Home Blog Page 513

সংস্কারের অভাবে ধ্বংসের পথে রুদ্রসাগর, পর্যটকদের আনাগোনা না থাকায় ক্ষতির সম্মুখীন ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌ চালকরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংস্কারহীন ঐতিহ্যবাহী রুদ্রসাগরে আগের মতো আর পর্যটক যান না। ফলে সমস্যায় নীর মহলকে কেন্দ্র বসে জীবিকা নির্বাহ করা ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌকার চালকরা। বর্তমান রাজ্য সরকার ঢাকঢোল পিটিয়ে পর্যটনকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পর্যটন কেন্দ্র গুলিকে আকর্ষণীয় করে তুলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাইছে।

কিন্তু সেই পরিকল্পনা কি বাস্তবে রূপ পাচ্ছে? স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন উঠছে রাজ্যের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র নীর মহলের বর্তমান অবস্থা দেখে। প্রতি বছর নীর মহলে যান রাজ্য শুধু নয়, দেশ বিদেশের অনেক পর্যটক। শুধু পিকনিক নয়, রুদ্রসাগরে নৌকা দিয়ে নীরমহল ঘুরে আসেন মনোরম পরিবেশ।

এতে করে সেখানকার স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌকা চালকদেরও আয় হয়। তারা এই আয় দিয়েই সংসার প্রতিপালন করে থাকেন। কিন্তু গত এক মাস ধরে তাদের জিবিকায় টান পড়েছেন। সমবায় সমিতি পরিচালিত এই নিরমহলে আগের মতো লোকজন যাচ্ছেন না। অভিযোগ কচুরি পানায় চেয়ে আছে রুদ্র সাগর।

ফলে নৌকা চালানো যায় না। তাই পর্যটকরাও সেখানে ভিড় করছেন না। এতে আর্থিক ভাবে সমস্যার সম্মুখীন নীর মহলকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে আসা লোকজনের। তারা জানান সমবায় সমিতি চেষ্টা করছে কিন্তু বর্তমানে যে অবস্থা রুদ্র সাগরে তাতে সরকার এগিয়ে এলে ভালো হয়। নয়তো তাদের আগামী দিনে আরও সমস্যায় পড়তে হবে আর্থিক ভাবে।

 

 

গণতন্ত্রকে অবহেলা করে টাকার জোরে পেশির জোরে ক্ষমতায় বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না : সুশান্ত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার দুপুরে বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুর বিধানসভার নিতুরিয়া পঞ্চায়েত সমিতির অধীন গুনিয়ারা ও রাইবাঁধ গ্রাম পঞ্চায়েতের বিজেপির ১নং মন্ডলের বুথ সভাপতি,শক্তিকেন্দ্রের ইনচার্জ ও সক্রিয় কার্যকর্তাদের নিয়ে আয়োজিত কর্মী বৈঠক সামিল হন ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিনের বৈঠকে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে সরকারের দুজন কেবিনেট মিনিস্টার জেলে রয়েছেন তারা গণতন্ত্র কি বুঝবে, পশ্চিমবঙ্গ আজ গোটা দুনিয়াকে দিশা দেখাচ্ছে নেতিবাচক এর দিক থেকে দুর্নীতির দিক থেকে, রাজ্যে সন্দেশখালীর মত ঘটনা ঘটছে, চাকুরীচ্যুতি ঘটছে।

সুতরাং যারা গণতন্ত্রকে অবহেলা করে টাকার জোরে পেশির জোরে ক্ষমতায় থাকতে চায় তারা বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। পাশাপাশি আগামী ২৫শে মে বাঁকুড়া লোকসভা আসনের ভোটে দলীয় প্রার্থী ডাঃ সুভাষ সরকার-কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

 

 

