Connect with us

Uncategorized

রাহুল গান্ধীর ৫৫ তম জন্মদিন উপলক্ষে প্রদেশ কগ্রেসের উদ্যোগে স্বাস্থ শিবির

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাহুল গান্ধীর ৫৫ তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করলো যুব কংগ্রেস। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন অজয়গায় সমাজ সেবামূলক কাজ করে যুব কংগ্রেস। সদর জেলা যুব কগ্রেসের উদ্যোগে হয় স্বাস্থ শিবির। আগরতলায় কংগ্রেস ভবনের সামনে এই কর্মসূচিতে অনেকেই বিনা মূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।

বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের স্বাস্থ পরীক্ষা করে ব্যবস্থাপত্র লিখে দেন। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা জানান, রাহুল গান্ধীর জম্মদিন নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করছেন তারা। কোথাও রক্তদান শিবির, কোথাও দরিদ্র নারায়ণ সেবা, কোথাও আবার স্বাস্থ্য শিবির, ফল মিষ্টি বিতরণের মতো কর্মসূচি পালন করা হয়। প্রতিটি কর্মসূচিতেই ব্যাপক সাড়া পড়ে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য রাহুল গান্ধী ১৯৭০ সালের ১৯ জুন জন্ম গ্রহণ করেছিলেন।