Home Blog Page 457

চোরের সিন্ডিকেট হল ইন্ডি জোট : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামীদিনে পশ্চিমবাংলা ও কেরলে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। শনিবার এই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি ইন্ডি জোটের কড়া সমালোচনা করে মন্তব্য করেন, এটা হল চোরের সিন্ডিকেট। প্রতিবছর ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন শ্রদ্ধার সঙ্গে রাজ্যেও পালন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। সরকারি বেসরকারি ভাবে উদযাপন করা হয় উনার জন্মদিন।

শনিবার ভারতীয় জনতা পার্টির তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন। এদিন সকালে ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসেও হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, শিল্প মন্ত্রী সান্ত্বনা চাকমা, সহ- সভাপতি সুবল ভৌমিক, মহিলা সংগঠনের সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যরা।

তারা সকলে ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা করতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন রাহুল গান্ধীর সমালোচনা করেন সংসদে উনার মন্তব্য নিয়ে। মুখ্যমন্ত্রী মন্তব্য করেন চোরের সিন্ডিকেট হল ইন্ডি জোট। ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির চিন্তা ভাবনাকে দেশের বর্তমান প্রধানমন্ত্রী বাস্তবায়িত করছেন। রাজ্য সরকারও সেই দিশায় কাজ করার চেষ্টা করছে। ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি বর্তমান সময়েও প্রাসঙ্গিক।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো শাসক দল বিজেপির সাংগঠনিক বৈঠক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লক্ষ্য সুশাসনের গ্যারান্টিকে তৃনমুল স্তরে আরো সশক্ত করার জন্য রাজ্যের প্রতিটি পঞ্চায়েতেই ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি। এই সংকল্পকে বাস্তব রূপ দিতে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক হয় ভারতীয় জনতা পার্টির।

উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ।শুক্রবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে হয় একদিনের সাংগঠনিক বৈঠক। বৈঠকে মন্ত্রী=বিধায়ক,মন্ডল সভাপতি, জেলা সভাপতি, মন্ডল পর্যবেক্ষক সহ প্রদেশ বিজেপির কার্যকর্তারা অংশ নেন।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা হয়। চলতি মাসের যে কোন সময় ঘোষণা হতে পারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।আগস্টের প্রথম সপ্তাহে হবে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল গুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে।

কাজের দাবীতে নেশার বিরুদ্ধে ডিওয়াইএফআই সদর বিভাগের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সভা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। পক্ষকাল ব্যাপী চলবে তাদের মিছিল সভা। শুক্রবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগের তরফে হয় রাজধানীতে বিক্ষোভ মিছিল সভা। কর্নেল চৌমুহনীতে জমায়েত হয় বাম যুবরা। সেখান থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল।

শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব, কৌশিক রায় দেববর্মা সহ অন্যরা। মিছিল থেকে দাবি জানানো হয় শিক্ষা স্বাস্থ্য সহ সব দপ্তরের শুন্যপদ অবিলম্বে পূরণ, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা, নেশা কারবারিদের বিরুদ্ধে ও নেশার সাম্রাজ্যের অবসানে কঠোর ভূমিকা গ্রহণ ও বেহাল শিক্ষা স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের।

যুব নেতা পলাশ ভৌমিকের অভিযোগ সরকারের নীতির কারণে রাজ্যের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মসংস্থানের সংকট, শুন্যপদে নিয়োগের নেই। অন্যদিকে নেশার কবলে পড়ে যুব সমাজ ধ্বংস হচ্ছে।

অনূর্ধ্ব ১৫ সুব্রত মুখার্জী কাপ ফাইনালে মুখোমুখি দক্ষিণ ও পশ্চিম জেলা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে রাজ্য ভিত্তিক ফুটবল প্রতিযোগিতার ফাইন্যালে মুখোমুখি হবে দক্ষিণ ও পশ্চিম জেলা। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে ৬৩ তম রাজ্য স্তরের বালক বিভাগে আসর। প্রতিযোগিতায় রাজ্যের ৮ টি জেলা থেকে টিম অংশগ্রহণ করে ।

