Home Blog Page 496

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে রাজ্যেও, তবে ক্ষয়ক্ষতির কোন খবর নেই

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে রাজ্যেও। রাজ্যের বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে কোথাও কোথাও বইছে ঝড়ো হাওয়া। তবে ক্ষয়ক্ষতির কোন খবর নেই। এদিকে তীব্র দাবদাহের মাঝে রেমালের হাত ধরে বৃষ্টিতে স্বস্তি মিলেছে জনজীবনে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাতে আছড়ে পড়ে বাংলাদেশ ও পশ্চিমবাংলার মাঝে।

রাত আনুমানিক সাড়ে এগারো টা নাগাদ ল্যান্ডফল করে। তা সম্পূর্ণ হতে দুই-তিন ঘণ্টা সময় লেগে যায়। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্রিপুরায়ও পড়তে পারে বলে আগেই পূর্বাভাষ দেওয়া হুয়েছে। প্রশাসনের তরফে আগাম সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়। রবিবার রাত থেকে বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সোমবার সকাল থেকে বিভিন্ন জেলায় চলে হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে অনেক জায়গায় হাওয়া। পূর্বাভাষ অনুযায়ী দিনভর চলে রেমালের হাত ধরে বৃষ্টি।

তবে ঝড় বৃষ্টিতে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর নেই। এদিকে রেমালের জেরে বৃষ্টি হওয়ায় জনজীবনে মিলেছে স্বস্তি। গত কয়েকদিন ধরে যে দাবদাহ চলছিল এতে জনজীবনে অস্বস্তি বাড়ছিল। অবশেষে মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছেন বলে জানান। তবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার জেরে সপ্তাহের প্রথম দিনে রাজধানীর অনেক জায়গায় দোকানপাট সেরকম ভাবে খুলেনি।

 

 

বিহারীদের সাথে রাহুল গান্ধীর কোনও সম্পর্ক নেই : চিরাগ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিহার সফরে এলজেপি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসোয়ান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে এই লোকেরা জানে যে বিহারে তাদের কিছুই হবে না। তিনি বলেছিলেন যে এই লোকেরা কেবল তাদের প্রয়োজন মেটাচ্ছে, যাতে পরে কেউ না বলে যে এই লোকেরা বিহারের এত বড় রাজ্যেও যায়নি যেখান থেকে দেশের রাজনীতির অবস্থা এবং দিক নির্ধারণ করা হয়। চিরাগ পাসওয়ান আরও বলেছেন যে বিহারীদের সাথে তার কোনও সম্পর্ক নেই।

দেবভূমি হিমাচলের মানুষ ইন্ডি জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে : প্রিয়াঙ্কা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার হিমাচল প্রদেশের চাম্বায় এক বিশাল জনসভায় ভাষণ দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। এই জনসভা থেকে চাম্বা বাসীর উদ্দেশ্যে বলেন, “কংগ্রেস ৫৫ বছর ধরে ক্ষমতায় ছিল কিন্তু এখনও বিশ্বের সবচেয়ে ধনী দল হতে পারেনি।

অন্যদিকে মাত্র ১০ বছরে, বিজেপি বিশ্বের সবচেয়ে ধনী দল হয়ে উঠেছে। এটা কিভাবে ঘটলো? এত টাকা কোথা থেকে এল? এটা কার টাকা? একটি রিপোর্টে বলা হয়েছে যে বিজেপি গত কয়েক বছরে ৬০,০০০কোটি টাকা খরচ করেছে।

এখন বিজেপি কংগ্রেসকে দুর্নীতিবাজ বলে। বিজেপি ভগবানের নামে ভোট চায়। কোন ভগবান বলবেন কাকে ভোট দেবেন? সকল দেবতা, সাধক ও মহান ব্যক্তিত্বরা একটি কথাই বলেছেন- সত্যের পথে চলো। হিমাচল প্রদেশের মানুষের উচিত তাদের চিনতে হবে যিনি সত্যের পথে হাঁটেন।”

তিনি আরো বলেন, দেবভূমি হিমাচল প্রদেশের শান্তিপ্রিয় জনগণ গণতন্ত্রের মাধ্যমে একটি সরকারকে নির্বাচিত করেছিল যা বিজেপি অর্থ ও ক্ষমতার জোরে পতনের ষড়যন্ত্র করেছিল। এ নিয়ে হিমাচল প্রদেশের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

