Connect with us

Uncategorized

আগরতলা বেনুবন বুদ্ধ বিহারে পালিত হলো বৌদ্ধ জয়ন্তী

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভগবান বুদ্ধের জন্মদিন প্রতিবছর বুদ্ধ জয়ন্তী হিসেবে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যেও উদযাপন করা হয়। বুদ্ধ ধর্মাবলম্বিদের অন্যতম উৎসব হল বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। রাজ্যের বিভিন্ন বুদ্ধ বিহারে প্রথা রীতি নীতি মেনে বুদ্ধ জয়ন্তী পালন করা হয়ে থাকে। এবছর ২৫৬৮ তম বুদ্ধ জয়ন্তী। আগরতলা বেনুবন বুদ্ধ বিহারে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান।

এদিন সকালে বুদ্ধ ধর্মাবলম্বির লোকজন ভিড় করেন। সেখানে পূজার্চনার পাশাপাশি বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় চলে প্রার্থনা। বৈশাখী পূর্ণিমার দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এদিকে বুদ্ধ মন্দির বেনুবন বুদ্ধ বিহারকে আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। বুধবার থেকেই শুরু হয়েছে দুইদিন ব্যাপী কর্মসূচী বেনুবন বুদ্ধ বিহারের উদ্যোগে।

Continue Reading