SC, ST, OBC কোটা রক্ষায় মুসলিম সংরক্ষণের বিরুদ্ধে বিজেপি : সিএম যোগী

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার ইউপির মউ-এ একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে, সিএম যোগী আদিত্যনাথ বলেছেন, কংগ্রেস সরকার গঠন করলে ব্যক্তিগত আইন প্রয়োগ করবে। মানে তালেবান শাসন। মেয়েরা স্কুলে যেতে পারবে না। নারীরা বাজারে যেতে পারবে না। তিন তালাকের কুপ্রথা আবার চালু করবে। নারীদের বোরকার নিচে লুকিয়ে থাকতে হবে।

তিনি বলেন- সমাজবাদী পার্টি ও কংগ্রেসের ইশতেহার দেখুন। মনে হচ্ছে এটা যেন মুসলিম লীগের ইশতেহার। তারা বলছেন, কংগ্রেস সরকার গঠন করলে মুসলমানদের সংরক্ষণের সুবিধা দেবে। যদিও বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে ধর্ম সংরক্ষণের ভিত্তি হতে পারে না।

তিনি আরো বলেন, যে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের লোকেরা আপনার অধিকার কেড়ে নিতে চায়। তাদের ইশতেহারে বলা হয়েছে, তারা ক্ষমতায় এলে জনগণের ওপর উত্তরাধিকার কর আরোপ করবে। উত্তরাধিকার কর মানে আপনার পূর্বপুরুষদের তৈরি করা কোনো সম্পত্তি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কংগ্রেস সরকার এলে সেই সম্পত্তির অর্ধেক তারা নেবে।

তিনি বলেন, মাফিয়া এখন ধূলিসাৎ হয়ে গেছে, মাফিয়া এখন এখানে কিছুই অবশিষ্ট নেই।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...