Home Blog Page 23

ত্রিপুরার পঞ্চায়েতের সাফল্য জাতীয় মঞ্চে, তিন প্রতিষ্ঠান পেল শীর্ষ সম্মান

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্য গ্রামীণ শাসন ব্যবস্থায় এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের পক্ষ থেকে প্রদান করা ‘দীন দয়াল উপাধ্যায় ও নানাজি দেশমুখ পঞ্চায়েত সৎত বিকাশ পুরস্কার ২০২৫’-এ রাজ্যের তিনটি পঞ্চায়েত প্রতিষ্ঠান শীর্ষ সম্মান অর্জন করেছে।

এই সাফল্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা একে রাজ্যের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই অর্জন প্রমাণ করে যে ত্রিপুরার গ্রামীণ প্রশাসন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সঠিক পথে এগোচ্ছে।

সরকারি ফলাফল অনুযায়ী, সেপাহিজলা জেলা ‘সেরা জেলা পঞ্চায়েত’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। পাশাপাশি, কাঞ্চাবাড়ি গ্রাম পঞ্চায়েত ‘স্বাস্থ্যবান পঞ্চায়েত’ বিভাগে প্রথম স্থান লাভ করেছে এবং বাইকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত ‘নারীবান্ধব পঞ্চায়েত’ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে।

এই সম্মানের সঙ্গে আর্থিক পুরস্কারও প্রদান করা হবে। সেপাহিজলা জেলা পাবে ৫ কোটি টাকা, কাঞ্চাবাড়ি গ্রাম পঞ্চায়েত পাবে ১ কোটি টাকা এবং বাইকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত পাবে ৫০ লক্ষ টাকা।

মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই পুরস্কারগুলি প্রমাণ করে যে গ্রামীণ স্তরে গণতন্ত্রকে আরও শক্তিশালী করে জনমুখী প্রশাসন গড়ে তুলতে পঞ্চায়েতগুলি কার্যকর ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে স্থানীয় সংস্থাগুলিকে টেকসই গ্রামীণ উন্নয়নের পথে আরও উৎসাহিত করবে। এই অর্জনের মাধ্যমে জাতীয় স্তরে ত্রিপুরার অবস্থান আরও সুদৃঢ় হলো এবং রাজ্যের গ্রামীণ উন্নয়নের প্রতিশ্রুতিও নতুনভাবে প্রতিফলিত হলো।

আগরতলায় জৈন মন্দিরে শ্রদ্ধা ও ভক্তিতে মহাবীর জয়ন্তী উদযাপন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জৈন সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবীর জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার আগরতলায় ভগবান মহাবীরের ২৬২৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভক্তিভরে উদযাপিত হয়।

এই উপলক্ষে মহাবীর ধর্মীয় ট্রাস্টের উদ্যোগে আগরতলা টাউন হল সংলগ্ন জৈন মন্দিরে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জৈন সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সকাল থেকেই দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে তাল মিলিয়ে আগরতলার জৈন মন্দিরে পূজা, অর্চনা, আরতি, ধর্মীয় সংগীত, ভজন ও কীর্তনের মাধ্যমে ভগবান মহাবীরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। ভক্তিমূলক পরিবেশে মুখর হয়ে ওঠে সমগ্র মন্দির প্রাঙ্গণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহাবীর ধর্মীয় ট্রাস্টের চেয়ারম্যান তরুণ কুমার জৈন জানান, জৈন ধর্মে মোট ২৪ জন তীর্থঙ্কর রয়েছেন এবং ভগবান মহাবীর তাঁদের মধ্যে শেষ তথা ২৪তম তীর্থঙ্কর। ‘তীর্থঙ্কর’ শব্দের অর্থ অরিহন্ত—যিনি সর্বজ্ঞতা অর্জন করে মানবকল্যাণে সেই জ্ঞান প্রচার করেন।

তিনি বলেন, জৈন ধর্ম সহজ, সরল ও বৈজ্ঞানিক দর্শনের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের অনুসারীরা নিরামিষ আহার গ্রহণ করেন, সূর্যাস্তের আগে খাদ্য গ্রহণের অভ্যাস পালন করেন এবং সিদ্ধ গরম জল পান করেন—যা স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত।

