Home Blog Page 497

রাজ্যে অনহারে অর্ধাহারে থাকা উপজাতি অংশের মানুষ সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন : কংগ্রেস মুখপাত্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উপজাতি এলাকায় কাজ-খাদ্য নিয়ে ত্রিপল ইঞ্জিন সরকারের সমালোচনায় মুখর হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করা হয়। কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী দাবি করেন, ৪ জুন কেন্দ্রের ঠকবাজ সরকার আর থাকছে না। দেশের মানুষ এই সরকারকে বিতারিত করবে।

তিনি অভিযোগ করেন, রাজ্যে অনহারে অর্ধাহারে থাকা উপজাতি অংশের মানুষ সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। প্রবীর বাবু বলেন, এই জায়গায় কেন্দ্র ও রাজ্যের সরকার বিকশিত ভারতের স্লোগান দিয়ে চলেছে। তিনি অভিযোগ করেন, রাজ্যের মন্ত্রীরা ঠাণ্ডা ঘরে, ঠাণ্ডা গাড়িতে বসে বড় বড় বুলি আওড়াচ্ছেন। তাঁর অভিযোগ রাজ্যে পাহাড়ি এলাকায় সর্বক্ষেত্রে আজকে গভীরতম সংকট নেমে এসেছে। মানুষের রোজগার নেই।

তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ যন্ত্রণা। পানীয় জলের সংকট। সর্বোপরি দারিদ্রতা একটি অংশের মানুষকে চরম সীমায় নিয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর সহ অন্যরা।

 

 

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আগামি ২ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে রাজ্যেও। তাই মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে রাজস্ব দপ্তরের তরফে। রবিবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান রাজস্ব দপ্তরের সচিব সহ সংশ্লিষ্টরা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা রবিবার মাঝরাতে। এর প্রভাব পড়তে পারে ত্রিপুরায়ও।

রাজ্যের বিভিন্ন জেলায় এর জেরে ভারি বৃষ্টি ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগেই সব জেলার জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার মহা করণে সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে বলেন মুখ্য সচিবের উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২৭ ও ২৮ মে সব শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গন ওয়াড়ি সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও স্কুল এখন বন্ধ রয়েছে।জেলা শাসক ও খাদ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুত রাখার জন্য। এনডিআরএফ-এর সাথে বৈঠক করা হয়েছে। বৈঠক কড়া হয়েছে এনডিআরএফ-এর সঙ্গে। তিনটি দল পৃথক পৃথক জেলায় মোতায়েন করা হবে।

বিদ্যুৎ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য আগাম প্রয়োজনীয় ব্যবস্থা রাখার জন্য। বন দপ্তরের কর্মী, দমকল বাহিনীর কর্মী ও পূর্ত দপ্তর সম্মিলিত ভাবে কাজ করবে। সাংবাদিক সম্মেলনে আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী পার্থ রায় জানান, রবিবার মধ্যরাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। তার প্রভাবে রাজ্যের দক্ষিন, গোমতী, সিপাহীজলা, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় রবিবার রাতে বজ্রপাত, ভারি বৃষ্টি সহ ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলায় বজ্রপাত সহ ভারি বৃষ্টি হতে পারে। সোমবার প্রতিটি জেলায় বৃষ্টি হতে পারে। তবে গোমতী ও সিপাহীজলা জেলায় ভারি বৃষ্টি হতে পারে। একই সাথে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এই দুইটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তর, ঊনকোটি ও ধলাই জেলায় ভারি বৃষ্টি হতে পারে।

অন্যান্য জেলায় হাল্কা বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতাও চেয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টেট প্রজেক্ট অফিসার শরত দাস সহ অন্যরা।

 

 

কালোবাজারি বন্ধ করতে বিভিন্ন বাজারে বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালোবাজারি রোধে প্রশাসনিক অভিযান রবিবার সকাল থেকে বিলোনিয়া মহাকুমার বিলোনিয়া শহরের এক নং টিলা রাজিব কর্নার মতাই সহ বিভিন্ন বাজারে বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক অভিযান হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা শাসক আশীষ বিশ্বাস, খাদ্য দপ্তরের আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য পুলিশ প্রশাসনের আধিকারিকরা অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মূলত বাজারগুলোর মধ্যে চিনি পেঁয়াজ আলু সহ বিভিন্ন বর্ণ সামগ্রী অস্বাভাবিকভাবে অবৈধ মজুদ ভান্ডার থাকার ফলে বাজার থেকে ক্রেতাদের কাছ থেকে অধিক মূল্য নিয়ে বিক্রি করছেন কিছু অসাধু ব্যাপসায়ীকরা।

এই অভিযোগে  খতিয়ে দেখতে এই দিনের অভিযানে গিয়ে মহকুমা শাসকের পক্ষ থেকে  বিভিন্ন ব্যবসায়ীদের তাদের সতর্ক করে দেওয়া হয় যাতে কোন রকম কালোবাজারি বাজারে নির্ধারিত মূল্যে অন্য সামগ্রী ক্রয় করার জন্য বলা হয়।

