Home Blog Page 455

বিলিতি মদের কাউন্টার খোলাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ করলো প্রমিলা বাহিনী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সকাল আনুমানিক সাতটা ৩০ মিনিট নাগাদ হরিনা উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় সাব্রুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে এলাকার প্রমিলা বাহিনী। জানা যায় হরিনা থেকে থাইবোং যাওয়ার পথে পশ্চিম হরিনা এলাকায় সদ্য ফরেন লিকারের কাউন্টার খোলা হয়, যাতে করে খেপে উঠে এলাকাবাসী।

তাদের বক্তব্য হরিনা টু থাইবোং এই জনপদকে বাদ দিয়ে হরিনার যেকোনো জায়গায় ফরেন লিকারের কাউন্টার দিলে তাদের কোন অসুবিধা নেই। কিন্তু কোনোভাবেই এই জনবহুল এলাকায় বিলিতি মোদের কাউন্টার খোলা যাবে না বলে পথ অবরোধে বসে প্রমিলারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাব্রুম থানার পুলিশ। দীর্ঘ বাকবিতণ্ডার পর সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ অবরোধ ছাড়েন বিক্ষোভকারীরা।

রাজধানীর তিনটি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের জন্য শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ নিয়ে বিরোধীরা রাজনীতি করার জন্য শুধু বিরোধিতা করছে। রাজধানীর তিনটি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের শিলান্যাস করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি দাবি করেন,শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ নিজেদের টাকায় জায়গা ক্রয় করেছে। পরিকাঠামো গড়ে তুলছে। ম্যান পাওয়ারও তাদের।

রাজ্য সরকার শুধুমাত্র আইজিএম হাসপাতালে যেন তাদের কলেজের পড়ুয়ারা পঠন পাঠন করতে পারে তার জন্য দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে দিয়েছে। সোমবার সোমবার রাজধানীর সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুর, ভেটেরিনারি হাসপাতালের লেইক ও উজান অভয়নগর বাজারস্থিত পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের কাজের সূচনা হয়। অমরুত প্রকল্পের অধীনে হবে এই কাজ।

এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই তিনটি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের জন্য শিলান্যাস করা হয়। শিববাড়ি এলাকায় হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান তথা কর্পোরেটর রত্না দত্ত,পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ, মনিপুরের সিজা হাসপাতালের সাথে মৌ স্বাক্ষরের বিষয়।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,সোমবার প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপন হয় জিবিতে। মুখ্যমন্ত্রী বলেন, অমরুত ২.০ প্রকল্পে অর্থে তিনটি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এর ৯০ শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার। ১০ শতাংশ অর্থ দেবে রাজ্য সরকার। এদিন অনুষ্ঠানে এলাকার অনেক লোকজন অংশ নেন। বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

 

৭ দিন ব্যাপী খার্চি মেলা ও উৎসব সামনে রেখে সাজিয়ে তোলা হচ্ছে মন্দির প্রাঙ্গণ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুরান হাবেলিতে চৌদ্দ জুলাই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খারচি উৎসব। ২০ জুলাই অবধি চলবে ঐতিহ্যবাহী খারচি মেলা ও উৎসব। সাজিয়ে তোলা হচ্ছে মন্দির চত্বর। সকাল থেকে শ্রমিকরা কাজ করে চলেছেন। স্টল তৈরি, মন্দিরে রঙের কাজ। ৭ দিন ব্যাপী খার্চি মেলা ও উৎসব সামনে রেখে ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হচ্ছে। মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী সমস্ত কিছু নিজের থেকে খতিয়ে দেখছেন।

ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল জানান, আলোক সজ্জার কাজ ইতি মধ্যে শুরু হয়েছে। সাফাইয়ের কাজ করছেন এ এম সির শ্রমিকরা। সব দিক দিয়ে পুরো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। সুন্দরভাবে মেলা শেষ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত বছরের তুলনায় এবার দর্শনার্থীর সমাগম বেশি হবে বলে বলে আশা উদ্যোক্তাদের।

প্রতিবছরই ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটে এই মেলায়। রাজ্য শুধু নয় বহিঃরাজ্য থেকে লোকজন মেলায় অংশ নেন। মেলায় থাকে সরকারি স্টলও। বিভিন্ন জায়গা থেকে দোকানীরা রকমারি জিনিস নিয়ে স্টল খুলে বসেন। সাত দিন পুরান হাবেলি যেন জাতি জনজাতির মিলনস্থলের রুপ নেয়।

