Home Blog Page 451

নির্বাচনি সন্ত্রাস বন্ধ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি জমা দিলেন কংগ্রেস সভাপতি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী কংগ্রেস নেতা-কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ। শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য এসব সন্ত্রাস বন্ধ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি জমা দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

শুক্রবার বিকেলে তিনি সাক্ষাৎ করেন পুলিশ সদরে গিয়ে। উনার সঙ্গে ছিলেন কংগ্রেসের কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ, মহিলা ও যুব সংগঠনের সভাপতিদ্বয় যথাক্রমে শর্বাণী ঘোষ চক্রবর্তী, নিল কমল সাহা সহ ৫ জনের প্রতিনিধি। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর ধর্মনগরে কংগ্রেস নেত্রী গৌরি বিশ্বাসকে হুমকি দেওয়া হয়।

তিনি থানায় মামলা দায়ের করেন। মামলা করায় শুক্রবার নেত্রীর বাড়িতে হামলা করে বিজেপি দুর্বৃত্তরা বলে অভিযোগ উনার। বিশালগড়ে কংগ্রেস দলের কার্যালয় ভাংচুর করা হয়েছে। বিশালগড়ে এক কংগ্রেস কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনা তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি সন্ত্রাস বন্ধের দাবি জানান। তবে এখন দেখার পুলিশ কি ব্যবস্থা নেয়।

 

 

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট কারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন করা ব্যবস্থা নেবে : জেলা শাসক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যারা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট-র চেষ্টা করবে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। এদিন জেলা শাসক অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন জেলা শাসক। সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার সহ অন্যরা।

জেলা শাসক এদিন জানান পশ্চিম জেলায় গ্রাম পঞ্চায়েত রয়েছে ৯১ টি, পঞ্চায়েত সমিতি রয়েছে ৬৫ টি আর জিলা পরিষদ এর আসন রয়েছে ১৭ টি। তিনি জানান ভোট কেন্দ্রের মধ্যে অতি স্পর্শকাতর ১৩, স্পর্শকাতর ১১৪ টি। জেলা শাসক আশা প্রকাশ করেন, পঞ্চায়েত নির্বাচনে অধিক মাত্রায় ভোটার ভোট দান করবেন। তিনি আশ্বস্ত করেন চেষ্টা থাকবে পুরো নির্বাচন প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ ভাবে হয়।

তিনি সতর্ক করে দিয়ে বলেন যারা শান্তিপূর্ণ পরিবেশের বাতাবরণ নষ্টের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। জেলা শাসক আশা ব্যক্ত করেন পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ থাকবে। আমজনতা ও রাজনৈতিক দলের কাছে আবেদন রাখেন জেলা শাসক শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সকলের সহযোগিতার।

এদিকে সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান, ভোটাররা খুবই সচেতন। ভোট যাতে শান্তিপূর্ণ ভাবে হয় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া সেজন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষী থাকবে। পশ্চিম জেলায় আধা সামরিক বাহিনীও থাকবে। এর মধ্যে তারা চলে আসবে। তবে ভোট কেন্দ্রে নয়, আইন- শৃঙ্খলা রক্ষায় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে।

নিরাপত্তায় পর্যাপ্ত পরিমাণে রাজ্য পুলিশ টি এস আর থাকবে। বিভিন্ন এলাকায় থাকবে পেট্রলিং। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান ভোট কেন্দ্রে থাকবে রাজ্য পুলিস ও টি এস আর। পুলিশ ও টি এস আর মোতায়েন থাকবে প্রায় ৩ হাজার পশ্চিম জেলায়।

 

ভিকি খুনকাণ্ডে মূল অভিযুক্ত রাজু বর্মণকে ৮ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভিকি খুনকাণ্ডে মূল অভিযুক্ত রাজু বর্মণকে ৮ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয় ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। ২০ জুলাই ফের রাজু বর্মণকে আদালতে তোলা হবে।