 

 

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী রাজ্যের প্রতিভাবান বিদ্যার্থীদের  সংবর্ধনা ও শুভেচ্ছা জানালো মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে লেখাপড়ার মান কোন অংশে কম নয়।লেখাপড়ায় পড়ুয়াদের বেশি করে উৎসাহ দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি পড়ুয়াদের প্রতি আহ্বান রাখেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ার। শনিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান রাখেন।

শুক্রবার প্রকাশিত হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিক ও দ্বাদশে সম্ভাব্য কৃতিদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিকের ৩ জন ও উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারির মধ্যে রয়েছেন ৭ জন। মুখ্যমন্ত্রী এদিন ১০ জনের হাতে হাতে স্মারক ও ডিজিটাল ট্যাব তুলে দেন।

 

 

স্থায়ী নথিভুক্তকরণ সার্টিফিকেট দেওয়া হল রাজ্যের ১৫১ জন নতুন আইনজীবীকে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্থায়ী নথিভুক্তকরণ সার্টিফিকেট দেওয়া হল রাজ্যের ১৫১ জন নতুন আইনজীবীকে। অল ইন্ডিয়া বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৭৮ জন আইনজীবী। শনিবার বার কাউন্সিল অব ত্রিপুরার তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের কক্ষে। সেখানে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি স্থায়ী নথিভুক্তকরণ সার্টিফিকেট দেওয়া হয় ১৫১ জন নবীন আইনজীবীকে।

উপস্থিত ছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত সহ অন্যরা। চেয়ারম্যান জানান, এদিন থেকে ১৫১ জন আইনজীবী স্থায়ী আইনজীবী হয়ে গেল। এদিন থেকে নতুন আইনজীবীরা যেকোন কোর্টে গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। শুধু তাই নয়, নতুন আইনজীবীরা বারের নির্বাচনের ভোটার হিসেবেও স্বীকৃতি পেয়ে গেল। এদিন সার্টিফিকেট পেয়ে খুশি নতুন আইনজীবীরা।

সঞ্জীব সাহাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন প্লেয়ারস ফোরামের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বিধানসভা নির্বাচন চলাকালীন ক্রীড়া পর্ষদ ও ক্রীড়া দপ্তরকে না জানিয়ে বেআইনি ভাবে ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ। এই এসোসিয়েশনের সম্পাদক হলেন সঞ্জিব সাহা। আরও অভিযোগ ব্যাডমিন্টন খেলা থেকে খেলোয়াড়দের বঞ্চিত করা হচ্ছে। এসবের প্রতিবাদ জানিয়ে সংগঠনের সম্পাদক সঞ্জীব সাহাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রাজধানীতে উনার বাড়ি ও হোটেলের সামনে বিক্ষোভ প্লেয়ারস ফোরামের।

ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান বিশাল নিরাপত্তা বাহিনী। আন্দোলনকারীদের অভিযোগ যোগ্য খেলোয়াড়দের বাদ দিয়ে অর্থের বিনিময়ে অন্য খেলোয়াড়দের প্রতিযোগিতায় পাঠানো হচ্ছে। এর প্রতিবাদেই নাকি আন্দোলন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়ার অনুমোদিত রাজ্যের ব্যাডমিন্টন সংস্থাকে অবৈধ ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছিল। যার নেতৃত্বে রয়েছেন জিষ্ণু দেববর্মা ও রতন সাহা।

তাদের তৈরি সংগঠন জাতীয় স্তরে প্রতিযোগিতায় রাজ্যের দল পাঠালে ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদেরকে অবৈধ ঘোষণা করে পাশাপাশি দিল্লির পাটিয়ালা কোর্টে একটি মামলা করে তাদের বিরুদ্ধে। অভিযোগ তারই প্রতিবাদে অবৈধ কমিটির পক্ষ নিয়ে শনিবার রাজ্যের ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহার পদত্যাগের দাবিতে উনার হোটেলের সামনে প্লেয়ারস ওয়েলফেয়ার এসোসিয়েশন বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি তারা দাবি করা হয় সঞ্জীব সাহা সহ কমিটির সকল সদস্যদের অবিলম্বে পদত্যাগের।

 

কাজী নজরুল ইসলাম আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নজরুল ইসলাম একাধারে ছোট ছোট কবিতা গল্প লিখতেন। সমাজকে যারা শোষণ করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার যে ভাষা তা নজরুলের কবিতা-গল্পের মাধ্যমে দেখতে পাওয়া যায়। নজরুল ইসলামের জীবন থেকে অনেক কিছু শেখার আছে।বর্তমান প্রজন্মকে নজরুল সম্পর্কে জানা উচিত।শনিবার আগরতলা রেন্টার্স কলোনি এলাকায় কাজী নজরুলের মূর্তির উন্মোচন করে বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

