Home Blog Page 454

যুবকদের স্বরোজগারি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে,ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশের প্রভূত সম্ভাবনা রয়েছে : প্রতিমন্ত্রী সুরেশ গোপী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পর্যটন শিল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে। যুবকদের স্বরোজগারি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশের প্রভূত সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা সফরে এসে পর্যটন দপ্তরের পর্যালোচনা সভায় একথা গুলি বললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী।

তিনি আহ্বান জানান অন্য রাজ্যগুলির সঙ্গে প্রতিযোগিতার মনোভাব নিয়ে পর্যটন শিল্পের বিকাশে এগিয়ে আসার। মঙ্গলবার তিনদিনের সফরে রাজ্যে আসেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। এম বি বি বিমান বন্দরে উনাকে স্বাগত জানায় পর্যটন দপ্তরের অধিকর্তা। পরে রাজ্য রাজ্য অতিথিশালায় পর্যটন দপ্তরের পর্যালোচনা বৈঠক করেন দপ্তরের আধিকারিকদের সঙ্গে।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সচিব ইউ কে চাকমা, অধিকর্তা, পর্যটন উন্নয়ন নিগমের এম ডি, পুর নিগমের অতিরিক্ত কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জানান, যুবকদের স্বরোজগারি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। রাজ্যের পর্যটন মন্ত্রী বলেন বৈঠকে বর্তমানে চলা প্রকল্প ও আগামী দিনের পর্যটনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন রাজ্য সরকার পর্যটনের বিকাশে কাজ করছে কেন্দ্রীয় সরকারের নির্দেশিত পথে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী আগরতলা আখাউড়া চেকপোস্ট ঘুরে দেখেন এবং ও এন জি সির প্রধান কার্যালয়ে বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। এদিকে সফরে কেন্দ্রীয় মন্ত্রীর কর্মসূচী রয়েছে ঊনকোটি গোমতী জেলাতেও।

 

 

মাদ্রাসায় পড়ানোর জন্য সময় মতো সহজে জেনারেল বইয়ের ব্যবস্থা করার দাবিতে সাংবাদিক সম্মেলন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সর্বভারতীয় কৌমী মাদ্রাসা বোর্ডের রীতি-নীতি ও সংবিধান অনুযায়ী প্রায় ১৫৮ বৎসর থেকে চলে আসা কৌমী মাদ্রাসা গুলির পঠন-পাঠন তথা যাবতীয় ব্যাপারে সাংবিধানিক অধিকার বহাল রাখা, শিক্ষার্থীদের জন্য ইউ ডি আই এস ই/ পেন কোড পাওয়ার সহজ প্রক্রিয়ার ব্যবস্থা,সর্বভারতীয় রাবেতা বোর্ড কর্তৃক মাদ্রাসাগুলিকে যে ১০ দফা সার্কুলার দেওয়া হয়েছে, সে ব্যাপারে অবগত করা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি।

মঙ্গলবার রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া ত্রিপুরা তথা নিখিল ত্রিপুরা কৌমী মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে জানান সংগঠনের কর্মকর্তারা। তারা জানান মুখ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্যসচিবকেও স্মারকপত্র দেওয়া হয়েছে। এদিন সংগঠনের তরফে দাবি জানানো হয়েছে মাদ্রাসায় পড়ানোর জন্য সময় মতো সহজে জেনারেল বইয়ের ব্যবস্থা করার। এদিন সংগঠনের তরফে আগরতলা শিবনগর গেদু মিয়ার মসজিদ প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান সহ অন্যরা।

স্বাস্থ্য হাব তৈরির দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য : নব্যেন্দু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন প্রকৃত একজন রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী নেতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজ আমলে যে প্রতীক চিহ্ন ছিল, সেই চিহ্ন পরিবর্তন করে ভারতীয়ত্বকে প্রতিষ্ঠা করেছেন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি। ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছিলেন তিনি।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে ছিলেন মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। সহ-সভাপতি বলেন, সম্প্রতি ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে স্থানীয় একটি সংবাদ মাধ্যমে। এতে যেসব তথ্য দেওয়া হয়েছে তা যাচাই করে দেওয়া প্রয়োজন ছিল। যেসব তথ্য প্রকাশ হয়েছে তা ঠিক নয় বলে দাবি করেন তাপস ভট্টাচার্য।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য জিবিতে কিডনি প্রতিস্থাপন নিয়ে বলেন দীর্ঘ প্রচেষ্টার পরে এই কাজটা সফল হয়েছে। বিজেপি পরিচালিত সরকারের এটা স্বাস্থ্য ক্ষেত্রে বড় সাফল্য। এই সাফল্যের জন্য বিজেপির তরফে মুখ্যমন্ত্রী, সরকার, চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানানো হয়। তিনি আশা প্রকাশ করেন আগামীদিনে স্বাস্থ্য পরিষেবা আরও দ্রুত এগিয়ে যাবে। স্বাস্থ্য হাব তৈরির দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য।

