Home Blog Page 458

শীঘ্রই শুরু হবে রাজ্যে ইউনিট মল নির্মাণের কাজ : শান্তনা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিল্পের প্রসারের মাধ্যমে রাজ্যের যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে শিল্প ও বাণিজ্য দপ্তর বহুমুখী কর্মসূচি গ্রহণ করে কাজ করছে। পাশাপাশি বিনিয়োগকারীদের রাজ্যে বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা এ সংবাদ জানান।

সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্যমন্ত্রী দপ্তরের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন, বহিরাজ্যের বিনিয়োগকারীদের রাজ্যে শিল্প স্থাপনে উৎসাহিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অব ত্রিপুরা’ (IPAT) নামে একটি কমিটি গঠন করা হয়েছে। শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব হচ্ছেন এই কমিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। এই কমিটির মাধ্যমে দেশ-বিদেশের ইচ্ছুক বিনিয়োগকারীদের রাজ্যে শিল্প স্থাপনের সুযোগ সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্যমন্ত্রী জানান, রাজ্যের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করার লক্ষ্যে বাধারঘাট মৌজায় একটি প্রধানমন্ত্রী একতা মল (ইউনিটি মল) স্থাপন করার উদ্যোগ নিয়েছে দপ্তর। ২৪ হাজার ১২২ বর্গমিটার এলাকা নিয়ে এই একতা মলটি স্থাপন করা হবে। তাতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় করা হবে। এই একতা মলটি স্থাপন করা হলে রাজ্যের উৎপাদিত পণ্য শুধু ত্রিপুরার মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা, সমগ্র দেশের সঙ্গেই যুক্ত হবে। ফলে রাজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

শিল্প ও বাণিজ্যমন্ত্রী জানান, দেশ-বিদেশের বিনিয়োগকারীদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করতে গত ৬ মার্চ, ২০২৪ দিল্লীতে নর্থ ইস্টার্ন ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছিল। এই সামিটে ত্রিপুরায় বিনিয়োগের জন্য ১৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ফলে ত্রিপুরায় ১৮৬১.৫১ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, দেশ-বিদেশের বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিকাঠামো গড়ে তুলে রপ্তানি ও আমদানি ব্যবস্থাকে আরও বৃদ্ধি করার লক্ষ্যে সারুমে একটি মাল্টিসেক্টর বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) স্থাপন করা হচ্ছে।

ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম ইতিমধ্যেই সাইট ডেভেলপমেন্ট, বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণের কাজ শেষ করেছে। সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যম পোর্টালে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত ক্ষুদ্র, ছোট ও মাঝারি এন্টারপ্রেনারশিপ (MSME) ক্ষেত্রে মোট ৫৯ হাজার ১৮২টি রেজিস্ট্রেশন হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা পোর্টালে এখন পর্যন্ত রাজ্যের ৪৯ হাজার ৯৫১ জন শিল্পী/কারিগর নাম নথিভুক্ত করেছেন। এরমধ্যে ২১৮০ জন শিল্পী/কারিগরকে বিভিন্ন গ্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ১১৮০ জন ইতিমধ্যেই ব্যাঙ্ক ঋণের জন্য আবেদন করেছেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী জানান, রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ও স্বাবলম্বন প্রকল্পে ঋণ প্রদান করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামে এখন পর্যন্ত ৪২ জনকে এবং স্বাবলম্বন প্রকল্পে ১৪৮৭ জনকে ঋণ প্রদান করা হয়েছে। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের অধীন মোট ২৭৭০টি স্ব-সহায়ক দলের বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় সহ মূলধনের জন্য ১০২৮.৪২ লক্ষ টাকা রিলিজ করা হয়েছে। এছাড়াও শিল্প ও বাণিজ্য দপ্তরের মাধ্যমে ১৩১৭ জন স্ব-সহায়ক দলের সদস্যদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মলনে শিল্প ও বাণিজ্যমন্ত্রী আরও জানান, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের সঙ্গে মোট ৭১৫.৯৮ কোটি টাকার বৈদেশিক বাণিজ্য হয়েছে। এরমধ্যে রপ্তানির পরিমাণ ১২.৩১ কোটি টাকা এবং আমদানির পরিমান ৭০৩.৬৭ কোটি টাকা। সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী এছাড়াও আই টি আই-এ ভর্তি, প্রাকৃতিক গ্যাস ও সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সহ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম ও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অগ্রগতির তথ্য তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি উপস্থিত ছিলেন।

