Home Blog Page 456

ত্রিপুরায় বেকারত্বের হার সবচেয়ে বেশি দেশে, দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বিজেপি নেতারা : বাম ছাত্র যুব সংগঠন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হরিয়ানার পরে ত্রিপুরায় বেকারত্বের হার সবচেয়ে বেশি দেশে। আর যেখানে যতটুকু কাজ হয়েছে সেখানেই দুর্নীতি। এই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বিজেপি নেতারা। রবিবার রাজধানীর নাগেরজলায় যুব জমায়েতে এই অভিযোগ করলেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস। কাজের দাবিতে নেশার বিরুদ্ধে পক্ষকাল ব্যাপী সারা রাজ্যে কর্মসূচী হাতে নিয়েছে বাম যুব সংগঠন। বিভিন্ন বিভাগে হচ্ছে বিক্ষোভ মিছিল সভা।

রবিবার বাম ছাত্র যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশনের ডুকলি বিভাগের তরফে হয় যুব মিছিল সভা। ড্রপগেইট এলাকা থেকে এই মিছিল বের হয়।আগরতলা সাব্রুম জাতীয় সড়ক ধরে মিছিল আসে নাগেরজলায়। সেখানে হয় সভা। উপস্থিত ছিলেন ময়ূখ বিশ্বাস, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, অরিন্দম বিশ্বাস সহ অন্যান্যরা। তারা এদিন মিছিল সভা থেকে শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরের শূন্যপদ পূরণ, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা, নেশাকারবারিদের বিরুদ্ধে ও নেশা সাম্রাজ্যের অবসান করতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা।

 

খুঁটি পূজা দিয়ে মায়ের আগমনী বার্তা দিলো রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুরু হল মায়ের আগমনী বার্তা। রাজধানীর বিগ বাজেটের পূজো উদ্যোক্তারা বরাবরই একে অপরকে টেক্কা দিয়ে বিভিন্ন থিমের পূজার আয়োজন করে থাকে প্রতিবছর। এবছর রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগারের পূজার থিম চাই না হতে উমা। রবিবার খুঁটি পুজা হয় রাজধানীর লাল বাহাদুর ব্যায়ামাগার। এদিন লালবাহাদুর পঞ্চবটী এলাকায় হয় খুঁটি পূজা।

উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রনব সরকার, সম্পাদক সহ অন্যান্যরা। ক্লাব সভাপতি প্রনব সরকার জানান বড় আকারের দুর্গা পূজা করে থাকে প্রতিবছর লালবাহাদুর ব্যায়ামাগার। এই বছর লাল বাহাদুর ব্যায়ামাগারের দুর্গা পুজায় মূলত নারীদের উপর যে অত্যাচার হয় তার উপর নির্ভর করে এই থিম। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে মণ্ডপ তৈরির কাজ।

 

 

রথে চড়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রথে চড়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। অন্যান্য বছরের মতো এবারো ঐতিহ্যবাহী রথযাত্রা বের হয় রাজধানীর জগন্নাথ জিউ মন্দির থেকে। বিশাল ভক্ত সমাগম ঘটে জগন্নাথ জিউ মন্দিরের রথজাত্রাকে কেন্দ্র করে। রবিবার বিকেলে নিয়ম নিষ্ঠার সঙ্গে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে তোলা হয়। জগন্নাথ বাড়ির সামনে থেকে বের হয় রথ যাত্রা। এই রথ শুরু হওয়ার আগেই বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় জমান জগন্নাথ বাড়ি এলাকায়। আট থেকে আশি সকলেই ভিড় জমিয়েছেন ঐতিহ্য বহন করে আসা রথের দড়িতে টান দিতে। বিকালে জগন্নাথ জিউ মন্দির চত্বর থেকে জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে রথে করে মন্দির থেকে বের করে আনা হয়। ভক্তরা দড়ি দিয়ে টেনে রথ নিয়ে নগর পরিক্রমায় বের হয়। রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ বলরাম ও সুভদ্রা।রথের দড়িতে টান দিতে শুরু হয় হুড়োহুড়ি। এদিকে রথযাত্রা উৎসবকে ঘিরে জগন্নাথ বাড়ির সামনে বসে মেলাও। বিভিন্ন জায়গা থেকে পসরা নিয়ে বিক্রেতারা স্টল খুলে বসেছেন। রথ যাত্রা উৎসবকে ঘিরে জগন্নাথ বাড়িতে হবে ধর্মসভা। বিভিন্ন জায়গা থেকে সাধু মহারাজরা আসবেন। রতিদিন লোকজন ভিড় করবেন জগন্নাথ বাড়িতে। এক অনাবিল আনন্দে রথযাত্রাকে কেন্দ্র করে মেতে উঠেন মানুষ।

চলমান সংঘকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলা ডাবল লিগ ফুটবলে নিজেদের দ্বিতীয় স্থান বজায় রাখল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত মহিলা ডাবল লিগ ফুটবল প্রতিযোগিতায় চলমান মুখোমুখি হয় চলমান সংঘ ওবিশ্রামগঞ্জ প্লে সেন্টার। রবিবার চলমান সংঘকে পরাজিত করে লিগ টেবিলে দ্বিতীয় স্থান বজায় রাখলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।

রবিবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে চলমান সংঘকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এর হয়ে জোড়া গোল করে খেলার ৩২ ও ৪০ মিনিটে প্রীতি জমাতিয়া। ১ টি গোল করে খেলার ৫ মিনিটে নিশা জমাতিয়া। এদিনের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এর জোড়া গোল করা প্রীতি জমাতিয়া।

সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে, নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-চিকিৎসকরা রাত দিন রোগীদের জন্য কাজ করে যান।ডাক্তাররা রক্তদান করলে একটা ভালো বার্তা সমাজের কাছে পৌছায়। ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি এদিন আহ্বান রাখেন সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার জন্য এবং নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য। রবিবার আগরতলা আই এম এ হাউসে হয় রক্তদান শিবির।

রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আইএমএ ত্রিপুরা শাখার সভাপতি ডাক্তার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষ রোপণ করা হয়। মুখ্যমন্ত্রী সহ অতিথিরা চারা গাছ রোপণ করেন।রক্তদান শিবিরও ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন। মুখ্যমন্ত্রী রক্তদাতাদের হাতে তুলে দেন শংসাপত্র।

 

 

আসামে ভারী বৃষ্টি! ৫৮ জনের মৃত্যু,আক্রান্ত ২৩ লাখ মানুষ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বন্যা বর্তমানে আসামে সর্বনাশ করছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) তাদের প্রতিবেদনে বলেছে যে গত এক মাসে বন্যার কারণে রাজ্যে ৫৮ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৩ লাখ মানুষ। বন্যার কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

বন্যার কারণে পশুপাখির ক্ষতি হচ্ছে এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যে গৃহহীন হয়েছে শত শত মানুষ। নেমাটিঘাট, তেজপুর, ধুবরি ও গোয়ালপাড়ায় ব্রহ্মপুত্রসহ আরও ৯টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, নদীগুলির জলস্তর ধীরে ধীরে কমছে।

বন্যার কারণে রাজ্যের ২৭টি জেলায় ৫৭৭টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। বর্তমানে ৫ লাখ ২৬ হাজারের বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। খাদ্য ও অন্যান্য সাহায্যের জন্য বিতরণ কেন্দ্রও স্থাপন করা হয়েছে। বন্যার কারণে 3,535টি গ্রাম তলিয়ে গেছে। ৬৮,৭৬৮.৫ হেক্টর ফসলি জমিও তলিয়ে গেছে।

এএসডিএমএ আরও জানায়, ‘গত ৬ জুলাই চড়াইদেও জেলায় বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়। গোয়ালপাড়ায় একজন এবং মরিগাঁও, সোনিতপুর ও তিনসুকিয়া জেলায় একজন করে মারা গেছেন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবরি জেলা। এর পর রয়েছে কাছাড় ও দারাং। বন্যার এই দ্বিতীয় তরঙ্গে ২৯টি জেলার ২.৩৯৬ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির জ্যোতি নগরে অভিনাশ সরকারের শোকাহত বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন। বন্যার সময় মন্দিরের কাছে ড্রেনে পড়ে নিখোঁজ হন অভিনাশ। অভিভাবকদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

PNB-কে ১.৩১ কোটি টাকা জরিমানা করল RBI, জেনে নিন কারণ

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে RBI। রিজার্ভ ব্যাঙ্ক PNB-কে 1.31 কোটি টাকা জরিমানা করেছে। রিজার্ভ ব্যাঙ্ক KYC সম্পর্কিত নিয়ম এবং ‘লোন এবং অগ্রিম’ সংক্রান্ত নিয়মগুলি অনুসরণ করার জন্য ব্যাঙ্কের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক 31 মার্চ, 2022 পর্যন্ত আর্থিক অবস্থার বিষয়ে PNB পরিদর্শন করেছে। এর পরে, আরবিআই এই বিষয়ে ব্যাঙ্ককে নোটিশ জারি করে।

রিজার্ভ ব্যাঙ্ক তার তদন্তে খুঁজে পেয়েছে যে PNB ভর্তুকি, ফেরত এবং প্রতিদানের মাধ্যমে সরকারের কাছ থেকে প্রাপ্ত পরিমাণের বিনিময়ে রাজ্য সরকারের অধীনে কর্পোরেশনগুলিকে কার্যকরী মূলধন চাহিদা ঋণ দিয়েছে। এর সাথে, PNB তার কিছু অ্যাকাউন্টে গ্রাহকদের বিবরণ এবং ঠিকানা সম্পর্কিত তথ্য বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় গ্রাহকদের কেভিইসি সম্পর্কিত বিবরণ না রাখার জন্য ব্যাঙ্কের উপর জরিমানাও করা হয়েছে। RBI PNB-কে মোট 1.31 কোটি টাকা জরিমানা করেছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময়, রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে কেন্দ্রীয় ব্যাঙ্ক নিয়ন্ত্রক কারণে ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করেছে এবং রিজার্ভ ব্যাঙ্কের ব্যাঙ্কের অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ করার কোন ইচ্ছা নেই। এমতাবস্থায় এই জরিমানা ব্যাঙ্ক গ্রাহকদের উপর প্রভাব ফেলবে না।