দিল্লিকে হারিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন জিইয়ে রাখল বেঙ্গালুরু 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়ে প্লে-অফ খেলার স্বপ্ন জিইয়ে রাখল বেঙ্গালুরু। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পাওয়া বেঙ্গালুর করে ৯ উইকেটে ১৮৭ রান। রান তাড়ায় দিল্লি ১৯.১ ওভারে অলআউট ১৪০ রানে। ৪৭ রানের এই জয়ের পর ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু সাত থেকে উঠে গেছে পয়েন্ট তালিকার পাঁচে। অন্যদিকে সমান ম্যাচে সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটের হিসেবে দিল্লি নেমে গেছে ছয়ে।

বেঙ্গালুরুর ইনিংসে সর্বোচ্চ ৫২ রান রজত পাতিদারের। ৩২ বলে ৩টি করে চার ছক্কায় এই রান করেছেন চারে নামা এই ব্যাটসম্যান। ২৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকসের। এ ছাড়া ক্যামেরন গ্রিন ২৪ বলে ৩২ ও বিরাট কোহলি ১৩ বলে ২৭ রান করেন। আগের ম্যাচে ৯২ রান করা কোহলি আজ মেরেছেন ৩টি ছক্কা।

রান তাড়ায় ৩.৩ ওভারেই ৩০ রান তুলে ৪ উইকেট হারিয়ে ফেলে দিল্লি। ফিরে যান ডেভিড ওয়ার্নার, অভিষেক পোরেল, জেইক ফ্রেজার-ম্যাগার্ক ও কুমার কুশাগ্রা। এরপর শাই হোপকে নিয়ে পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটি গড়েন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল।

হোপ ২৩ বলে ২৯ রান করে ফিরে যাওয়ার পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। ১৬তম ওভারে দলকে ১২৮ রানে রেখে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন অক্ষর । ৫ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করেছেন এই স্পিনিং অলরাউন্ডার। আগামী শনিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু।

রাহুল গান্ধীর নেতৃত্বে লোক ইনসাফ পার্টির সভাপতি এবং প্রাক্তন বিধায়ক কংগ্রেসে যোগদান

0

জনতার কলম ওয়েবডেস্ক :- রবিবার দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে লোক ইনসাফ পার্টির সভাপতি এবং প্রাক্তন বিধায়ক সিমারজিৎ সিং বেন্স এবং প্রাক্তন বিধায়ক এবং পৃষ্ঠপোষক বলবিন্দর সিং বেন্স কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন। এটা লক্ষণীয় যে কংগ্রেস এর আগে বেন্স ব্রাদার্সের বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তারা বিজেপিতে যোগ দেননি।

বেন্স ব্রাদার্স দীর্ঘদিন নীরবতা পালন করেছিলেন। তাদের দুজনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করা নিয়ে তুমুল আলোচনা চলছে। কিন্তু রবিবার হঠাৎ করেই কংগ্রেসে যোগ দেন বেন্স ব্রাদার্স। এই কারণে, লুধিয়ানা লোকসভার নির্বাচনী লড়াইয়ে একটি ভিন্ন প্রভাব দেখা যাবে। বর্তমানে, উভয় বেন্স ভাই কংগ্রেসে যোগ দিয়েছেন এবং রাজা ওয়ারিংকে শক্তি দেবেন।

তাদেরকে দলে স্বাগত জানিয়ে রাহুল গান্ধী বলেন, শুধুমাত্র লুধিয়ানা সংসদীয় এলাকায় নয়, সমগ্র রাজ্যে কংগ্রেসকে প্রসারিত ও শক্তিশালী করবেন। এটি উল্লেখযোগ্য যে সিমারজিৎ সিং বেন্স ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত লুধিয়ানা দক্ষিণ বিধানসভা থেকে আতম নগর এবং বলবিন্দর সিং বেইনস এলাকার প্রতিনিধিত্ব করেছেন।

সিমারজিৎ সিং বেন্স, যিনি লোক ইনসাফ পার্টির টিকিটে ২০১৯ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, প্রায় ৩.০৭ লক্ষ ভোট পেয়েছিলেন। বেন্স ভাইরা বলেছেন যে তারা বিনা শর্তে কংগ্রেসে যোগ দিয়েছেন। বলেছেন যে তিনি শুধু লুধিয়ানা নয়, রাজ্যের অন্যান্য আসনেও দলের জয় নিশ্চিত করবেন।