তরুণ কুমার জৈন আরও উল্লেখ করেন, হাজার বছর আগেই জৈন তীর্থঙ্কররা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তারা বিশ্বাস করতেন গাছপালাতেও প্রাণ রয়েছে এবং শব্দদূষণসহ বিভিন্ন পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করেছিলেন। তাদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো জীবজন্তু বা উদ্ভিদের ক্ষতি করা উচিত নয়।

তিনি বলেন, জৈন ধর্মে সর্বধর্ম সমন্বয় ও ভ্রাতৃত্ববোধের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা ‘বসুধৈব কুটুম্বকম’ তত্ত্বে প্রতিফলিত। নওকার মন্ত্রের মাধ্যমে সকল অরিহন্ত, সিদ্ধ, আচার্য ও সাধুদের প্রতি প্রণাম জানিয়ে বিশ্বশান্তি ও কল্যাণ কামনা করা হয়।

এদিনের অনুষ্ঠানে জৈন সম্প্রদায়ের পক্ষ থেকে মানবতা, সাম্য ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয় এবং সব ধর্মের ইতিবাচক দিককে সম্মান জানানোর আহ্বান জানানো হয়।

খোয়াইয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ৪ বাংলাদেশি নাগরিক আটক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশীদের বেআইনিভাবে ভারতে আসা বন্ধ নেই! ১৬ হাজার টাকার বিনিময়ে চার বাংলাদেশী নাগরিক আসে খোয়াইয়ে!! মহাদেবটিলা এলাকায় সাদা পোশাকে পুলিশ তাদের আটক করে। গোপন খবরের ভিত্তিতে আশারামবাড়ি সীমান্ত দিয়ে চোরা পথে চারজন বাংলাদেশী আটক খোয়াই মহাদেবটিলা এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, আজ সকালে ইন্ডিয়ান টাউট এবং বাংলাদেশ টাউটের মাধ্যমে ১৬০০০ টাকার বিনিময়ে আশারামবাড়ী সীমান্তে পৌঁছায় চার বাংলাদেশি।

সেখান থেকে একটি অটো করে আসার পথে খোয়াই মহাদেব টিলা এলাকায় সাদা পোশাকের পুলিশ এবং পুলিশবাহিনী তাদেরকে আটক করে নিয়ে আসে খোয়াই থানায়। তাদের নাম শ্যামল মিয়া বয়স ৫৫ কাকভোলা মৌলভীবাজার বাড়ি। একই রকম শ্যামল মিয়া বয়স ৫৫। হেলাল মিয়া বয়স ৪০। এবং আব্দুল বাজিদ সোহাগ বয়স ২৪। তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ কি কারণে তারা সীমান্ত টপকে ভারতে প্রবেশ করল। ঘটনা তদন্তে পুলিশ।

মেলাঘর-সোনামুড়া সড়কে দুর্ঘটনা: আহত তিন মাদ্রাসা ছাত্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মেলাঘর থেকে সোনামুড়া যাওয়ার মূল সড়কের ইন্দিরা নগর রাস্তার মাথায় গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হল তিনজন। আহতরা সকলেই মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।

আহতদের নাম সুমন হোসেন (বাড়ি অমরপুর), আল ইমরান হোসেন (বাড়ি উদয়পুর) এবং আবু সায়েদ (বাড়ি সোনামুড়া)। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকা দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। রাস্তায় যানবাহনের চাপ বেশি হলেও পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অবিলম্বে ওই স্থানে ট্রাফিক ব্যবস্থা জোরদার, স্পিড ব্রেকার স্থাপন এবং নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মহাবীর জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল যীষ্ণু দেব বর্মা

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেব বর্মা মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভগবান মহাবীরের শিক্ষা বর্তমান সময়ে বিশেষভাবে প্রাসঙ্গিক, যা মানবজাতিকে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার পথে পরিচালিত করে। তিনি এই পবিত্র দিনে সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন TTAADC নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে নতুনবাজার-মালবাসা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী অবিন্দ্র রিয়াং-এর সমর্থনে এক গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রাণজিৎ সিংহ রায়। তাঁর উপস্থিতিতে আয়োজিত এই সভা ব্যাপক সাড়া ফেলে স্থানীয় জনতার মধ্যে। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট ৫২টি পরিবারের ১৬৪ জন গণদেবতা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, যা দলের সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। তিনি বলেন, রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির প্রতি আস্থা রেখেই সাধারণ মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন।