রিজার্ভ ব্যাঙ্ক কর্ণাটক ভিত্তিক শিমশা সহকার ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এ কারণে 5 জুলাই, 2024 থেকে ব্যাংকটির লাইসেন্স বাতিল করা হয়েছে। ব্যাঙ্কে 5 লক্ষ টাকা পর্যন্ত জমা থাকা গ্রাহকরা DICGC-এর অধীনে 100 শতাংশ টাকা পাবেন। আরবিআই জানিয়েছে যে ব্যাঙ্কের 99.96 শতাংশ গ্রাহক তাদের সম্পূর্ণ অর্থ DICGC-এর মাধ্যমে পাবেন।

WWE থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন জন সিনা 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- WWE এর বিশ্বে, জন সিনা প্রায় ১৬ বার চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ভক্তরা তার ম্যাচের জন্য অপেক্ষা করতেন এবং যখন তিনি চলচ্চিত্রে আসেন, তার ফ্যান ফলোয়িং আরও বেড়ে যায়। কিন্তু এখন আপনি জন সিনাকে রেসলার হিসেবে দেখতে পারবেন না কারণ জন তার অবসরের ঘোষণা দিয়েছেন।

জন সিনা টরন্টোতে মানি ইন দ্য ব্যাঙ্ক প্রিমিয়াম লাইভ ইভেন্টে অবসর সম্পর্কিত একটি আপডেট দিয়ে মানুষকে অবাক করে দিয়েছিলেন। সেই ইভেন্টে সিনা বলেছিলেন যে তিনি তার শেষ ম্যাচটি রেসেলম্যানিয়া ২০২৫ এ খেলবেন এবং এর পরে তিনি অবসর নেবেন। এই সময় জন সিনা একটি নতুন টি-শার্ট পরেছিলেন যার উপরে লেখা ছিল, ‘শেষ সময় এখন’। অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জনও।

প্রযুক্তিকে ব্যবহার করে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেভাবে রাজ্য সরকারও করছে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পশ্চিমবাংলা ও কেরালায় এন ডি এ সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির ১২৪ জন্মজয়ন্তীর অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিবছরের মতো এবারো যথাযোগ্য মর্যাদায় রাজ্যে উদযাপিত হয় উনার জন্মদিন। শনিবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর রবীন্দ্র ভবনে হয় রাজ্য ভিত্তিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আলোচনা করতে গিয়ে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, এখন রাজ্যে ই জেলা, মহকুমা ব্লক হয়ে গেছে। রাজ্যে ত্রি স্তরীয় পঞ্চায়েতেও ই পরিষেবা চালু হয়েছে। তিনি বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেভাবে রাজ্য সরকারও করছে।

সমস্ত জায়গায় প্রযুক্তিকে ব্যবহার করে খুবই লাভ হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা।

প্রতিবছরের মতো এবারো সেজে উঠেছে জগন্নাথ জিউ মন্দির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব রবিবার। জগন্নাথ মাসির বাড়ি যাবে রথে চড়ে বলরাম ও শুভদ্রাকে নিয়ে। প্রতিবছর রাজধানীর জগন্নাথ জিউ মন্দির থেকে বের হয় রথ। ঐতিহ্যবাহী রথের দড়িতে টান দিতে হাজার হাজার ভক্ত সমাগম ঘটে মন্দির সহ আশপাশ এলাকায়। প্রতিবছরের মতো এবারো সেজে উঠেছে জগন্নাথ জিউ মন্দির। শনিবার দেখা গেল মন্দির চত্বরে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত লোকজন।

জগন্নাথ জিউ মন্দিরের ভক্তি কমল মহারাজ জানান রথযাত্রাকে সামনে রেখে এবার সরকার থেকে কঠোর নিয়ম করে দেওয়া হয়েছে। রথের উচ্চতা ১০ হাতের বেশি হতে পারবে না। কুমারঘাটের মর্মান্তিক ঘটনার পর এবার এই নিয়ম করে দেওয়া হয়েছে। রথে কোন ধরনের লোহা ব্যবহার করা যাবে না।

তিনি জানান রথ তৈরিতে প্লাইউড ব্যবহার করার জন্য বলা হয়েছে। রথের সামনে ও পিছনে বিদ্যুৎ নিগম, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স থাকবে। রবিবার জগন্নাথ জিউ মন্দির থেকে জগন্নাথ বলরাম ও শুভদ্রাকে নিয়ে রথ রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করবে। জগন্নাথ বাড়ির সামনে বসবে মেলাও। বিভিন্ন জায়গা থেকে দোকানীরা রকমারি পসরা নিয়ে বসে। প্রতিদিন প্রচুর ভক্ত সমাগম ঘটে।