এদিকে, লোক ইনসাফ পার্টি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস পার্টির সাথে একীভূত হয়েছে। বলবিন্দর বেন্স শিরোমণি গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটিরও একজন বর্তমান সদস্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রণধীর সিং সিভিয়াও।

বিশ্ব মাতৃ দিবসে মায়েদের প্রতি সম্মান জানালো কল্যাণ সমিতি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মায়েদের প্রতি সম্মান জানিয়ে বিশ্ব মাতৃ দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তে পালন করা হয় বিভিন্ন সংস্থার তরফে। আগরতলা বড়দোয়ালি কল্যাণ সমিতির উদ্যোগেও এই দিবসে হয় অনুষ্ঠান। রবিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এলাকার মহিলাদের সংবর্ধনার ব্যবস্থা করা হয় সমিতির হলঘরে।

উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, বিজেপি টাউন বড়দোয়ালি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কল্যাণ সমিতির সম্পাদক শ্যামল কুমার দেব সহ অন্যরা।

এদিন অতিথিরা মায়েদের উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন। তাদের হাতে তুলে দেন সারদা দেবীর প্রতিকৃতি।এতে খুশি মহিলারা।কল্যাণ সমিতির সম্পাদক জানান, পারিবারিক জীবনে মায়েরা অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় মায়েরা নেত্রিত্ব দিচ্ছেন। তাই তাদের এই ভূমিকাকে সম্মান জানিয়ে এই কর্মসূচী।

 

 

রাজস্থানকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে চলে এল চেন্নাই

0

জনতার কলম ওয়েবডেস্ক :- নিজেদের ঘরের মাঠে আজ ৫ উইকেটে জিতেছে চেন্নাই । আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রানের মাঝারি সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ১৩ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো চেন্নাই। এক ম্যাচ কম খেলা রাজস্থান ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে। তবে টানা তিন হারে তাদের অবস্থা কিছুটা নড়বড়ে হয়ে গেছে। অথচ টানা জয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে এক পা দিয়েই রেখেছিল তারা। ১২ ম্যাচে চেন্নাইয়ের সমান ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে সানরাইজার্স হায়দরাবাদ।

আগে ব্যাট করতে নেমে আজ রানের চাকা ঠিকভাবে সচল রাখতে পারেনি রাজস্থান। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (২৪) ও জস বাটলার (২১) বিশের ঘর পার করলেও রান তুলেছেন ওয়ানডের গতিতে। তিনে নামা অধিনায়ক সাঞ্জু স্যামসন ব্যাট করেছেন আরও ধীরগতিতে। ১৯ বলের মোকাবিলায় ১৫ রান করেছেন তিনি। ১৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯১ রান তুলতে পারে রাজস্থান। তবে শেষদিকে রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল মিলে দলকে লড়াই করার পুঁজি এনে দেন। ৩৫ বলে ৪৫ রান করেন পরাগ। আর জুরেলের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৮ রান।  বল হাতে চেন্নাইয়ের সিমারজিত সিং ৪ ওভারে ২৬ রান খরচে নিয়েছেন ৩ উইকেট। আর পেসার তুষার দেশপান্ডে নিয়েছেন ২ উইকেট।

জবাবে সাবধানী শুরু পায় চেন্নাই। দুই ওপেনার বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিলেন। ১৮ বলে ২৭ রান করে ওপেনার রাচিন রবীন্দ্র বিদায় নিলে ভাঙে এই জুটি। তবে তিনে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় টিকে থাকেন শেষ পর্যন্ত। ৪১ বলে ৪২ রান করেন তিনি।

