Home Blog Page 453

রাজ্যে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৬০০ সরকারি চাকুরি দেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তের যেমন ধর্ম নেই। কাজেরও কোন ধর্ম নেই। মানুষকে বর্তমানে কোন কিছু পাওয়ার জন্য আন্দোলন করতে হয় না। দাবি করার আগেই মানুষ পেয়ে যাচ্ছে। তবে কাজের কোন বিকল্প নেই। কাজের মাধ্যমে মানুষের মূল্যায়ন হয়। বুধবার রাজধানীতে হরিজন কোয়ার্টারের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।রাজধানীর আই জি এম হাসপাতাল কমপ্লেক্স সংলগ্ন হরিজন কলোনিতে গড়ে উঠেছে এই কোয়ার্টার দ্বিতীয় ধাপে।

সাফাই কর্মীদের জন্য গড়ে উঠা এই কোয়ার্টারের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এদিন অনুষ্ঠানে ৯ জন আবাসিকের হাতে ঘরের চাবি তুলে দেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। তাই সরকারি চাকুরি দেওয়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৬০০ সরকারি চাকুরি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সাফাই কর্মীদের সামাজিক অর্থনৈতিক মূল্যায়ন করছেন দেশের প্রধানমন্ত্রী। আগামিদিনেও প্রধানমন্ত্রী তা করবেন। রাজ্য সরকারও সেই দিশায় কাজ করবে।এদিন অনুষ্ঠানে প্রচুর সাফাই কর্মী অংশ নেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

শ্রমিক স্বার্থে ১২ দফা দাবির ভিত্তিতে শহরে বিক্ষোভ মিছিল ও সভা সংঘটিত করলো সি আই টি ইউ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত বাসী লোকসভা নির্বাচনে বিজেপির নীতির বিরুদ্ধে পরিষ্কার পরিচ্ছন্ন রায় দিয়েছেন। বিজেপিকে ছোট করে দিয়েছে। কিন্তু তৃতীয় বারের মতো সরকারে এসে বিজেপি একই কায়দায় তাদের নিতিগুলি কার্যকর করতে শুরু করেছে। দেশে ঠিকা শ্রমিকের নামে মানুষের উপরে অত্যাচার চলছে। ১৭-১৮ ঘণ্টা কাজ করিয়ে মজুরি দেয় খুব কম।

কেন্দ্র রাজ্যের সরকার এসব করছে। এই অভিযোগ করলেন সি আই টি ইউর রাজ্য সভাপতি মানিক দে। তিনি জানান এর বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে বুধবার আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল- সভা।

এদিন রাজধানীর অফিস লেন সি আই টি ইউ অফিসের সামনে থেকে বের হয় মিছিল। স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে সভায় মিলিত হয়। কর্মসূচীতে ছিলেন শ্রমিক নেতা মানিক দে, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যরা।

তাদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল, ঢালাও বেসরকারীকরন প্রক্রিয়া বন্ধ,ঠিকাদারী কাজে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা, প্রকল্প কর্মীদের পেনশন গ্র্যাচুয়িটি সহ সকল সামাজিক নিরাপত্তা দেওয়ার।

 

 

মদের আসরে বিবাদ এর জেরে খুন এক যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জঙ্গলে মদের আসরে বিবাদ। এর জেরে খুন এক যুবক। ঘটনা আমতলী থানা এলাকায়। পুলিশ মূল অভিযুক্ত সহ তিনজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মঙ্গলবার রাতে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী ১৯ কার্ড এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে একটি রাবার বোর্ডের পাশে প্রায় ৫ জন মিলে মদের আসর বসায়।

সেখানেই কোন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। অভিযোগ তখনই এলাকার দুলাল শীলের ছেলে সুরজিৎ শীলকে একসময় বাবুল আচার্য উরফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সুরজিৎ শীল।ঘটনার পরে সেখান থেকে পালিয়ে যায় মূল অভিযুক্ত সহ অন্যরা। বুধবার সকালে ঘটনা স্থানীয়দের নজরে আসে।

