রবিবার থেকেই স্বাভাবিক হবে পেট্রোল সংকট, রাতেই ধর্মনগরে পৌঁছে যাবে ট্রেনের ৪৯টি ওয়াগন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে জ্বালানি সমস্যার নিরসন হতে চলছে। রবিবার থেকেই সম্ভবত স্বাভাবিক হয়ে যাবে পেট্রোল সংকট। দ্রুত রাজ্যের জ্বালানি সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। শনিবারই ৪৯ টি ওয়াগন পেট্রোল- ডিজেল নিয়ে রওয়ানা দিয়েছে।

রাতেই ধর্মনগরে পৌঁছে যাবে ট্রেনের এই ওয়াগনগুলি। এর মধ্যে রয়েছে ১৯ টিতে ডিজেল ও ৩০ টিতে পেট্রোল। ধর্মনগরে পৌঁছে যাওয়ার পরেই ট্যাংকারে করে রাজ্যের বিভিন্ন পাম্পের উদ্দেশ্যে যাবে জ্বালানি। ফলে আর থাকবে না সমস্যা। প্রায় এক পক্ষকাল ধরে জ্বালানির যে সমস্যা তৈরি হয়েছিল তা অচিরেই মিটে যাবে। স্বস্তি মিলবে আমজনতার।

কারণ জ্বালানির জন্য সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকতে হয়েছে লোকজনকে। কাজকর্ম ফেলে জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়েও কোথাও কোথাও মিলেনি। ফলে ক্ষোভ ছড়িয়েছে জনমনে। শনিবারও বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে লাইন দেখা যায়। উল্লেখ্য ২৬ এপ্রিলের পর শনিবার প্রথম পিওএল রেক আসামের জাটিঙ্গা-হারাঙ্গার মধ্যে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করেছে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...