একথা জানান এই মামলার স্পেশাল পি পি শঙ্কর লোধ। ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব খুন কাণ্ডে অভিযুক্ত রাজু বর্মণকে ১০ জুলাই গুয়াহাটি থেকে গ্রেপ্তার করে তদন্তকারি দল। প্রায় আড়াই মাস পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে আগরতলায় আনা হয়। শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছিল।

জয় দিয়ে সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা শেষ করলো সিমনা তমাকারী এফ সি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জয় দিয়ে সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা শেষ করলো সিমনা তমাকারী এফ সি। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় দিনের প্রথম ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এ-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় সিমনা তমাকারি এফ সি ও আনন্দ ভবন ক্লাব। ম্যাচটি ২-০ গোলের ব্যবধানে আনন্দ ভবনকে পরাজিত করে জয় দিয়ে লিগ শেষ করে সিমনা তমাকারি।

ম্যাচে সিমনা তমাকারি এফ সির হয়ে গোল দুটি করে খেলার ৪১ ও ৮১ মিনিটে যথাক্রমে রাজমনি দেববর্মা ও বয়ার দেববর্মা। নিজেদের শেষ ম্যাচে জয়ের ফলে ৭ ম্যাচে ৪ টি জয় ১ টি ম্যাচ ড্র ও ২ টি ম্যাচ পরাজিত হয়ে ১৩ পয়েন্ট নিয়ে এবছর লিগ শেষ করলো সিমনা তমাকারি এফ সি।

অন্যদিকে আনন্দ ভবন ক্লাব ৭ ম্যাচে ২ টি জয় ১ টি ম্যাচ ড্র ও ৪ টি ম্যাচ পরাজিত হয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে। দিনের দ্বিতীয় ম্যাচে ইউ বি এস টি খেলতে নামে কেশব সংঘের বিরুদ্ধে। যদিও ম্যাচটি ছিলো উভয় দলের কাছে নিয়ম রক্ষার। লিগে ইউ বি এস টি নিজেদের শেষ ম্যাচে কেশব সংঘকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে ৭ ম্যাচে ২ জয় ও ৫ টি ম্যাচ পরাজিত হয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে।

ম্যাচে ইউ বি এস টির হয়ে গোল ৪ টি করে খেলার ৩৭ মিনিটে সুনীল রিয়াং, ৪৭ মিনিটে আনন্দ দেববর্মা, ৫৩ মিনিটে মহেন্দ্র কুমার জমাতিয়া ও ৮২ মিনিটে অঞ্জন সাহা। লিগে কেশব সংঘ নিজেদের শেষ ম্যাচে সোমবার খেলতে নামবে পান্থই স্পোর্টিং সোসাইটির বিরুদ্ধে।

৫ দফা দাবিতে রাজধানীতে মিছিল-সভা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৫ দফা দাবিতে রাজধানীতে মিছিল-সভা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির। শুক্রবার সংগঠনের পশ্চিম জেলা কমিটির তরফে হয় কর্মসূচী। এদিন মেলারমাঠ থেকে বের হয় মিছিল। স্লোগানে স্লোগানে মুখরিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শহর ঘুরে মিছিল প্যারাডাইস চৌমুহনীতে সভায় মিলিত হয়।

নেতৃত্বে ছিলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক, বিপদ বন্ধু ঋষিদাস সহ অন্যরা। এদিন মিছিল-সভা থেকে তারা দাবি জানায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করার, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারি-আধাসরকারি সমস্ত দপ্তরের শুন্যপদ পূরণ, রেগা টুয়েপের কাজের দিন ও মজুরি বৃদ্ধি, মৎস্যজীবী, চর্মশিল্পীদের পেশাভিত্তিক প্রকল্প চালু, হরিজন বস্তী উন্নয়ন এবং সাফাই কর্মীদের নিয়মিত করণের দাবি জানায় তারা।

সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক এদিন অভিযোগ করেন বিজেপি অগণতান্ত্রিক পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে সারা দেশে আগামী প্রজন্মের ভবিষ্যতকে নিয়ে যে ভাবে ছিনিমিনি খেলছে, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে। এসবের তদন্ত করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি। পাশাপাশি আরও অভিযোগ করেন ত্রিপুরায় সরকারি চাকরির ইন্টার্ভিউ নিয়ে তা বাতিল করে দেওয়া হচ্ছে।

ফের আগরতলা রেলস্টেশনে আটক ৭ বাংলাদেশী নাগরিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশ অব্যাহত। ফের আগরতলা রেলস্টেশনে আটক ৭ বাংলাদেশী নাগরিক। ধৃতদের মধ্যে ৪ জন মহিলা। বৃহস্পতিবার বিকেলে জিআরপি থানার পুলিস গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে।

জানা গেছে ধৃতরা ভারতের বিভিন্ন রাজ্যে ট্রেনে করে যাওয়ার জন্য এসেছিল। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।

জানা গেছে গত দুই মাসে শতাধিক বাংলাদেশী নাগরিক আগরতলা রেল স্টেশনে ধরা পড়েছে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার সময়। অভিযোগ ভারতীয় দালালদের মাধ্যমে তারা প্রবেশ করে বিভিন্ন রাজ্যে যাওয়ার পরিকল্পনায় রেলস্টেশনে আসে।কিন্তু ধরা পড়ে যায়।

যথাযত মর্যদায় নিয়ম মেনে পালিত হলো জারি পূজা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাঝে আর একদিন। ১৪ জুলাই পুরাতন হাবেলি চতুর্দশ দেবতা বাড়িতে শুরু হবে ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা। শুক্রবার নিয়ম মেনে হয় জারি পূজা। কথিত আছে এর মাধ্যমে জল শুদ্ধি করা হয়। এদিন চতুর্দশ দেবতা বাড়িতে এই জারি পূজা করা হয়। শনিবার বিকেলে হবে চতুর্দশ দেবতার স্নান যাত্রা।

খারচি পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারো বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছেন। প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হবে খারচি পূজা। খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দিরে এই ঐতিহ্যবাহী খার্চি পুজা শুরু হবে। জাতি জনজাতি সকলের মেলবন্ধনে এই পূজার আয়োজন হয়।

খার্চি পুজাকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এবছরও আয়োজন করা হবে মেলার। ৭ দিন ব্যাপী খার্চি পুজাকে সামনে রেখে নতুন রঙে সাজিয়ে তোলা হয়েছে চতুর্দশ দেবতা মন্দিরকে। একই সাথে সরকারি ও বেসরকারি স্টল নির্মাণ করা হয়েছে। রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে দোকানীরা রকমারি পসরা নিয়ে মেলাত অংশ নেন।

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামলো এসইউসিআই

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমাগত বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। সমস্ত কিছু জিনিসের দাম ঊর্ধ্বমুখী। এই অবস্থায় মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামলো এসইউসিআই। শুক্রবার সংগঠনের তরফে আগরতলা বটতলায় বিক্ষোভ সভা করেন দলের নেতা- কর্মীরা। একদিকে বেশীরভাগ সাধারণ মানুষের রোজগারের কোন পথ নেই, অন্যদিকে ব্যাপক মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলছে বলে অভিযোগ।

আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, মাছ, ডিম, দুধ সহ নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রীর লাগামহীনভাবে মূল্যবৃদ্ধি ঘটে চলছে। নির্বাচনের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে শাসক দলগুলি জনস্বার্থের দিকে নজর না দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছে বলে অভিযোগ।আরও অভিযোগ এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের কোন ইতিবাচক ভূমিকা নেই।

সরকার অত্যাবশ্যক পণ্য আইনকে অকেজো করে রেখেছে। যে আলু-পেঁয়াজ চাষীরা ৫-৬ টাকা কেজি দরে বিক্রি করে সেই আলু ৪০-৫০টাকা কেজি, পেয়াজ ৫০-টাকা কেজিতে আমজনতাকে কিনতে হচ্ছে। এই দুর্বিসহ পরিস্থিতিতে এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকে শুক্রবার আগরতলার বটতলায় বিভিন্ন দাবিতে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়।

