Home Blog Page 501

তাপপ্রবাহের পরিস্থিতিতে সুস্থ থাকার উপর স্বাস্থ্য সচেতনতা মূলক অনুষ্ঠান এনএসএস ইউনিটের উদ্যোগে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবছর গ্রীষ্মকালে চলছে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে ত্রিপুরায়ও তীব্র তাপপ্রবাহ। যা কিনা কখনও এই ধরণের তাপপ্রবাহ হয়নি। স্বাভাবিকভাবেই এই তাপপ্রবাহের ফলে জনজীবনে অস্বস্তি বাড়ছে। লোকজনের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সমস্যা হচ্ছে বিশেষ করে বয়স্ক ও শিশুদের মধ্যে।

তাই এই তাপপ্রবাহের পরিস্থিতিতে কিভাবে সুস্থ থাকা যায় সেনিয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক অনুষ্ঠান। বুধবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের তরফে হয় একদিনের কর্মসূচী কলেজে। এতে অংশ নেন শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রীরা। এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বলেন, কিভাবে গরমকালে সুস্থ থাকা যাবে সেবিষয়ে পরামর্শ দেন চিকিৎসক।সচেতনতা মূলক অনুষ্ঠানে চিকিৎসকের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রীরা।

 

 

অবৈধভাবে ত্রিপুরায় ঢুকে দিল্লি যাওয়ার আগেই পুলিশের হাতে আটক দুই বাংলাদেশী নাগরিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে ত্রিপুরায় ঢুকে দিল্লি যাওয়ার আগেই পুলিশের হাতে আটক দুই বাংলাদেশী নাগরিক। তাদের মধ্যে একজন মহিলা। প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে কতিপয় বাংলাদেশী নাগরিক ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। তবে বেশিরভাগ সময়ই পুলিশের হাতে ধরা পড়ছে। মঙ্গলবারও জি আর পি ও আর পি এফ রেলস্টেশনে নিয়ম মাফিক তল্লাশি চালাচ্ছিলেন।

এক মহিলা সহ দুইজনকে দ্রুত এক নম্বর প্ল্যাট ফর্মের দিকে আসতে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় আটক করা হয়। প্রথমে তারা নিজেদের ভারতীয় হিসেবে দাবি করে। পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তারা কোন বৈধ নথিপত্র দেখাতে পারেননি। পরে অবশ্য স্বীকার করেন দুইজনই বাংলাদেশী নাগরিক। তারা দিল্লি যাওয়ার জন্য স্টেশনে আসেন। ধৃতদের মধ্যে একজনের নাম হল মেহেদি হাসান। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত করছে। ধৃতদের বুধবার আদালতে সোপর্দ করে আগরতলা সরকারি রেল থানার পুলিশ।

 

 

বেনুবন বৌদ্ধ বিহারের উদ্যোগে ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল-মিষ্টি বিতরণ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ত্রিপুরায়ও বুদ্ধ জয়ন্তী পালন করা হয়। আগরতলা বৌদ্ধ মন্দির বেনুবন বিহারে হয় অনুষ্ঠান। এবছর ২৫৬৮ তম বুদ্ধ জয়ন্তী উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেওয়া হয়েছে সামাজিক কর্মসূচীও।

বুধবার সকালে বেনুবন বৌদ্ধ বিহারের উদ্যোগে আগরতলা অটল বিহারী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল-মিষ্টি বিতরণ করা হয়। বেনুবন বিহারের এক ভিক্ষু জানান, সকল ক্যান্সার আক্রান্তরা যাতে সুস্থ হয়ে উঠেন এদিন সেই প্রার্থনা করা হয়েছে।

বৃহস্পতিবার বৌদ্ধ জয়ন্তী পালন করা হবে বেনুবন বৌদ্ধ বিহারে। উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যরা। থাকবে বিভিন্ন কর্মসূচী।

 

 

ভারত জোট রাম মন্দিরকে অপবিত্র মনে করেন, সনাতন ধর্মের ধ্বংসের কথা বলে এসবের কর্তা কংগ্রেস পার্টি : মোদী

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশে লোকসভা নির্বাচনের প্রচার চলছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাগাতার সফর করছেন। এরই ধারাবাহিকতায় উত্তরপ্রদেশের বস্তিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। যেখানে তিনি জনসভায় বক্তব্য রাখেন। কর্কশ হওয়া সত্ত্বেও, ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী মোদী। বিরোধীদের লক্ষ্য করে তিনি বলেছিলেন যে ভারত জোটের পরিবার ভিত্তিক দলগুলি তুষ্টির সমস্ত সীমা অতিক্রম করেছে। আমাদের দেশ ৫০০ বছর ধরে রাম মন্দিরের জন্য অপেক্ষা করছিল, কিন্তু এই ভারতীয়দের রাম মন্দির এবং রাম নিয়ে সমস্যা রয়েছে।