খবর পেয়ে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ আমতলীর মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলের ছুটে যায়। ঘটনাস্থলে ছুটে যায় ফরেনসিক টিমও।খবর পেয়ে মৃত যুবকের পরিবারের লোকজন ছুটে যান। তারা কান্নায় ভেঙে পড়েন। সকালে মূল অভিযুক্ত বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সহ সায়ন রায় এবং রাজু সরকারকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা। পরে সুরজিৎ শীল মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।আমতলী থানার পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পাঠানো হবে। যুবক খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

জগন্নাথ জিউ মন্দিরের উদ্যোগে ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে প্রসাদ, ঠাণ্ডা পানীয় বিতরণ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক কাজে বরাবর এগিয়ে আসে জগন্নাথ চৈতন্য গৌরীয় মঠের বৈষ্ণবরা। জগন্নাথের রথযাত্রা উৎসব উপলক্ষেও সামাজিক কাজ হাতে নেয় জগন্নাথ জিউ মন্দিরের সন্ত- বৈষ্ণবরা। বুধবার আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে উদ্যোগে অটল বিহারী বাজপীয় আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে প্রসাদ, ঠাণ্ডা পানীয় বিলি করে।

এদিন মঠের বৈষ্ণবরা হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে হাতে এসব তুলে দেন। উপস্থিত ছিলেন মঠের অধ্যক্ষ বিষ্ণু মহারাজ, আগরতলা মঠের মঠরক্ষক ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, মঠের সহ-পরিচালক বিকাশ শ্রমন মহারাজ সহ অন্য সাধুসন্তরা। জগন্নাথের আশীর্বাদে রোগীরা দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে জানা মঠের অধ্যক্ষ।

 

 

মুসলিম মহিলারাও স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারেন : সুপ্রিম কোর্ট

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বিবাহবিচ্ছেদ সংক্রান্ত আবেদনের বিষয়ে, সুপ্রিম কোর্ট আবারও তার সিদ্ধান্তে বলেছে যে একজন মুসলিম মহিলা তার স্বামীর বিরুদ্ধে ১২৫ সিআরপিসি ধারায় ভরণপোষণের জন্য আবেদন করতে পারেন। বিচারপতি বিবি নাগারথনা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ পৃথক রায় দিলেও উভয়ের অভিমত একই। সুপ্রিম কোর্ট বলেছে যে এই ধারাটি সমস্ত বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের জন্য প্রযোজ্য, তাদের ধর্ম নির্বিশেষে।

সুপ্রিম কোর্ট বলেছে যে মুসলিম মহিলারাও এই বিধানের আশ্রয় নিতে পারেন। আসলে, একজন মুসলিম ব্যক্তি তার স্ত্রীকে ভরণপোষণ দেওয়ার জন্য তেলেঙ্গানা হাইকোর্টের আদেশকে SC-তে চ্যালেঞ্জ করেছিলেন। এই আবেদনের শুনানিকালে এ সংক্রান্ত বিস্তারিত দিকগুলো শুনানি করে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন এসসি।

মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু. রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদী,যোগী সহ অনেক নেতা শোক প্রকাশ 

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তরপ্রদেশের উন্নাও জেলায় একটি দুধের ট্যাঙ্কারের সঙ্গে একটি ডাবল ডেকার বাসের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ১৯ জনেরও বেশি। আজ ভোর সোয়া ৫টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে শোরগোল পড়ে যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অনেক নেতা এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবারের এই ঘটনায় শোক প্রকাশ করে একে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। রাষ্ট্রপতি ভবন থেকে ‘এক্স’-এর একটি পোস্টে বলা হয়েছে যে উত্তরপ্রদেশের উন্নাওয়ে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর খুবই দুঃখজনক।

রাষ্ট্রপতি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, “আমি এই ধরনের আকস্মিক মৃত্যুর শিকারদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

