Home Blog Page 450

জগন্নাথ জিউ মন্দিরের উল্টোরথ ঘিরে রাজধানীতে ভক্তদের ভিড়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জগন্নাথ জিউ মন্দিরের উল্টোরথ ঘিরে রাজধানীতে ভক্তদের ভিড়। সোমবার জগন্নাথ,বলরাম ও শুভদ্রাকে নিয়ে গুন্ডিচা মন্দির থেকে বের হয় উল্টোরথ। শহরের বিভিন্ন পথ ঘুরে ফের রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে এসে শেষ হয়। সাত দিন মাসির বাড়ি থেকে জগন্নাথ দুই ভাই বোনকে নিয়ে ফিরে আসেন এদিন।

সাত দিন থাকার পর দেবতারা তাদের আবাসে ফিরে আসেন। ধর্মীয় রীতি মেনে সোমবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরের তরফে হয় উল্টো রথ। এদিকে রথযাত্রাকে ঘিরে রাজধানীর জগন্নাথ জিউ মন্দির চত্বরে বসেছে মেলাও। সাত দিন ধরে চলছে মেলা। বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা রকমারি পসরা নিয়ে মেলায় বসে।

ড্রাগস সহ পুলিশের জালে ৩ নেশাকারবারি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস সহ পুলিসের জালে ৩ নেশাকারবারি। সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে এনসিসি থানার পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে। ড্রাগস কেনা বেচা হতে পারে। পুলিসের কাছে গোপন খবর ছিল। সেই গোপন খবরের ভিত্তিতে পুলিস এদিন অভিযান চালায় বড়জলা এলাকায়। সেখানে পুলিস গ্রেপ্তার করে অনিমেষ ঘোষ, সঞ্জয় দেবনাথ ও চয়ন রায় নামে তিনজনকে।

এদের মধ্যে দুইজন আগেও পুলিসের কাছে ধরা পড়েছিল। পুলিস এদিন তাদের কাছ থেকে উদ্ধার করে ব্রাউন সুগার ভর্তি ৫৬০ টি কৌটা, নগদ ২৯৮০ টাকা ও একটি মোবাইল।উদ্ধার হওয়া ড্রাগসের বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।পুলিস একটি মামলা নিয়ে তদন্ত করছে।

পুলিশের হাতে ধরা পড়লো অভিযুক্ত যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  ক্রেতা সেজে জুয়েলারি থেকে স্বর্ণালঙ্কার চুরি করে পার পেল না এক যুবক। পুলিসের হাতে ধরা পড়লো অভিযুক্ত যুবক। ঘটনা ১৩ জুলাই। রাজধানীর শ্যাম সুন্দর কোং জুয়েলারিতে ক্রেতা সেজে আসেন মলয়নগরের বাসিন্দা রজত সাহা।

জুয়েলারি থেকে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়। ঘটনা নজরে আসতেই জুয়েলারি থেকে পূর্ব থানায় মামলা করা হয়। পুলিস সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নামে।মামলা নিয়ে পুলিস গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করে অভিযুক্তকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় স্বর্ণালঙ্কার।

মনোনয়ন পত্র জমার মধ্য দিয়ে রাজ্যের পঞ্চায়েত এলাকার ভোটারদের সমর্থন চাইলো আশীষ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল মনোনয়ন পত্র জমার মধ্য দিয়ে রাজ্যের পঞ্চায়েত এলাকার ভোটারদের সমর্থন চাইছে। সোমবার পশ্চিম জিলা পরিষদের দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা করার সময় একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

এদিন রাজধানীতে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন পশ্চিম জিলা পরিষদের কংগ্রেস প্রার্থীরা। ১৭ আসনে কংগ্রেস মনোনয়নপত্র জমা করে। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিসলেন যায়। সেখান থেকে প্রার্থীরা জেলা শাসক অফিসে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যরা। এদিনের কর্মসূচীতে কংগ্রেস কর্মী- সমর্থকরা অংশ নেন।

 

 

দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে ডেপুটেশন প্রদান চাকরি প্রত্যাশীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেড় বছর অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি জেল পুলিসের। ফলে হতাশ চাকরি প্রত্যাশীরা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি তারা জানিয়ে আসছে। সোমবার চাকরি প্রত্যাশীরা রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আই জি প্রিজন অফিসের সামনে আসেন। তারা এদিন আই জি প্রিজনের সঙ্গে দেখা করতে চান।