প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে পাকিস্তান পরাজিত হয়েছে, কিন্তু তার সহানুভূতিশীল এসপি এবং কংগ্রেস এখন ভারতকে ভয় দেখাতে ব্যস্ত। এই লোকেরা বলে, পাকিস্তানকে ভয় করো, তার কাছে এটম বোমা আছে। ভারত কেন ভয় পাবে? আজ ভারতে কংগ্রেসের কোনো দুর্বল সরকার নেই, শক্তিশালী মোদী সরকার আছে। আজ ভারত ঘরে ঢুকে হত্যা করে। প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, এসপি (সমাজবাদী পার্টি) বড় নেতারা বলছেন রাম মন্দির অকেজো। এসপি প্রকাশ্যে বলছেন, যারা রাম মন্দিরে যায় তারা ভণ্ড। ভারত জোটের আরেক নেতা বলেন, রাম মন্দির অপবিত্র। এই লোকেরা সনাতন ধর্মের ধ্বংসের কথা বলে এবং এসবের কর্তা কংগ্রেস পার্টি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবাদের তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছিলেন যে এসপি কেবল ইউপির মানহানি করেছেন। আমাদের বোন-মেয়েদের ঘর থেকে বের হওয়া কঠিন ছিল। মানুষ জমি কিনতে ভয় পেত, জমি কিনলে কেউ দখল করে নেবে। গুন্ডা-মাফিয়ারা এসপির অতিথি, দাঙ্গাবাজরা বিশেষ প্রটোকল পেল, সন্ত্রাসীদের জেল থেকে ছাড়ার নির্দেশ জারি হল। প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে এই নির্বাচনে এমন কোনও ভুল করা উচিত নয়, যা এই লোকদের মনোবল বাড়িয়ে দেবে।

বস্তিতে জনসভা শেষে শ্রাবস্তিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এখানে জনসভাও করবেন। আমরা আপনাকে বলে রাখি যে বিজেপি গত দুই নির্বাচনে ডুমারিয়াগঞ্জ থেকে জিতেছে। এমনকি বস্তিতেও বিজেপির আধিপত্য রয়ে গেছে। এর বাইরে যদি আমরা সন্ত কবিরনগরের কথা বলি, এখানেও টানা দুই লোকসভা নির্বাচনে শুধুমাত্র বিজেপি প্রার্থী জিতেছেন। শ্রাবস্তিতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিএসপি প্রার্থী জিতেছিলেন। যেখানে বিজেপি ২০১৪ সালের নির্বাচনে জিতেছিল।

 

 

 

বেকারত্ব ও মুদ্রাস্ফীতি নিয়ে কিছু বলেন না প্রধানমন্ত্রী মোদি, ঝাড়খণ্ডে কেন্দ্রকে নিশানা করলেন প্রিয়াঙ্কা গান্ধী

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার ঝাড়খণ্ডে পৌঁছেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রাঁচি বিমানবন্দরে আদিবাসী মহিলাদের সঙ্গে লোকনৃত্য পরিবেশন করেন তিনি। এর পরে তিনি গোড্ডা এবং রাঁচিতে জনসভায় ভাষণ দেন।

রাঁচির হাই টেনশন গ্রাউন্ড, লোয়াদিহ নামকুমে একটি জনসভায় ভাষণ দিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছিলেন। আজ, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব জনগণের সবচেয়ে বড় সমস্যা। দেশে বেকারত্ব চরমে। আজ শিক্ষিত যুবকরা বেকার। সবাই যদি কর্মসংস্থান পায় তাহলে আমরা চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারব। সবকিছুই দামি হয়ে গেছে। সবাই জিএসটি নিয়ে অস্থির।

মোদীজি চন্দ্রযান মিশনের জন্য কৃতিত্ব নেন, কিন্তু সেই মিশনটি সম্পন্নকারী ইঞ্জিনিয়ার এবং অন্যদের অবদান উল্লেখ করা হয়নি। আজ যখন প্রধানমন্ত্রী মোদীজি আপনার সামনে আসেন, তিনি বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি নিয়ে কিছু বলেন না। ভারতের জোটকে ভোট দিন। দেশকে বাঁচাতে আমরা সবাই একত্রিত হয়েছি। জোটের জয় হোক। এ দেশ আমার আপনার।

প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, দেশ চলছে কোটিপতিদের জন্য। মোদি সরকারের নীতি শুধুমাত্র নির্বাচিত বিলিয়নিয়ারদের জন্য তৈরি করা হয়েছে। নতুন সংসদ ভবন নির্মাণে কোটি টাকার তহবিল থাকলেও কৃষক ও সাধারণ মানুষের জন্য কোনো ফান্ড নেই।

