Home Blog Page 500

বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে নজরুলের আবক্ষ মূর্তি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রাজ্যে উদযাপন করা হয়। রাজ্যে সরকারি বেসরকারি ভাবেও হয় অনুষ্ঠান। এবছর ২৫ মে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে কবি প্রণাম অনুষ্ঠান হবে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। শনিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জন্মদিনটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। এখন চলছে এর প্রস্তুতি। সাজিয়ে তোলা হচ্ছে নজরুলের আবক্ষ মূর্তি।

 

 

এসোসিয়েশনের কয়েক লাখ টাকার হিসাবে গরমিল, কাজিয়া শুরু দুই গোষ্ঠীর মধ্যে, নিয়ন্ত্রনে আনে পুলিশ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই গোষ্ঠীতে বিভক্ত ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। বৃহস্পতিবার পুরনো ও নতুন কমিটির মধ্যে ঝামেলা সামলাতে ছুটে যেতে হয় পুলিশকে। একে অপরের বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ আনেন। কাজিয়া শুরু হয়েছে এবার ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের মধ্যে শুরু। বর্তমানে রাজ্যে দুই সংগঠন। একটি হল পুরনো সংগঠন ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন।

এই সংগঠন বহু পুরনো। আর আরেকটি হল অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। এই সংগঠন প্রায় এক দেড় বছর আগে গড়ে উঠেছে। ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের বর্তমান নেতৃত্বের অভিযোগ পূর্বতন নেতৃত্ব নতুন পদাধিকারিদের কোন রকম দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তারা সংগঠন ছেড়ে চলে এসেছে এবং অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন নামে নতুন সংগঠন তৈরি করেছে। ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের এক নেতৃত্ব অভিযোগ করেন তাদের সংগঠনের পূর্বতন সম্পাদক, সভাপতি ও কোষাধ্যক্ষ নতুন কমিটিকে কোন হিসাব বুঝিয়ে না দিয়ে নতুন সংগঠন তৈরি করেছে।

অভিযোগ ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের কয়েক লাখ টাকার হিসাব নতুন কমিটি পাচ্ছে না । এদিন তারা বিক্ষোভ দেখান পুরনো নেতৃত্বদের নিয়ে তৈরি নতুন সংগঠনের অফিসে এসে। এদিকে অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের নেতৃত্বের দাবি তারা সবকিছু সমঝে দিয়েছেন আগেই। আগের সংগঠনের সঙ্গে লোকজন নেই। তাই তারা এমন করছেন। পাল্টা অভিযোগ ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের বর্তমান কমিটির নেতৃত্ব মিথ্যা অভিযোগ করছে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস। পুলিশের হস্তক্ষেপের পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

কোটি টাকার নেশা সামগ্রী এবং আগ্নেয়াস্ত্র সহ আটক কুখ্যাত নেশাকারবারি সুন্দর আলী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ও আমতলী থানা। উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, অত্যাধুনিক পিস্তল, বুলেট। শ্রীঘরে এক নেশা ব্যাপারী।বৃহস্পতিবার সকালে গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অভিযান চালায় বি এস এফকে সঙ্গে নিয়ে মতিনগর স্কুল সংলগ্ন এলাকায় সুন্দর আলির বাড়িতে।

অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশা সামগ্রী। অভিযানে ৫৯২০০ টি ইয়াবা ট্যাবলেট, ৫০ টি ফেন্সিডিলের বোতল,বাংলাদেশী ২৩৫৫০ টাকা উদ্ধার করে পুলিস। এছাড়া উদ্ধার হয়েছে নেশাকারবারির বাড়ি থেকে একটি অত্যাধুনিক পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তাজা বুলেট। পুলিশ সুন্দর আলীকে গ্রেফতার করেছে। এসব পুলিশ ও বি এস এফ আমতলী থানায় নিয়ে আসেন।

ঘটনার খবর পেয়ে ছুটে যায় পশ্চিম জেলার পুলিস সুপার কে কিরণ কুমার। উদ্ধার হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক কোটি টাকার উপরে। ধৃত নেশা কারবারিকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অবৈধ নেশা কারবারিদের হাতে আগ্নেয়াস্ত্র কেন? এর পেছনে কি রহস্য? দাবি উঠেছে পুলিশের সঠিক তদন্তে তা বের করার।

 

 

