সিটু ভবনে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হলো

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর ৩য় সদর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয় সিটুর রাজ্য দপ্তরে। সোমবারের এই সম্মেলনে সদর মহকুমার বিভিন্ন বিভাগ থেকে ইউনিয়নের সদস্যরা আসেন। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে সাংগঠনিক দিক ছাড়াও রাজ্যের বর্তমান পরিস্থিতি, আগামী দিনের কর্মসূচি, নির্মাণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সিটু নেতৃত্বের পাশাপাশি নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা সম্মেলনে আলোচনা করেন। তাদের অভিযোগ, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার হরণ করছে। অর্থের বিনিময়ে শ্রম কার্ড পাওয়া যায়। শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে এই সরকার বঞ্চিত করছে বলে অভিযোগ করেন তারা। বর্তমান পরিস্থিতিতে অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যবধ্যভাবে এগিয়ে আসার আহ্বান জানান শ্রমিক নেতৃত্ব।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...