দেবভূমির সৎ ও সরল মানুষ বিজেপির অসাধু রাজনীতি থেকে মুক্তি চায় এবং রাজ্যের সমস্ত আসনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসকে বিজয়ী করার সংকল্প নিয়েছে হিমাচলবাসী।

SC, ST, OBC কোটা রক্ষায় মুসলিম সংরক্ষণের বিরুদ্ধে বিজেপি : সিএম যোগী

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার ইউপির মউ-এ একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে, সিএম যোগী আদিত্যনাথ বলেছেন, কংগ্রেস সরকার গঠন করলে ব্যক্তিগত আইন প্রয়োগ করবে। মানে তালেবান শাসন। মেয়েরা স্কুলে যেতে পারবে না। নারীরা বাজারে যেতে পারবে না। তিন তালাকের কুপ্রথা আবার চালু করবে। নারীদের বোরকার নিচে লুকিয়ে থাকতে হবে।

তিনি বলেন- সমাজবাদী পার্টি ও কংগ্রেসের ইশতেহার দেখুন। মনে হচ্ছে এটা যেন মুসলিম লীগের ইশতেহার। তারা বলছেন, কংগ্রেস সরকার গঠন করলে মুসলমানদের সংরক্ষণের সুবিধা দেবে। যদিও বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে ধর্ম সংরক্ষণের ভিত্তি হতে পারে না।

তিনি আরো বলেন, যে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের লোকেরা আপনার অধিকার কেড়ে নিতে চায়। তাদের ইশতেহারে বলা হয়েছে, তারা ক্ষমতায় এলে জনগণের ওপর উত্তরাধিকার কর আরোপ করবে। উত্তরাধিকার কর মানে আপনার পূর্বপুরুষদের তৈরি করা কোনো সম্পত্তি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কংগ্রেস সরকার এলে সেই সম্পত্তির অর্ধেক তারা নেবে।

তিনি বলেন, মাফিয়া এখন ধূলিসাৎ হয়ে গেছে, মাফিয়া এখন এখানে কিছুই অবশিষ্ট নেই।

ঘুর্নিঝড়ের প্রভাব দুর্ঘটনাগ্রস্থ বি এস এফ জোওয়ানের গাড়ী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী ড্রপগেইট এলাকায় টি আর ০১ এম ০৮৮৫ নাম্বারের বি এস এফ জোওয়ানের একটি ট্রাকগাড়ী দুর্ঘটনার কবলে পরে। জানাযায় গাড়ীটি দ্রুতগতিতে ছিলো অপরদিকে ঘুর্নিঝড়ের প্রভাবে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ীটি দুর্ঘটনার কবলেপরে। এই দুর্ঘটনায় কোনোপ্রকার হতাহতের খবর পাওয়াযায়নি। দুর্ঘটনার সঠিক কারন জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ভিকি হত্যাকাণ্ডের ঘটনার মূল অভিযুক্ত রাজু বর্মণকে এলাকা ছাড়ার দাবিতে মৌন মিছিল এলাকাবাসীর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের ঘটনার মূল অভিযুক্ত রাজু বর্মণকে ক্লাব ও এলাকা ছাড়া করার অঙ্গীকার করেছে এলাকাবাসী। রবিবার তারা গণ স্বাক্ষর সংগ্রহ করে সংঘ প্রাঙ্গণে। শুধু তাই নয় ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মৌন মিছিল করেছে এলাকাবাসী। এদিন বিকেলে ভারত রত্ন সংঘের সামনে থেকে বের হয় মৌন মিছিল। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।এদিনের মৌন মিছিলে অংশ নেন এলাকার মানুষ ও সংঘের সদস্যরা।

ভিকি খুন কাণ্ডের ঘটনার ২৬ দিন অতিক্রান্ত। অভিযোগ এই ঘটনায় ৬ জন ধরা পড়লেও মূল অভিযুক্ত রাজু বর্মণকে এখনও পুলিস জালে তুলতে সক্ষম হয়নি। স্বাভাবিকভাবে এনিয়ে কিছুটা অসন্তোষ এলাকার মানুষ। ভারত রত্ন সংঘের বর্তমান সম্পাদক চন্দন চক্রবর্তী জানান, প্রশাসন সাহায্য করছে এবং প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন সুবিচার তারা পাবেন। তারা চাইছেন রাজু বর্মণের মতো দুষ্কৃতকারী যাতে ভবিষ্যতে এলাকায় ঢুকতে না পারে। এদিন এলাকার মানুষ এজন্য গণস্বাক্ষর সংগ্রহ করেন।

