তেলিয়ামুড়ায় ঘটে যাওয়া গৃহবধুর মৃত্যুর তদন্তে তেলিয়ামুড়া পুলিশসহ ফরেন্সিক টিম

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলিয়ামুড়ায় ঘটে যাওয়া গৃহবধুর মৃত্যুর তদন্তে তেলিয়ামুড়া পুলিশ। মৃত্যুর কারন উদঘাটন করার জন্য মঙ্গলবার তেলিয়ামুড়ায় পৌছায় ফরেন্সিক টিম। এদিন তেলিয়ামুড়া থানার ও সি রাজীব দেবনাথ এবং পুলিশের সহায়তায় জনপ্রিয় মেডিকেল হলে ছানবিন সম্পন্ন করে। উল্লেখ্য সোমবার তেলিয়ামুড়ার জনপ্রিয় মেডিকেল হলে ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি ছিল।

এমনকি সঠিক তদন্তের জন্য বিধায়িকা কল্যাণী রায় প্রশাসনকে জানিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ফরেন্সিক টিম তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করে বলে জানান তেলিয়ামুড়া থানার ও সি রাজীব দেবনাথ। অন্যদিকে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর নিহত রাখী সাহার মৃত দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। হাসপাতালে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যানী সাহা রায়। সেখানে উপস্থিত থেকে সমস্ত রকম অফিশিয়াল কাজে সহযোগিতা করতে দেখাযায় বিধায়িকাকে।

পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য শুধু তেলিয়ামুড়ায় নয়, রাজ্যের বিভিন্ন এলাকায় এ ধরণের ঘটনা ঘটে যাচ্ছে। কোথাও ভুয়ো চিকিৎসক, কোথাও আবার গ্রাম্য ডাক্তার নামে পরিচিত কিছু লোক নিজের মতো করে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছে। তাদের চেম্বার খোলার জন্য সুযোগ করে দিচ্ছে তেলিয়ামুড়ার জনপ্রিয় ওষুধ দোকানের মতো কিছু ওষুধ দোকানের মালিক। অনেক দোকানেরই আবার ড্রাগ লাইসেন্স নেই বলে খবর।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...