অভিযোগ তাদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এর আগেও একবার এসে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয় চাকরি প্রত্যাশীদের। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান লিখিত পরীক্ষা, ভাইভা সম্পন্ন করে নিয়োগ করার। চাকরি প্রত্যাশীরা জানান ২০২২ সালে জেল পুলিশ পদে নিয়োগের জন্য শারীরিক মাপ নেওয়া হয়।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রত্যাশীরা এতে অংশ নেন। শারীরিক মাপ নেওয়ার পর লিখিত পরীক্ষা ও ভাইবা টেস্ট নেওয়া হবে বলে জানানো হয়। অভিযোগ দেড় বছর পার হয়ে গেলেও লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। ডেপুটেশন দিতে ব্যর্থ জেল পুলিসের চাকরি প্রত্যাশীরা সেখানে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান।

 

 

জলের অপচয় বন্ধের বার্তায় রাজধানীতে কর্মসূচী সচেতনতা মূলক কর্মসূচী মহিলা মহা বিদ্যালয়ের এন এস এস ইউনিটের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলই জীবন। জলের অপচয় বন্ধের বার্তায় রাজধানীতে কর্মসূচী সচেতনতা মূলক কর্মসূচী মহিলা মহা বিদ্যালয়ের এন এস এস ইউনিটের। সোমবার স্বেচ্ছাসেবকরা লিফলেট বিলি করেন লোকজনের মধ্যে।পৃথিবীর তিন ভাগই জল। তার মধ্যে পানীয় জলের পরিমান খুব কম। প্রতিটি প্রানীর বেঁচে থাকার জন্য জল অপরিহার্য।

সাম্প্রতিককালে এক সমীক্ষায় দেখা গেছে, দক্ষিন আফ্রিকার রাজধানী কেপটাউনকে বিশ্বের প্রথম জলহীন শহর হিসাবে ঘোষনা করা হয়েছে। তাই মানুষ প্রতিদিন যে পরিমাণ জল অপচয় করেন তা রোধ করতে হবে। এই আহ্বানকে সামনে রেখে সোমবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এক সচেতনতা প্রচার কর্মসূচী নেওয়া হয়।

জল অপচয় করবো না, বৃষ্টির জল ধরে রাখবো, পুকুর ভরাট করা বন্ধ করবো এবং পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাবো। তাহলেই এই সংকট মোকাবেলা হওয়া সম্ভব। এই আহ্বানকে সামনে রেখে এই প্রচার চালান এন এস এসের স্বেচ্ছাসেবকরা।

মানুষকে কিছুটা স্বস্তি দিতে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তর কম দামে আলু পেঁয়াজ বিক্রির কাউন্টার খোলার সিদ্ধান্ত নেয়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে আলু-পেঁয়াজের দাম ক্রমেই ঊর্ধ্বমুখী। অভিযোগ বেড়ে চলা আলু-পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে নেই প্রশাসনের তরফে কোন কার্যকরী পদক্ষেপ। মাঝে মধ্যে মহারাজগঞ্জ বাজারে চলে লোক দেখানো অভিযান। কিন্তু এসব অভিযানে মূল্য নিয়ন্ত্রণে আসছে না বলে আমজনতার অভিযোগ। স্বাভাবিকভাবেই বাজারে গিয়ে সমস্যায় পড়ছেন ক্রেতা সাধারণ।

বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন। এই অবস্থায় সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তর কম দামে আলু পেঁয়াজ বিক্রির কাউন্টার খোলার সিদ্ধান্ত নেয়। সোমবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে একটি ও শহরের ৪ টি রেশনশপে কাউন্টার খোলা হয়।

উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, সদর মহকুমা শাসক সহ খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। খাদ্য অধিকর্তা জানান, প্রয়োজনে আরও খোলা হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত চালু থাকবে এসব কাউন্টার। তবে এখন দেখার এই কাউন্টার খুলে আদৌ কতটুকু কমে পেঁয়াজ- আলুর মূল্য।

