Home Blog Page 499

CAA-এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার নামে ষড়যন্ত্র চলছে দেশে : আমরা বাঙালি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৫৫ সালের আইনকে বাদ দিয়ে কেন নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রয়োজন দেখা দিল?শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুললেন আমরা বাঙালী দলের রাজ্য নেতৃত্ব। এদিন আগরতলা দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্ব। তারা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। আমরা বাঙালী দল এনআরসি ও সিএএ-র বাস্তবায়নের বিরোধী।

তারা চাইছেন প্রচলিত ১৯৫৫ সালের আইনে যাতে এ দেশের নাগরিকত্ব দেওয়া হয়। সেটা জন্ম, বৈবাহিক সূত্রে, উত্তরাধিকার এবং বসবাসের সূত্রে যাতে এদেশের নাগরিকত্ব দেওয়ার। তারা সি এ এর বিরোধী করে বলেন, এর মাধ্যমে ভোটের রাজনীতি চলছে। সি এ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার নামে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন আমরা বাঙালী নেতৃত্ব। তাদের অভিযোগ বর্তমান কেন্দ্রীয় সরকার চাইছে এ দেশের হিন্দু বাঙালিদের বিদেশী চিহ্নিত করে দেশ ছাড়া করতে।

 

 

আগরতলা রেল স্টেশনে ধরা পড়লো তিন মহিলা সহ চারজন বাংলাদেশী নাগরিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের যাওয়ার প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত জিআরপি ও আরপি এফের জালে ধরা পড়লেও বন্ধ হচ্ছে না বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ। ফের আগরতলা রেল স্টেশনে ধরা পড়লো তিন মহিলা সহ চারজন বাংলাদেশী নাগরিক।

আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান গোপন খবরের ভিত্তিতে তাদের কাছে খবর আসে বৃহস্পতিবার কয়েকজন বাংলাদেশী নাগরিক ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে বহিঃরাজ্যে যেতে পারে। এই খবরের ভিত্তিতে রেল পুলিস অভিযানে নামেন। উত পেতে বসে থাকেন। তখনই রেল পুলিশ তিন মহিলা সহ চারজনকে দ্রুত ১ নং প্ল্যাটফর্মের দিকে যেতে দেখে সন্দেহ হয়।

তাদেরকে আটক করে জি আর পি জিজ্ঞাসাবাদ চালাতেই তারা স্বীকার করে কলকাতা ও দিল্লি যাওয়ার জন্য বাংলাদেশ থেকে এসেছে। চার জনের মধ্যে ধৃত একজন হলেন শুকলাল দেবনাথ। একজন পুরুষ সহ ধৃত চারজনকে শুক্রবার আদালতে পেশ করে আগরতলা সরকারি রেল পুলিশ। ক্রমাগত বাংলাদেশী নাগরিক আটক হওয়ার ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

ফের গাঁজা সহ বিহারের বাসিন্দা দুই পাচারকারী পুলিশের জালে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রেলপথকে ব্যবহার করে অবৈধভাবে গাঁজা পাচারের চেষ্টা করে যাচ্ছে নেশা কারবারিরা। মাঝে মধ্যে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্যও পাচ্ছে আগরতলা সরকারি রেল পুলিশ।ফের গাঁজা সহ বিহারের বাসিন্দা দুই পাচারকারী পুলিশের জালে।

গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা সরকারি রেল থানার পুলিশ বৃহস্পতিবার বিকালে রেল স্টেশনে উত পেতে বসে। তখন দুই যুবক আগরতলা রেল স্টেশনের পার্সেল গেইট দিয়ে রেল স্টেশনে ঢুকতে দেখে পুলিশের সন্দেহ হয়। দুই যুবকের পিঠে দুটি ব্যাগ ছিল। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তারা স্বীকার করে ব্যাগে শুকনো গাঁজা রয়েছে।

