প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হৃদরোগে আক্রান্ত হয়ে গত একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ১০১ বছর বয়সী প্রবীণ বামনেতা ভিএস অচ্যুতানন্দন। সোমবার বিকেলে তিরুঅনন্তপুরমে শেষ নিঃশ্বাস ত্যাগ প্রয়াণের খবর পেয়ে শোকের ছায়া নেমেছে বাম রাজনৈতিক মহলে। তাঁর হাত ধরে কেরল তো বটেই, কমিউনিস্ট দলেও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন শতবর্ষ পেরনো অচ্যুতানন্দ।

ছয়ের দশকে ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআই ভেঙে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) তৈরির সময় যে ৩২ জন নেতা বেরিয়ে এসেছিলেন, তাঁদের মধ্যে একজন ভিএস অচ্যুতানন্দন। প্রথমে বিরোধী দলনেতা হিসেবে ১৪ বছরের দীর্ঘ অভিজ্ঞতা, তারপরে মুখ্যমন্ত্রী হন ভিএস। সেই হিসেবে কেরল বিধানসভায় রেকর্ড সময় ধরে কাজের নজির রয়েছে, ৩৪ বছরেরও বেশি।

চোয়াল শক্ত করে লড়াইয়ে বরাবর স্মরণীয় ভিএস। ২০০৬ সাল থেকে ২০১১ পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সামলেছেন রাজ্য সম্পাদকের পদও। দলের প্রতিষ্ঠাতা সদস্যের মৃত্যুতে সিপিএমের একটি অধ্যায় সমাপ্তি। শোকের ছায়া বাম রাজনৈতিক মহলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...