৬ দিনের সফরে ত্রিপুরায় এলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশে লোকসভা নির্বাচন চলাকালীন আচমকা ত্রিপুরা রাজ্যে পা রাখলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। ৬ দিনের সফরে তিনি বৃহস্পতিবার ত্রিপুরায় আসেন।

এদিন এমবিবি বিমানবন্দরে আর এস এস প্রধানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকর্তা ও সদস্যরা।

এমবিবি বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত যান খয়েরপুর স্থিত সেবাধামে। জানা গেছে ৬ দিনের ত্রিপুরা সফরে বৈঠক করবেন সাংগঠনিক বিষয়ে। বৈঠক করতে পারেন শাসক দলের বিধায়ক-মন্ত্রীদের সঙ্গেও।

 

 

আগরতলা বেনুবন বুদ্ধ বিহারে পালিত হলো বৌদ্ধ জয়ন্তী

0
Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভগবান বুদ্ধের জন্মদিন প্রতিবছর বুদ্ধ জয়ন্তী হিসেবে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যেও উদযাপন করা হয়। বুদ্ধ ধর্মাবলম্বিদের অন্যতম উৎসব হল বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। রাজ্যের বিভিন্ন বুদ্ধ বিহারে প্রথা রীতি নীতি মেনে বুদ্ধ জয়ন্তী পালন করা হয়ে থাকে। এবছর ২৫৬৮ তম বুদ্ধ জয়ন্তী। আগরতলা বেনুবন বুদ্ধ বিহারে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান।

এদিন সকালে বুদ্ধ ধর্মাবলম্বির লোকজন ভিড় করেন। সেখানে পূজার্চনার পাশাপাশি বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় চলে প্রার্থনা। বৈশাখী পূর্ণিমার দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এদিকে বুদ্ধ মন্দির বেনুবন বুদ্ধ বিহারকে আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। বুধবার থেকেই শুরু হয়েছে দুইদিন ব্যাপী কর্মসূচী বেনুবন বুদ্ধ বিহারের উদ্যোগে।

রাজ্য ভিত্তিক রাজনৈতিক শিক্ষাশিবির ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উপজাতি ক্ষেতমজুরদের নিয়ে রাজ্যভিত্তিক শিক্ষাশিবির হয় বৃহস্পতিবার। এদিন আগরতলা মেলারমাঠ কৃষক- ক্ষেতমজুর ভবনে হয় শিবিরটি। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য পরিষদের উদ্যোগে হয় শিবিরটি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধা বল্লভ দেবনাথ, রাজ্য পরিষদের সম্পাদক শ্যামল দে, প্রাক্তন রাজ্য সভাপতি ভানু লাল সাহা, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যরা।

রাজ্য সম্পাদক শ্যামল দে বলেন, রাজ্যের ক্ষেতমজুরদের মধ্যে একটা বড় অংশ উপজাতি। তিনি জানান রাজ্যে ক্ষেতমজুরের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখের উপরে। এর মধ্যে এক লাখের উপরে হচ্ছে জুমিয়া ক্ষেতমজুর। এই জুমিয়া ক্ষেতমজুরদের রাজনৈতিক দৃষ্টিকোন থেকে সংগঠিত করার লক্ষে শিক্ষা শিবির।সম্পাদক জানান সাংগঠনিক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে শিক্ষা শিবিরে।

মামলা থেকে অব্যাহতি পেলেন ডঃ শৈলেশ যাদব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করোনাকালীন রাতের বেলা আগরতলা শহরে বিয়ে বাড়িতে অভিযান চালানোর মামলায় তৎকালীন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ শৈলেশ কুমার যাদবের স্বস্তি। হাইকোর্ট এই মামলা থেকে অব্যাহতি দিল শৈলেশ কুমার যাদবকে। উচ্চ আদালত বুধবার রায় দেয়। ২০২১ সালে করোনা কালীন সময়ে বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম লাগু করা হয়েছিল।

২০২১ সালের ২৬ এপ্রিল করোনাকালে রাজধানীর উত্তর গেট এলাকায় দুটি বিয়ে বাড়িতে অভিযান চালান তৎকালীন পশ্চিম জেলার জেলা শাসক শৈলেশ কুমার যাদব।অভিযোগ উঠে বিয়ে বাড়িতে আসা লোকজনকে হেনস্তা ও মারধর করার। এনিয়ে হাইকোর্টে তিনটি রিট পিটিশন দাখিল করা হয় । দীর্ঘদিন ধরে মামলা চলে। এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয় চলতি বছর।