ধৃতরা হল বিহারের বাসিন্দা পুরুষোত্তম কুমার ও চরণ কুমার। দুই জনের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে আদালতে শুক্রবার পেশ করা হয়। আগরতলা সরকারি রেল থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

পুর নাগরিকদের সমস্যা নিয়ে সরব হলেন SUCI

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মশা, জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত আগরতলা পুর নিগম এলাকার লোকজন। অভিযোগ সমস্যা নিরসনে উদাসীন কর্তৃপক্ষ। অথচ কর বাড়িয়ে নেওয়া হচ্ছে পুর নাগরিকদের কাছ থেকে। এবার পুর নাগরিকদের সমস্যা নিয়ে সরব হলেন এসইউসিআই। দলের তরফে শুক্রবার পুর নিগমের প্রধান কার্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়।

এদিন এসইউসিআই আগরতলা জেলা সাংগঠনিক কমিটির তরফ থেকে এই কর্মসূচী পালন করা হয়।কর্মসূচীর নেতৃত্বে ছিলেন দলের আগরতলা জেলা সাংগঠনিক কমিটির সম্পাদক সুব্রত চক্রবর্তী। তাদের অভিযোগ মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এই সমস্যা দূরীকরণের জন্য কোন ইতিবাচক পদক্ষেপ নেই। পানীয় জলের সংকট। শহরের পুরানো জল সরবরাহের লাইনগুলিতে পর্যাপ্ত জল আসে না।

শহরাঞ্চলে জল নিষ্কাষনের সমস্যা দীর্ঘদিনের তা এখনও নিরসন হচ্ছে না বলে অভিযোগ। বর্ধিত পুর এলাকায় আয়রনমুক্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে না। বর্ধিত এলাকার অনেক ওয়ার্ডে স্ট্রিট লাইট নেই, রাস্তাগুলি সংস্কার হচ্ছে না, অনেক রাস্তায় পাকা ড্রেইন নেই, ডাস্টবিনের অভাবে বর্জ্য পদার্থ ফেলার জায়গা নেই। বার্থ ও ডেথ সার্টিফিকেট সংশোধন সহ প্রশাসনিক কাজে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছে। এসব সমস্যা নিরসনের দাবি জানান তারা।

বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণ ক্রিকেটার পুনেন্দু বিকাশ দত্তের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকো এর গাফিলতির কারণে হালকা বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎ বাহী তারে প্রান গেল সাবরুমের আনন্দ পাড়ার পুনেন্দু বিকাশ দত্তের। মৃত্যুর কালে তার বয়স ছিল ৩২ বছর। পিতার নাম শিবু রন্জন দও। পুনেন্দু বিকাশ দও ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যালস ইনস্পেক্টর পদে আগরতলা গুর্খা বস্তি রাজ্য সদর দপ্তরে কর্মরত ছিল।

বুদ্ধ পুর্নিমার ছুটিতে গতকাল বাড়ি এসেছিল।রাতে সাবরুম বাজার থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর বাইক নিয়ে বাড়ি যাবার সময় সামান্য ঝড় বৃষ্টি তে ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয়। রাতে পথ চলতি এক ব্যক্তি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার করে সাবরুম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাবরুম থানার পুলিশ। সামাজিক মাধ্যমে পুনেন্দু বিকাশ দও এর এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বন্ধু, আত্বীয়স্বজনরা সাব্রুম মহকুমা হাসপাতালে ছুটে আসে। এরমধ্যে নেই বিদ্যুৎ পরিষেবা। হাসপাতালে তখন লোকের ভিড়ে পরিপূর্ণ। জনগণের ক্ষোভ গিয়ে পড়ে ফিডকো,র উপর। আবার হাসপাতালের জেনারেটার চালানোর জন্যমজুত ডিজেল নেই। মোমবাতিরদিয়ে রোগীদের চিকিৎসা চলছে।