 

 

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশানের নতুন কমিটি নাম ঘোষণা হলো 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বার্ষিক সাধারণ সভা থেকে আগামী তিন বছরের জন্য ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পদাধিকারীদের নাম মনোনীত করা হয়। রবিবার আগরতলার একটি বেসরকারি সিনেমা হলে হয় বার্ষিক সাধারণ সভা। ১২ জন পদাধিকারির নাম ঘোষণা করা হয়। সভায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশানের নতুন কমিটি নাম ঘোষণা করেন অ্যাসোসিয়েশন-এর প্রেট্রন রতন সাহা।

সভাপতি ও সচিব হিসেবে পুনরায় নির্বাচিত হন যথাক্রমে প্রনব সরকার, অমিত চৌধুরী। এছাড়া সহ-সভাপতি হয়েছেন রুপক সাহা, চঞ্চল নন্দী, অমিত দেব, যুগ্ম সচিব হয়েছেন যথাক্রমে কৃঞ্চপদ সরকার, তপন সাহা, পার্থ সারথি গুপ্ত, রাজীব পাল এবং কোষাধ্যক্ষ হিসাবে শংকর প্রসাদ দত্ত। আগামী তিন বছরের জন্য তাদের মনোনীত করা হয়।

 

 

তৃতীয় শিরোপা জিতলো কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ফাইনালে লজ্জাজনক হার সানরাইজার্স হায়দরাবাদের

0

জনতার কলম ওয়েবডেস্ক :- শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আলোড়ন সৃষ্টি করেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর ফাইনাল ম্যাচ জিতে তৃতীয় শিরোপা জিতেছেন তিনি। রবিবার (২৬ মে) চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল একতরফা।

ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) দল কেকেআরের কাছে ৮ উইকেটে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে হায়দ্রাবাদ দল টস জিতে প্রথমে ব্যাট করে ১১৪ রানের সহজ টার্গেট দেয়।

জবাবে কেকেআর দল মাত্র ১০.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ ও শিরোপা জিতে নেয়। দলের হয়ে ভেঙ্কটেশ আইয়ার ২৬ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন। রহমানুল্লাহ গুরবাজ ৩২ বলে ৩৯ রান করেন। হায়দ্রাবাদের হয়ে প্যাট কামিন্স ও শাহবাজ আহমেদ ১-১ উইকেট নেন।

এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জেতে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হয়েছেন দীপা কর্মকার

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দীপা কর্মকার রবিবার তাসখন্দে এশিয়ান উইমেনস আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছেন এবং এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় হয়ে উঠেছেন।

ব্যক্তিগত ভল্টের ফাইনালে, কর্মকার ১৩.৫৬৬গড় স্কোর নিয়ে আটটি জিমন্যাস্টের মধ্যে শীর্ষে ছিলেন। তার উভয় প্রচেষ্টায়, ৩০ বছর বয়সী ১৩.৫৬৬ এর অভিন্ন স্কোর পেয়েছে।

উত্তর কোরিয়ার কিম সন হায়াং (১৩.৪৬৬) এবং জো কিয়ং বায়োল (১২.৯৬৬) যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছে। এর আগে কর্মকার ২০১৫ সালে হিরোশিমায় একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

২০১৬ সালে রিও অলিম্পিকে ভল্ট ফাইনালে চতুর্থ স্থান অর্জন করার পর তিনি দেশের একটি পরিবারের নাম হয়ে ওঠেন। কর্মকার ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদকও জিতেছিলেন।

আশিস কুমার ২০১৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ফ্লোর অনুশীলনে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। প্রণতি নায়ক ২০১৯ এবং ২০২২ সংস্করণে ভল্ট ইভেন্টে প্রতিটি ব্রোঞ্জ জিতেছিলেন।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২১ ঘণ্টা এই বিমান পরিষেবা বন্ধ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেমালের প্রভাবে ২১ ঘণ্টার জন্য বন্ধ করা হল আগরতলা/কলকাতা বিমান পরিষেবা। শুধুমাত্র কলকাতাগামী বিমান চলাচল বাতিল করা হয়েছে।

তবে চালু রয়েছে দিল্লি, বেঙ্গালুরু, গুয়াহাটি এবং ইম্ফলের বিমান চলাচল।জানাযায়, রবিবার দুপুর ১২ টা থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত আগরতলা কোলকাতা বিমান চলাচল বন্ধ থাকবে।