Home Blog Page 495

টাকার বিনিময়ে কোন সন্তান বিক্রি হয়নি, বিরোধীরা মিথ্যেচার করছে : অস্মিতা (বিজেপি মুখপাত্র)

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অর্থের অভাবে কোন সন্তান বিক্রি হয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র অস্মিতা বণিক। এদিন বিকেলে সাংবাদিক সাম্মেলনে মুখপাত্র বলেন, সন্তান বিক্রির অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার সেই এলাকায় যান এম ডি সি ভূমিকানন্দ রিয়াং।

ঘটনাস্থলে যান জেলা-মহকুমা প্রশাসন ও সমাজকল্যাণ দপ্তরের আধিকারিকরা। তিনি জানান, টাকার বিনিময়ে কোন সন্তান বিক্রি হয়নি। বিরোধীরা মিথ্যেচার করছে। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। মুখপাত্র বলেন,ঘটনা প্রকাশ্যে আসার পরে প্রশাসনের তরফে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে মা-র কাছে। প্রশাসনের তরফে মহিলাকে প্রাথমিক ভাবে রেশন সামগ্রী দেওয়া হয়েছে।

উনাকে সামাজিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং মহিলার যে সন্তানরা লেখাপড়া করছে তাদের সরকারি একটি স্কিমের আওতায় আনা হবে। বিজেপি প্রবক্তা এদিন কংগ্রেস- টিইউ জে এস ও পূর্বতন বাম সরকারের সময়কার বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরে বিরোধীদের পাল্টা সমালোচনা করেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সহ-সভানেত্রী রিনা ঘোষ, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যরা।

 

 

মেধাবী ছাত্রীর উচ্চশিক্ষার সুযোগ নেওয়ার ক্ষেত্রে সরকারের সাহায্য চাইলেন মা-বাবা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবছর কৃতিদের মধ্যে সম্ভাব্য যুগ্ম অষ্টম হয়েছেন নার্সিন আক্তার। উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী সে। তাঁর এই সাফল্যে খুশি সকলে। কৃতি ছাত্রী জানান, তাঁর সাফল্যের পেছনে অবদান রয়েছে মা-বাবা, গৃহশিক্ষক ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের।

মেধাবী ছাত্রীর পাশে দাঁড়িয়েছে একটি সামাজিক সংস্থা। নার্সিং এর উচ্চশিক্ষার জন্য আর্থিক ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন সংস্থার এই কর্মকর্তা। অভাবের সংসারে মেয়ের শিক্ষা কিভাবে চালাবেন তা ভেবে উঠতে পারছেন মা- বাবা। তাই মেধাবী ছাত্রীর মা-বাবাও চাইছেন মেয়ের উচ্চশিক্ষার সুযোগ নেওয়ার ক্ষেত্রে সরকার যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

 

 

রাজ্যে সন্তান বিক্রির অভিযোগের পুরো রিপোর্ট দেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধলাই জেলায় সন্তান বিক্রির অভিযোগের পুরো রিপোর্ট দেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সামাজিকভাবে আরও সচেতনতা দরকার এধরণের ঘটনা যাতে না হয়। সোমবার সন্তান বিক্রির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সম্প্রতি ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমায় অভাবের তাড়নায় সন্তান বিক্রির অভিযোগ উঠে আসে। এনিয়ে সরব হন বিরোধীরা।

সোমবার এবিষয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, যেদিন এই ঘটনার খবর পেয়েছেন তখন সংশ্লিষ্ট জেলা শাসকের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন শিশুটিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে অভিযোগ করেন পূর্বতন সরকারের সময়ে প্রতিদিন সংবাদপত্রে এধরনের খবর উঠে আসতো। তিনি প্রসঙ্গক্রমে বলেন, ধলাই জেলায় আর্থিক সাহায্য ১০ শতাংশ বেশি করা হয়। সেখানে এধরণের ঘটনা হওয়ার কথা নয়। সামাজিক বিষয়ও থাকতে পারে।

যখনই এধরণের ঘটনা সামনে আসে তখনই প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়। এসবকে বিরোধীদের ইস্যু করার কোন সুযোগ নেই। কারণ বর্তমান সরকার অনেক বেশি সচেতন। তবে এই ঘটনা কেন হল তা বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য মুখ্যসচিবকে বলা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে রেমাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সরকার রেমাল মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সব প্রস্তুতি প্রশাসনিক ভাবে নেওয়া হয়েছে।

 

 