আসন্ন TTAADC নির্বাচনকে সামনে রেখে এই যোগদান কর্মসূচি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা ও জম্পুই জলা এলাকায় আসন্ন TTAADC নির্বাচনকে সামনে রেখে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। এই প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নির্মল দেববর্মার সমর্থনে বড়সড় যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে তিপ্রা মথা দল থেকে প্রায় ৬০টি পরিবারের মোট ১৪৯ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের নেতৃত্ব প্রভারী রতন দাস, প্রার্থী নির্মল দেববর্মা এবং সিপাহীজলা জেলার জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী।

এদিন প্রভারী রতন দাস বলেন, এলাকার মানুষের ব্যাপক সমর্থন বিজেপির পক্ষে রয়েছে এবং প্রার্থী নির্মল দেববর্মার জয় প্রায় নিশ্চিত। তিনি আরও জানান, উন্নয়ন ও স্থিতিশীলতার লক্ষ্যে মানুষ বিজেপির ওপর আস্থা রাখছেন।

যোগদান কর্মসূচির মাধ্যমে এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হয়েছে বলে দলের নেতৃত্ব মনে করছেন।

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩২তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক উৎসাহের সঙ্গে শ্রবণ করা হয়। এই উপলক্ষে নয়াদিল্লি বিধানসভার অন্তর্গত ২০ নম্বর বুথে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে একযোগে অনুষ্ঠানটি শোনেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংসদ বলেন, এদিন ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বিশেষভাবে ত্রিপুরার উন্নয়ন ও সচেতনতার দৃষ্টান্ত তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, উত্তর ত্রিপুরার জম্পুই পাহাড়ের ভাংমুন গ্রামে জল সংরক্ষণের যে অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা সারা দেশের কাছে এক অনুকরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

রাজীব ভট্টাচার্য বলেন, “ত্রিপুরা আজ শুধুমাত্র উন্নয়নের পথেই এগোচ্ছে না, বরং সচেতনতার ক্ষেত্রেও গোটা দেশের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।”

তিনি আরও জানান, ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী ত্রিপুরার সোলার শক্তির অগ্রগতির কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন। রাজ্যের প্রত্যন্ত ও জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে সোলার মিনি-গ্রিড প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে।

তার মতে, এই উদ্যোগ শুধু উন্নয়নের দৃষ্টান্ত নয়, বরং ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যপূরণের দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাংসদের এই মন্তব্যে স্পষ্ট, ত্রিপুরার সার্বিক উন্নয়ন ও পরিবেশবান্ধব উদ্যোগ এখন জাতীয় স্তরে প্রশংসিত হচ্ছে, যা রাজ্যের জন্য গর্বের বিষয়।

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশই জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে রবিবার আলগাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২৩ নম্বর বুথে নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। বুথ অফিস উদ্বোধনের পাশাপাশি তিনি দলীয় কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও সমর্থন আদায়ের চেষ্টা চালানো হয়।

এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন, সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে এগিয়ে আসছেন এবং আশীর্বাদ দিচ্ছেন, তাতে দলের জয় নিশ্চিত বলেই মনে করছেন তিনি। তাঁর কথায়, “বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা।”

এই জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় দলীয় কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে, উপ-নির্বাচনকে সামনে রেখে এ ধরনের কর্মসূচি ভোটের লড়াইকে আরও তীব্র করে তুলছে।

প্রধানমন্ত্রীর মুখে ত্রিপুরার সাফল্য, বামুটিয়ায় গর্বের সুর মন্ত্রীর কণ্ঠে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বামুটিয়া মণ্ডলের ৩৪ নম্বর বুথে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর সম্প্রচার উপলক্ষে এক বিশেষ শোনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দলের স্থানীয় কার্যকর্তারা।

‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার পর উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার সোলার শক্তির অগ্রগতি এবং জম্পুই পাহাড়ের ভাংমুন গ্রামে জল সংরক্ষণের অনন্য উদ্যোগের বিশেষ উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি সমগ্র রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই স্বীকৃতির জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রী।

মন্ত্রী আরও উল্লেখ করেন, রাজ্যের প্রত্যন্ত ও জনজাতি অধ্যুষিত এলাকায় সোলার মিনি-গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। বিদ্যুতের আলো পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, ত্রিপুরা আজ শুধু উন্নয়নের পথেই এগোচ্ছে না, সচেতনতা ও টেকসই উদ্যোগের ক্ষেত্রেও সারা দেশের কাছে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। অনুষ্ঠান শেষে উপস্থিত কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।