দুর্ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে পিএমও। লিখেছেন- উত্তরপ্রদেশের উন্নাওতে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক। যারা এতে তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদের এই কঠিন সময়ে শক্তি দিন। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নিযুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রী উন্নাওতে দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অনুগ্রহ ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।

রাজ্য সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রীর সবকা সাথ-সবকা বিকাশের স্বপ্নকে বাস্তবায়িত করা : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজোর জনজাতি অধ্যুষিত এলাকার পরিকাঠামো উন্নয়ন ও জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দিতে সরকার আন্তরিক প্রয়াস নিয়েছে। উন্নয়ন কর্মসূচি রূপায়ণে সরকার কখনও আপোষ করবেনা। রাজ্য সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ- সবকা বিকাশের স্বপ্নকে বাস্তবায়িত করা। আজ সিপাহীজলা জেলার টাকারজলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্র ও দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জম্পুইজলার সুধনা দেববর্মা স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। দুটি স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন ও সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন উপলক্ষে সুধন্বা দেববর্মা স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক বিকাশে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র ও খেলাধুলার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি রাজ্যের মানুষের আর্থসামাজিক মান উন্নয়নেও সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। রাজ্য সরকারের লক্ষ্য ত্রিপুরাকে দেশের সামনে একটি আদর্শ রাজ্য হিসেবে গড়ে তোলা। এজন্য শিক্ষা-স্বাস্থ্য থেকে শুরু করে খেলাধুলার বিকাশ এবং মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে কৃষি, উদ্যান, প্রাণীসম্পদ, মৎস্য, বন, যোগাযোগ, পরিশ্রুত পানীয়জল সরবরাহে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিকে ২০২১ সালে ৬ শয্যাবিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ১০ শয্যায় উন্নীত করা হয়। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় ১৯২১ সালের ২২ এপ্রিল। নতুন ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ১০ লক্ষ টাকা। টাকারজলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি অনেক পুরনো হওয়ার ফলে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। নবনির্মিত দ্বিতলবিশিষ্ট ভবনটি ৩০ শয্যাবিশিষ্ট। এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৭০ লক্ষ টাকা। টাকারজলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন ও পরিষেবা চালু হওয়ায় এই এলাকার ৫০ হাজারেরও বেশী মানুষ উপকৃত হবেন। এই সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে ৬টি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। খেলো ইন্ডিয়া প্রকল্পে জম্পুইজলার সুধন্বা দেববর্মা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ গড়ে তোলা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৪ কোটি ৯৯ লক্ষ ৫৯ হাজার টাকা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। রাজ্যে এখন ৬টি জাতীয় সড়ক রয়েছে। আরও ৪টি জাতীয় সড়কের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়া গেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ত্রিপুরার অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে। রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে বিশ্বখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে ব্র্যান্ড অ্যামবাসেডর করা হয়েছে। এতে রাজ্যে বিদেশী পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরফলে পর্যটন ক্ষেত্রে রোজগারের সম্ভাবনাও বাড়ছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় একটি মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, রাজো ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। ক্রীড়া ক্ষেত্রের মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কলই, বিধায়ক মানব দেববর্মা, জম্পুইজলা বিএসি’র চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী প্রমুখ। সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থশিব জয়সবাল।

শ্রীনগর সীমান্ত হাট ও পালাটানা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পরিদর্শনে রাজ্যপাল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ সাব্রুমের শ্রীনগর সীমান্ত হাট ও উদয়পুরের পালাটানা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পরিদর্শন করেন। রাজ্যপাল সাব্রুমের শ্রীনগর এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক স্মিতা মল। দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। বর্ডার হাট পরিদর্শনের সময় সীমান্তরক্ষী বাহিনীর ডিআইজি অনিল শর্মা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার অশোক সিংহও উপস্থিত ছিলেন। সীমান্ত হাটের মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যপালকে পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানানো হয়।

রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু শ্রীনগর সীমান্ত হাট ঘুরে দেখেন এবং ভারত ও বাংলাদেশের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে মত বিনিময় করেন। কমন ফেসিলিটি সেন্টারে তিনি দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক, বাংলাদেশের ফেনী জেলার আধিকারিক, বিএসএফ-র ডিআইজি এবং শুল্ক দপ্তরের আধিকারিকগণের সঙ্গে মতবিনিময় করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত হাটে দুই দেশের বিক্রেতাগণ বিভিন্ন পণ্য বিক্রি করছেন। সীমান্ত হাটের অভিজ্ঞতা নিতেই তিনি আজ এই সফরে এসেছেন। তিনি বলেন, উভয় দেশের ক্রেতা বিক্রেতাগণ মিলেই সীমান্ত হাটটিকে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে।

বিকেলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু উদয়পুরের পালাটানায় ওটিপিসি’র বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে গিয়ে পৌঁছালে গোমতী জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক সমিত লোধ, ওটিপিসি’র জেনারেল ম্যানেজার এস নামবদ্রিপাদ এবং অন্যান্য আধিকারিকগণ রাজ্যপালকে স্বাগত জানান। গোমতী জেলা পুলিশের পক্ষ থেকে রাজাপালকে গার্ড অব অনার দেওয়া হয়। ওটিপিসি প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে আয়োজিত সভায় জেনারেল ম্যানেজার এবং আধিকারিকগণ রাজ্যপালকে পালাটানা বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে বিস্তারিত অবহিত করেন। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

গৌতম গম্ভীরকে প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে বিসিসিআই

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় ক্রিকেট দল পেয়েছে নতুন কোচ। গৌতম গম্ভীরকে প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতের প্রধান কোচ হবেন প্রাক্তন ভারতীয় দলের ওপেনার গম্ভীর। ৪২ বছর বয়সী গম্ভীর ভারতীয় দলের অংশ ছিলেন যারা ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ জিতেছিল। এর সাথে, তার পরামর্শের অধীনে, কেকেআর আইপিএল ২০২৪ শিরোপা জিতেছে। তার নেতৃত্বে কলকাতাও দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।

বিসিসিআই সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গম্ভীরকে প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেন। তিনি লিখেছেন- আমি খুবই খুশি যে আমি গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে স্বাগত জানাচ্ছি। আধুনিক সময়ে ক্রিকেট দ্রুত বিকশিত হয়েছে এবং গৌতম এই পরিবর্তিত দৃশ্যকে কাছাকাছি থেকে প্রত্যক্ষ করেছেন। তার পুরো ক্যারিয়ারে তিনি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে তার ভূমিকা পালন করেছেন। আমি আত্মবিশ্বাসী যে গৌতম ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ ব্যক্তি।

রাশিয়াকে চিরসবুজ বন্ধু বলেছেন প্রধানমন্ত্রী মোদি, বলেছেন- ১০ বছরে ভারতের উন্নয়ন শুধুই ট্রেলার আরো অনেক কিছু হবে

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাশিয়ার সাথে ভারতের সম্পর্ককে দৃঢ়ভাবে সমর্থন করেছেন, দেশটির পুরানো মিত্র ভারতের “চিরদিনের বন্ধু” বলে অভিহিত করেছেন। তিনি গত দুই দশকে তার নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন।

রাশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে ভারত-রাশিয়া সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার শক্তিশালী স্তম্ভের উপর নির্মিত। তাদের সম্পর্ক বারবার পরীক্ষা করা হয়েছিল এবং প্রতিবারই তারা শক্তিশালী হয়ে ওঠে। প্রধানমন্ত্রী মোদিও পরোক্ষভাবে কয়েক দশক ধরে চলে আসা “প্রভাব-ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থার” সমালোচনা করেছেন।

