সন্ত্রাসবাদ নির্মূল করতে সাম্প্রদায়িক বিভাজন বন্ধ করতে হবে বিজেপি সরকারকে: জিতেন্দ্র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় করোইমুড়ায় আক্রান্ত দলীয় কর্মীর বাড়ি পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। আক্রান্ত দলীয় কর্মীর নাক মুশারফ হুসেইন। বিরোধী দলনেতা আক্রান্ত পরিবারের সবার সঙ্গে কথা বলেন। ওই দিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত অবগত হন। পরে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন এই ধরণের ঘটনার প্রতিবাদে মানুষ যেন মুখ খুলেন।

প্রতিবাদে এগিয়ে আসেন। আজ এক মুশারফের বাড়িতে হয়েছে কাল হয়তো অন্য কারোর বাড়িতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিকাশ ও শান্তি সম্প্রীতির কথা বলেন তার নিন্দা করেন তিনি। রাজ্যের বেহাল যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ, আইনশৃঙ্খলার প্রসঙ্গ তুলে বলেন রাজ্যে আতঙ্কর পরিবেশ তৈরী করা হয়েছে। একনায়তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি এর জন্যে বিজেপি সরকার ও শাসকদলকে দায়ী করেন। এদিকে বিকেলে আগরতলায় লাল ঝাণ্ডার বিক্ষোভ সভায় যোগ দিয়ে শাসকদল বিজেপিকে এক হাত নিলেন।

সিপিএম এদিন পহেলগাম হত্যাকাণ্ডে জঙ্গীদের শাস্তি, রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক পদক্ষেপের মাধমে সন্ত্রাসবাদ নির্মূল, সাম্প্রদায়িক বিভাজন বন্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জীতেন চৌধুরী বলেন, দেশের রাজনীতি এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে কেউ সঠিক কথা বললেও তাকে ছাড় দেওয়া হচ্ছে না। উল্টো কোনো একটা গোষ্ঠীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি এদিন পহেলগাম হত্যাকাণ্ডে যুক্ত জঙ্গীদের কঠোর শাস্তির দাবি করেছেন। সেই সঙ্গে সন্ত্রাসবাদ নির্মূল করতে সাম্প্রদায়িক বিভাজন বন্ধ করার আহ্বান জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...