 

 

 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলকারী ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান পশ্চিম জেলা প্রশাসনের

0

জনতার কলম ওয়েবডেস্ক :- রাজ্য প্রশাসনে মহিলাদের অংশগ্রহণ বেশি থাকলে প্রশাসন স্বচ্ছতার সঙ্গে চলে।আমজনতা ভালো পরিষেবা পায়। এই চিন্তা ভাবনাকে সামনে রেখে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করেছে সরকার। শুক্রবার রাজধানীর প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানে একথা বললেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা দশে পশ্চিম জেলার বেশ কয়েকজন ছাত্রী রয়েছেন। সেই কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় ।

বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচীর অঙ্গ হিসেবে পশ্চিম জেলা প্রশাসন ও সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফে হয় এই অনুষ্ঠান। প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানে ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আর্থিক পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার, জেলা শাসক সহ অন্যরা। সংবর্ধনা পেয়ে খুশি ছাত্রীরা।

ধ্বংস কোনভাবেই সরকার মেনে নেবে না, বনদস্যুদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পরিবেশের ভারসাম্য রক্ষায় একদিনে ৫ মিনিটে লাগানো হল ৫ লাখ চারা গাছ। শুক্রবার মোহনপুর মহকুমার তারানগরে জাতীয় সড়কের পাশে রাজ্যভিত্তিক কর্মসূচীর সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, গাছ ছাড়া বেঁচে থাকতে পারবে না মানুষ। তেমনি গাছও মানুষ ছাড়া বাঁচবে না। কারন গাছ মানুষকে অক্সিজেন দিয়ে থাকে।

আবার গাছ কার্বনডাই=অক্সাইড গ্রহণ করে।তিনি বলেন প্রকৃতি থেকে অনেক কিছু শেখার রয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেললে বিপদ। রক্তের যেমন কোন ধর্ম নেই, তেমনি গাছেরও কোন ধর্ম নেই। বনদস্যুদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা এভাবে গাছ ধ্বংস কোনভাবেই সরকার মেনে নেবে না।

এদিন রাস্তার দুই দিকে বৃক্ষ রোপণ করেন অতিথিরা। অনুষ্ঠানে এলাকার লোকজনের অংশ গ্রহণ ছিল ব্যাপক। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ বন দপ্তরের আধিকারিকরা। এদিন লোকজনের মধ্যে চারা গাছ বিলি করা হয়। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।

 

সরকারি নিয়ম মেনেই রাজধানীতে বড় পরিসরে রথযাত্রার আয়োজন করতে যাচ্ছে ইসকন মন্দির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি নিয়ম মেনেই রাজধানীতে এবছর বড় পরিসরে রথযাত্রার আয়োজন করতে যাচ্ছে ইসকন মন্দির আগরতলা। পূর্বাশার মাঠে সাতদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে প্রথম বারের মতো। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মধ্যে প্রতিযোগিতা, বিভিন্ন স্টল থাকবে। লোকজনের মধ্যে বিনামূল্যে বিলি করা হবে মহা প্রসাদ। প্রতিদিনই অনুষ্ঠানে থাকবেন বিশিষ্ট অতিথিরা।

সাত জুলাই রথ যাত্রা দিন অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যরা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা ইসকনের কর্মকর্তারা। তারা জানান পূর্বাশার মাঠ থেকে জগন্নাথ,বলরাম ও শুভদ্রাকে নিয়ে রথ বের হবে। মঠ চৌমুহনী, পুরনো মোটর স্ট্যান্ড, কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, সহ শহরের বিভিন্ন পথ ঘুরে পূর্বাশার মাঠে শেষ হবে।