এতে উপস্থিত জনতা আরো ক্ষিপ্ত হয়ে যায় গতকাল রাতে। আজ পুনেন্দু বিকাশ দও এর মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুনেন্দু বিকাশ দত্ত ত্রিপুরার একজন পরিচিত ক্রিকেটার ছিল এছাড়াও ফুটবলে ভালো গোলকিপার ও ছিল যার ফলে তার শুভাকাঙ্খী ছিল অনেকেই তাই সকাল হতেই তার মৃতদেহ দেখার জন্য ভিড় জমায় সাব্রুম হাসপাতালে সামনে প্রচুর সংখ্যক জনগণ।

ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিলে পূর্ণেন্দু এর সহকর্মীরা ও তার বন্ধু-বান্ধবরা মিলে তার মৃতদেহে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানায় এবং শোভা যাত্রার মাধ্যমে তার মৃতদেহ নিয়ে সাবরুম বাজার পরিক্রমা করে এবং পরবর্তী সময়ে তার শেষকৃত্য সম্পন্ন হয় সাব্রুম মহাশ্মশানে।

এবছর TBSE পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৭.৫৪% এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হাত ৭৯.২৭% 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। সাংবাদিক সম্মেলনে সচিব ছাড়াও অনায়ন্য আধিকারিকরা ছিলেন। এবছর মাধ্যমিকে পাসের হার সামান্য বৃদ্ধি পেলেও কমেছে উচ্চ মাধ্যমিকে পাসের হার।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিসে সাংবাদিক সম্মেলনে সভাপতি তথ্য দিয়ে জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর বসেছিল ২৫ হাজার ৩৫০ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ২০০৯৫ জন। পাসের হার ৭৯.২৭ শতাংশ। যা কিনা গত বছরের তুলনায় কম। এবছর দ্বাদশে ১০০ শতাংশ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৩৯ টি। ১০০ শতাংশ ফেল করেছে ১৩ টি বিদ্যালয়ে। এ ডি সি এলাকায় এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার ৭০.৫৭ শতাংশ।

মাদ্রাসা ফাজিলে আর্টসে পাস করেছে ২২ ও থিওলজিতে পাস করেছে ৪৮ জন বলে জানান পর্ষদ সভাপতি। অন্যদিকে মাধ্যমিকে এ বছর ১ হাজার ৫৭ টি বিদ্যালয় থেকে পরীক্ষায় বসে ৩৩ হাজার ৭৩৯ জন। তার মধ্যে পাস করেছে ২৯ হাজার ৫৩৪ জন। পাসের হার ৮৭.৫৪ শতাংশ। ১০০ শতাংশ পাস করে ৩১০ টি বিদ্যালয় থেকে আর ১০০ শতাংশ ফেল করেছে ১৬ টি বিদ্যালয় থেকে।

এবছর এ ডি সি এলাকায় মাধ্যমিকে পাসের হার ৮৫.০১ শতাংশ। মাদ্রাসা আলিমে পাস করেছে ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯ জন।এবছর মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে ৩২১৩ জন। উচ্চ মাধ্যমিকে এই সংখ্যা ৪২৩৫ জন।

 

 

পশ্চিমবাংলা জুড়ে তৃনমুলের বিদায় ঘন্টা বেজে গেছে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবাংলায় দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী উত্তর কলকাতা ক্যানাল সাইড এলাকায় বিজেপির প্রার্থীর হয়ে রোড শো করেন।

এতে দলীয় কর্মী-সমর্থকদের অংশ গ্রহণ ছিল নজরকাড়া। রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষ দুই হাত তুলে সমর্থন জুগিয়েছেন। বেশ সাড়া ফেলেছে বিজেপি প্রার্থীর হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর রোড শো। এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন,মানুষের উৎসাহ জানান দিচ্ছে পশ্চিমবাংলা জুড়ে তৃনমুলের বিদায় ঘন্টা বেজে গেছে।

অত্যাচারী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে বাংলা জাগছে।ভোটের মাধ্যমে শাসকের অত্যাচারের জবাব দিতে মানুষ তাই আজ পথে নেমেছে। উল্লেখ্য, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় দলীয় প্রার্থীদের হয়ে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন।