অবশেষে বুধবার মামলার রায় বের হয়।হাইকোর্ট তৎকালীন জেলা শাসক শৈলেশ যাদবকে অব্যাহতি দেয় বলে জানা গেছে।শৈলেশ যাদবের পক্ষে এই মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সম্রাট কর ভৌমিক। অন্যদিকে পিটিশনারদের পক্ষে আইনজীবী ছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরোষোত্তম রায় বর্মণ সহ আরও দুইজন।

রাজধানীর প্রধান রেফারেল হাসপাতালে চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর প্রধান রেফারেল হাসপাতালে চুরির ঘটনা থেমে নেই। ফের ঘটলো চুরি। এবার ঘটনা জিবির পরিবার পরিকল্পনা কেন্দ্রে। অভিযোগ চোর দুটি দরজার তালা ভেঙে রুমে ঢুকে। চোরেরা জলের বেসিনের টেপ, এসির তার নিয়ে যায়। বুধবার সকালে স্বাস্থ্য কর্মীরা এসে ঘটনা প্রত্যক্ষ করেন।

পরে ঘটনা পুলিশ জানায় ওয়ার্ড মাস্টার। প্রশ্ন উঠছে হাসপাতাল চত্বরে বেসরকারি নিরাপত্তা রক্ষী, পুলিশি পাহারা থাকার পরেও কিভাবে চুরির ঘটনা ঘটলো? দাবি উঠেছে তদন্তক্রমে চোরকে জালে তোলার এবং জিবির প্রতিটি ওয়ার্ডে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের নজরদারি বাড়ানোর।

 

 

ছাত্রছাত্রীরা এই মিউজিয়ামে উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরার সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও বেশি করে অবহিত হতে পারবে : রাজ্যপাল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ বিকেলে উজ্জয়ন্ত প্যালেসস্থিত স্টেট মিউজিয়ামে আন্তর্জাতিক মিউজিয়াম ডে উপলক্ষে এক সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারের উদ্বোধন করে রাজ্যপাল মিউজিয়ামের গুরুত্ব ও প্রভাব নিয়ে আলোচনা করেন। উন্নত প্রযুক্তির যুগে রাজ্যের স্টেট মিউজিয়ামকে আরও আধুনিক করে গড়ে তোলার উপর রাজ্যপাল গুরুত্ব আরোপ করে বলেন, ছাত্রছাত্রীরা এই মিউজিয়ামে উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরার সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও বেশি করে অবহিত হতে পারবে।

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এদিন উজ্জয়ন্ত প্যালেসস্থিত স্টেট মিউজিয়ামের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ত্রিপুরা স্টেট মিউজিয়ামের কিউরেটর সম্পা মিদ্দা বিভিন্ন গ্যালারি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। স্টেট মিউজিয়াম পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ। পরে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উজ্জয়ন্ত প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শোও উপভোগ করেন।

উমাকান্ত একাডেমীর গণনা কেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ১৪ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে রাজধানীর উমাকান্ত একাডেমীতে। সেখানে কড়া পাহারায় রয়েছে ইভিএম মেশিন গুলি স্ট্রং রুমে। ৪ জুন হবে ভোট গণনা। এখন চলছে গণনা কেন্দ্রের চূড়ান্ত প্রস্তুতি। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল উমাকান্ত একাডেমীর গণনা কেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে যান।

সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। সব কিছু খতিয়ে দেখেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানান ভোট গণনাকে কেন্দ্র করে ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গণনা কেন্দ্রের নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় বাহিনী। আর বাইরে থাকে টি এস আর ও রাজ্য পুলিশ।

সবকিছু খতিয়ে দেখেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানান, ৪ জুন গণনার আগে যা যা ব্যবস্থা নেওয়ার সব সম্পূর্ণ হয়ে যাবে। রাজ্যের পৃথক পৃথক জায়গায় সব গণনা কেন্দ্রে কাজ চলছে। উমাকান্ত একাডেমীতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১৪ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে।

সিটি টি ভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সহ সব কিছুর কাজ চলছে। কিছু জায়গার কাজ শেষ হয়ে গেছে। আর কিছুর কাজ চলছে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট গণনার কাজও চলছে সংশ্লিষ্ট গণনা কেন্দ্র গুলিতে। গণনা কেন্দ্রের প্রস্তুতি নিয়ে খুশি মুখ্য নির্বাচনী আধিকারিক।