ফিরতি রথের দিন উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব । তারা জানান ফিরতি রথের দিনও শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পূর্বাশা হয়ে ইসকন মন্দিরের সামনে শেষ হবে। এবছরও রথের দড়িতে টান দিতে ব্যাপক সংখ্যায় মানুষ অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদী।

 

 

১৪ বছর নির্বাসনের পর ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ঋষি সুনাক

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- ৫ জুলাই শুক্রবার ব্রিটেনে ক্ষমতার পালাবদল হয়। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ১৪ বছর পর লেবার পার্টির কাছে হেরেছে। কয়েক ঘণ্টা পরেই ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। লেবার পার্টির ৬১ বছর বয়সী কেয়ার স্টারমার দেশের ৫৮তম প্রধানমন্ত্রী হয়েছেন।

পরাজয় মেনে নিয়ে দলের কাছে ক্ষমা চেয়েছেন সুনক। তিনি স্টারমারকেও ফোন করে জয়ের জন্য অভিনন্দন জানান। সাধারণ নির্বাচনে বাম্পার জয় পেয়েছে লেবার পার্টি। দলটি মোট ৬৫০টি আসনের মধ্যে ৪১২টি আসন পেয়েছে।

সরকার গঠনের জন্য ৩২৬টি আসন প্রয়োজন। অন্যদিকে, কনজারভেটিভরা ১২০ টি আসনে হ্রাস পেয়েছে। গত ২০০ বছরের মধ্যে এটি কনজারভেটিভ পার্টির সবচেয়ে বড় পরাজয়।

পরিবেশ দূষণ মুক্ত রাখার বার্তায় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে কর্মসূচী হাতে নেয় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বছরের বিভিন্ন সময়ে সামাজিক কাজে এগিয়ে আসছে মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট। বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করতে রাজধানীতে কর্মসূচী নিয়ে থাকে ইউনিতের স্বেচ্ছাসেবকরা। বর্তমানে দুষিত হচ্ছে পরিবেশ। এর মধ্যে একটি হল মানুষের সৃষ্ট বায়ু দূষণ। এই দূষণের প্রভাবে ক্ষতি হচ্ছে শুধু প্রাণী কুল নয়, মানব জীবনেও।

ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। তাই এর থেকে মুক্ত থাকতে হলে প্রয়োজন পরিবেশকে নির্মল রাখা। এই পরিবেশ দূষণ মুক্ত রাখার বার্তায় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার কর্মসূচী নেয় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবকরা। সহযোগিতায় ছিল ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

এদিন ছাত্রীরা রাজধানীর এম বি বি চৌমুহনীতে পথ চলতি লোকজনের মধ্যে লিফলেট বিলি করেন। উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর হিমানী দেববর্মা, এন এস এস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য সহ অন্যরা। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ, যত্রতত্র আবর্জনা না ফেলার বার্তা দেন তারা।

 

 

রাজ্যে বিজেপি সরকার মহিলাদের কোন সুরক্ষা দিতে পারছে না : শর্বাণী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এখনও ঘোষণা হয়নি। সম্ভবত আগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজ্যে হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়ছে। পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের ঘোষণা আগেই দিয়েছে কংগ্রেস। মহিলাদের জন্য রয়েছে সংরক্ষিত আসন।

সেসব আসনে মহিলা প্রার্থী দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সাংগঠনিক সভা হয় বৃহস্পতিবার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় সভা। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা।

মহিলা কংগ্রেস সভানেত্রী অভিযোগ করেন রাজ্যে বিজেপি সরকার মহিলাদের কোন সুরক্ষা দিতে পারছে না। বিভিন্ন জায়গায় যুবতী মহিলারা নির্যাতনের শিকার হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই চালাবে মহিলা কংগ্রেস।


 

স্বচ্ছতা এবং স্বাস্থ্য সম্পর্কে অবহিত করার একটি উপযুক্ত জায়গা হল বিদ্যালয় : মেয়র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে উদ্বোধন হল কোন বিদ্যালয়ে স্বচ্ছতা ক্লাবের।বৃহস্পতিবার রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে স্বচ্ছতা ক্লাবের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, কমিশনার শৈলেশ যাদব , বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা।স্বচ্ছতা ক্লাব কেন্দ্রীয় সরকারের একটি প্রয়াস।