শ্রমিকদের বঞ্চনা নিয়ে ফের রাজধানীতে রাজপথে নামলো অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শ্রমিকদের বঞ্চনা নিয়ে ফের রাজধানীতে রাজপথে নামলো অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। অভিযোগ শ্রমিকরা বঞ্চনার শিকার। সোমবার বঞ্চনার বিরুদ্ধে সরব হয় সংগঠন। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মিছিল। স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিস লেন শ্রম ভবনের সামনে যায়।

কর্মসূচীর নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল। চেয়ারম্যান জানান এর আগেও সমস্যা নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে শ্রম কমিশনারের কাছে। কিন্তু শ্রমিকদের সমস্যার সুরাহা হয়নি। তাই ফের এদিন তারা রাস্তায় নেমেছেন। তিনি জানান দাবি আদায় নাহলে আগামী দিনে ধরনা সংগঠিত করবেন।

তিনি অভিযোগ করেন দিনে দিনে শ্রমিকদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। শ্রমিকরা কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও কিছুই আচ্ছেন না বলে অভিযোগ। বেসরকারি সংস্থায় অসংগঠিত শ্রমিকদের দিয়ে ১২=১৩ ঘণ্টা কাজ করানো হচ্ছে। সবকিছুতেই শ্রমিকরা বঞ্চিত। এদিন সংগঠন দাবি জানায় শ্রমিকদের লেবার কার্ড দেওয়ার।

রাহুল গান্ধী ত্রাণ শিবিরে বসবাসকারী লোকদের সাথে দেখা করেন, কংগ্রেস এমপির সফরের আগে জিরিবামে গুলাগুলি 

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভার বিরোধী দলের নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহিংসতা-বিধ্বস্ত রাজ্য মণিপুর সফরে রয়েছেন। মণিপুরে পৌঁছে তিনি প্রথমে ত্রাণ শিবিরে বসবাসকারী মানুষের সঙ্গে দেখা করেন। রাহুল গান্ধীর সফরের আগে, সোমবার সকালে জিরিবাম এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। ভোর সাড়ে তিনটার দিকে অজ্ঞাত ব্যক্তিরা ওই এলাকায় গুলি চালাতে থাকে। মেইতেই এলাকায় গুলি চালানো হয়।

গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাকর্মীরা। সকাল সাতটা পর্যন্ত নিরাপত্তাকর্মী ও বন্দুকধারীদের মধ্যে গোলাগুলি চলে। সতর্কতা হিসেবে আশপাশের এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত এক বছর ধরে মণিপুরে জাতিগত সহিংসতা চলছে।

রাজ্য কার্যনির্বাহী সভাপতি দেবব্রত ত্রাণ শিবিরে মানুষের সাথে রাহুল গান্ধীর বৈঠকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “রাহুল গান্ধী এখানে জিরিবামে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করতে এসেছিলেন। প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। সবাই এটা মেনে নিয়েছে। কিন্তু ঘটনা হল ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্তরা তাদের গল্প বলেছে। তারা বলেছে যে রাহুল গান্ধী তাদের গল্প শুনেনি।

তৃতীয়বারের মতো মণিপুর সফরে আসছেন রাহুল গান্ধী। গত বছর রাজ্যে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পরে তিনি ২০২৩ সালের জুনে মণিপুরে এসেছিলেন এবং এই বছরের শুরুতে তিনি একই রাজ্য থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রাও শুরু করেছিলেন।

মেইতি সম্প্রদায়কে তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা দেওয়ার দাবির প্রতিবাদে গত বছরের ৩ মে পার্বত্য জেলাগুলিতে একটি ‘উপজাতি সংহতি মার্চ’ আয়োজিত হওয়ার পরে সংঘর্ষ শুরু হয়। তারপর থেকে রাজ্যে কমপক্ষে ১৬০ জন প্রাণ হারিয়েছে। সহিংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার বাস্তুচ্যুত হয়েছে।

“আমি আমার বন্ধু রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার সমস্ত দিক পর্যালোচনা করার অপেক্ষায় আছি” : মোদী

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মস্কো সফরের আগে, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে তিনি তার বন্ধু রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার সমস্ত দিক পর্যালোচনা করার জন্য উন্মুখ। রাশিয়া ছাড়াও অস্ট্রিয়াও যাবেন প্রধানমন্ত্রী মোদী।

সোমবার তিন দিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের আগে ভারত-রাশিয়া সম্পর্ক তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, গত ১০ বছরে দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি হয়েছে।

মস্কো সফরের আগে, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, “আমি আমার বন্ধু রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার সমস্ত দিক পর্যালোচনা করার অপেক্ষায় আছি।” রাশিয়া ছাড়াও অস্ট্রিয়াও যাবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি অস্ট্রিয়াকে ভারতের দৃঢ় ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমরা গণতন্ত্রের আদর্শ শেয়ার করি। আমি নতুন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অপেক্ষায় আছি।”