বনধে আংশিক প্রভাব পড়লো রাজ্যে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-দক্ষিণ জিলা পরিষদের বাম প্রার্থী তথা রাজনগরের সিপিএম নেতা বাদল শীলকে খুন করার প্রতিবাদ জানিয়ে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বনধে আংশিক প্রভাব পড়েছে। তবে বনধকে কেন্দ্র করে রাজ্যেও কোথাও অপ্রীতিকর ঘটনার খবর নেই। বিভিন্ন জায়গায় মোতায়েন ছিল পুলিস। তবে বনধ আহ্বান কারীরা কোথাও পিকেটিং করেননি। দক্ষিণ জেলার রাজনগরের সিপিএম নেতা বাদল শীল এবার জিলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী হয়েছিলেন।

১২ জুলাই তিনি মনোনয়নপত্রও জমা দেন। অভিযোগ সেদিনই বিকেলে স্থানীয় বাজারে গেলে দুর্বৃত্তরা আক্রমণ করে। এতে গুরুতর আহত হন বাদল শীল। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে জেলা হাসপাতালে পাঠানো হয়। আঘাত গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়। শনিবার দুপুরে তিনি চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রয়াত হন। তাঁর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে রবিবার ১২ ঘণ্টা ত্রিপুরা বনধ ডাকে বামেরা রবিবার সকাল ৬ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত। এদিন বনধে আংশিক প্রভাব পড়ে রাজ্যে।

তবে রবিবার থাকায় রাজধানী আগরতলায় এমনিতেই দোকানপাট বন্ধ থাকে শহর জুড়ে। প্রতি রবিবারের মতই অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ ।তবে কিছু কিছু দোকান ছিল খোলা। পাশাপাশি রিক্সা অটোরিকশা এবং দূরপাল্লার গাড়ি চলাচল করলেও সংখ্যায় কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বেড়েছে।যদিও ধর্মঘটের সমর্থনে বামফ্রন্টের পক্ষ থেকে কোনো প্রকার পিকেটিং করা হবে না বলে সাংবাদিক সম্মেলন জানানো হয়েছিল বাম নেতৃত্বের তরফে। কিন্তু এদিন মেলারমাঠ এলাকায় দেখা যায় কিছু কিছু গাড়ি থামিয়ে দেওয়ার চেষ্টা করেন সিপিএম সমর্থকরা। তবে বামফ্রন্ট কমিটির ডাকা ত্রিপুরা বনধকে কেন্দ্র করে কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজেপি আমলে ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন : জিতেন্দ্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন। প্রয়াত বাম প্রার্থীকে শেষ শ্রদ্ধা জানিয়ে একথা বললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি বলেন যে দল দেড় মাস আগে ৮০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে তারা পঞ্চায়েত নির্বাচনে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে।

রবিবার সকালে প্রয়াত দক্ষিণ জিলা পরিষদের বাম প্রার্থী তথা সিপিএম নেতা বাদল শীলের মৃতদেহ শোক মিছিল করে নিয়ে আসা হয় সিপিএম রাজ্য দপ্তরে সেখানে দলীয় পতাকা দিয়ে শবদেহ ঢেকে দেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, রমা দাস, পবিত্র কর-রা। এর পরে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, মানিক দে, সুধন দাস, রমা দাস, পবিত্র কর, নারায়ণ কর সহ বাম নেতৃত্ব। সেখান থেকে শোক মিছিল করে শবদেহ নিয়ে যাওয়া হয় নাগেরজলা পর্যন্ত।

এর পর শবদেহ বিলোনিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। উল্লেখ্য দক্ষিণ জিলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন বাদল শীল। অভিযোগ এই অপরাধে কিছু দুষ্কৃতিকারী স্থানীয় বাজারে উনাকে আক্রমণ করে গুরুতর আহত করে।। জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার মৃত্যু হয়।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। শাসক দল ভারতীয় জনতা পার্টি এখনও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদের কোন আসনে মনোনয়ন পত্র পেশ করেনি। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুক্রবার ফের বিজেপির সাংগঠনিক বৈঠক হয়।

ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ,সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী টিঙ্কু রায়, প্রনজিত সিংহ রায়, রতন লাল নাথ, প্রদেশ কমিটির সহ-সভাপতি সুবল ভৌমিক, পাপিয়া দত্ত, তাপস ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ভগবান দাস সহ অন্যরা। জানা গেছে বৈঠকে প্রার্থী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।