নির্বাচনী বন্ড প্রকল্প চালু করে মোদি সরকার বিজেপির জন্য বিপুল পরিমাণ অনুদান সংগ্রহ করেছে। ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা থেকে অনুদান নিয়েছিলেন। আজ আমরা উদ্বিগ্ন যে আমরা কোন টিকা পেয়েছি এবং এখন আমাদের জীবনের কী হবে। মোদীজি কোন ভ্যাকসিন পেয়েছেন তা আমরা জানি না।

এর আগে তিনি গোড্ডায় জনসভায় ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, কংগ্রেসের নীতি সবসময়ই আপনাদের শক্তিশালী করা। বিজেপি সরকার আপনাকে জানে না এবং সঠিক নীতি তৈরি করতে পারছে না।

ভাষণে তিনি আরও বলেন, আপনাদের মুখ্যমন্ত্রীকে নির্বাচনের আগে ভুয়া বক্তব্য ও মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলা কখনোই সত্য হতে পারে না। তাদের ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হচ্ছেন।

প্রধানমন্ত্রী মোদি হয়তো ভেবেছিলেন যে হেমন্ত সোরেনকে জেলে রেখে তিনি সহজেই নির্বাচনে জয়ী হবেন, কিন্তু আজ কল্পনা সোরেন হেমন্ত জির লড়াই লড়ছেন। সে সিংহীর মতো সব সমস্যার মুখোমুখি হচ্ছে। আমি তাকে আমার ছোট বোন এবং ‘নারী শক্তির’ প্রতীক মনে করি।

চিটফান্ড সংস্থার যুগ্ম অধিকর্তার বিরুদ্ধে মামলা, সুবিচার চেয়ে আমতলী থানার দ্বারস্থ সংস্থার এক কর্মচারী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোন দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ একটি বেসরকারি সংস্থার যুগ্ম অধিকর্তার বিরুদ্ধে। সুবিচার চেয়ে আমতলী থানার দ্বারস্থ ফের প্রতারিত সংস্থার এক কর্মচারী। জানা গেছে আমতলী স্কুল সংলগ্ন এলাকায় ডি এল এন্ড ভারত ফিনান্স এন্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা অফিস খুলেছিল। এই অফিসের যুগ্ম অধিকর্তা ছিলেন দেবাশিস দে। কয়েকজন বেকার যুবককে কাজে নিয়োগ করা হয়।

অভিযোগ এই সংস্থা লোন দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে কর্মচারীদের মাধ্যমে টাকা তুলে। প্রথম দিকে কয়েকজনকে লোণ দিলেও অনেকেই টাকা পাননি বলে অভিযোগ। এর মাঝেই ২০২৩ সালের নভেম্বর মাসে আচমকা এই সংস্থা কাজকর্ম বন্ধ করে দেয়। ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থার দায়িত্বে থাকা দেবাশিস দে।

অভিযুক্ত দেবাশীষ দে-‘র বিরুদ্ধে আমতলী থানাসহ মহকুমা প্রশাসকসহ পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানায় কর্মচারীরা। কারণ তারা মানুষের কাছ থেকে টাকা এনেছে। স্বাভাবিক ভাবেই লোন না পেয়ে লোকজন তাদের চাপ দিচ্ছেন। এতে মহাসমস্যায় পড়েছেন তারা।অভিযোগ পুলিশ কোন কিছুই এখন পর্যন্ত উদ্ধার করতে পারছে না।

বুধবার ফের আমতলী থানার পুলিশের দ্বারস্ত হন সংস্থার কর্মচারী মনোজ দত্ত। তিনি জানান সংস্থায় তিনিসহ আরো সাতজন কর্মী কাজ করতেন। প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশীষ দে। প্রত্যেককে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা সংগ্রহ করিয়েছেন অভিযুক্ত।

তবে তিনি জানান পুলিশের তরফে বলা হয়েছে অভিযুক্তের নামে কোন সম্পত্তিই তারা পায়নি যে সেগুলি নিয়ম মেনে ক্রোক করা হবে। স্বাভাবিকভাবেই দিশেহারা প্রতারিত কর্মচারী।দাবি উঠেছে পুলিস সুষ্ঠু তদন্ত ক্রমে যাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং গ্রাহকদের টাকা ফেরত দিতে পদক্ষেপ নেয়।

 

ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থার দায়িত্বে থাকা দেবাশিস দে।

প্রতাপগড়ের সুখেন দাস মৃত্যুকাণ্ডে অভিযুক্ত গ্রেফতার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর প্রতাপগড়ের সুখেন দাস মৃত্যুকাণ্ডে অভিযুক্ত দীপঙ্কর সরকারকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পূর্ব আগরতলা থানার পুলিশ। আগরতলা প্রতাপগড় বাজার এলাকায় ঘটনাটি ঘটেছিল। অভিযোগ প্রতাপগড়ের বাসিন্দা চা বিক্রেতা সুখেন দাসকে ১৮ মে ইট দিয়ে মাথায় আঘাত করে একই এলাকার বাসিন্দা দীপঙ্কর সরকার। সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিকে জিবিতে ভর্তি করানো হয়।