প্রত্যেক বিদ্যালয়েই ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশুনা করতে আসে এবং দিনের একটি বৃহত্তর অংশ বিদ্যালয়ে অতিবাহিত করে। তাই স্বচ্ছতা এবং স্বাস্থ্য সম্পর্কে অবহিত করার একটি উপযুক্ত জায়গা হল বিদ্যালয়। সরকারেরে এই পরিকল্পনা মাথায় রেখে আগরতলা পুর নিগম বিভিন্ন বিদ্যালয়ে স্বচ্ছতা ক্লাবের উদ্বোধন করার চিন্তা ভাবনা এনেছে।

বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে এবং বিজয় কুমার বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় আগরতলার সর্বপ্রথম স্বচ্ছতা ক্লাবের উদ্বোধন হয়।এদিন এই অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের তরফ থেকে বিজয় কুমার স্কুলকে কিছু সামগ্রী দেওয়া হয়।

সুকান্ত অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন হলো বৃহস্পতিবার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়নে বর্তমান রাজ্য সরকারের যে সংকল্প নিয়েছে তার বাস্তব প্রতিফলন হিসেবে বৃহস্পতিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাণীরবাজার নলগড়িয়াস্থিত সুকান্ত অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এর সাথে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করেন মন্ত্রী।

এদিন মন্ত্রী জানান বিদ্যাজ্যোতি প্রকল্পে গড়ে ওঠা অত্যাধুনিক সুবিধাযুক্ত এই নতুন দ্বিতল বিদ্যালয় ভবনের নির্মাণে ব্যয় হয়েছে মোট ২ কোটি ৮৬ লক্ষ টাকা। স্মার্ট ক্লাসরুম, লাইব্রেরী, বিভিন্ন ধরনের ল্যাব, অতিরিক্ত শ্রেণীকক্ষ সহ আরও বেশকিছু নতুন সংযোজন রয়েছে এই নবনির্মিত ভবনে। এই নতুন সুবিধা তৈরির ফলে ব্যাপকভাবে উপকৃত হবে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা।

আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লদাস, ভাইস-চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্বাণী দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

 

 

১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে বিক্ষোভ মিছিল করে পরিবহন কমিশনারের নিকট গণডেপুটেশন সিআইটিইউ-র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রাজধানীতে মিছিল করে পরিবহণ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখা।রাজ্যের সড়ক পরিবহণ শ্রমিকদের জরুরি দাবি আদায়ের জন্য বৃহস্পতিবার পথে নামে শ্রমিকরা। এদিন রাজধানীর পুরনো মোটরস্ট্যান্ড থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এতে বিভিন্ন জায়গা থেকে আসা পরিবহণ শ্রমিকরা অংশ নেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল। নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, অমল চক্রবর্তী, তপন দাস সহ অন্যরা। এদিন মিছিল শেষে তারা ১১ দফা দাবিতে ডেপুটেশন দেয় পরিবহণ কমিশনারের কাছে।

তাদের দাবির মধ্যে রয়েছে পরিবহনের ক্ষেত্রে আরোপ করা সমস্ত প্রকার বর্ধিত ট্যাক্স ও ফি অবিলম্বে প্রত্যাহার,পরিবহন বীমার মাশুল কমাতে পরিবহন দপ্তরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, রাস্তায় চলে না এমন যানবাহনগুলির উপর জমাকৃত ট্যাক্স এককালীন মকুবের ব্যবস্থা,তথাকথিত মিটার লাগানোর নামে অটো শ্রমিকদের হয়রানি বন্ধ করা, টি আর টি সিকে পুনরুজ্জীবিত করতে নূতন গাড়ির সংখ্যা বাড়ানো, কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানায় তারা। দাবি জানানো হয়েছে ন্যায় সংহিতা আইন কার্যকরি করার নামে পরিবহন শ্রমিকদের উপর জেল-জরিমানা এবং হয়রানি ও নির্যাতন বন্ধ করা