শুক্রবার প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল ম্যাচ হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে৷ আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় গোমতী জেলার তুইধু বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম জেলার খুমপুই একাডেমি । ম্যাচে গোমতী জেলার তুইধু বাড়ি এইচ এস স্কুলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইন্যাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় পশ্চিম জেলার খুমপুই একাডেমি।

ম্যাচে খুমপুই একাডেমির হয়ে জোড়া গোল করে খেলার ৩৩ ও ৫২ মিনিটে বিশাল কলই ও ১ টি গোল করে খেলার ৩৭ মিনিটে সঞ্জয় দেববর্মা।আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ জেলা ও ধলাই জেলা। ম্যাচটি ৪-০ গোলের ব্যবধানে জয় লাভ করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ জেলা। ম্যাচে দক্ষিণ জেলার হয়ে জোড়া গোল করে ১৭ ও ২৬ মিনিটে অলভিন এিপুরা। এছাড়াও একটি করে গোল করে গুংসা রিয়াং ও নেও এিপুরা।

কেন্দ্রীয় সরকারের ফৌজদারী তিনটি আইনের বিরুদ্ধে রাজপথে নামলো সিপিআইএমএল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকার নতুন তিনটি ফৌজদারি আইন লাগু করেছে। ১ জুলাই সারা দেশের সঙ্গে রাজ্যেও তিনটি আইন বাস্তবায়ন হয়েছে। এই তিনটা আইন বাতিলের দাবিতে রাজ্যেও আন্দোলন চলছে। শুক্রবার রাজপথে নামলো সিপিআই এম এল। এদিন দলের তরফে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে হয় বিক্ষোভ সভা।

এদিন দলের রাজ্য কমিটির তরফে হয় কর্মসূচী। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যরা। তারা নেট ও নীট পরীক্ষায় কেলেঙ্কারি নিয়েও সরব হন।তারা দাবি জানায় কেন্দ্রিয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের।আই জি এম হাসপাতালকে বেসরকারি হাতে তুলে না দেওয়ার দাবি সিপি আই এম এলের। এদিন দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচীর অঙ্গ হিসেবে হয় এই বিক্ষোভ সভা।

HIV/AIDS নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সংবাদ মাধ্যমকে নিয়ে সচেতনতামূলক কর্মসূচি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সোসাইটি, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে আজ সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে এইডস নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা নিয়ে একদিনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়। কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সোসাইটির প্রজেক্ট অধিকর্তা ডাক্তার সমর্পিতা দত্ত।

অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর (ডা.) সঞ্জিব দেববর্মা বলেন, কমবয়সী ছেলেমেয়েরা আজকাল নেশার কবলে পড়ে এইডসের শিকার হচ্ছে। এই রোগ দেশের আগামী প্রজন্মকে একপ্রকার পঙ্গু করে দিতে পারে। এইডস রোগ সংক্রমণ প্রতিরোধে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত সকলকে এইডস নিয়ন্ত্রণে সচেতনতা গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য অনুষ্ঠানে বলেন, সচেতনতার অভাবে এইডস বেশী করে ছড়াচ্ছে। তিনি আশা করেন সাংবাদিকগণ এইডস প্রতিরোধে অন্যতম ভূমিকা গ্রহণ করতে পারেন। অনুষ্ঠানে এইডস নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন স্বাস্থ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা ডা. সৌমিত্র মল্লিক।

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার, এজিএমসি ডেপুটি সুপারিনটেন্ড ডা. কণক চৌধুরী, ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সোসাইটির যুগ্ম অধিকর্তা শুভ্রজিৎ ভট্টাচার্য, ত্রিপুরা টাইমস এর এক্সিকিউটিভ এডিটর মানস পাল, ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সচিব অভিষেক দে প্রমুখ।

অনুষ্ঠানে রাজ্যের শিল্পীদের নিয়ে তৈরী বিরাট রায় চৌধুরীর এইডসের উপর এক সংবেদনশীল তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে এইডসের বিরুদ্ধে লড়াই করে বর্তমানে স্বাধীন ও স্বনির্ভর ভাবে জীবনযাপন করা পপি সিনহা ও বিরাট রায় চৌধুরীকে সম্বর্ধনা জানানো হয়।