প্রতিবেশী যুবককে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই ভাই

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবেশী যুবককে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই ভাই। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটে ৬ জুলাই রাতের বেলা। অভিযোগ আগরতলা টাউন ইন্দ্রনগর সংহতি সংঘ এলাকার বাসিন্দা নীলিমা দেবনাথ এর ছেলে প্রণব ভৌমিককে মারধর করে প্রতিবেশী দুই যুবক।

ঘটনায় আহত প্রণব ভৌমিককে হাসপাতালে নিয়ে ছিকিরতসা করাতে হয়। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন আক্রান্তের মা। পুলিশ মামলা নিয়ে তদন্তে নেমে গ্রেপ্তার করে তপন ও রজত ঘোষ নামে দুইজনকে। মঙ্গলবার ধৃত দুইজনকে আদালতে সোপর্দ করে পুলিশ।

ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৬ তম রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উদযাপন করা হয় রাজ্যেও

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামীদিনে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের স্বার্থে কি কাজ করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আগরতলা মহানগরের কার্যকরণী বৈঠকে।পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধি আগামী দিনে কিভাবে করা যায় সেবিষয়ও আলোচনায় উঠে এসেছে।

একথা জানান সংগঠনের আগরতলা মহানগরের যুগ্ম সম্পাদক মৌসুমি দাস। মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৬ তম রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উদযাপন করা হয় রাজ্যেও। এদিন সকালে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় অনুষ্ঠান। সেখানে গঠিত হয় আগরতলা মহানগরের নতুন কমিটি। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব। কর্মসূচীতে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা অংশ নেন।

খাস জায়গায় অফিস ঘর ঊষাবাজার ভারত রত্ন সংঘ ক্লাবের, সাত দিনের মধ্যে ভেঙে ফেলার নোটিস জেলা শাসকের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খাস জায়গায় অফিস ঘর তৈরি করেছে ঊষাবাজার এলাকার বনেদী ক্লাব ভারত রত্ন সংঘ। অভিযোগ ক্লাব ঘরের সামনের কিছু জায়গাও খাস রয়েছে। তদন্তে এই রিপোর্ট বেরিয়ে আসার পর প্রশাসনের তরফে নোটিস দেওয়া হয়েছে সংঘের সভাপতি ও সম্পাদককে।

৮ জুলাই সদর মহকুমা প্রশাসনের তরফে নোটিস দেওয়া হয়েছে ভারত রত্ন সংঘের ক্লাব ঘর ভেঙে ফেলার। পাশাপাশি উষাবাজারের বিখ্যাত ভারত রত্ন সংঘের বিল্ডিং কেন ভাঙা হবে না তার জন্য সাত দিনের মধ্যে ফেরতযোগ্য শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

এবিষয়ে পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার জানান সাত দিনের মধ্যে যদি সংঘের কর্তৃপক্ষ ক্লাব ঘর না ভেঙে ফেলে তাহলে প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান পুলিশি তদন্তে বের হয়ে আসে সেই এলাকায় কিছু ঘটনা ঘটেছে জার সঙ্গে ভারত রত্ন সংঘের নাম জড়িয়ে আছে।

 

 

বর্তমানে শিক্ষা ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হচ্ছে, নীট নেট দুর্নীতি হয়েছে : সন্দীপন:

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রাজ্যে শহীদ কানু দে-কে স্মরণ করে ভারতের ছাত্র ফেডারেশন। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।মঙ্গলবার ছাত্র নেতা কানু দের ৩৪ তম শহীদান দিবস পালন করা হয়। এদিন সকালে মেলারমাঠ ছাত্র- যুব ভবনে হয় শহীদান দিবস। পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ কানু দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এস এফ আই এর রাজ্য সম্পাদক সন্দীপন দে সহ অন্যরা।

ছাত্র নেতা সন্দীপন দে এদিন বলেন,বর্তমানে শিক্ষা ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হচ্ছে। নীট নেট দুর্নীতি হয়েছে। তার অভিযোগ ত্রিপুরায় স্কুলে পাঠ্যবই এখনও যায়নি।সামগ্রিকভাবে রাজ্যের ছাত্র সমাজের কাছে একটা সংকট তৈরি হচ্ছে। এই সংকট মোকাবিলায় লড়াইয়ের ময়দানে এখন ছাত্র সমাজকে নামানো দুই বাম ছাত্র সংগঠনের মূল দায়িত্ব।