২২ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের জন্য রাশিয়ায় তার দুদিনের সরকারী সফরের সময় প্রধানমন্ত্রী মোদী অজানা সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধানমন্ত্রী রাশিয়া ও অস্ট্রিয়ায় তিন দিন অবস্থান করবেন। তাঁর এই সফরগুলি সেই সব দেশের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার একটি সুযোগ, যেগুলির সঙ্গে ভারতের সময়-পরীক্ষিত বন্ধুত্ব রয়েছে৷ তিনি বলেন, আমি এই দেশগুলিতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগের জন্য উন্মুখ।

আসামের কাছাড় জেলার বন্যা দুর্গত মানুষের সাথে দেখা করেন রাহুল গান্ধী 

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোমবার আসামের কাছাড় জেলার বন্যা দুর্গত মানুষের সাথে দেখা করেছেন। তিনি শিলচরে পৌঁছান এবং আসাম ও মণিপুরের কংগ্রেস নেতারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এরপর রাহুল ফুলতালে গিয়ে ত্রাণ শিবিরে থাকা বন্যা দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। লোকসভায় বিরোধী দলের নেতা হওয়ার পর এটাই রাহুল গান্ধীর প্রথম উত্তর-পূর্ব সফর।

রাহুল গান্ধী যে পথ দিয়ে মণিপুরের জিরিবাম জেলায় যাবেন সেই পথেই এই শিবির। রাহুল গান্ধীর আসাম সফর এমন এক সময়ে এসেছে যখন রাজ্যটি বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে প্রবল বন্যার সম্মুখীন হয়েছে, যার ফলে ভূমিধস ও নদী ভাঙ্গছে।

২৮টি জেলার প্রায় ২২.৭০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাহুল গান্ধী জিরিবাম থেকে আসামের শিলচর বিমানবন্দরে ফিরে আসবেন এবং তার মণিপুর সফরের পরের ধাপে ইম্ফলের উদ্দেশ্যে উড়ে যাবেন। গত বছরের ৩ মে থেকে মণিপুরে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা চলছে এবং এ পর্যন্ত সংঘর্ষে ২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

আজ ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জন্মদিন

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জন্মদিন। গাঙ্গুলিকে ভারতের সেই অধিনায়কদের মধ্যে গণ্য করা হয় যারা টিম ইন্ডিয়ার ভাগ্য পরিবর্তন করেছিলেন। যে অধিনায়ক ভারতকে জিততে শিখিয়েছেন এবং বিদেশের মাটিতে আধিপত্য বিস্তার করেছেন। ক্যারিয়ারে অনেক উত্থান-পতন দেখেছেন গাঙ্গুলি। কিন্তু কখনও হাল ছাড়েননি এবং প্রচুর রান করেন। কিন্তু গাঙ্গুলির ক্যারিয়ার সত্যিই ১৯৯৬ সালে শুরু হয়েছিল এবং পরবর্তী চার বছরে যা ঘটেছিল তা গাঙ্গুলির ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ ছিল।

26 মে 1996 থেকে 1 জানুয়ারি 1996 এই চার বছরে গাঙ্গুলি অনেক কিছু তৈরি করেছিলেন। ওয়ানডেতে তিনি খুব জোরে কথা বলেছেন। এই চার বছরে, গাঙ্গুলি ওয়ানডেতে সর্বাধিক রান করার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তার আগে যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন শচীন টেন্ডুলকার। এরই ফল হল, তিনি হয়ে গেলেন টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক।

আমরা যদি গাঙ্গুলির পরিসংখ্যান দেখি 1997 সালের আগস্ট থেকে জুলাই 2001 পর্যন্ত, এই সময়ের মধ্যে তিনি 6033 রান করেছিলেন। 1 আগস্ট থেকে 1 জুলাই, 1998 সালের মধ্যে, গাঙ্গুলি মোট 41টি ম্যাচ খেলে 1595 রান করেন। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে চারটি সেঞ্চুরি ও আটটি হাফ সেঞ্চুরি। 1 আগস্ট, 1998 এবং 31 জুলাই, 1999 এর মধ্যে, গাঙ্গুলি 51 ম্যাচে 2580 রান করেছিলেন। এ বছর ছয়টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি করেন গাঙ্গুলি। এদিকে, 1 আগস্ট, 1999 থেকে 31 জুলাই, 2000 এর মধ্যে, গাঙ্গুলি 1858 রান করেছিলেন। এই সময়ের মধ্যে খেলা 38টি ম্যাচের মধ্যে গাঙ্গুলি সাতটি সেঞ্চুরি এবং আটটি হাফ সেঞ্চুরি করেছিলেন।

