Home Blog Page 498

মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারি পূর্বা বিশ্বাসকে সংবর্ধনা জানালেন রাজীব ভট্টাচার্য

0
Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাধ্যমিকে সম্ভাব্য তৃতীয় স্থানাধিকারি পূর্বা বিশ্বাসকে পাঠ্যবই সহ লেখাপড়ার সামগ্রী ও আর্থিকভাবে সাহায্যের আশ্বাস দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য তৃতীয় হয়েছে রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রী পূর্বা বিশ্বাস।রাজধানীর মঠ চৌমুহনী কামার পুকুর পাড় এলাকার বাসিন্দা পূর্বা।

কিছুদিন আগেই মেধাবী এই ছাত্রীর বাবা প্রয়াত হয়েছেন। অভাবের সংসারে খুব কষ্টেই লেখাপড়া করতে হয়েছে পূর্বাকে।তাঁর এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ এলাকাবাসী। শনিবার কৃতি ছাত্রীর বাড়িতে যান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর সুখময় সাহা, বিজেপি বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে সহ অন্যরা।

রাজীব বাবু পূর্বাকে সংবর্ধনা জানান। এদিন পূর্বা জানান, তাঁর এই সাফল্যের ক্ষেত্রে সাহায্য করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এছাড়া বিনা পয়সায় সাহায্য করেছেন গৃহশিক্ষকরা। সে জানায় সে বিজ্ঞান বিষয় নিয়ে ভালো যাতে লেখা পড়া করতে পারে সেজন্য যাতে আর্থিক সাহায্যের প্রয়োজন। এদিকে রাজীব ভট্টাচার্য তাকে সাহায্যের আশ্বাস দেন।

 

 

গোটা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালন করা হয়। এবছর নজরুলের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে হয় রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান। আগরতলা নজরুল কলাক্ষেত্রে হয় প্রভাতী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা।

উপস্থিত সকলে নজরুলের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পরে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত নৃত্য পরিবেশন করেন ছোট ছোট শিল্পীরা। এছাড়াও সংগীত পরিবেশন করেছেন তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী। এদিকে এদিন অনুষ্ঠানে তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব বলেন, ব্রিটিশের বিরুদ্ধে কাজী নজরুল সোচ্চার হয়েছিলেন নিজের লেখনীর মাধ্যমে। কবির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

অত্যাধুনিক পিস্তল সহ দুই যুবক-যুবতীকে আটক করলো আগরতলা সরকারি রেল পুলিশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অত্যাধুনিক পিস্তল সহ দুই যুবক-যুবতীকে আটক করলো আগরতলা সরকারি রেল পুলিশ। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে শনিবার সোপর্দ করে পুলিশ। শুক্রবার রাতে গোপন খবর আসে আগরতলা সরকারি রেল থানা পুলিশের কাছে জনশতাব্দী এক্সপ্রেসে দুইজন যুবক যুবতী অস্ত্র নিয়ে আসছে। এই খবরের ভিত্তি জি আর পি আগরতলা রেল স্টেশনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে।

রাত আনুমানিক সাড়ে দশ টা নাগাদ এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আসে। তখন জি আর পি লক্ষ্য করে দুই যুবক-যুবতী খুব দ্রুত হেঁটে স্টেশনের ফ্লাই ওভার দিয়ে যাচ্ছে। পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই যুবক-যুবতীর কথা বার্তায় গড়মিল পাওয়া যায়। পুলিশ তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার করে আমেরিকায় তৈরি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, দুটি খালি ম্যাগজিন,দুটি মোবাইল , নগদ টাকা।

আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস জানান ধৃত দুইজনের বাড়ি খোয়াই জেলায়। তাঁর প্রাথমিক ভাবে জানিয়েছে ধর্মনগর থেকে এসেছে। যুবকের নাম করণ দেববর্মা। আগরতলা জি আর পি থানার পুলিশ অস্ত্র আইনে মামলা নিয়ে তাদের দুজনকে গ্রেফতার করেছে। শনিবার তাদেরকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে স্পরদ করে। কোথায় থেকে তারা অস্ত্র এনেছে এবং কিসের জন্য তা তদন্ত করছে পুলিশ। যুবক- যুবতীর কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

স্বপরিবার ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল তার পরিবারের সাথে শনিবার সিভিল লাইন এলাকায় অবস্থিত ভোট কেন্দ্রে পৌঁছেছেন এবং ভোট দিয়েছেন।

ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কেজরিওয়াল বলেছিলেন, “লোকেরা স্বৈরাচার, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। উল্লেখ্য, ” দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