অভিযুক্তের নামে থানায় মামলা করা হয়। ২০ মে বিকেলে মারা যান সুখেন দাস। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতে তোলা হয় রিমান্ডের আবেদন জানিয়ে। আদালত ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। পূর্ব আগরতলা থানায় রেখে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। থানার ওসি সঞ্জিত দাস জানান, অভিযুক্ত জিজ্ঞাসাবাদে জানায় দোকানদার বাকির টাকা চাওয়ায় রাগের মাথায় আঘাত করেছে। জানা গেছে চলতি মাসের ১৬ তারিখ এলাকারই দীপঙ্কর সরকার নামে এক বখাটে চা- খেয়ে টাকা না দিয়ে চলে আসে।

পরের দিন এই ব্যক্তি ফের দোকানে যান। তখন সুখেন দাস দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন।তখনই অভিযুক্ত সিগারেট চায়। কিন্তু অসুস্থ সুখেন দাস দোকান বন্ধ থাকায় দিতে অক্ষমতা প্রকাশ করেন। অভিযোগ তখনই দোকানির বুকে সজোরে ধাক্কা দেয় দীপঙ্কর। অভিযোগ ১৮ মে অভিযুক্ত দীপঙ্কর ফের সেখানে গিয়ে ইট দিয়ে দোকানির মাথায় আঘাত করে।

 

 

আগামী ২৪ মে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলাফল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৪ মে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চমাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল। বুধবার একথা জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। তিনি জানান,২৪ মে পর্ষদ অফিসের হলঘরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। সমস্ত প্রস্তুতি চূড়ান্ত।

তবে এবছর পরীক্ষার ফল যে আশানুরুপ হবে না তা একপ্রকার স্বীকার করে নেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। কারণ প্রথম সারির বিদ্যালয় গুলি বিদ্যাজ্যোতি প্রকল্পে সি বি এস ই-র অধীনে চলে গেছে। ফলে রাজ্যের সরকারি দ্বিতীয় সারির স্কুলগুলি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে রয়েছে। এবছর ফল কিছুটা নিম্নমুখী হবে বলে জানান তিনি।

 

 

 

ভারতে চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ । ১২ মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে করেছে বলে খবর। খুনের কথা স্বীকার করেছেন ধৃতরা, খবর বাংলাদেশ পুলিশ সূত্রের। বাংলাদেশের পুলিশ ও ভারতের পুলিশ সমন্বয় করেই এই ঘটনার তদন্ত করেছে।

কলকাতায় চিকিৎসা করাতে এসে ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ তাঁর খোঁজখবর চালাচ্ছিলই, ৯ পর অবশেষে বাংলাদেশের সাংসদ খুন হয়েছেন, বলে নিশ্চিত হয় পুলিশ। বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমের গাড়ি আগেই উদ্ধার করেছিল নিউটাউন থানার পুলিশ।

বেশ কয়েকদিন ধরেই ঘটনার তদন্ত চালানো হচ্ছিল । ঘটনায় জড়িত সন্দেহে মোট ৩ সন্দেহভাজনকে আগেই আটক করা হয়েছিল। তাঁদের বয়ানের সূত্র ধরেই বাংলাদেশের সাংসদের রহস্যজনক অন্তর্ধান-তদন্তে বুধবার নিউটাউনের একটি আবাসনে তল্লাশি চালায় বিধাননগর কমিশনারেটের পুলিশ।

ভিকি খুন কাণ্ডে আদালত পুলিশ রিমান্ডে পাঠালো রাকেশ ও আকাশকে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুনকাণ্ডে দুই অভিযুক্তকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ। এদিন আদালতে রিমান্ডের আবেদন জানিয়ে তোলা হয় রাকেশ বর্মণ ও আকাশ করকে। ১৮ মে কলকাতার রায়গঞ্জ থেকে পুলিশ গ্রেপ্তার করে ভিকি খুনে অভিযুক্ত রাকেশ বর্মণকে।

ট্রানজিট রিমান্ডে সোমবার বিকেলে তাকে আগরতলায় আনা হয়। মঙ্গলবার ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে তুলে। অন্যদিকে আরেক অভিযুক্ত আকাশ করকে একদিনের জেলা হাজত থেকে আদালতে তোলা হয় হয়।

সোমবারও অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল ৬ দিনের রিমান্ড চেয়ে। কিন্তু তা রিজার্ভ রেখে জেল হাজতে পাঠিয়েছিল আদালত। এদিকে আদালত রাকেশ বর্মণকে ৭ দিন ও আকাশ করকে ৩ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত।