Home Blog Page 452

জিবিতে চিকিৎসকের ভূমিকায় ক্ষোভ উগরে দেন বিজেপি নেতার পরিবারের সদস্যরা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ বিজেপির এক মণ্ডল সভাপতির পরিজনেরা। চিকিৎসকের ভূমিকায় ক্ষোভ উগরে দেন বিজেপি নেতার পরিবারের সদস্যরা। মোহনপুর মণ্ডলের বিজেপির সভাপতি ধিরেন্দ্র দেবনাথ। যে এলাকার বিধায়ক হলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য দাপুটে মন্ত্রী রতন লাল নাথ। অসুস্থতা নিয়ে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে আসেন ধিরেন্দ্র বাবু।

বৃহস্পতিবার উনাকে এক্সরে করাতে সংশ্লিষ্ট ওয়ার্ডে নিয়ে যান পরিজনেরা। তখনই খুব অসুস্থ হয়ে পড়েন তিনি। এতে ভয় পেয়ে যান পরিবারের লোকজন। তখন চিকিৎসককে ডেকে আনতে গেলে মণ্ডল সভাপতিকে দেখতে আসেননি বলে অভিযোগ।আরও অভিযোগ ধিরেন্দ্র দেবনাথের ছেলের সঙ্গে দুর্ব্যবহার করেছেন জনৈক চিকিৎসক।

ঘটনায় ক্ষোভ ছড়ায় মোহনপুর বিজেপি মণ্ডল সভাপতির পরিবারের সদস্যদের মধ্যে। এদিকে অভিযোগ উঠেছে রোগীর পরিজনেরা চিকিৎসককে আক্রমণের চেষ্টা করেছে। তবে প্রশ্ন উঠেছে শাসক দলের নেতার চিকিৎসার ক্ষেত্রে যদি এমন অবস্থা হয় সরকারি হাসপাতালে তাহলে সাধারণ মানুষের কি হবে তা সহজে অনুমেয়।

 

 

আগামি বছর বি-ডিভিশন খেলার ছাড়পত্র নিয়ে নিলো ঐকতান যুব সংস্থা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় বি-গ্রুপের লড়াইয়ে বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইকফাই এফ সি ও স্বামী বিবেকানন্দ ক্লাব।

দিনের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাষ্পিয়নের হওয়ার জন্য কঠিন সমীকরণের সম্মুখীন উভয় দল। লিগে ইকফাই এফ সির সংগ্রহে রয়েছে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট ও স্বামী বিবেকানন্দ ক্লাবের সংগ্রহে রয়েছে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট। যদিও স্বামী বিবেকানন্দ ক্লাব শেষ ম্যাচটি খেলতে নামবে সবোজ সংঘের বিরুদ্ধে। এই ম্যাচে জয় পেলে স্বামী বিবেকানন্দ ৭ ম্যাচে অর্জন করবে ১৬ পয়েন্ট।

তবে গোলের হিসেবে অনেকটা এগিয়ে রয়েছে ইকফাই এফ সি। সব সমীকরনের হিসেব তখনই মূলায়ন হবে যদি বি-গ্রুপে শীর্ষ স্থানে থাকা সরোজ সংঘ নিজেদের শেষ দুটি ম্যাচে পরাজিত হয়। এই গ্রুপে সরোজ সংঘ টানা ৫ ম্যাচে অপরাজিত রয়েছে।

সরোজ সংঘ শেষ দুটি ম্যাচ খেলতে নামবে উমাকান্ত কোচিং সেন্টার ও স্বামী বিবেকানন্দ ক্লাবের সঙ্গে। শক্তির দিক দিয়ে দু’টি দল থেকে অনেকটা এগিয়ে রয়েছে সরোজ সংঘ। ফলে কোনো ধরনের অঘটন না ঘটলে বি-গ্রুপ চ্যাষ্পিয়ন হওয়ার পাশাপাশি আগামী বছর বি-ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করে নেবে সরোজ সংঘ।

এদিকে এদিনের দ্বিতীয় ম্যাচ জয় পেল ঐকতান যুব সংস্থা। দিনের দ্বিতীয় ম্যাচে এ-গ্রুপের লড়াইয়ে ৩-২ গোলের ব্যবধানে জষ্পুইজলা প্লে সেন্টারকে পরাজিত করে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে থেকে লিগের ফাইনাল খেলার ছাড়পত্র পায় ঐকতান যুব সংস্থা। পাশাপাশি আগামি বছর বি-ডিভিশন খেলার ছাড়পত্র নিয়ে নিলো ঐকতান যুব সংস্থা।

ভিকি হত্যা কাণ্ডে আরও এক অভিযুক্ত পুলিশের জালে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা কাণ্ডে আরও এক অভিযুক্ত পুলিসের জালে। গুয়াহাটি থেকে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত রাজু বর্মণকে বিমানে আগরতলায় নিয়ে আসা হয়। এম বিবি বিমানবন্দরে অভিযুক্ত রাজু বর্মণকে বাইরে নিয়ে আসার পরেই ক্ষুব্ধ লোকজন হই হুল্লোড় জুড়ে দেন। পুলিস কড়া নিরাপত্তায় মূল অভিযুক্ত রাজু বর্মণকে গাড়ি করে নিয়ে আসেন থানায়।

চাঞ্চল্যকর ভারত রত্ন সংঘের ক্লাব সম্পাদক ভিকি হত্যা কাণ্ডের ঘটনাটি ঘটে ৩০ এপ্রিল রাতে।অভিযোগ গুলি করে খুন করা হয় ভিকিকে। প্রথম থেকেই ধারণা নিগোসিয়েশন নিয়েই এই হত্যা কাণ্ড। পুলিস ঘটনার তদন্তে নেমে ধাপে ধাপে রাজ্য ও বহিঃরাজ্য থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের দফায় দফায় পুলিস রিমান্ড শেষে জেলা হাজতে পাঠানো হয়েছে।

ঘটনায় মূল অভিযুক্ত রাজু বর্মণকে পুলিস গ্রেপ্তার করতে পারছিল না। অভিযোগ সে পালিয়ে বেড়াচ্ছিল।অবশেষে প্রায় আড়াই মাস পর তদন্ত কারী দল বুধবার গুয়াহাটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রাজু বর্মণকে। পুলিস বৃহস্পতিবার আগরতলায় নিয়ে আসে ধৃত রাজুকে। বিমানবন্দরের বাইরে তাকে দেখেই ক্ষোভ উগরে দেন স্থানীয় উত্তেজিত জনতা। পুলিস গাড়িতে অভিযুক্তকে তুলে দ্রুত নিয়ে আসে এন সি সি থানায়।

 

 

সংগঠনের দুই গোষ্ঠীর কাজিয়ার মধ্যেই ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রাজ্য সম্মেলন হতে যাচ্ছে চলতি মাসে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংগঠনের দুই গোষ্ঠীর কাজিয়ার মধ্যেই ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রাজ্য সম্মেলন হতে যাচ্ছে চলতি মাসে। ১৩ জুলাই শুরু হবে ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন। দুইদিন ব্যাপী সম্মেলন হবে আগরতলায়। এতে যোগ দিতে রাজ্যে এসেছেন রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের রাষ্ট্রীয় সভাপতি বিপিন ডোগরা, ,সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ বর্মা, ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় সহসভাপতি মহেন্দ্র প্রতাপ সিং।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রাজ্য নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান,আগামী তিন বছরের জন্য সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে। এই কমিটি কর্মচারীদের কল্যাণে কাজ করবে। কর্মচারীদের বিভিন্ন সমস্যা-দাবি সরকারের কাছে তুলে ধরবেন নতুন কমিটি।

তিনি জানান সংগঠনের নিয়ম নীতি যারা মেনে না চলবে তাদের বিরুদ্ধে সংগঠনের নিয়ম মতো ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য সম্প্রতি সংগঠনের রাজ্য নেতৃত্বের দুই গোষ্ঠীর মধ্যে কাজিয়া শুরু হয়েছে। থানা পর্যন্ত গড়িয়েছে কাজিয়া। এদিকে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ-র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস, ভারপ্রাপ্ত সভাপতি পার্থ পাল, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহা সংঘের রাষ্ট্রীয় সম্পাদিকা সুতপা কর।

বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামল প্রশাসন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আলু- পেঁয়াজ থেকে শাঁক-সবজি যেকোন কিছুতেই হাত ছোঁয়ালেই লাগছে ছ্যাকা। অভিযোগ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাজারে ক্রমাগত বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। বলা যায় আলু পিঁয়াজ শুধু নয়,শাঁক সবজি,সরিষার তেল থেকে শুরু করে প্রায় সমস্ত জিনিসের দাম বাড়ছে। এভাবে জিনিসের মূল্য বেড়ে চলায় নাভিশ্বাস উঠছে আমজনতার। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

এই অবস্থায় একপ্রকার নির্বিকার প্রশাসন আচমকা জেগে উঠল বৃহস্পতিবার। এদিন সদর মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর ও বিক্রয় কর দপ্তরের আধিকারিকরা মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। তারা আলু পেঁয়াজের বিভিন্ন পাইকারি দোকানে হানা দিয়ে নথিপত্র ঠিক ভাবে না পাওয়ায় একটি দোকান বন্ধ করে দিয়েছেন।

বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামল প্রশাসন। এ ধরণের বভিজান ক্রমাগত জারি থাকবে বলে প্রশাসনের আধিকারিকরা দাবি করলেও আদৌ কয়দিন পর ফের অভিযান হবে এখন তাই দেখার। পাশাপাশি অভিযানের পরে মূল্য নিয়ন্ত্রণে আসে কিনা সেটাও দেখার।

ত্রি-স্তর পঞ্চায়েতের বিজ্ঞপ্তি জারির দিনেই মনোনয়ন পত্র দাখিল করলেন পশ্চিম জিলা পরিষদের বাম প্রার্থীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রি-স্তর পঞ্চায়েতের বিজ্ঞপ্তি জারির দিনেই মনোনয়ন পত্র দাখিল করলেন পশ্চিম জিলা পরিষদের বাম প্রার্থীরা। বৃহস্পতিবার আগরতলা শহরে প্রার্থীদের নিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করা হয়। মিছিলে ছিলেন বামফ্রন্টের নেতৃত্ব।এদিন ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। রাজধানীর মেলারমাঠ থেকে বের হয় বাম প্রার্থীদের নিয়ে স্লোগান সোচ্চার মিছিল।

মিছিলের সামনে ছিলেন ১৬ জন বাম প্রার্থী জিলা পরিষদের। এর পরেই ছিলেন বাম নেতৃত্ব তথা বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, পবিত্র কর, জয় গোবিন্দ দেবরায়, রতন দাস, রঘুনাথ সরকার, মিলন বৈদ্য, রমা দাস, কৃষ্ণা রক্ষিত, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যরা। প্রার্থীদের নিয়ে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিস লেন জেলা শাসক অফিসের সামনে যায়।

সেখান থেকে নেতৃত্ব বাম প্রার্থীদের নিয়ে জেলা শাসক অফিসে গিয়ে মনোনয়ন পত্র পেশ করেন জেলা শাসকের কাছে। এদিন মিছিলে ব্যাপক সংখ্যায় বাম কর্মী-সমর্থক অংশ নেয়। এদিন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর অভিযোগ করেন,রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে লুট চলছে। কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে কিছু লোক কোন কাজ না করে। এসব হচ্ছে এই গ্রামীণ এলাকার উন্নয়নের টাকা।

তাই পঞ্চায়েত নির্বাচন লুটেরা বাহিনিকে পরাজিত করার লড়াই। নারায়ণ বাবু ভোটারদের কাছে আবেদন রাখেন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের জয়ী করার। এদিকে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, বিজেপি আই পি এফ টি জোট সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখলের পর থেকে রাজ্যে কোন গণতান্ত্রিক পরিবেশ নেই। রাজ্যে যত সব নির্বাচন হয়েছে সব নির্বাচনে প্রহসনে পরিণত করেছে বিজেপি।

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ ঘোষণা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করে দিল। আগামী ৮ আগস্ট ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী সাংবাদিক সম্মেলনে তারিখ ঘোষণা করেন। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে আগামী ১১ জুলাই থেকে ১৮ জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ঘোষিত হয়েছে।

মনোনয়ন পত্র পরীক্ষা হবে ১৯ জুলাই। মনোনয়ন পত্র প্রত্যাহার করার তারিখ নির্ধারিত হয়েছে ২২ জুলাই। ১২ আগস্ট ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা হবে।সমস্ত প্রক্রিয়া শেষ হবে ১৭ আগস্ট। শরদিন্দু চৌধুরী বলেন ৬০৬ টি গ্রাম পঞ্চায়েতের ৩৫১৭ কেন্দ্রের ৬৩৭০ আসনে,৩৫ পঞ্চয়েত সমিতির ৪২৩ কেন্দ্রের ৪২৩ আসন,৮ জেলা পরিষদের ১১৬ কেন্দ্রের ১১৬ আসনের নির্বাচন হবে ২৬৫০ পোলিং স্টেশনে। এই ভোটে ১২ লাখ ৯৪ হাজার ১৫৩ জন ভোটার ভোট দেবেন। আগামী ৪ঠা আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেয়াদ শেষ হবে।

 

 

পশ্চিম জেলায় এইচ আই বি এইডসের প্রাদুর্ভাব বেশি সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিরাপথে মাদক নেওয়া সহ উচ্চ ঝুঁকিপূর্ণ কোন আচরণ করার ফলেই ছাত্র-যুবরা এইচ আই বি এইডসে আক্রান্ত হচ্ছেন। বুধবার বিকেলে মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা সমর্পিতা দত্ত।

সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান পশ্চিম জেলায় এইচ আই বি এইডসের প্রাদুর্ভাব বেশি রয়েছে।রাজ্যের ২২০ টি স্কুলের মধ্যে এইচ আই বি আক্রান্ত পাওয়া গেছে। পাশাপাশি তথ্য দিয়ে প্রকল্প অধিকর্তা জানান,সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ত্রিপুরায় ৮২৮ জন শিক্ষার্থী এইচআইভি পজিটিভ এবং তাদের মধ্যে ৪৭ জন মারা গেছে।

এই প্রতিবেদনটি যে মিথ্যে নয় তা স্বীকার করে প্রকল্প অধিকর্তা দাবি করেন এই সংখ্যাগুলি ১৭ বছরের মেয়াদে ক্রমবর্ধমান এবং ন্যাকো নির্দেশিকা অনুসারে ৮২৮ জন শিক্ষার্থী বিনামূল্যে অ্যান্টি-রেট্রোভাইরাল চিকিৎসা গ্রহণ করেছে।

১৯৯৯ সালের এপ্রিলে ত্রিপুরায় ন্যাশনাল এইডস কন্রো য়ল প্রোগ্রাম চালু করা হয়। গত ২৫ বছরে, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন নির্ধারিত নির্দেশিকা অনুসারে এইচআইভির বিস্তার নিয়ন্ত্রণে কাজ করেছে।

মুখ্যমন্ত্রী সমীপেষুতে এসে সুবিধা পেয়ে খুশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহু মানুষ মুখ্যমন্ত্রী সমীপেষুতে আসেন চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে। এই বুধবারও এসেছেন অনেকে। সরকারের তরফে যতটুকু সম্ভব তাদের সাহায্য করা হয়। বুধবার একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতি বুধবার মুখ্যমন্ত্রী সমীপেষু অনুষ্ঠান হয়। মাঝে লোকসভা নির্বাচনের কারণে বন্ধ ছিল। ফের গত বুধবার থেকে তা চালু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মুখ্যমন্ত্রী সমীপেষু অনুষ্ঠানে আসেন। নিজেদের সমস্যা অভাব অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রীর সামনে।

এই বুধবারও মুখ্যমন্ত্রীর বাসভবনে হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের সচিব, জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার সহ অন্যান্যরা।এদিন বেশিরভাগ মানুষই চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে আসেন। পরে মুখ্যমন্ত্রী জানান বহু মানুষ মুখ্যমন্ত্রী সমীপেষুতে আসেন চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে।এই বুধবারও এসেছেন অনেকে। সরকারের তরফে যতটুকু সম্ভব তাদের সাহায্য করা হয়।

সম্প্রতি জিবিতে সিজা হাসপাতালের সহায়তায় কিডনি প্রতিস্থাপনের বিষয়টি তুলে ধরে বলেন, বর্তমানে রাজ্যে কিডনি প্রতিস্থাপন করা হয়। সফল ভাবে সম্পন্ন হয়েছে।ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী সমীপেষুতে এসে সুবিধা পেয়ে খুশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ।

ছাত্র- ছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সরকার : যুব কংগ্রেস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলো যুব কংগ্রেস ও এনএসইউআই। বুধবার দুই সংগঠনের নেতা কর্মীরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জড়ো হয়। সেখান থেকে বের করে বিক্ষোভ প্রতিবাদ মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তারা মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে চলে আসে।

সেখানে বিক্ষোভ দেখাতে থাকা বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে। পুলিশ আন্দোলনকারীদের পথ আটকে দেয়। সামান্য ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। পরে পুলিশ আন্দোলন কারীদের চ্যাংদোলা করে গ্রেপ্তার করে নিয়ে যায়। যুব কংগ্রেস সভাপতি নিল কমল সাহা জানান, ১৬০ টি স্কুল সরকার কিসের স্বার্থে বন্ধ করে দিচ্ছে তা এখনও জানা নেই কারো।

তিনি অভিযোগ করেন ছাত্র- ছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সরকার। যুব কংগ্রেস ও এন এস ইউ আই আগামী দিনেও লড়াই জারি রাখবে।