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “বিশ্বের এখন যা প্রয়োজন তা হল সঙ্গম, প্রভাব নয় এবং এই বার্তাটি ভারতের চেয়ে ভাল কেউ দিতে পারে না, যেখানে সঙ্গমের উপাসনার একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে ভারতকে উদীয়মান বহুমুখী বিশ্বে একটি শক্তিশালী স্তম্ভ হিসাবে দেখা হচ্ছে।” আদেশ তিনি যখন শান্তি, সংলাপ ও কূটনীতির কথা বলেন, তখন সারা বিশ্ব শোনে।

রাশিয়ার সাথে ভারতের সম্পর্কের বিষয়ে মন্তব্য করে মোদি বলেছিলেন যে তিনি কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে অনন্য অংশীদারিত্বের একজন ভক্ত। তিনি বলেছিলেন, “যখনই রাশিয়া শব্দটি শুনি, প্রত্যেক ভারতীয়র মনে প্রথম যে জিনিসটি আসে তা হল ভারতের সুখ-দুঃখের সঙ্গী এবং একটি নির্ভরযোগ্য মিত্র। রাশিয়ায় শীতকালে তাপমাত্রা যতই কম হোক না কেন, ভারত-রাশিয়ার বন্ধুত্ব সবসময়ই প্লাস এবং উষ্ণতায় পূর্ণ। এই সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার একটি শক্তিশালী ভিত্তির উপর নির্মিত।

প্রধানমন্ত্রী বলেছিলেন যে গত দুই দশকে ভারত-রাশিয়ার বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁর বন্ধু পুতিনের জন্য তাঁর বিশেষ প্রশংসা রয়েছে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী হিসাবে এটি তার ষষ্ঠ রাশিয়া সফর এবং এই সময়ের মধ্যে দুই নেতা ১৭ বার দেখা করেছেন। যুদ্ধের সময় ভারতীয় ছাত্রদের সরিয়ে নিতে সাহায্য করার জন্য পুতিনের প্রশংসা করে তিনি বলেন, “এই সমস্ত বৈঠক আমাদের পারস্পরিক বিশ্বাস এবং সম্মান বাড়িয়েছে।” এ জন্য তিনি রুশ নেতা ও রুশ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দর্শকদের করতালির মধ্যে, তিনি ঘোষণা করেছিলেন যে ভারত দুই দেশের মধ্যে ভ্রমণ এবং বাণিজ্যের প্রচারের জন্য রাশিয়ায় (কাজান এবং ইয়েকাটেরিনবার্গ) দুটি নতুন কনস্যুলেট খুলবে। এছাড়াও বলা হয়েছে যে উভয় দেশ চেন্নাই-ভ্লাদিভোস্টক ইস্টার্ন মেরিটাইম করিডোরেও কাজ করছে।

রাজ কাপুরের উপর চিত্রায়িত বিখ্যাত গান ‘সার পে লাল তোপি রুসি, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’-এর কথা স্মরণ করে তিনি বলেন, গানটি পুরনো হলেও এর অনুভূতি চিরসবুজ। দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর কথাও উল্লেখ করেন, যার রাশিয়ায় প্রচুর ভক্ত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারত গত ১০ বছরে যা অর্জন করেছে তা কেবল একটি ট্রেলার এবং আগামী বছরগুলিতে আরও অনেক কিছু আসতে হবে। তিনি বলেছিলেন যে ভারত পরিবর্তনের একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং গত ১০ বছরে উন্নয়নের গতি বিশ্বকে অবাক করেছে।

তিনি তার নির্বাচনী প্রচারের সময় যা বলতেন, একবিংশ শতাব্দী ভারতের। ভারতের উন্নয়নের দ্রুত গতি বিশ্বের অগ্রগতিতে একটি নতুন অধ্যায় লিখবে। ভারত পরিবর্তন হচ্ছে কারণ এটি তার ১৪০ কোটি নাগরিকের শক্তিতে বিশ্বাস করে যারা এখন তাদের উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবে পরিণত করার স্বপ্ন দেখছে।