এবছর TBSE পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৭.৫৪% এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হাত ৭৯.২৭% 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। সাংবাদিক সম্মেলনে সচিব ছাড়াও অনায়ন্য আধিকারিকরা ছিলেন। এবছর মাধ্যমিকে পাসের হার সামান্য বৃদ্ধি পেলেও কমেছে উচ্চ মাধ্যমিকে পাসের হার।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিসে সাংবাদিক সম্মেলনে সভাপতি তথ্য দিয়ে জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর বসেছিল ২৫ হাজার ৩৫০ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ২০০৯৫ জন। পাসের হার ৭৯.২৭ শতাংশ। যা কিনা গত বছরের তুলনায় কম। এবছর দ্বাদশে ১০০ শতাংশ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৩৯ টি। ১০০ শতাংশ ফেল করেছে ১৩ টি বিদ্যালয়ে। এ ডি সি এলাকায় এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার ৭০.৫৭ শতাংশ।

মাদ্রাসা ফাজিলে আর্টসে পাস করেছে ২২ ও থিওলজিতে পাস করেছে ৪৮ জন বলে জানান পর্ষদ সভাপতি। অন্যদিকে মাধ্যমিকে এ বছর ১ হাজার ৫৭ টি বিদ্যালয় থেকে পরীক্ষায় বসে ৩৩ হাজার ৭৩৯ জন। তার মধ্যে পাস করেছে ২৯ হাজার ৫৩৪ জন। পাসের হার ৮৭.৫৪ শতাংশ। ১০০ শতাংশ পাস করে ৩১০ টি বিদ্যালয় থেকে আর ১০০ শতাংশ ফেল করেছে ১৬ টি বিদ্যালয় থেকে।

এবছর এ ডি সি এলাকায় মাধ্যমিকে পাসের হার ৮৫.০১ শতাংশ। মাদ্রাসা আলিমে পাস করেছে ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯ জন।এবছর মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে ৩২১৩ জন। উচ্চ মাধ্যমিকে এই সংখ্যা ৪২৩৫ জন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...