উল্লেখ্য ১৯৯১ সালের ৮ জুলাই স্কুলে পাঠ্যবই দেওয়ার দাবিতে উদয়পুরে আন্দোলনে নেমেছিলেন ছাত্ররা। মিছিলে ছিলেন উদয়পুর ত্রিপুরা সুন্দরী স্কুলের ছাত্র কানু দে। মিছিলের উপর পুলিশ গুলি চালায়। এই গুলিতে শহীদ হয়েছিলেন অষ্টম শ্রেণীর ছাত্র কানু দে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরের দিন ৯ জুলাই শহীদ হন কানু দে। প্রতিবছর তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ভারতের ছাত্র ফেডারেশন।

শারদীয় উৎসবের সময় ক্লাবগুলিতে ডিজে সংস্কৃতি বন্ধ করার দাবিতে সরব হলো বাংলা সংস্কৃতি বলয়  আগরতলা সংসদ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদের তরফে ডেপুটেশন দেওয়া হয় তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছে। এদিন সংগঠনের তরফে অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেওয়া হয়। শারদীয় উৎসবের সময় ক্লাবগুলিতে ডিজে সংস্কৃতি বন্ধ করার দাবি জানান তারা। বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদের অনুরধ জানায় জাতীয় সম্প্রীতির রঙিন বুনন পুনরুদ্ধারের জন্য কার্যকর ভূমিকা নেওয়ার।

ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি বিভাগ আগরতলা শহরের ক্লাবগুলির মধ্যে শারদীয় উৎসবকে কেন্দ্র করে মন্ডপ সজ্জা, প্রতিমা ডিজাইন, পরিবেশ বজায় রাখা, আলোকসজ্জা ইত্যাদি বিষয়ে স্বাস্থ্যকর প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও তথ্য সংস্কৃতি দপ্তর “দশমী যাত্রা” কার্নিভালের আয়োজন করে থাকে। নির্বাচিত ক্লাবগুলিকে পুরস্কৃত করে। সোমবার সংগঠনের আগরতলা সংসদের কার্যকরী কমিটির সদস্য পার্থ মজুমদার জানান, ভারতীয় সনাতনী সংস্কৃতির পরিপন্থি ডি জে সংস্কৃতি। যা কিনা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না।

তিনি জানান অধিকর্তার কাছে অনুরোধ রাখা হয়েছে ক্লাব গুলিকে যেন উৎসাহিত করা হয় ভারতীয় সংস্কৃতির ধারা বহন করে নিয়ে যাওয়ার জন্য। আগামী দিনে সংগঠন, মহিলা কমিশন , আরক্ষা দপ্তর, পুর নিগমের কাছে আবেদন রাখা হবে ক্লাব গুলির কাছে সেই বার্তা নিয়ে যাওয়ার জন্য। তাদের দাবি একটাই সার্বজনীন উৎসবে যা ডি জে সংস্কৃতিকে যেন উৎসাহিত করা না হয়।

 

 

সাত সকালে এক বৃদ্ধ মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত সকালে নিজ বাড়ির পাশে এক বৃদ্ধ মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম আল্পনা দাস। বয়স আনুমানিক সত্তর বছর। ঘটনাটি ঘটে সোমবার খয়েরপুর চাম্পামুড়া এলাকায়। জানা গেছে ছেলের সঙ্গেই থাকতেন মহিলা। মহিলা কিছুটা মানসিক ভারসাম্য হীন ছিলেন।

চিকিৎসক দেখিয়ে সুস্থও করে তোলা হয়। কিন্তু দুই তিন মাস আগে ফের সমস্যা হয়। চিকিৎসক দেখিয়ে ওষুধ খাওয়ানো হলেও সুরাহা হচ্ছিল না। সোমবার সকালে নিজ বাড়ির পাশে মহিলার পুত্রবধূ ধোঁয়া দেখতে পায়। তিনি সেখানে গিয়ে দেখেন শাশুড়ির অগ্নিগ্ধ অবস্থায়।

মহিলার চিৎকারে অন্য লোকজন ছুটে আসেন ততক্ষনে সব শেষ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে জিবিতে নিয়ে আসেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধারণা আত্মহত্যা করেছে হয়তো মহিলা। তবে ঘটনার তদন্ত করছে পুলিশ।