৪ জুন রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করবেন এবং বলবেন ইভিএমের কারণে বিজেপি জিতেছে : অমিত শাহ 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার উত্তর প্রদেশের সলেমপুরের নির্বাচনী এক জনসভায় অমিত শাহ বলেছেন, বিজেপি-এনডিএ ৪০০ আসন পেতে চলেছে, কংগ্রেস ৪০-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং অখিলেশ ৪টি আসনও পাবেন না। এই নির্বাচনে রাহুল বাবা এবং অখিলেশ যাদব এই দুই শেহজাদা রয়েছেন, যারা ১২ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি এবং দুর্নীতি করেছেন।

অপরদিকে, ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও, আমাদের নেতা নরেন্দ্র মোদীজি এমন একজন যার বিরুদ্ধে ২৫ পয়সারও অভিযোগ নেই।

তিনি আরো বলেন, ৪ জুনের ফলাফল নিশ্চিত, বিজেপি ৪০০ আসন জিততে চলেছে। ৪ জুন বিকেল ৪টে নাগাদ, রাহুল বাবা সাংবাদিক সম্মেলন করবেন এবং বলবেন ইভিএমের কারণে বিজেপি জিতেছে।

তিনি আরো বলেন, এই অহঙ্কারী জোট আসলে একটি পরিবারবাদী জোট। এই দলগুলির প্রধানদের লক্ষ্য নিজেদের সন্তান, ভাইপোদের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী বানানো।

আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  আগরতলা রেন্টার্স কলোনি এলাকায় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ করা যায় কিনা চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এখন প্যারাডাইস চৌমুহনী স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে প্রাথমিকভাবে আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

সোমবার স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ অন্য আধিকারিকদের নিয়ে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীস্থিত আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সমস্ত বিষয় খতিয়ে দেন। সমস্যাগুলি সম্পর্কে অবগত হন। শয্যা সংখ্যা কম হওয়ায় মেঝেতে রোগীদের জায়গায় দেওয়া হয়েছে। তাও স্ব-চোখে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন,হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে। স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে অনেক রোগী আসেন পরিষেবা নিতে।

যেসব সমস্যা রয়েছে হাসপাতালে সেগুলি সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন পরিদর্শনকালে একথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে প্রাথমিকভাবে আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। ইতিমধ্যে স্বাস্থ্য সচিব কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি জানান চিন্তা ভাবনা রয়েছে পরে রেন্টার্স কলোনি স্টেট হোমিওপ্যাথি হাসপাতালের পাশের জায়গায় আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ খোলার।

 

 

শহরের জল নিকাশি ব্যবস্থা অনেক উন্নত, জল যেন শহরে না জমে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে : মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীর কোথাও যাতে জল না জমে সেজন্য সমস্ত পাম্প গুলি চালু রয়েছে। তবে বজ্রপাত হলে অনেক সময় বৈদ্যুতিক চালিত পাম্প গুলি বন্ধ রাখতে হয়। প্রাকৃতিক দুর্যোগ হলে তো কিছু করার থাকে না। সোমবার শহরের কোথাও জল জমেনি। এদিন সকালে বিভিন্ন আধিকারিকদের নিয়ে শহরের জল নিকাশি পাম্প গুলি ঘুরে দেখতে গিয়ে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন বৃষ্টির মধ্যে আধিকারিকদের নিয়ে মেয়র পরিদর্শনের বের হন। সঙ্গে ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারম্যান তথা পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যরা। মেয়র পাম্প অপারেটরদের সঙ্গেও কথা বলেন। তিনি জানান, সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জল যাতে শহরে না জমে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ সমস্যা হলে কিছু পাম্প বন্ধ হয়ে গেলে অনেক্ সময় জল জমে যায়। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না।

তিনি বলেন, শহরের জল নিকাশি ব্যবস্থা অনেক উন্নত। ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। অতিরিক্ত শ্রমিক নেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবিলায়। শহর আগরতলার সবচেয়ে বড় সমস্যা হল জল ডুবি। অভিযোগ অনেক বছর ধরেই বৃষ্টি হলে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। জল ঢুকে মানুষের বাড়ি ঘর দোকানে। জল জমে গেলে চরম ভোগান্তির শিকার হন লোকজন।

 

 

ইন্ডি সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমরা অগ্নিবীর প্রকল্প শেষ করব : রাহুল 

0

জনতার কলম ওয়েবডেস্ক :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল কটাক্ষ করে বলেছেন, নরেন্দ্র মোদী ২২-২৫ রাজা ও মহারাজা তৈরি করেছেন। তাদের নাম ভিন্ন। তাদের নতুন নাম আদানি এবং আম্বানি। তবে তারা রাজা এবং নরেন্দ্র মোদী তাদের জন্য ২৪ ঘন্টা কাজ করেন।