শিক্ষক বদলির প্রতিবাদ করতে গিয়ে আহত ছাত্রীর খোঁজ নিলেন রাজ্য এন.এস.ইউ.আই 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২রা জুলাই শিক্ষক বদলির প্রতিবাদ করতে গিয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়াদের স্থানীয় শাসক দলীয় নেতৃত্বদের রোষানলে পড়তে হয়েছিল। ওই ঘটনায় বিদ্যালয়ের এক ছাত্রী গুরুতর আহত হয়, বর্তমানে ছাত্রীটি রাজধানী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার জিবি হাসপাতালে চিকিৎসারত সেই দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রী মৌটুসী দাসকে দেখতে হাসপাতালে ছুটে যায় এনএসইউআই-এর নেতৃত্বরা। এরা অসুস্থ ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলেন। এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের এক কর্মী জানিয়েছেন, শিক্ষক বদলির প্রতিবাদে করতে গিয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রীর উপর আক্রমন করেছেন স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা।

তাতে গুরুতর আহত হয়েছেন ছাত্রী মৌটুসী দাস। তাই আজ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের আদেশে হাসাপাতালে এসেছেন। তাছাড়া রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার নিকট ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন এনএসইউআই য়ের প্রতিনিধিরা।

 

 

টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে আবারো শিক্ষাভবনের সামনে বিক্ষোভ পদর্শন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা। অভিযোগ শিক্ষক স্বল্পতার কারণে ব্যাঘাত ঘটছে পঠনপাঠনের। নিয়োগ করছে না শিক্ষক। অথচ টেট উত্তীর্ণ বেকার বসে আছে। তাদের নিয়োগের ব্যাপারে কোন পদক্ষেপই নিচ্ছে না শিক্ষা দপ্তর। শিক্ষক স্বল্পতা থাকলেও ২০২২ সালে টেট উত্তীর্ণ ৩৬১ জনকে নিয়োগ করার দাবি চাকরি প্রত্যাশীরা জানিয়ে আসছেন।

কয়েকদিন পর পর তারা শিক্ষা ভবনের সামনে এসে বিক্ষোভ=ডেপুটেশন সংগঠিত করলেও কোন সুরাহা হচ্ছে না। ফের শুক্রবার চাকরি প্রত্যাশীরা রাজধানীর অফিস লেন শিক্ষাভবনের সামনে আসেন। তারা এদিন কোন আধিকারিকের সঙ্গে দেখা করার সুযোগ পাননি।

তাদের অভিযোগ দপ্তর কোন স্পষ্টিকরণ দিচ্ছে না। ফলে হতাশ তারা। টেট উত্তীর্ণদের আরও অভিযোগ সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বহুবার চেষ্টা করলেও সুযোগ পাননি। এই অবস্থায় এদিন ফের তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করজোড়ে আবেদন জানান তাদের দ্রুত এক সঙ্গে নিয়োগের।

 

 

শুধু হেলমেট পরলেই হবে না তা সঠিক ভাবে ব্যবহার করতে হবে : ট্রাফিক সুপার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও ঘটে চলেছে যান দুর্ঘটনা। অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। অভিযোগ নিয়ম না মেনে চলা ও অসতর্কতার ফলে ঘটে চলেছে দুর্ঘটনা গুলি। রাজ্যে যত দুর্ঘটনা ঘটে এর মধ্যে ৫০ শতাংশই মোটর বাইক দুর্ঘটনা। অভিযোগ হেলমেট সঠিক ভাবে পরিধান না করার ফলেও দুর্ঘটনায় অনেক ক্ষেত্রে জীবন হানী ঘটছে।

তাই ট্রাফিকের তরফে প্রতিনিয়ত চলছে সচেতনতা মূলক কর্মসূচী। শুক্রবার রাজধানীর উমাকান্ত একাডেমীতে সকালে হয় সচেতনতা মূলক কর্মসূচী। শিশুদের মধ্যে বিলি করা হয় হেলমেট। উপস্থিত ছিলেন ট্রাফিক সুপার মানিক লাল দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ট্রাফিকের অন্যান্য আধিকারিকরা। তাদের আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে। ট্রাফিক সুপার বলেন, শুধু হেলমেট পরলেই হবে না তা সঠিক ভাবে ব্যবহার করতে হবে।