এই পারফরম্যান্সের ভিত্তিতে, গাঙ্গুলিকে টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছিল। এর পর সেই সময় শুরু হয় যা ভারতীয় ক্রিকেটের চেহারা পাল্টে দেয়। ভারত আজ যেখানেই থাকুক না কেন, এর কৃতিত্ব সবসময় গাঙ্গুলির অধিনায়কত্বকেই দেওয়া হবে। কিন্তু গাঙ্গুলীর ক্যারিয়ারে একটা বেদনা থেকে গেল। ভারতের হয়ে বিশ্বকাপ জিততে পারেননি তিনি। অধিনায়ক হিসেবে, গাঙ্গুলি 2003 সালে টিম ইন্ডিয়াকে ফাইনালে নিয়ে যায় কিন্তু অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করে।

ত্রিপুরায় প্রথম কিডনি প্রতিস্থাপন হতে যাচ্ছে! জেনে নিন কবে?

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সোমবার নতুন দিগন্ত খুলতে যাচ্ছে। ত্রিপুরায় প্রথম কিডনি প্রতিস্থাপন হতে যাচ্ছেl। রাজ্যের রেফারেল হাসপাতালে প্রথমবারের মতো হচ্ছে কিডনি প্রতিস্থাপন । এবিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জিবি হাসাতালে যান। সোমবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে হবে কিডনি প্রতিস্থাপন।

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রবিবার সন্ধ্যায় জিবি হাসপাতাল যান যেখানে প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপন হওয়ার কথা রয়েছে৷ কিডনি দাতা একজন মহিলা এবং প্রাপক হলেন এক জন যুবক।

তার নাম শুভম। ছেলেটির মাই কিডনি দিচ্ছে। তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। বিভিন্ন বিষয়ে কথা হয়েছে চিকিৎসক সহ চিকিৎসা কর্মীদের সঙ্গে। সাথে কথা বলেন। আনুমানিক ৫ ঘণ্টা সময় লাগবে কিডনি প্রতিস্থাপনে। সবাইকে তার শুভেচ্ছা জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী। রোগীকে দিয়েছেন অভয়।

আগরতলা ইসকন মন্দিরে রথযাত্রা ঘিরে সাড়া শহরে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা ইসকন মন্দিরে রথযাত্রা ঘিরে সাড়া শহরে।o রথের দড়িতে টান দিতে এদিন কে না ছিলেন। মুখ্যমন্ত্রী সহ অতিথিরাও রথের দড়িতে টান দেন। আগরতলা ইসকন মন্দিরের রথযাত্রা নিয়ম নিষ্ঠার সঙ্গে বেশ কয়েক বছর ধরে উদযাপন করা হচ্ছে। ব্যাপক ভক্ত সমাগম ঘটে ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রায়। এবছর আগরতলা ইসকন মন্দিরের রথযাত্রার বিস্তার ঘটনাও হয়েছে। আগরতলার ‘পূর্বাশা’ প্রাঙ্গনে বসেছে মেলা।

সেখান থেকেই বের হয় এবারের ইসকনের রথ। এদিন সেখানে হয় অনুষ্ঠানও। ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পূর্বাশা প্রাঙ্গনে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী রথের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। উনার বক্তব্যে উঠে আসে গত বছর কুমারঘাটের মর্মান্তিক ঘটনাও। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ভক্তদের উদ্দেশ্যে আহ্বান রাখেন দেশ ও রাজ্য যাতে আরও এগিয়ে যায় সেই প্রার্থনা ভগবানের কাছে করার জন্য।

তিনি বলেন, আনন্দের উৎসব কোন রকম ঘটনা ছাড়া পালিত হলে এর চেয়ে সুখের আর কিছু হতে পারে না।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, টি আই ডি সির চেয়ারম্যান নবাদুল বণিক, পশ্চিম জেলার জেলা শাসক সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে হাজার ভক্ত সমাগম হয়। রথের দড়িতে টান দিতে লোকজন বিভিন্ন জায়গা থেকে ভিড় করেন সেখানে রাস্তায়।

দড়িতে টান দেন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা। সেখান থেকে জগন্নাথ বলরাম ও শুভদ্রাকে নিয়ে বের হয় রথ। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।ফের ফিরে আসে। রথযাত্রাকে কেন্দ্র করে উৎসাহ লক্ষ্য করা যায় লোকজনের মধ্যে। পূর্বাশা প্রাঙ্গণে সাতদিন হবে বিভিন্ন অনুষ্ঠান। সকাল থেকেই শুরু হবে কর্মসূচী। মেলাও বসে।