নির্বাচনের পর ইডি-র লোকজন যখন নরেন্দ্র মোদীকে আদানি সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন নরেন্দ্র মোদী বলবেন- আমি জানি না, পরমাত্মা আমাকে এটা বলেছেন।

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, নরেন্দ্র মোদী জি, লম্বা লম্বা ভাষণ দেওয়া বন্ধ করুন। শুধু বলুন বিহারের কত সংখ্যক যুবকদের কর্মসংস্থান দিয়েছেন। আপনি ২ কোটি যুবককে চাকরি দেওয়ার কথা বলেছিলেন, কাউকে চাকরি দেননি। আগে যুবকরা সেনাবাহিনী ও সরকারি সেক্টরে যেতে পারত, কিন্তু নরেন্দ্র মোদী সব পথ বন্ধ করে দিয়েছেন।

রাহুল গান্ধী আরও বলেছেন, ৪ জুন ইন্ডি সরকার আসছে। সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমরা অগ্নিবীর প্রকল্প শেষ করব। সেনাবাহিনী এই পরিকল্পনা নিয়ে আসেনি। নরেন্দ্র মোদী সেনাবাহিনীর ওপর অগ্নিবীর প্রকল্প চাপিয়ে দিয়েছেন।

 

 

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর ৬০ তম প্রয়াণ দিবস পালন

0
Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যারা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য বিজেপি সরকার চক্রান্ত করছে। তাই এই ইতিহাস যাতে মুছে না যায়, যে চক্রান্ত বিজেপি সরকার শুরু করেছে তা যাতে কোন ভাবে সার্থক রূপ নিতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে চলছে জওহর লাল মঞ্চ।

দেশের প্রথম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহেরুর মৃত্যু বার্ষিকীতে এই কথা বললেন জওহর লাল মঞ্চের চেয়ারম্যান অলক গোস্বামী।

প্রতিবছর ২৭ মে ভারতের স্বাধীনতা সংগ্রামী প্রথম প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবছর ৬০ তম মৃত্যুবার্ষিকী সারা দেশের সঙ্গে রাজ্যেও পালন কর হয়। সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন জওহর লাল মঞ্চের চেয়ারম্যান অলক গোস্বামী, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা, সদর জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যরা। তারা সকলে জওহর লাল নেহেরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে রাজ্যেও, তবে ক্ষয়ক্ষতির কোন খবর নেই

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে রাজ্যেও। রাজ্যের বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে কোথাও কোথাও বইছে ঝড়ো হাওয়া। তবে ক্ষয়ক্ষতির কোন খবর নেই। এদিকে তীব্র দাবদাহের মাঝে রেমালের হাত ধরে বৃষ্টিতে স্বস্তি মিলেছে জনজীবনে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাতে আছড়ে পড়ে বাংলাদেশ ও পশ্চিমবাংলার মাঝে।

রাত আনুমানিক সাড়ে এগারো টা নাগাদ ল্যান্ডফল করে। তা সম্পূর্ণ হতে দুই-তিন ঘণ্টা সময় লেগে যায়। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্রিপুরায়ও পড়তে পারে বলে আগেই পূর্বাভাষ দেওয়া হুয়েছে। প্রশাসনের তরফে আগাম সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়। রবিবার রাত থেকে বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সোমবার সকাল থেকে বিভিন্ন জেলায় চলে হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে অনেক জায়গায় হাওয়া। পূর্বাভাষ অনুযায়ী দিনভর চলে রেমালের হাত ধরে বৃষ্টি।

তবে ঝড় বৃষ্টিতে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর নেই। এদিকে রেমালের জেরে বৃষ্টি হওয়ায় জনজীবনে মিলেছে স্বস্তি। গত কয়েকদিন ধরে যে দাবদাহ চলছিল এতে জনজীবনে অস্বস্তি বাড়ছিল। অবশেষে মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছেন বলে জানান। তবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার জেরে সপ্তাহের প্রথম দিনে রাজধানীর অনেক জায়গায় দোকানপাট সেরকম ভাবে খুলেনি।

 

 

বিহারীদের সাথে রাহুল গান্ধীর কোনও সম্পর্ক নেই : চিরাগ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিহার সফরে এলজেপি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসোয়ান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে এই লোকেরা জানে যে বিহারে তাদের কিছুই হবে না। তিনি বলেছিলেন যে এই লোকেরা কেবল তাদের প্রয়োজন মেটাচ্ছে, যাতে পরে কেউ না বলে যে এই লোকেরা বিহারের এত বড় রাজ্যেও যায়নি যেখান থেকে দেশের রাজনীতির অবস্থা এবং দিক নির্ধারণ করা হয়। চিরাগ পাসওয়ান আরও বলেছেন যে বিহারীদের সাথে তার কোনও সম্পর্ক নেই।