তিনি বলেন, সংস্কৃতির মধ্যেই জীবন। সংস্কৃতি ছাড়া কিছু হবে না। কাজী নজরুল ইসলাম আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক। মুখ্যমন্ত্রীর হাত ধরে আবরণ উন্মোচন হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তির। মূর্তি উন্মোচনকে ঘিরে আগরতলা রেন্টার্স কলোনি এলাকায় বেশ সাড়া পড়ে।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তীতে এই মূর্তির উন্মোচন হয় শনিবার বিকেলে। মৈত্রী সংসদ ও কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে কবির পূর্ণবয়ব মূর্তি উন্মোচন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, মৈত্রী সংসদের সভাপতি চিত্রা রায় সহ বিশিষ্টজনেরা।

এদিন অতিথিরা মূর্তি উন্মোচনের পরে নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন অতিথিদের হাতে আবরণ উন্মোচন হবে স্মারক গ্রন্থেরও। অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন কাজী নজরুল ইসলাম সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। শুধু কবিতাই নয়, প্রায় ৩ হাজারের উপর উনার গান। বেশির ভাগ গানই নজরুলের নিজের সুর দেওয়া বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে উদ্যোক্তাদের যে চিন্তা ভাবনা রয়েছে নতুন কিছুর, সেগুলি ফলপ্রসূ যাতে হয় সেই আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

নতুন কমিটি গঠন করা হলো এিপুরা ভেটারেন ফুটবলার্স এসোসিয়েশনের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় এিপুরা ভেটারেন ফুটবলার্স এসোসিয়েশনের। শনিবার সংগঠনের বার্ষিক সম্মেলন হয় রাজধানীর মেলারমাঠস্থিত ফেন্ডস ইউনিয়নের ক্লাব ঘরে। এদিনের সম্মেলন থেকে নতুন কমিটি গঠন করা হয়েছে পুরাতন কমিটি ভেঙে। এদিন নতুন কমিটি গঠন করা হয়েছে মোট ১৩ জনকে নিয়ে।

নতুন কমিটির সভাপতি হিসাবে হয়েছেন সুব্রত দেববর্মা। এছাড়া সম্পাদক হয়েছেন রঞ্জিত কুমার দেব এবং কোষাধ্যক্ষ অনিমেষ দেব । এদিন সম্মেলন শুরুর আগে সংবর্ধনা দেওয়া হয় ২০২৩ সালের সেরা প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বালক ও বালিকা বিভাগে যথাক্রমে সাচলাং জমাতিয়া ও পৃথা এিপুরাকে।

 

 

সুপার চারের দুটি ম্যাচ সম্পন্ন হলো শনিবার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ঘরোয়া ক্লাব লিগের দুইদিবসিয় সুপার চারের দুটি ম্যাচ হচ্ছে দুই মাঠে। শনিবার থেকে শুরু হয়েছে দুটি ম্যাচ নরসিংগড়স্থিত টিআইটি মাঠে ও পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হয় কসমোপলিটন ও পোলস্টার। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন প্রথম ইনিংসে ৫৭ ওভার ১ বলে দলের সবকটি উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে।

কসমোপলিটান ক্লাবের হয়ে শতরান করেন বাবুল দে। বাবুল দে ১৪৭ বলে ১২ টি চারের সুবাদে ১০২ রান করেন। পোলস্টার ক্লাবের হয়ে পোরুশ মিশ্র ৪ টি উইকেট তুলে নেয়৷ কসমোপলিটান এর দেওয়া ২০৩ রান তাড়া করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৭৭ রান সংগ্রহ করে পোলস্টার ক্লাব। দিনের অপর ম্যাচে টি আই টি মাঠে মুখোমুখি হয় হার্ভে ও চলমান সংঘ।

ম্যাচে প্রথম ইনিংসে দিন শেষে চলমান সংঘ ২০৬ রানে এগিয়ে থেকে প্রথম দিনের খেলা শেষ করে। প্রথমে ব্যাট করতে নেমে চলমান সংঘ দলের সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে।জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৪১ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে হার্ভে।

 

 

রাজ্যের বিভিন্ন জায়গায় তিন সংগঠনের পক্ষ থেকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানানো হয় কাজী নজরুলকে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রতিবছরের মতো এবারো সরকারি-বেসরকারি উদ্যোগে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয়। অন্যান্য বছরের মতো এবারো এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস-র তরফে হয় নজরুল স্মরণ। রাজ্যের বিভিন্ন জায়গায় তিন সংগঠনের পক্ষ থেকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানানো হয় কাজী নজরুলকে। এদিন সকালে আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে কেন্দ্রীয় ভাবে হয় অনুষ্ঠান।

সেখানে উপস্থিত ছিলেন যুব নেতা ভবতোষ দে, ছাত্র নেতা মৃদুল কান্তি সরকার সহ অন্যরা। তারা নজরুল প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফুলমালা দিয়ে। এদিন যুব নেতা বলেন, আজকে নেশা যেভাবে ছাত্র যুবদের মধ্যে ছড়িয়ে পড়েছে, অপসংস্কৃতি যেভাবে ছড়িয়ে পড়েছে ,শাসক দল যেভাবে অপসংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা প্রয়োজন।