ।এই অভিযোগে রাজধানীতে এক টম টম চালককে ধরে পুলিশে দিলেন ই-রিক্সার অন্য শ্রমিকরা। অরূপ বিশ্বাস নামে এক টম টম চালক অনেক দিন ধরে ত্রিপুরা ইলেক্ট্রনিক্স ই-রিক্সা শ্রমিক সংঘের নাম দিয়ে অন্য শ্রমিকদের কাছ থেকে নিজের ইচ্ছেমতো চাঁদা সংগ্রহ করছে জোর করে।

অভিযোগ কেউ চাঁদা না দিলে সেই টম টমের চাবি নিয়ে যায় বলেও অভিযোগ। এনিয়ে অন্য ই-রিক্সা শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছিল। অবশেষে রবিবার রাজধানীর বটতলা এলাকায় এই অভিযোগে অরূপ বিশ্বাস নামে এক ই-রিক্সা চালককে অন্য শ্রমিকরা ধরে ফেলে।

তাকে পূর্ব আগরতলা থানায় এনে পুলিসের হাতে তুলে দেয়। অভিযুক্তের বিরুদ্ধে সংগঠনের তরফে মামলা করা হয়। অভিযোগ ঘটনায় একটি চক্র জড়িত। এদিকে অভিযুক্ত ঘটনা অস্বীকার করেছে। ঘটনাকে চাঞ্চল্য ছড়ায়।

 

 

আগরতলা সরকারি নার্সিং কলেজ এর উদ্যোগে  আন্তর্জাতিক নার্সিং দিবস উদযাপন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আধুনিক নার্সিং পরিষেবার প্রতিষ্ঠাতা ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। প্রতিবছর উনার জন্মদিন আন্তর্জাতিক নার্সিং দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। সারাবিশ্বের সঙ্গে রাজ্যেও হয় অনুষ্ঠান প্রতিবছর। এবছর ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর ২০৪ তম জন্মদিন। রবিবার এদিবসে কর্মসূচী গ্রহণ করে আগরতলা সরকারি নার্সিং কলেজ।

এদিন সকালে হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এতে বহু মানুষ পরিষেবা গ্রহণ করেন বলে জানান কলেজের অধ্যক্ষা মৈত্রী চৌধুরী। শিবিরে বিভিন্ন রক্ত পরীক্ষা করা হয়। বেশ সাড়া পড়ে। এর পরে আগরতলা সরকারি নার্সিং কলেজের অডিটোরিয়ামে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অধ্যক্ষা সহ অন্যরা।

 

 

 

মানুষের সেবার উপরে আর কিছু হতে পারে না : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তদানের চেয়ে আর বড় কিছু হতে পারে না। মানুষ মানুষের জন্য এটা স্মরণে রাখার জন্য রক্তদান শিবির খুব প্রয়োজন।একজনের রক্ত দিয়ে চারজনকে বাঁচিয়ে তোলা যায়। রবিবার এক রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন প্রজাপিতা ব্রহ্মাকুমারি ঈশ্বরিয় বিশ্ববিদ্যালয়-র তরফে রক্তদান শিবির করা হয়।রাজধানী আড়ালিয়া জ্ঞানোদয় ভবনে হয় রক্তদান শিবির।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরিয় বিশ্ববিদ্যালয়ের মমতা বেহেনজি সহ অন্যরা।রক্তদান শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

এদিন শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, জনসংখ্যার ১ শতাংশ রক্ত ব্লাড ব্যাঙ্কে মজুত রাখতে হয়। রক্ত দীর্ঘদিন ব্লাড ব্যাঙ্কে রাখা যায় না। রক্ত নষ্ট হয়ে যায়। ত্রিপুরার মানুষ মানবতাবোধ সর্বদায় দেখিয়েছেন। তিনি বলেন,নির্বাচনের সময় গুলিতে কিছুটা রক্তের সংকট দেখা দেয়। প্রধানমন্ত্রীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সারা ভারতে যেন রামময় হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে চলার দিশায় কাজ করছে বর্তমান সরকার। মানুষের সেবার উপরে আর কিছু হতে পারে না।

 

 

 

পেট্রোলের লম্বা লাইনে দাঁড়িয়ে পুলিশের লাঠি খাওয়ার গ্যারান্টি, গ্রামগঞ্জে কাজ-খাদ্য না থাকার গ্যারান্টি, এই হচ্ছে বিজেপির গ্যারান্টি : জিতেন্দ্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুশ টাকার পেট্রোল নিতে দেড়-দু কিলোমিটার দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে পুলিশের লাঠি খাওয়ার গ্যারান্টি।গ্রামগঞ্জে কাজ-খাদ্য না থাকার গ্যারান্টি। রেগার কাজ করে টাকা না পাওয়ার গ্যারান্টি। এতগুলো গ্যারান্টির বিরুদ্ধে রাস্তায় নামতে চলেছে সিপিআইএম দল। আগামী ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত রাজ্যের সব ব্লক স্তর থেকে মহকুমা স্তর পর্যন্ত শান্তিপূর্ণ ডেপুটেশন ও বিক্ষোভ জানাবে দল।

আগরতলায় ১৪ মে এই কর্মসূচী পালন করা হবে। শনিবার মেলারমাঠ দশরথ দেব ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন,বর্ষা নামার আগেই সামান্য ঝড় বৃষ্টিতে সাধারণ পরিষেবা একেবারেই ভেঙে পড়েছে।অভিযোগ সরকারের কোনো আগাম প্রস্তুতি ছিল না।

তিনি বলেন পানীয় জলের ব্যবস্থা করা, বিদ্যুত পরিষেবা,জলসেচ, পরিবহন ব্যবস্থা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখাই ছিল সরকারের আসল গ্যারান্টি। সেসব চুলোয় দিয়ে মুখ্যমন্ত্রী সহ প্রায় মন্ত্রীসভাই রাজ্যের বাইরে।ইলেকশন করুন ঠিক আছে কিন্তু রাজ্যের মানুষের জন্য সরকারী সিদ্ধান্ত কে দেবে?কে দেবে এই গ্যারান্টি?

তিনি বললেন সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদকমন্ডলির সভায় এই নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন সেকেরকোটে এফ সি আই এবং আই ও সির সহায়তা নিয়ে জমি অধিগ্রহণ করে ঐ কাজ হাতে নেওয়া হয়েছিল।বর্তমান সরকার কিছুই করেনি বলে উনার অভিযোগ।

তিনি বলেন বাফার স্টক করা না হলে এই বর্ষায় জনগনের সংকট ভয়াবহ হবে।রাজ্যে নারীদের ওপর আক্রমণ বেড়েছে বলে অভিযোগ করে মানিক দে বলেন ভারতরত্ন সংঘের সম্পাদক খুনের সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে । এই খুন রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির ভয়াবহতা জানান দিচ্ছে বলে মানিক দে অভিযোগ করেন।

প্রাক্তন সাংসদ নারায়ণ কর বলেন পঞ্চায়েত নির্বাচন করার প্রস্তুতি শুরু হয়েছে, ভালো, কিন্তু এই ভোট কীভাবে করবেন সেটা বলুন রাজ্যের নির্বাচন কমিশন। তিনি বলেন কমলাপুরে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে সিপিআইএম দলের নেতৃত্ব আক্রান্ত হয়েছেন।তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন এইভাবেই কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল?

 

 

জঙ্গলে গরু আনতে গিয়ে দুষ্কৃতকারীর গুলিতে আহত এক ব্যক্তি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জঙ্গলে গরু আনতে গিয়ে দুষ্কৃতকারীর গুলিতে আহত এক ব্যক্তি। আহত ব্যক্তি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে ধলাই জেলা সদর আমবাসায়। জানা গেছে প্রতিদিনের মতো শুক্রবার জঙ্গলে গরু চড়াতে যান আমবাসা হাদুকলক ব্রুহা পাড়ার বাসিন্দা লালথাজুহালা রিয়াং।বয়স আনুমানিক ৫৬ বছর।

শুক্রবার বিকেলে গরু আনতে গেলে জঙ্গলে তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতকারী। স্থানীয়রা গুলির শব্দ পেয়ে ছুটে যান। তারা সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে জিবি হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। কে বা কারা কেন গুলি করেছে তা কিছুই বলতে পারছেন না স্থানীয়রা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।

TCA পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় শনিবারও তিনটি ম্যাচ হয় তিন মাঠে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় শনিবারও তিনটি ম্যাচ হয় তিন মাঠে। এদিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে হার্ভের মুখোমুখি হয় ওপিসি।

অন্যদিকে হার্ভে ৮ উইকেটে পরাজিত করে ওপিসিকে। এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় কসমোপলিটন ও পোলস্টার। ম্যাচে কসমোপলিটান ১২৫ রানে পরাজিত করে পোলস্টার ক্লাবকে।

দিনের অপর ম্যাচে নরসিংগড়স্থিত টি আই টি মাঠে মুখোমুখি হয় চলমান সংঘ ও বিসিসি, ম্যাচে চলমান সংঘ ৮ উইকেটে বিসিসিকে পরাজিত করে লিগে দ্বিতীয় জয় তুলে নেয়। অন্যদিকে এদিনের জয়ের ফলে হ্যাট্রিক করে নেয় কসমোপলিটন ও হার্ভে।