হিট স্ট্রোকে মৃত্যু হতে পারে, জেনে নিন কীভাবে বাঁচবেন

0

 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- গরমে ভুগছে সবাইকে। গরমে জনজীবন বিপর্যস্ত। বাতাসে আর্দ্রতা এত বেশি যে বাসা থেকে বের হলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। হিট স্ট্রোক মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। এতে পক্ষাঘাত এবং মৃত্যুও হতে পারে।

আপনি হিট স্ট্রোকে ভুগছেন কিনা তা কয়েকটি সাধারণ লক্ষণ আপনাকে বলবে। এর মধ্যে রয়েছে রুক্ষ ত্বক, শুষ্ক গলা, দ্রুত শ্বাস-প্রশ্বাস, রক্তচাপ বৃদ্ধি, বমি বমি ভাব, মাথা ঘোরা এবং দৃষ্টিশক্তি কমে যাওয়া। হিটস্ট্রোকও চেতনা হারাতে পারে।বিশেষজ্ঞদের মতে, গরমে সূর্যের সংস্পর্শে আসা, পানিশূন্যতা, অতিরিক্ত মদ্যপান, দুর্বলতা এবং উচ্চ রক্তচাপের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। স্থূলতা ছাড়াও ডায়াবেটিস এবং হার্ট বা স্নায়বিক সমস্যা হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, প্রচুর পানি, লেবু পানি, পুদিনা পানি ইত্যাদি শরীরকে হিটস্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা করে। ভেষজ চা এবং ইলেক্ট্রোলাইট জল পান করাও উপকারী।গরমের দিনে তৈলাক্ত ও মশলাদার খাবার এড়িয়ে চলুন। সম্ভব হলে সূর্য থেকে দূরে থাকুন। রোদে বের হলে ছাতা ও সানগ্লাস নিন। সম্ভব হলে পাতলা সুতির কাপড়ে মাথা ও মুখ মুড়িয়ে রোদে বের হন। গরমে সব সময় সাথে এক বোতল পানি রাখুন।

প্রধানমন্ত্রী গোটা দেশের সামনে স্বীকার করেছেন কোন প্রমান প্রমাণ নেই : কেজরিওয়াল 

0
Oplus_131072

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২ জুন তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। অন্যদিকে, এই ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করছেন কেজরিওয়াল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘গত দুই বছর ধরে মানুষ শোরগোল করছে যে দিল্লিতে মদের কেলেঙ্কারি হচ্ছে। তারা আমাকে গ্রেপ্তার করেছে, মণীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করেছে, তারা বলছে যে আমরা ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছি এবং কিছু দিন আগে বলেছিল যে ১১০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। একটি বড় প্রশ্ন উঠেছে যে যদি ১০০ এবং ১১০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়, তাহলে টাকাটা নিশ্চয়ই কোথাও রাখা হয়েছে?

অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে গতকাল প্রধানমন্ত্রী সারা দেশের সামনে স্বীকার করেছেন যে এই মদ কেলেঙ্কারির কোথাও কোনও প্রমাণ পাওয়া যায়নি। যদি কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে তার মানে আপনার পুরো সিবিআই অকেজো। আপনার সমস্ত ইডি অফিসার অকেজো। তিনি বলেন, এটা অন্যায়ভাবে গ্রেপ্তারের ন্যায্যতা দেওয়ার একটা অজুহাত মাত্র। প্রধানমন্ত্রী গোটা দেশের সামনে স্বীকার করেছেন যে একটিও প্রমাণ নেই এবং অরবিন্দ কেজরিওয়াল একজন অভিজ্ঞ চোর। তিনি বলেন, প্রধানমন্ত্রী, আপনি যখন ইতিমধ্যেই স্বীকার করেছেন যে পুরো মদ কেলেঙ্কারি ভুয়া, এর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাহলে ছেড়ে দিন।

গৃহ অঙ্কন শিক্ষক কর্তৃক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক

0
Oplus_131072

জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার তেলিয়ামুড়া থানা এলাকায় করইলং এলাকার শংকর মজুমদার নামের এক গৃহ অঙ্কন শিক্ষকের নিকট আট বছর বয়সী এক নাবালিকা অঙ্কনের প্রশিক্ষণ নিতে গেলে অঙ্কন শিক্ষক শংকর বাবু ওই নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে ওই নাবালিকার পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

দায়েরকৃত ওই মামলার নম্বর 36/2024 এবং মামলার ধারা গুলি হল 354 IPC, 8 POSCO। অভিযোগ হাতে পেয়ে, তেলিয়ামুড়া থানার পুলিশ একটি নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ লিপিবদ্ধ করে সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওই অঙ্কন শিক্ষক শংকর মজুমদার’কে (বয়স ৭০) গ্রেফতার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। তবে একজন শিক্ষক কর্তৃক এই ধরনের নেক্কার জনক ঘটনা ঘটানোর অভিযোগ উঠায় তেলিয়ামুড়া বাসীর মধ্যে রীতিমতো নিন্দার ঝড় বইছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বড় ঘোষণা করল আইসিসি, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল শাহীদ আফ্রিদিকে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় অনুষ্ঠিত আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টুর্নামেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শাহীদ আফ্রিদি। আইসিসি এর আগে যুবরাজ সিং, উসাইন বোল্ট এবং ক্রিস গেইলকেও বেছে নিয়েছিল।