লক্ষ্য বড় না হওয়ায় চেন্নাইয়ের বাকি ব্যাটাররাও খুব বেশি তাড়াহুড়ো করেননি। উইকেট ধরে খেলতে গিয়ে বেশিদূর যেতে পারেননি মঈন আলী (১১)। তবে কিছুটা ব্যতিক্রম ডেরিল মিচেল। ১৩ বলে ২২ রান করেছেন এই কিউই ব্যাটার। কিন্তু শেষদিকে কিছুটা চাপে পড়ে যায় চেন্নাই; বিশেষ করে ১৬তম ওভারে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কারণে রবীন্দ্র জাদেজা বিদায় নিলে।

থার্ড ম্যান অঞ্চলে বল ঠেলে এক রান পূর্ণ করে দ্বিতীয় রান নেওয়ার জন্য ক্রিজের অর্ধেকটা পার হয়ে যান জাদেজা, কিন্তু থার্ড ম্যান থেকে বল পেয়ে উইকেটকিপার স্যামসন বল ছুড়ে মারেন জাদেজার প্রান্তে। বল লাগে জাদেজার গায়ে। তবে জাদেজা বলের দিকেই তাকিয়ে ছিলেন। ফলে থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন।

তবে জাদেজার বিদায়েও খুব একটা ক্ষতি হয়নি চেন্নাইয়ের। কারণ লক্ষ্যটা তখনও হাতের মুঠোয়। পরের দুই ওভারে আসে ১৬ রান। ১৯তম ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে বাকি কাজ সারেন সমীর রিজভী। এই জয়ে টিকে রইলো চেন্নাইয়ের প্লে-অফ স্বপ্ন।

টমটম উল্টে আহত এক যুবক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে। একের পর এক ঘটে চলেছে দুর্ঘটনা। রবিবার আবার দুর্ঘটনা ঘটে আগরতলা কাশীপুর এলাকায়। জানা গেছে এদিন টম টম নিয়ে তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়। রেশমবাগান এলাকায় এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে রাস্তায় কাশীপুর এলাকায় টমটম উল্টে যায়।

এতে নয়ন দাস এক যুবক আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে অন বন্ধুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে নিয়ে যায়। বর্তমানে জিবিতে চিকিৎসা চলছে যুবকের।জানা গেছে মাথায় ও পায়ে আঘাত পেয়েছে সে।

 

 

তৃণমূলের মদদে বাংলায় অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত, বিজেপি এই বাংলায় অনুপ্রবেশ রুখবে : মোদী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বয়সের চেয়ে কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে কম আসন পাবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গকে দুর্নীতির আখড়া বানানো হয়েছে অভিযোগ করে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২ লাখ ৩০ হাজার কোটি রুপির হিসাব দেয়নি। যারা দুর্নীতি করেছে, তারা কেউ ছাড় পাবে না।

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় ও হুগলির চুঁচুড়ায় বিজেপি আয়োজিত জনসভায় নরেন্দ্র মোদি এসব কথা বলেন। একই দিনে তিনি হুগলির পুরশুড়া ও সাকরাইলে জনসভায় বক্তৃতা করেন তিনি। লোকসভার এই চার আসনে ২০ মে ভোট গ্রহণ করা হবে।

নরেন্দ্র মোদি হুগলির চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচার সভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, তৃণমূলের কাজ হলো সন্ত্রাস আর জমি দখল। মোদি বলেন, কংগ্রেসের শাহজাদা রাহুল গান্ধীর বয়সের চেয়ে এবার কম আসন পাবে কংগ্রেস। তিনি আশা প্রকাশ করেন, বিজেপি এবারের নির্বাচনে ৪০০ আসন পাবে।

এর আগে ভাটপাড়ার জনসভায় নরেন্দ্র মোদি বলেন, বাংলাকে দুর্নীতির আখড়া বানিয়েছেন মমতা এবং তৃণমূল সরকার। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে অবাধে দুর্নীতি করা হয়েছে। চাকরির জন্য ঘুষ নিয়েছে। এই মমতা সরকার ২ লাখ ৩০ হাজার কোটি রুপির হিসাব দেয়নি। তাই যারা দুর্নীতি করেছে, তারা কেউ ছাড় পাবে না।

সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে মোদি বলেন, দুর্নীতিবাজ আর সন্দেশখালীর সন্ত্রাসীদের মুখে বড় বড় কথা। সন্দেশখালীর ‘ত্রাস’ শেখ শাহজাহানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র, গোলাবারুদ। সেই শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছেন মমতা, কিন্তু সে চেষ্টা সফল হবে না। মোদি আরও বলেন, তৃণমূলের মদদে বাংলায় অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত। বিজেপি এই বাংলায় অনুপ্রবেশ রুখবে।

মোদি এ কথাও বলেন, ২০১৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনের ফলাফল এবারের নির্বাচনের ফলাফলে ছাপিয়ে যাবে। গত নির্বাচনের থেকে বেশি আসনে জিতবে। কংগ্রেসের শাসনামলে যেভাবে পূর্ব ভারত বঞ্চিত হয়েছে।

এরপর মোদি তাঁর ভাষণে তাঁর পাঁচটি গ্যারান্টির কথা উল্লেখ করেন। এই পাঁচ গ্যারান্টি হলো ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ নয়, তফসিলি জনজাতির সংরক্ষণ কেউ বন্ধ করতে পারবে না। রামনবমী পালন করতে ও রামের পূজা দিতে কেউ বাধা দিতে পারবে না। রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কেউ বদলাতে পারবে না। আর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কেউ আটকাতে পারবে না।

পরিবেশ সবুজ এবং নির্মল রাখার লক্ষ্যে ৬আগরতলা যুবমোর্চার চারা গাছ বিতরণের উদ্যোগ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬ আগরতলা বিধানসভা নির্বাচন কেন্দ্রকে সবুজ ও নির্মল করে তোলার লক্ষ্যকে সামনে রেখে চারা গাছ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ৬ আগরতলা যুব মোর্চা। এই উপলক্ষে রবিবার সকালে রাজধানীর অ্যালবার্ট এক্কা ক্লাব প্রাঙ্গনে ৬ আগরতলা যুব মোর্চা কমিটির কর্মী সমর্থকরা পথ চলতি জনগণের মধ্যে চারা গাছ বিতরণ করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬ আগরতলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ ,মন্ডল সভাপতি হীরালাল সাহা ,যুব মোর্চার প্রদেশ কমিটির সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা। এদিন যুবনেতা রানা ঘোষ জানান ,পরিবেশ সবুজ এবং নির্মল রাখার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি জারি থাকবে বলে জানান তিনি।

 

 

প্রয়াত সর্বভারতীয় শ্রমিক নেত্রী নীলিমা মৈত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা পালন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি বছরের ১২ এপ্রিল প্রয়াত হয়েছেন সর্বভারতীয় শ্রমিক নেত্রী নীলিমা মৈত্র। ৯২ বছরে প্রয়াত হন তিনি। উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার স্মরণ সভা কর হয়। এদিন সিআইটিইউ রাজ্য দপ্তরে হয় স্মরণ সভা। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমিক নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, শ্রমজীবী নারী সমন্বয় কমিটির নেত্রী জয়া বর্মণ সহ অন্যরা।

উপস্থিত নেতৃত্ব প্রয়াতের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। নীলিমা মৈত্রের স্মৃতি চারণা করতে গিয়ে শ্রমিক নেত্রী জয়া বর্মণ বলেন, নীলিমা মৈত্র ছাত্র, নারী-শ্রমজীবী মানুষের আন্দোলনে যুক্ত ছিলেন।জীবনের শেষদিন পর্যন্ত লড়াইয়ে যুক্ত ছিলেন। খুবই রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন নীলিমা মৈত্র।

৮০-র দশক থেকে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন। ১৯৯১ সালে যখন অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের ফেডারেশন গঠিত হয় তখন এর প্রথম সাধারণ সম্পাদিকা হয়েছিলেন। ২০১৬ সাল পর্যন্ত এই সংগঠনের সভানেত্রীর দায়িত্বে ছিলেন নীলিমা মৈত্র। জয়া বর্মণ বলেন, প্রয়াত নীলিমা মৈত্রের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।