 

তৃণমূল সরকার অবৈধ ভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি সার্টিফিকেট বিলি করেছে : বিজেপি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১০ সালের পরে পশ্চিমবাংলায় যেসব ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলিকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এতে প্রায় ৫ লাখ সার্টিফিকেট বাতিল হয়। তবে হাইকোর্ট নির্দেশে বলেছে যারা এসব সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন কিংবা চাকরি প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের সার্টিফিকেট বাতিল হবে না।

এনিয়ে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি ওবিসি মোর্চা তৃণমূল সরকারের সমালোচনা করেন। এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের প্রদেশ সভাপতি সমীর রঞ্জন ঘোষ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যরা। ওবিসি মোর্চা প্রদেশ সভাপতি এদিন মন্তব্য করেন, পশ্চিমবাংলার তৃণমূল সরকার অত্যন্ত নির্লজ্জ ভাবে প্রকৃত ওবিসি-দের অধিকারকে খর্ব করে একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনকে তুষ্টি করণের জন্য একটি বিশেষ সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় এনেছে।

এটা করা হয়েছে সম্পূর্ণ ভাবে ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে। তিনি তৃণমূল সরকারের সমালোচনা করে মন্তব্য করেন অসাংবিধানিক কাজে যুক্ত থাকার নিদর্শন পশ্চিমবাংলায় একের পর এক সামনে আসছে। সমীর বাবু অভিযোগ করেন তৃণমূল সরকার অবৈধ ভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি সার্টিফিকেট বিলি করেছে। যেখানে পশ্চিমবাংলার জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম রয়েছে।সেখানে মুসলমান সম্প্রদায় থেকে ৬৬ শতাংশ ওবিসি-দের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

 

 

চলতি মাসেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ  অতিভারি বৃষ্টির পূর্বাভাষ আবহাওয়া দপ্তরের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি মাসের ২৬ ও ২৭ তারিখ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাষ আবহাওয়া দপ্তরের। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এমবিবি বিমানবন্দরের আবহাওয়া অফিসের বিজ্ঞানী পার্থ রায় জানান চলতি মাসের শেষে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। ২৫ মে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা জানান এমবিবি বিমানবন্দরের আবহাওয়া অফিসের বিজ্ঞানী পার্থ রায়। তিনি জানান, ২৬ তারিখ এটি বাংলাদেশ ও পশ্চিম বাংলার উপকুলের দিকে পৌঁছবে। এর পরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তিনি জানান, সম্ভাবনা রয়েছে ২৬ মে সিপাহীজলা, গোমতী, দক্ষিণ ও ধলাই জেলার বেশিরভাগ জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টির।

এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ৪০-৫০ কিমি বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ২৭ তারিখ, উত্তর, ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পাশাপাশি রাজ্যের অন্য জেলা গুলিতেও ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

রেডিওলজিক্যাল এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার উদ্যোগে রক্তদান শিবির 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছোট ছোট করে প্রতিনিয়ত রক্তদান শিবির করা হলে রক্তের সংকট রাজ্যে হবে না। বৃহস্পতিবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরে একথা বললেন স্বাস্থ্য অধিকর্তা সঞ্জিব দেববর্মা। এদিন রক্তদান শিবির করে এসোসিয়েশন অফ রেডিওলজিক্যাল এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা শাখা। নতুনভাবে গড়ে উঠা এই সংগঠন।

আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালে রক্তদান শিবির করে ব্লাড ব্যাঙ্কে সংগঠনটি। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ দেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা। এদিন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা ছাড়া জিবি হাসপাতালের ডেপুটি এমএস ডাঃ কনক চৌধুরী এবং সংগঠনের নেতৃত্ব রাকেশ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।এদিন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা এসোসিয়েশন অফ রেডিওলজিক্যাল এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার এ ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই সংগঠন আগামী দিনেও রক্তদান শিবির জারি রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।