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার দ্বারা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি আমেরিকা এবং কানাডার মধ্যে ২ জুন ভারতীয় সময় সকাল ৬ টায় খেলা হবে।

এই টুর্নামেন্ট শুরুর আগে, পাকিস্তানী দলের প্রাক্তন অধিনায়ক এবং ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তানি দলের একটি অংশ শাহীদ আফ্রিদিকেও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে আইসিসি। আফ্রিদিকে টুর্নামেন্টের অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে আইসিসি। আইসিসি এর আগে যুবরাজ সিং, উসাইন বোল্ট এবং ক্রিস গেইলকেও বেছে নিয়েছিল।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হিসেবে আইসিসি কর্তৃক নির্বাচিত হওয়ার পর, শাহীদ আফ্রিদি তার বিবৃতিতে আনন্দ প্রকাশ করেন এবং বলেছিলেন যে এটি একটি আইসিসি টুর্নামেন্ট যা সবসময় আমার হৃদয়ের খুব কাছে ছিল। ২০০৯ সালে প্রথম সংস্করণে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খেতাব জেতার পর ট্রফি জেতা আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলির মধ্যে একটি।

T20 বিশ্বকাপ প্রতিটি সংস্করণের সাথে কয়েক বছর ধরে শক্তি থেকে শক্তিশালী হয়ে উঠেছে। আমি এই ইভেন্টের সাথে যুক্ত হতে পেরে খুব খুশি, যেখানে অনেক দল এই সময় খেলছে এবং আমরা এবার অনেক দুর্দান্ত ম্যাচ দেখতে পাব। ৯ জুন ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য আমিও খুব উত্তেজিত। বিশ্বের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি এবং এবার নিউইয়র্কের মাঠ সাক্ষী থাকবে।

প্রকৃত ওবিসিদের বঞ্চিত করে মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে তৃণমূল : দীপক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতবর্ষের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোন সুযোগ নেই।ভোট ব্যাংকের কথা মাথায় রেখে প্রকৃত ওবিসিদের বঞ্চিত করে মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার নির্লজ্জভাবে এই কাজ করেছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন ওবিসি মোর্চা সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি দীপক ঘোষ।

এদিন সংগঠনের তরফে খয়েরপুরে গ্রামীণ জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সভাপতি সহ অন্যরা। উল্লেখ্র্য, দুই দিন আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ সরকারের ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইস্যু করা ও বি সি সার্টিফিকেট বাতিলের। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

এর ফলে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের এই ধরনের অনৈতিক উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে ওবিসি মোর্চা সদর গ্রামীণ জেলা কমিটি। সংগঠনের সভাপতি দীপক ঘোষ বলেন,ভোট ব্যাংকের কথা মাথায় রেখে প্রকৃত ওবিসিদের বঞ্চিত করে মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার।

 

 

প্যারা সুইমিং আন্তর্জাতিক আসর থেকে ব্রোঞ্জ পদক নিয়ে রাজ্যে ফিরলো সাতারু বিনিত রায়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক প্যারা সুইমিং আসরে জাতীয় দলের হয়ে সিঙ্গাপুরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন ত্রিপুরার দুই সাতারু। তারা হলেন বিনিত রায় ও সমীর বর্মণ। তাদের সঙ্গে সিঙ্গাপুরে যান কোচ দীপক দাস। অনেক বছর চেষ্টার পরে এবছর তারা প্যারা সুইমিং আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পায়। সেখানে সাফল্যও পায়।

সাতারু বিনিত রায় ব্রোঞ্জ পদক পায়। আর সমীর বর্মণ অনেকটা এগিয়ে গেলেও পদক অর্জন করতে পারেনি দুর্ভাগ্যবশত। দুই সাতারু ও কোচ শুক্রবার রাজ্যে আসেন। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাদের সংবর্ধনা দেওয়া হয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের তরফে। উপস্থিত ছিলেন সাতারুদের পরিবারের সদস্যরাও।

এছাড়াও ছিলেন দপ্তরের যুগ্ম অধিকর্তা তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব,পাইমং মগ, অপু রায়, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব নিখিল সাহাসহ অন্যরা। দুই সাতারুর সাফল্যে খুশি ক্রীড়ামোদীরা। আগামীদিনে তাদের আরও বড় সাফল্য কামনা করেন।