সভায় দাবি জানানো হয় অবিলম্বে আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কম দামে রেশনের মাধ্যমে সরবরাহ, বেআইনী মজুত সনাক্ত করে কলোবাজারী বন্ধ ল্রা সহ বিভিন্ন। এদিন কর্মসূচীতে ছিলেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য মলিন দেববর্মা ও শিবানী ভৌমিক।

শুক্রবার ভিকি খুন কাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মণকে  আদালতে তোলা হলো 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ঊষাবাজারের ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুন কাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মণকে শুক্রবার আদালতে তোলা হয়। এদিন অভিযুক্তের নিরাপত্তার কথা ভেবে কড়া পাহারায় মাথায় হেলমেট পরিয়ে আদালতে পেশ করা হয়।

এদিকে ভিকি খুনের মূল অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়ে আদালত চত্বরে জড়ো হন ঊষাবাজার এলাকার লোকজন, ভিকির স্ত্রী ও ক্লাবের সদস্যরা। তারা সকলে রাজু বর্মণের ফাঁসির দাবি জানান। আরও দাবি কাস্টডি ট্রায়ালে রেখে রাজু বর্মণের বিচার প্রক্রিয়া শেষ করার। ভারত রত্ন সংঘের সম্পাদক ও ভিকির স্ত্রীর দাবি অভিযুক্তের যাতে জামিন না হয়।

সে ছাড়া পেলে অপরাধ ফের করবে। উল্লেখ্য, ভিকি খুনের মূল অভিযুক্ত রাজু বর্মণ প্রায় আড়াই মাস ধরে পলাতক ছিল। ঘটনার তদন্তকারী পুলিস বুধবার গুয়াহাটি থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরের বিমানে আগরতলায় নিয়ে আসেন।

 

 

বৈঠকে যোগ দিয়ে আক্রান্ত হচ্ছেন কংগ্রেস কর্মীরা শাসক দলের দুর্বৃত্তদের হাতে : সুদীপ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  কংগ্রেস ক্ষমতার জন্য লড়াই করে না। ভারতের অখণ্ডতা শান্তি- সম্প্রীতির জন্য লড়াই করে।কংগ্রেস কাউকে ভয় পায় না, কাউকে ভয় দেখায় না। বৃহস্পতিবার একথা বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, বিভেদকামী, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য লড়াই করতে হবে।

এই লড়াইয়ে যারা শামিল হবেন তাদেরকে যোগ্য সম্মান দিয়ে কংগ্রেস দল যে নীতিতে বিশ্বাস করে সেই নীতিতে এগিয়ে যেতে হবে। তিনি বলেন আদিবাসী কংগ্রেস গ্রাম-পাহাড়ে তাদের কর্মসূচী চালিয়ে যাচ্ছে।আদিবাসী কংগ্রেস একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে ধীরে ধীরে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের সাংগঠনিক বৈঠক।

এতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী জারিতা লাইটফ্লাং, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাংখল সহ অন্যরা। এদিনের বৈঠকে এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। এদিন আদিবাসী সমাজের কিছু বিশিষ্ট লোকজন কংগ্রেসে যোগ দেন। তাদের বরণ করেন কংগ্রেস নেতৃত্ব।

এদিকে এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে জানান, তৃণমূল স্তরের নেতৃত্বের উপরে ছেড়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়াইয়ের বিষয়টি। তৃণমূল স্তরের নেতৃত্ব ঠিক করবেন কোথায় কোথায় জোট হয়ে লড়াই করবেন। তিনি এদিন অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে আক্রান্ত হচ্ছেন কংগ্রেস কর্মীরা শাসক দলের দুর্বৃত্তদের হাতে। ডুকলি ব্লক এলাকায়ও ঘটেছে এধরণের ঘটনা।